এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৮ আগস্ট ২০১৩ ১৫:০২162541
  • একিরে বাবা, আজ তো হক্কের ছুটি! কেষ্ট জম্মেছিল।
  • kumu | ২৮ আগস্ট ২০১৩ ১৪:৫১162539
  • ইকিরে আজ জন্মাষ্টমীর ছুটি তো।
  • | ২৮ আগস্ট ২০১৩ ১৪:৩৭162538
  • (গাঁক গাঁক করে) সুষেণকে এত ছুটি দেয় কে?
  • san | ২৮ আগস্ট ২০১৩ ১৪:২৮162537
  • আঃ, ছুটির্দিনে অতো হট্টোগোল কইরেন্না, পাশ ফিরে ঘুমাতে দ্যান !
  • Blank | ২৮ আগস্ট ২০১৩ ১৪:২১162536
  • আমাদের আপিসের ভেতরে এ ছারাও নানা বর্ন গন্ধের খাবার - পোলাও থেকে মোমো সব মেলে।
    তারপর আছে বাইরের ঝুপস - তাতে ম্যাগি থেকে চউমিন, বিরিয়ানি থেকে জিলিপি, ঘুগনি থেকে শুরু করে আলুর চপ সব মেলে।
  • Blank | ২৮ আগস্ট ২০১৩ ১৪:২০162535
  • সোসেনদি একটা গদি লাগানো তক্তা কিনে ফেলো বরং
  • de | ২৮ আগস্ট ২০১৩ ১৪:০৭162534
  • আমাচ্ছুটি নাই -- আড়াইটে থেকে আবার ঝগড়াঝগড়ি মিটিং -- বিচ্ছিরি --

    ব্ল্যাংকিদের তো আপিস নয় -- য্যান ফুডকোর্ট! অতো খেয়ে কাজকম্মো করে লোকে?

    কুমুদি, ক্ষীরের মালপোয়ার রেসিপি দেবে?
  • kumu | ২৮ আগস্ট ২০১৩ ১৪:০৬162533
  • ফরিদা, বাঃ।
    গতকাল কালীবাড়ী লাইব্রেরী গেছিলাম।দেখলাম গুরুচন্ডালীর বইএর বেশ চাহিদা আছে-ধানাইপানাই, লাজবাব প্রায়ই ইস্যু হয়।
  • sosen | ২৮ আগস্ট ২০১৩ ১৪:০৪162531
  • আমি ছুটি কাটাই। কাল, বুঝলি ব্ল্যান্কি, এসেই ঘুমিয়ে পল্লাম, একবার উঠে খেলাম, তাপ্পর আবার ঘুমিয়ে পল্লাম, সাড়ে সাতটায় উঠেছি, আবার ঘুম্পায়। এ জীবন লইয়া কি করিব?
  • siki | ২৮ আগস্ট ২০১৩ ১৪:০৪162532
  • অ্যান্ড্রয়েডে এসেমেস ফরোয়ার্ড করা যায়, আনওয়ান্টেড নাম্বার থেকে আসা এসেমেস এবং কল ব্লকও করা যায়। আমার কাছে অলমোস্ট কোনও বাজে কল বা এসেমেস আসে না।

    আর এই লিস্টের কোনও আপার লিমিট নেই।
  • pharida | ২৮ আগস্ট ২০১৩ ১৪:০৩162530
  • কুমুদি,
    আমিও বানালাম - অল্প করে রসগোল্লা আর লেডিকিনি -
  • sosen | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৫৯162529
  • অ ছোটাইদি, ক্যামন আসো!
  • kumu | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৫৮162528
  • ডিডিদা সেই যে ডিডিটেশনের কাথা কইছিলেন অনেক দিন আগে, ডিপ্রেশনের দাওয়াই হিসেবে, সেটা আরেকবার বলবেন?
    চাট্টী ক্ষীরের মালপোয়া বানালাম।
  • i | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৫৭162527
  • এল সি এম,
    ঐ দ যা বললেন।

    ইড়িংবিড়িং,
    দ্বিধা হয় মাঝে মাঝে.. যদি কষ্ট দিয়ে ফেলি। তাই ...
  • Ungoliant | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৫৫162526
  • এবার ব্ল্যাকলিস্টটা বানিয়ে ফেলতে হবে। কল-কন্ট্রোল ইনস্টল করে ফেলেছি - আটভাট কলগুলো থেকে রেহাই পাওয়া দরকার। ট্রু কলার শুনলাম মাঝে মাঝে বেশ স্লো করে দেয়।
  • Ungoliant | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৫৩162525
  • হুঁ, কনভার্সেশন মোডটা দেখেছি। জিমেল-এর ফান্ডা। অ্যান্ড্রয়েডটা যে গুগুলের সেটা বোঝা যায়। জিমেলের মত লেবেল/আর্কাইভ ব্যাপারগুলো করে দিলেই হত।
  • Blank | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৫২162523
  • তাও তো বলিনি যে আপিসে একটা আমুল আইসক্রীমের কাউন্টার অব্দি আছে। তাতে বড় ভালো মিক্সড ফ্রুট আইসক্রীম বানিয়ে দেয় - ৩ টে স্কুপ দিয়ে। পুরো স্বর্গীয় খাবার।
  • Ungoliant | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৫২162524
  • ও তাই তো! গুড গুড।
  • Blank | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৫১162522
  • আরে এখানে তো কনভারসেসান মোডে এসেমেস স্টোর হয়।
  • Blank | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৫০162520
  • sms এর ত ওপেন করে, ওপরে একটু চেপে থাকলেই একটা মেনু পপ -আপ করে তাতে ফরোয়ার্ডিং অপশান থাকে।
  • Ungoliant | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৫০162521
  • নোকিয়ায় কি সুন্দর সেন্টবক্স, আউটবক্স, ইনবক্স করে দেখাতো...সেই ব্যাপারটাও নেই।
  • Blank | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৪৯162517
  • আমাদের আপিসের মধ্যে সুন্দর স্বোয়ার্মা কাউন্টার ও আছে। বেশ ভালো বানায়।
  • Ungoliant | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৪৯162518
  • আর ফোং থেকে এসএমএস পাঠাতে ঝামেলা হচ্ছিলো, রিপ্লাই-এর সময়, খালি "পাঠাতে পারলাম না" বলে আপত্তি জানাচ্ছিলো। ফ্রেশ এসএমএস পাঠানো যাচ্ছিলো যদিও। সেইটাও নেট ঘেঁটে ঠিক করে ফেল্লাম।

    কিন্তু অ্যান্ড্রয়েডে এসএমএস ফরোয়ার্ড করা যায় না? কি বিচ্ছিরি ব্যাপার।
  • kc | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৪৯162519
  • কলকাতায় সবখানেতেই অনেক মজা।
  • de | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৪৬162515
  • কলকাতায় আপিসেও কতো মজা!
  • Ungoliant | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৪৬162516
  • আমি এখন নানারকম খাবার জায়গা এক্ষপ্লোর করছি। হ্যাঙ্গ-আউট বলে একটা ক্যাফেটারিয়া আছে, সেখানে ঘুরে এলাম দুদিন, বাইরে একটা ঝুপ্‌সে তন্দুরি রুটি বানায় - সুন্দর নরম - সেখানে খেলাম। আফরা ডেলিটা খুঁজে বের করেছি, সেখানে দুদিন খেলাম...
  • Blank | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৪১162513
  • আপিসে সুন্দর আলিবাবার কাউন্টার খুলেছে এখন
  • Blank | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৪১162514
  • আমি খাবো আলিবাবা স্পেশাল মাটন বিরিয়ানি আর রেজালা। সাথে একটু ফিরনি। শুধু শুধু ভেজের দিকে যাবো ক্যান !!!
  • siki | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৩৮162510
  • আমাদের আপিসে চলে আয়। ভেজ বিরিয়ানি হয়েছে।
  • siki | ২৮ আগস্ট ২০১৩ ১৩:৩৮162511
  • ছুটি থাগলে কি আমি চুপ থাকতাম? ঘাড় গুঁজে ট্রেনিং কচ্ছি।

    হুঁঃ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত