এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ২৯ আগস্ট ২০১৩ ১০:৩৯162720
  • তিক্ত
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১০:৩৭162719
  • আমি তো "তেঁতো" জানতুম, এখানে শিখেছিলুম যে চন্দ্রবিন্দু নেই, এখন আবার বলে "তিতো"। সংসদ অভিধানে কী আছে?
  • | ২৯ আগস্ট ২০১৩ ১০:৩৫162718
  • তালের বড়ার মতোন জিনিস হয় না হে।ঠিক্ঠাক দেখে হেঁড়ে তাল কিনতে হয়। ও সব তোমরা শহরের মানুষ রা বুঝবে না।ঃ)
  • | ২৯ আগস্ট ২০১৩ ১০:৩৪162717
  • আবার বলে তেতো! আরে তালের রস ঠিক করে বের না করলে তিতো হয়। রস বের করার জন্য প্রচুর ধৈর্য্য ও সময় লাগে। ঠিকঠাক করলে একফোঁট্টাও তিতো হয় না।
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১০:৩১162716
  • কিন্তু কেন, সেটা পুরোটা না পড়লে বুঝবেই না।
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১০:৩০162714
  • কেমন বিচ্ছিরি তেতো তেতো খেতে হয়। আর তাল জিনিসটাতেও কেমন গন্ধ। দুই ভাই কেমন করে এত আলাদা হয় তাই ভাবি। নারকোল - কত ভালো, কচি খাও, কাঁচা খাও, কুড়িয়ে খাও, নাড়ু করে খাও, বেশি বয়সের ফোঁপড়াও ভালো খেতে। আর তাল? এঃ। কুলাঙ্গার।
  • | ২৯ আগস্ট ২০১৩ ১০:৩০162715
  • ও অজ্জিত কাল একজন ফেসবুকে এইটা শেয়ার দিছিল।

  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ১০:২৭162713
  • নোপ সার, অজ্জিদ্দাকে। আমি তালের বড়া খেতে ভালবাসিনা এমনিতে, এই ধারণাটা আমারও ছিল, যে এত খাটনি অর্থহীন। আমার মা অনেক রান্নার মতই এটাও ভালো করে।কিন্তু আমি বিশেষ খাই না। কিন্তু পিঙ্কির মায়ের হাতের তালের বড়া এক অসাধারণ জিনিস। সেটা খান তিরিশেক খেয়ে ফেলি। উনি আর কোনো রান্না ভালো পারেননা। কিন্তু তালের বড়াতে অপ্রতিদ্বন্দী। এমন কি ঠান্ডা হয়ে গেলেও কুড়মুড়ে থাকে।

    কালকে কাজের দিদির বাড়ি গিয়ে তালের বড়া (এভারেজ), খিচুড়ি(ভালো), ছ্যাচড়া(অসাধারণ), লুচি(ভালো কিন্তু ঠান্ডা), আলুর দম(বেশ ভালো), পায়েস(ভালো) খেয়ে এলাম ভালো করে। আহা!!
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১০:১৮162711
  • তবে তালের বড়া ব্যাপারটা ওভাররেটেড। ওর জন্যে এত কষ্ট করার মানে হয় না। নারকোল নাড়ু ঢের ভালো।
  • kc | ২৯ আগস্ট ২০১৩ ১০:১১162710
  • পারলে কি আর গাল দিতাম? একবার চেষ্টা করেছিলাম। ঝুড়িতে ঘষতে গিয়ে হাতের চামড়ার নুনছাল উঠে গেছিল একটু। সেই থেকে তাল দুচক্ষে দেখতে পারিনা।
  • | ২৯ আগস্ট ২০১৩ ১০:০২162709
  • তা এক আধবার নিজে খেটেখুটে মা ঠাকুমাদের খাইয়ে দিলেও তো পারেন।
  • kc | ২৯ আগস্ট ২০১৩ ০৯:৫০162708
  • ভারি তো একটা ভুলভাল ফল। তা থেকে খাবার বের করতে খাটাখাটনির অন্ত নেই। মা দিদিমা ঠাকুমাদের খাটিয়ে মেরে ফেলা, পুরুষতান্ত্রিকতার প্রতীক, কালো তাল - দূর হঠো, দূর হঠো দূর হঠো।
  • | ২৯ আগস্ট ২০১৩ ০৯:৩৮162707
  • ট্যানের মেথডে তালের রস বের করতে আমি কোনোকালে দেখিও নি, শুনিও নি। এটা একেবারেই ইউনিক মেথড।

    দেবযানীর মেথডেই আমাদের বাড়ীতে হত্র। ঐজন্য বেতের বোনা দুইফুট ব্যাসের একরকম ছাঁকনি টাইপের জিনিষ ছিল তাতে ঘষে ঘষে দীর্ঘ সময় ধরে তালের ক্কাথ বের করা হত। তারপর তাকে পরিস্কার কাপড়ে বা নতুন গামছায় বেঁধে প্রায় ৮-১০ ঘন্টা ঝুলিয়ে রেখে সমস্ত জলটুকু বের করে দিয়ে য তালরস পাওয়া যেত তাই দিয়ে এবার খাদ্যাদি বানানো।
  • cm | ২৯ আগস্ট ২০১৩ ০৯:২০162706
  • Az এবং De কে অ্যালগোর জন্য ধন্যবাদ এবার একখান তাল পেলেই হয়। আমার শুধু মনে আছে মোটামুটি আগের দিন বা সেদিন সকাল থেকে একটা প্রস্তুতি শুরু হত।
  • h | ২৯ আগস্ট ২০১৩ ০৮:২৪162705
  • ক - ফেবু গ্রুপের সদস্য না হওয়ার জন্য দ্বিগুন ভাবে উৎসাহিত বোধ করলাম।

    খ - আমার মোবাইল ফোন খারাপ। অতএব লিখিত স্টেটমেন্ট ছাড়া কোনো বিষয়েই অন্তত কুড়িবার শোনা বক্তব্য আবার শোনা থেকে আপনারা বঞ্চিত হবেন।
  • a x | ২৯ আগস্ট ২০১৩ ০৭:৩৮162704
  • আমাদের সময় এসব বাড়িতে হত। যাদের বাবা-মা খুব একটা খেয়াল রাখেনা, এমন কারো বাড়ি। এরা এইসব স্কুলে করতে গেল কেন মরতে।
  • Az | ২৯ আগস্ট ২০১৩ ০৫:৫৮162703
  • চান্দুবাবু,
    বানিয়ে কইলাম না, একদম স্বচক্ষে দেখা জিনিস। ঃ-)
  • Az | ২৯ আগস্ট ২০১৩ ০৫:৫১162702
  • চান্দুবাবু, এই যে অ্যালগো।

    ১। একটা বালতি ভরে জল আনুন।
    ২। পাকা তাল ভেঙে টুকরোগুলো জলে ফেলুন।
    ৩।খুব করে কচলে কচলে টুকরোগুলো থেকে তালীয় অংশ জলে মেলান।
    ৪। একটা ধোয়া গামলার উপরে চালুনি রেখে(যাদিয়ে তালদ্রবণ চলে যাবে কিন্তু আঁশ আঁটি আটকে যাবে ) ঐ দ্রবণ হড়াশ করে ঢেলে দিন।
    ৫। এবার গামলা থেকে ঐ দ্রবণ নতুন গামছায় ঢেলে(এইসময় অনেক জল বেরিয়ে যাবে) ছানা বাঁধার মতন বেঁধে রাখুন। একটা বাঁশে ঝুলিয়ে রাখতে পারেন, নীচে পাত্র রাখবেন।
    ৬। সারাদিন পরে ঐ গামছা নামিয়ে ভিতর থেকে ঘন কমলা তাল তুলে নিন।
    ৭। তালে সুজি ময়দা দুধ চিনি ইত্যাদি আরো নানা বস্তু মিশিয়ে মেখে গোল্লা করুন।
    ৮। তরিবৎ করে বড়া ভাজুন।
    ৯। সবাইকে নিয়ে বড়া খান আর তালবেতালের গল্প বলুন বা শুনুন।

    ঃ-))))
  • kc | ২৯ আগস্ট ২০১৩ ০৩:১৭162701
  • ঃ-)
  • ন্যাড়া | ২৯ আগস্ট ২০১৩ ০৩:১৬162700
  • এ বাবা! কেসি উঁচকপালে (ফোক ভাল লাগে না) ও ক্ষয়িষ্ণু (ক্লাসিকাল গায় ও ভালবাসে)।
  • ন্যাড়া | ২৯ আগস্ট ২০১৩ ০৩:১৪162699
  • ঠিক নেই নীনাদি। এখনও FOB। ইচ্ছে তো আছে ষোলআনা।
  • nina | ২৯ আগস্ট ২০১৩ ০৩:১৩162698
  • ন্যাড়া, কি আসছ নাকি বিয়েবাড়ীতে অক্টোবরে?
  • kc | ২৯ আগস্ট ২০১৩ ০৩:০৮162697
  • গালটা বাংলায় দাও। বেশী অ্যাপ্ট হবে। জমবেও।
  • ন্যাড়া | ২৯ আগস্ট ২০১৩ ০৩:০৪162696
  • এ বাবা! কেসি এলিটিস্ট (ফোক ভাল লাগে না) ও ডেকাডেন্ট (ক্লাসিকাল গায় ও ভালবাসে)।
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ০২:১৫162695
  • আমার একটা মত হচ্ছে যে ক্যামেরার একটা মিনিমাম সাইজ থাকা উচিত।
    আচ্ছা, আমি এখন ঘুমোতে যাবো, নীচের টপিকে যদি একটু মিনিময় করে রাখেন, কাল সময় পেলে পড়ব।
    - স্কুলে ছাত্রছাত্রীদের মোবাইল নিয়ে আসা উচিত কী উচিত না?
  • aka | ২৯ আগস্ট ২০১৩ ০২:০৮162694
  • খুব এম্ব্যারাসিং। ভেবেচিন্তে কাজ করবে তো। আজগাল মহা কেলো সবাইয়ের কাছেই মোবাইল আর সবেরই ভিডিও না হয় ছবি উঠছে।
  • pi | ২৯ আগস্ট ২০১৩ ০২:০৫162693
  • হ্যাঁ, সুনামে কালি পড়লো, ভারতীয় সংস্কৃতি রসাতলে গেল, হায় হায় রবটা সেই নিয়েই।
  • pi | ২৯ আগস্ট ২০১৩ ০২:০৩162692
  • ঐ স্টুডেন্টদের ভুল নিয়ে, তাদের শাস্তি দেওয়া নিয়ে এত হই চই হচ্ছে, কিন্তু আসল অপরাধী তো যে ওগুলো ছড়ালো !
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ০১:৫৯162691
  • ফেবু-র আলোচনায় ঢুকলাম না, জাস্ট ঢোকা যায়না বলে। খুব খারাপ হল, বেচারাদের জন্য খারাপ লাগছে।

    আমি শালা এই রিপোর্টার দের বক্তব্য-ই বুঝি না। কী বলতে চাইছে। এডিটররাই বা কী করতে আছে কে জানে। 'সুনাম', 'নজরদারী', 'সামাজিকতার আব্রু'।
    এই হেডমাস্টার, মনোবিদ সব শালা একেকটা ঢ্যামনার গাছ। সব নিজেরা পারভারট। ইনক্লুডীং দা রিপোর্টার। অসহ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত