এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ২৮ আগস্ট ২০১৩ ২৩:৩৮162660
  • তাল জিনিসটা তবলা বা পাখোয়াজেই ভাল লাগে। খোলের আর গাছেরটা ভাল লাগেনা।
  • cm | ২৮ আগস্ট ২০১৩ ২৩:৩৩162659
  • এটা বিষ্মিত হওয়ার মত খবর বুঝি?
  • de | ২৮ আগস্ট ২০১৩ ২৩:৩২162658
  • পাকা তালকে ঝাঁঝরি থালায় ঘষে বা ঝুড়িতে ঘষে কাত্থ বার করে নিতে হবে তারপর খুব পাতলা কাপড়ে বেঁধে ছানা বা দই ঝোলানোর মতো করে ঝুলিয়ে রেখে দিতে হয়। কিছুক্ষণ পরে ওই কমলা রঙের কাত্থ থেকে একটা ট্রান্সপারেন্ট লিকুইড বেরিয়ে চলে যায়। পাতলা কাপড়ে ঝোলালে তালের কাত্থ বাইরে আসবে না। ওই লিকুইড্টা চেখে দেখবেন -- হাকুচ তেতো!

    ন্যান! এবার তালের বড়া খাইয়া নাচেন!
  • pi | ২৮ আগস্ট ২০১৩ ২৩:২৭162657
  • ইউনুস বিএনপি তে যোগ দিলেন !
  • sosen | ২৮ আগস্ট ২০১৩ ২৩:১৫162656
  • আরে সিকি ঐ খাম সাম্নের মার্চেও ওখানেই থাকবে। বাড়িতে দশ বছরের পুরোনো বেনারসের কৌটো কৌটো মশলা যেমন্কে তেমন ধরা আছে, এ তো টাকার খাম। ওবছর নিয়ে নেব।
  • siki | ২৮ আগস্ট ২০১৩ ২৩:০৭162654
  • এখন আর জেনে কী হবে সোসেন? আসার আগে তো জেনে আসতে পারো নি।
  • cm | ২৮ আগস্ট ২০১৩ ২৩:০৭162655
  • যদি কিছু মনে না করেন Az এর কি প্র্যাক্টিকাল অভিজ্ঞতা আছে? অ্যালগো ঠিক পোষ্কার হচ্ছেনা। এক বালতি জলে তাল ছেড়েদিলুম। তারপর তাকে গামছায় ঝোলাবো? আঁশ ছাড়িয়ে ঝোলাবো কি করে?
  • একক | ২৮ আগস্ট ২০১৩ ২৩:০৪162653
  • আমি ছুতব্যালায় বরই মুখফোর বাচ্চা ছিলুম। বাড়িতে বাবা হেব্বি তালের তালের বড়া বানান। অন্যদের বাড়িতে খেয়ে মুখ ব্যাজার করে বলে আসতুম তোমাদের এগুলো বড়া না ইঁটের ঢ্যালা ? ভেতরে আবার চুল-দাড়ি ক্যানো :ও
  • একক | ২৮ আগস্ট ২০১৩ ২৩:০০162652
  • এত হ্যাপা ছাড়াই প্লাস্টিকের ঝুড়ির গায়ে তাল ঘষে ঘষে তালের বড়া বানিয়ে এলুম এতকাল। ঘসার কায়দা আছে। উল্টো আঁশ এ টানতে নেই।
  • kumu | ২৮ আগস্ট ২০১৩ ২২:৫৭162651
  • এর মানে প্রতিটি তালের জন্য একটি গামোছা চাই???
  • Az | ২৮ আগস্ট ২০১৩ ২২:৩৮162650
  • মানে গামছাবদ্ধ করে ঝোলানোর আগেই সব আঁশ আর আঁটি ঐ দ্রবণ থেকে ছেঁকে নিতেও হয়। সব শুদ্ধু চড়াবেন না। ঃ-)
  • Az | ২৮ আগস্ট ২০১৩ ২২:৩৪162649
  • হ্যাঁ, তাল ভেঙে এক বালতি জলে গুলে দিতে হয়, আরো বেশী জলে হলে আরো ভালো। তারপরে নতুন গামছায় ঢেলে ঝুলিয়ে রাখতে হয়। গোটা দিন ধরে জল ঝরে, তারপরে গামছা থেকে তাল তুলে নিতে হয়। এতে আঁশ আর তিতা সব চলে যায় জলে, তবে খুব সময়সাপেক্ষ আর ধৈর্যসাপেক্ষ ব্যাপার।
  • sosen | ২৮ আগস্ট ২০১৩ ২২:২৬162648
  • খামটা কোথায় রেখেছিস?
  • sosen | ২৮ আগস্ট ২০১৩ ২২:২১162647
  • আট ন বছর। ঃ)
  • a x | ২৮ আগস্ট ২০১৩ ২২:১১162646
  • কত টাকা ক্ষতি হল সেটাও দেখা যেতে পারে।
  • cm | ২৮ আগস্ট ২০১৩ ২২:০০162645
  • তাল বেতাল ক্লাসিফিকেশনকি বাঙাল ঘটির গপ্পো নাকি?
  • Bhagidaar | ২৮ আগস্ট ২০১৩ ২১:৫৭162644
  • আমি দুটো একশ ডলারের নোট রেখে দিয়েছি একটা খামে করে.।সঙ্গে একটি চিরকুট, তাতে লেখা " 1USD = 64 INR "। এক বছর পর খাম খুলে দেখব কত "টাকা" লাভ হলো আমার.।
  • pi | ২৮ আগস্ট ২০১৩ ২১:৫৩162643
  • ঃ) কত বড় ছানা ?
  • sosen | ২৮ আগস্ট ২০১৩ ২১:৫২162642
  • খেতে গিয়ে শুনলাম টিভিতে একটা ছানা গম্ভীর গলায় বক্তিমে দিচ্ছে
    ১ নং পয়েন সাম্প্রদায়িক হানাহানি বন্ধ করা উচিত
    ২ নং অভয়ারণ্য তৈরী করা উচিত
    ৩ নং নদীতে ড্যাম বানানোর সুফল কুফল বুঝে দেখা উচিত
    ৪ নং (একটু ভেবে) পড়াশুনোর পাশাপাশি আমায় খেলা করতেও দেওয়া উচিত।
  • siki | ২৮ আগস্ট ২০১৩ ২১:৩৬162641
  • হুঃ। এরা নাকি আবার বাংলায় কথা কয়। :(
  • pi | ২৮ আগস্ট ২০১৩ ২১:২৭162640
  • অনেক করেও তাল ভাল লাগাতে পারলুম না। পিঠে পুলিও না। ইলিশ তো না ই !
  • de | ২৮ আগস্ট ২০১৩ ২১:২৪162639
  • আমাদের বাড়ীতে বলতো 'তাল লওয়া' -- তাল লইতে হগ্গলডি জানে না ঃ)

    তালক্ষীর, তালের লুচি,তালবড়া, কাঁঠালপুলি -- অমেত্তো!
  • aka | ২৮ আগস্ট ২০১৩ ২১:১১162638
  • আমি জীবনে একবারই খেয়েছি আর ওমুখো হই নি।
  • | ২৮ আগস্ট ২০১৩ ২১:০৯162637

  • ইয়ে, বলেই ফেলি হ্যাঁ। তালের রস বের করার টেকনিক সকলে জানেন না, তাই অনেক বাড়ীর তালের বড়া, তালক্ষীরই বিশ্রী তিতা হয়। ঠিকঠাক বানালে তালক্ষীর একথাবা মুচমুচে দেশী মুড়ি ফেলে খেতে একেবারে স্বর্গ। আর তালের বড়া এমনে খান, অমনে খান, ঘন দুধে ফেলে খান যা খুশী।
  • aka | ২৮ আগস্ট ২০১৩ ২১:০২162636
  • এত চিন্তার কিছু নেই অরণ্যদা। প্রথম বছরে পড়তে যাবার সময়ে একটা থোক টাকা লাগে। তারপরে তো সেমে সেমে দিতে হয়। এখনও তো চাকরি আছে নিশ্চয়ই হয়ে যাবে যদি না আউট অফ স্টেট দিতে হয়। আউট অফ স্টেট দিতে হলে লোন লাগবে। ও এফর্ড করতে হলে মিলিয়ন ফিলিয়ন লাগবে। বাপ-মার পয়সা থাকলে দেবে নইলে এদেশের ছেলেমেয়েদের মতন লোন ফোন করে পড়বে, নইলে ভাবতে ভাবতে পাকা চুল আবার কাঁচা হয়ে যাবে।
  • aranya | ২৮ আগস্ট ২০১৩ ২০:৫৬162635
  • মেয়ে এইটে উঠলো। হ্যাঁ, একজনকে পড়াতে সমস্যা হওয়া এমনিতে উচিত না, আমি জুয়োয় সব সেভিংস উড়িয়ে দিয়েছি বলে এট্টু সমস্যা।
    এই ফ্ল্যাট বিক্রি-র টাকাটার ওপর অনেক ভরসা ছিল, দেখা যাক, এখনও কয়েক বছর আছে..
  • kumu | ২৮ আগস্ট ২০১৩ ২০:৫১162634
  • অরণ্য,একটিই মেয়ে তো? এখন সে কী পড়ে?
  • aranya | ২৮ আগস্ট ২০১৩ ২০:২৯162633
  • এদিকে আমি রাজারহাটে একটি ফেলাট কিনেছিলাম, সেটি বিক্কিরি করে মেয়েকে কলেজে পড়াব, এই ছিল আশা।
    ফ্রি ফলিং রুপি তাতে বাদ সাধিল, এখন ওবামা-ই ভরসা,
    উচ্চ শিক্ষার মূল্য যদি কিঞ্চিৎ কমান।
  • kumu | ২৮ আগস্ট ২০১৩ ২০:২১162632
  • আকা কী করে জানল? ক্ষী-ঈ আশ্চয্য!!!!
  • cm | ২৮ আগস্ট ২০১৩ ২০:১৬162631
  • ব ম য় নাকি তালের বড়া তাল ক্ষীর সব মেলে এই সময়।

    চুন জলে তাল ভিজিয়ে রাখতে হয় তাহলে তিতকুটে ভাব চলে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত