এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৩৮162512
  • আজ জন্মাষ্টমিতে বিড়িয়ানি খাওয়া উচিৎ
  • de | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৩৭162509
  • বাপ্রে- ডিডিদা বাসুকিকেও হাগ দিলেন!! আর ডিডিদার কেষ্টো রাধার সঙ্গে থাকে!
  • kc | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৩৫162507
  • ডিডিদাকে দেখে খুব শিখতে ইচ্ছে করে। কি করে এমন ফ্রেশ থাকা যায়? আমিতো দিনে কমসেকম পাঁচ ছবার মেজাজ খিঁচলিয়ে বসে থাকি। লোককে কামড়ে দিতে ইচ্ছে করে।
  • de | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৩৫162508
  • সবার ছুটি নাকি আজগে?
  • dd | ২৮ আগস্ট ২০১৩ ১৩:২৪162506
  • ডিয়ার কৃষ্ণ
    শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই। আশা করি আজ গোপীদের নিয়ে হুল্লাট কেওড়ামি করবি।

    শোন, আবার তোকে বলছি। শরীর ফিট রাখতে চাস তো অতো ননী মাখোম ফ্যাটি ফুড খাস না। নিয়মিতি ব্যায়াম ও করিস না জানি, এক আদবার গিরি গোবর্ধন তুললেই তো হবে না। রেগুলার হতে হবে।তবে পরিবেশটাও দেখিস,পাখী পাখালির মনে যেনো কষ্টো না হয়।

    রাধিকা কেমন আছ? বাসু কাকুর সর্দি আশা করি ঠিক হয়ে গ্যাচে। বাসুকিকে একটা হাগ দিয়ে দিস। গরুঢ়কেও।
  • de | ২৮ আগস্ট ২০১৩ ১২:৫৯162505
  • ইস! কি খিদে পাচ্চে!
  • kumu | ২৮ আগস্ট ২০১৩ ১২:৫৬162504
  • আজ জন্মাষ্টমী সেদিকে কারো খ্যাল নাই? আমি একাই সকল গুরুর হয়ে মালপোয়া বানাব/ খাবো??
  • kc | ২৮ আগস্ট ২০১৩ ১২:৪৯162503
  • ডলারের দাম বাড়াতে অসুবিধে কী হচ্ছে? খবরের কাগজের হেডলাইন ছাড়া আর কী হচ্ছে? তেলের দাম বাড়ার কথা বলবেন না। ও মাঝে মাঝেই বেড়ে থাকে। কিছুদিন আগেও একধাক্কায় পাঁচ টাকা না কটাকা বাড়িয়েছিল। আর শেয়ার মার্কেটেওতো মাঝে মাঝেই ওঠানামা করে। ডলারের দাম যখন কম ছিল তখনো হয়েছে। এত হ্ল্লাগোল্লাটা কী নিয়ে?
  • lcm | ২৮ আগস্ট ২০১৩ ১২:৪২162502
  • ইনসাইড জব - বাপরে সে কি ড্রামা। এক রাতে ...
  • dd | ২৮ আগস্ট ২০১৩ ১২:৩২162501
  • বাড়ীর কম্পুটারে কতো সিনিমা জমে আছে, এই বাকরী জীবনের কল্যানে একটাও দ্যাখা হয় না। খপোরের কাগোজটাও পড়িনি দুই দিন হয়ে গ্যালো।

    আমার বাকরীতেই একটি চল্লিশোর্দ্ধ তরুণ আছে,সংসারের চাপে ভ্যাবলায়িত। কিন্তু ঐ যে ছ্যাতপ্যাত পায় মাস গ্যালে সেটার থেকেই টুকটাক বাঁচিয়ে একটানা বই কিনে যায়।প্লাস দুটো লাইব্রেরীর মেম্বার। কি করে সময় ম্যানেজ করে কে জানে।
  • কৃশানু | ২৮ আগস্ট ২০১৩ ১২:১৯162500
  • ইনসাইড জব দেখেছেন নিশ্চই?
    http://www.imdb.com/title/tt1645089/
  • lcm | ২৮ আগস্ট ২০১৩ ১২:০১162499
  • সেই যে এফডিআই। বিশ্বায়ন হইলে, একটু শেকিং হবে মাঝে মধ্যে। কখনও ওপরে, কখনও নীচে - উপরনীচ ঝাঁকানি। যাদের বিশ্বায়নের ঝামেলা নাই, মহাকাশযান নাই, কমনওয়েল্থ গেম্‌স নাই, এমএনসি নাই, ন্যানো নাই - তাদের উপরনীচ নাই, যেমন ধরো ভূটান।
  • cm | ২৮ আগস্ট ২০১৩ ১১:৫৬162498
  • গত কদিনে নাকি বিদেশীরা ৪৮০০ কোটি টাকার শেয়ার বেচেছে। তাতেই এই হাল কেনো হচ্চে বুঝছিনা। ৯০ % মার্কেট নাকি ডোমেস্টিক। আমাদের আর স্বাধীন হওয়া হল না।
  • lcm | ২৮ আগস্ট ২০১৩ ১১:৫৩162497
  • অবশ্য ডিপেন্ড করছে। কবিতায় ছত্রের পর ছত্র শুধু উপমা এক রকম.... আবার, আখ্যানধর্মী লেখার মধ্যে উপমা বেশী হলে....
  • lcm | ২৮ আগস্ট ২০১৩ ১১:৪৫162496
  • আমি কেমনে বুঝি... আমার কোনোদিন শ্যাওলার ওপর থপ করে হাত পরে নি, পরলেও মনে নেই... অন্য কেউ লিখলেও আমি ঠিক বুঝতে পারবো না... কোথাও গিয়ে শ্যাওলার ওপর অজান্তে হাত না রাখলে কেমনে বুঝি... তাই তো আমি বুঝি নাই...
  • de | ২৮ আগস্ট ২০১৩ ১১:৪৪162495
  • একেকটা হান্ডি ভাঙ্গতে পারলে অনেক টাকা পাওয়া যায় -- দেড় লাখ -- দু লাখ, গরীব মানুষগুলো জান লড়িয়ে দেয় -- কত ছেলে পড়ে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। রাজনৈতিক নেতাদের সব শখের হুল্লোড়।

    আবাপর লেখাটা পড়ে --বক্সাইট সমৃদ্ধ পাথর জল ধরে রাখে? কি ভাবে?
  • | ২৮ আগস্ট ২০১৩ ১১:৪০162494
  • হুঁ হাড়ি ফাটানোর পর মাথায় মুখে যা পড়বে চেটে খেতে পারবে।
  • Ungoliant | ২৮ আগস্ট ২০১৩ ১১:৩৯162492
  • দই খেতে দেবে?
  • Ungoliant | ২৮ আগস্ট ২০১৩ ১১:৩৯162493
  • ৬৮.৭৫!!!!
  • | ২৮ আগস্ট ২০১৩ ১১:৩৮162491
  • আজ দহি-হান্ডি। অফিসেও দেখি অ্যাম্ফিথিয়েটারে দহি-হান্ডির আয়োজন করেছে। এইটায় ভীষণ অ্যাক্সিডেন্ট হয়। :-(
  • | ২৮ আগস্ট ২০১৩ ১১:২৯162490
  • ধুত ল্যাদোশ বোঝে নাই। ছোটাই কী বলেছে আমি বুঝেছি। ও মোটেও মেঝে কিম্বা পিঁপড়ের ওপরে রচনা লিখতে বলে নি। ঐ যে সুষেণ যেমনি লেখে না শ্যাওলার ওপরে থপ করে হাত রাখার মত আরাম -- অমনি অনুভুতির কথা, স্পর্শ, বর্ণ, গন্ধ।
  • lcm | ২৮ আগস্ট ২০১৩ ১১:১৮162489
  • ছোটাইএর সঙ্গে সামান্য দ্বিমত পোষণ করি। খুব, খুব ...ডিটেইল্‌স এ চলে গেলে... মানে শুধু মেঝে নিয়ে ধরো যদি এক বা দেড় পাতা হয়ে যায়... তেমন হলে মুশকিল...
    [ *এক্কেবারে ব্যক্তিগত মত। একটু ছিপছিপে লেখা হলে পড়তে ভালো লাগে। ]
  • Ungoliant | ২৮ আগস্ট ২০১৩ ১১:১০162488
  • টিটিদিদি প্রথমে এমন একটা ফর্মাল ইসেতে লিখলো যে আমি কেমন ভেবলে গেলুম...
  • | ২৮ আগস্ট ২০১৩ ১০:৪৮162487
  • হুঁ শেষ করে ফেলার একটা তাড়া আছে বটে। মানে ঘাড় থেকে নামিয়ে ফেলি এরকম একটা ভাব। সেই কাঁচিতে কাটা পড়েছে কিছু। ঠিকই কইছস।

    নিশ্চিন্তে বলে যাবি মাঝে মাঝে। থ্যাঙ্কু ম্যাঙ্কু দিতে পারবো না।
  • i | ২৮ আগস্ট ২০১৩ ১০:৪২162486
  • ঃ) হ্যাঁ আছে গরু ছাগল। ভুল লিখেছিলাম।
    বলছিলাম যে তাড়াহুড়ো করে লেখার তো কোনো দরকার নাই। ঐ সময়টা যখন ফিরিয়ে আনছিস তখন খুব সন্তর্পণে নামিয়ে নে মুহূর্তগুলো।।তোর হাতে কিসের ছোঁয়া, পায়ের তলায় কি ছিল, কি গন্ধ পাচ্ছিলি তুই, ঘাম হচ্ছিল? এই সব খুব সন্তর্পণে নামাতে হবে নিজের মনে -তাড়াহুড়ো করলে ভেঙে চুরচুর। একেই ভঙ্গুর সব।
    মানে আমি এইরকমই ভাবছিলাম। পাত্তা না দিলেও চলে ঃ)
  • কৃশানু | ২৮ আগস্ট ২০১৩ ১০:৩২162484
  • খুবই খারাপ লাগছে সৈফুদ্দিনের জন্য। একবার ট্রেনে আলাপ-ও হয়েছিল।
  • | ২৮ আগস্ট ২০১৩ ১০:২৮162483
  • গরু ছাগল কিন্তু আছে। নজর এড়িয়েছে মনে হয়।
  • | ২৮ আগস্ট ২০১৩ ১০:২৬162482
  • গান তো আসবে, পুজোর মাইকও। রেডিওরও ওরা সাজঘরে হ্যালো মাইক টেস্টিং করছে। :-)

    কিন্তু মেঝে? ভাবি নি তো। হ্যাঁ ঠিক মেঝে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক ঠিক।
  • i | ২৮ আগস্ট ২০১৩ ১০:২০162481
  • দ কে বলছি। আমি নিন্দুক মানুষ, লেখার সমালোচনা করে অনেককে কষ্ট দিয়েছি।
    দ কিছু মনে করবেন না বলেই জানি। সে ভরসাতেই দুটি কথা বলি।
    লেখা খুবই ভালো হচ্ছে একথা তো আগেও বলেছি। দ এর আত্মজৈবনিক লেখাগুলির মধ্যে সবচেয়ে পরিণত। এমন নিরাসক্ক্ত কথন আমি আগে পাই নি এভাবে দএর লেখায়। কলমকে কুর্ণিশ।
    এ লেখায় অজস্র মানুষ।।তাদের ডিটেইল্স। কিন্তু পিঁপড়ে নেই মাছি নেই মশা নেই ফরিং নেই গোরু ছাগল কুকুর বিড়াল কাক নেই। স্কুলের মেঝের কথা একবার আছে কিন্তু বাড়ির মেঝে র কথা নেই-মসৃণ মেঝে? ফাটা ফাটা? গরম? ঠান্ডা? পা ফেলতে কেমন লাগত, বসে থাকতে কেমন লাগত, কাউকে পা ছুঁয়ে প্রণাম করতে গিয়ে কেমন মেঝে দেখত মেয়েটি? দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকলে সেখানে কি দেখত সে? চূণবালি পলেস্তারায় কারো মুখ? আকাশ দেখত? মেঘ?
    গান শুনত না? রেডিওয়? পুজো প্যান্ডেলের মাইকে? এগুলো মিস করছি লেখায়। ছোটোবেলার কথা বলেই মিস করছি। কোথাও একটা ফাঁক তৈরি হচ্ছে না আমি কোথাও ভুল করছি?

    দ যেন ভুল না বোঝেন।।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত