এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ২৯ আগস্ট ২০১৩ ১১:৩৪162750
  • আমি আমার এক কচি বোন, তাকে ফেবু দিয়েই চিনলাম, সোসেনের লিং দিয়ে এলুম। বেচারা দুনে পিজির জন্য গেছে। খুব আদুরী। বন্ধু, বাড়ীর জন্য মন কেমন করে জ্বর বাধিয়েছে দেখলাম। চরম সুইট মেয়ে একটা। আরেকটা লিং ও দেবার ইচ্ছে ছিলো। কিন্তু দিলে আবার সে নিয়ে লোকজন চাট্টি খ্যাংড়া নিয়ে না তাড়া করে ভেবে দিলাম না।ঃ(

    আরো একটা কি বলার ছিলো। ভুলে গেলাম।
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১১:৩৩162749
  • ফ্ল্যাটের কত দাম এখানে তা তো জানি না, তবে ওই কারণে হতেই পারে।
  • cm | ২৯ আগস্ট ২০১৩ ১১:৩২162748
  • অ আউটার স্পেসের ভিউর জন্যই ফেলাটের অত দাম বুঝি?
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ১১:৩১162747
  • মনে হয়না তালের সাথে বাঙাল ঘটি-র বেশি রিলেশন আছে।
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১১:৩০162746
  • বোতীন - পৃথিবীর শেষ প্রান্তে, মানে রাজারহাট। এর পর শুধুই আউটার স্পেস।
  • cm | ২৯ আগস্ট ২০১৩ ১১:২৯162744
  • কিন্তু তাহলে কি দাঁড়াল, তাল বেতাল আর বাঙাল ঘটি একই লাইনে?
  • kiki | ২৯ আগস্ট ২০১৩ ১১:২৯162745
  • উফ! একে মজলিশের পরিবর্তনের চোটে জেরবার, তারপর আমার ওয়াশিং মেশিনের ড্রাম টা কি হয়েছে, আদ্দেক ঘুরে নট নড়ন চড়ন হয়ে যাচ্ছে।এদিকে মেঘ করে রয়েছে, সব ভিজে চুপচুপে জিনিস জানলা আলো করে ঝুলছে। আর এই হতচ্ছাড়া এলজি, আমি এদের কেয়ার সেন্টার খুঁজে পাইনা। তার উপর ইন্দ্রানী কি নিয়ে দুঃখু পেলো সেটা ও বুঝতে পাচ্ছি না। আবার কুমু কইলো শ্যামলদা হেথায়, মানে কুমুর কাছে নেই। তবে চিনির সিরাপ দিয়ে পাঁউরুটি কি কুমুর অল্টার ইগো খেয়ে ফেলে? প্রশ্নের চোটে আমি জেরবার হয়ে গেলাম।ঃ(
  • netai | ২৯ আগস্ট ২০১৩ ১১:২৪162742
  • কবি বোতীন্দাকে অনেক দিন পর দেখলাম।

    কবি রাজদীপকে হ্যাপি বার্থডে
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ১১:২৪162743
  • ধন্যবাদ দেদি :-)
    কী করে খুঁজে পেলে!!
  • de | ২৯ আগস্ট ২০১৩ ১১:১৭162739
  • কুমুদি -- মালপো এই রোব্বারে ট্রাই করবো
  • | ২৯ আগস্ট ২০১৩ ১১:১৭162740
  • কমরেড রাজদীপ কে হ্যাপি বার্থ ডে।

    তোমার আপিস এখন কোথায় অরি?
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১১:১৫162738
  • শ্লা এই তেপান্তরে মিষ্টির দোকানও নেই। সেক্টর ফাইভে কেমং সুন্দর ইচ্ছে হলেই দশ বারোটা মিষ্টি খেয়ে আসতুমঃ-(
  • kumu | ২৯ আগস্ট ২০১৩ ১১:১৪162737
  • এত্ত সহজ মালপোয়ার রেসিপি দিলাম, সেটা ছেড়ে সব তাল নিয়ে পড়ে আছে।
    আমি জীবনে তালের বড়া বা অন্য কোন তালের জিনিস খাইনি।আকবা
  • | ২৯ আগস্ট ২০১৩ ১০:৫৭162736
  • অরির খালি মিষ্টি খাওয়ার ধান্দা! ঃ)
  • hu | ২৯ আগস্ট ২০১৩ ১০:৫৬162734
  • কৃশানু-র তালনবমী প্রসঙ্গে আমার ১০।৫৬ র পোস্ট
  • hu | ২৯ আগস্ট ২০১৩ ১০:৫৬162735
  • ঠিক একথাটাই আমারও মনে ঘুরছিল
  • | ২৯ আগস্ট ২০১৩ ১০:৫৫162733
  • তাল ফোঁপরা আমি খেয়েছি অনেক। কিন্তু ওটার কি আরেক পিস নাম আছে?
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ১০:৫৪162732
  • তবে তাল নিয়ে সেরা হলো বিভুতিভুষণের গল্প। তাল সংক্রান্ত কোনো কিছুই অর চেয়ে ভালো না।
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ১০:৫৩162730
  • দেদি, অনেকদিন আগে মহাভারতের লিং শেয়ার করেছিলাম। রাজশেখর বোস। আছে লিংটা?
  • | ২৯ আগস্ট ২০১৩ ১০:৫৩162731
  • ঃ))। ছোট বেলায় তাল কুড়োতে যাওয়া ভারী মজার ছিল। কোথায় একটা ধপ করে শব্দ হল এমনি সবাই ছুটলো।

    তবে তালের বড়া করা বড় চাপের। আমি খেতে খুব ভালোবাসি বলে মা করে এখনো।

    কলকাতা তেই।
  • i | ২৯ আগস্ট ২০১৩ ১০:৫১162729
  • আজকাল জেনেই গেছি, কোনো লেখার ব্যাপারে মতামত দিয়ে ফেললে, পরদিনই মনে হবে কেন লিখতে গেলাম।
    হাসি পায় না সব সময়। তেতো লাগে।
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১০:৫০162728
  • কোথায় তালশাঁস (সন্দেশ হলে না হয় মানা যেত) আর কোথায় দোমালা নারকোল। কিসে আর কিসে;-)
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ১০:৪৯162727
  • দমুদি - এই যুক্তিতে কিন্তু আঁখি বাদ :-)
  • | ২৯ আগস্ট ২০১৩ ১০:৪৮162725
  • দেবযানীকে ঝুড়িভরে 'ক'। কোজাগরিতে তালের ফোঁপরা আমাদের বাড়ীতেও মাস্ট।
  • de | ২৯ আগস্ট ২০১৩ ১০:৪৮162726
  • বোতীন যে! অনেক দিন বাদে -- কোথায় আছো এখন?
  • | ২৯ আগস্ট ২০১৩ ১০:৪৭162724
  • ভুল জানতে। চন্দ্রবিন্দু কোদ্দিয়ে আসবে?
    তিক্ত -- তিত -- তেতো/তিতা
  • de | ২৯ আগস্ট ২০১৩ ১০:৪৬162722
  • হ্যাঃ! তালের কাত্থ আমাদের বাড়িতে বরাবর বাবা-কাকারা বার করে -- সুতরাং ওসব নারী-নির্যাতনের গপ্পো খাটবে না! শ্রাবণ-ভাদ্র মাসে রাতের পাতে তালক্ষীর মাস্ট। যারা খায়নি তারা বুঝবে না কি জিনিস!

    তালের বড়া, তাল সম্বন্ধীয় বাকী আইটেম, পিঠে-পুলি এসব সবাই বানাতে পারে না -- সব বাড়িতে এসব খাওয়ার উপযুক্ত হয় না!

    তালও কচিতে তালশাঁস, পাকা তাল আর তারপরে তাল লওয়া আঁটিগুলোকে ছাইগাদায় রেখে দেওয়া হোতো, আশ্বিন মাসে দুর্গা-পুজোর দশমীতে আর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা এই দুদিনে সেই আঁটি দুভাগ করে তাল-ফোঁপরা বার করা হোতো। নারকেল ফোঁপরার মতোই খেতে। ফোঁপরা বার করে নেবার পরে ছোট ছোট খোল গুলোতে ক্রীমের মতো মোটা লেয়ার থাকতো, সেটাও চেটে খেতে খুব ভালো। দূর্গা বরণের দিন আর কোজাগরীর দিন অন্যান্য প্রসাদের সঙ্গে তাল ফোঁপরা মাস্ট ছিলো আমাদের বাড়িতে।
  • Bhagidaar | ২৯ আগস্ট ২০১৩ ১০:৪৬162723
  • সংসদে তিতো, তিতা ও তেতো আছে, সবেতেই চন্দ্রবিন্দু বাদ।
  • Ungoliant | ২৯ আগস্ট ২০১৩ ১০:৪৪162721
  • ঈঃ কি আমার গ্রামের লোক রে;-)

    বাই দ্য ওয়ে - আজ গাড়িতে একটা গান শুনলাম যেটা মনে হল স্পেশ্যালি মেড ফর কুমুদি।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত