এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | ২৯ আগস্ট ২০১৩ ১৭:৩৯162960
  • কিন্ডল এক রহস্যময় পশু।

    আগে বলতো, শুধুই বই পড়া যায়। এখন দেখচি, নেটও করা যায়। এতে কি যেকোনো ব্রাউজার লাগানো যায়? অ্যাপ থাকে?
  • sosen | ২৯ আগস্ট ২০১৩ ১৭:৩৫162959
  • ধুর, স্ক্রিন গার্ড কি হবে। এটা কি ফোন?
    আমি ফায়ার এইচ ডি ৮ /৯ কিনেছি, ব্লুটুথ কিবোর্ড সাথে, পুরো কম্পু। কি রেজলিউশন ! আহ।
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ১৭:২৯162957
  • কাল নাটক আছে, এবং আমি লাইটম্যান, একথাও বলে যাওয়া উচিত মনে করি।
    একটু বাদেই নাটকের রিহার্সাল দেখতে গিয়ে চুপচাপ মেয়েদের নাচ দেখে চলে আসবো।
  • | ২৯ আগস্ট ২০১৩ ১৭:২৯162958
  • ব্ল্যাঙ্কি কিশানুর সম্বন্ধে কিছু জানে মনে হচ্ছে। বলে ফ্যাল। ঝেড়ে কাশ দেখি।

    কিন্তু এখানে আবার 'ছোট' কারা? :-O
  • Blank | ২৯ আগস্ট ২০১৩ ১৭:২৭162956
  • আমার কথা নয়, কিন্তু আমি তাও বেশ চুপ করে আছি। কি অসীম ধৈর্য, তিতিক্ষা ইত্যাদি।
  • Blank | ২৯ আগস্ট ২০১৩ ১৭:২৫162954
  • আমি এক খানা কিন্ডলের স্ক্রীন গার্ড ও কিনবো ভাবছি কিন্তু কাজে লাগবে কিনা জানিনা।
  • sosen | ২৯ আগস্ট ২০১৩ ১৭:২৫162955
  • তোর আবার কি কথা?
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ১৭:২৪162952
  • দিদিরা, আমি কিন্তু জ্বালাতে চেয়েছিলাম।
  • Blank | ২৯ আগস্ট ২০১৩ ১৭:২৪162953
  • এই মোমেন্টে আমার কিছু বলার ছিল, যদিও আমি চুপ করে আছি।
  • netai | ২৯ আগস্ট ২০১৩ ১৭:১৮162951
  • আলো নিয়ে আমার একটা খুব বিখ্যাত কবিতা আছে

    আলো, তা সে যতই আলো হোক
    আমি দেখেছি তার কালো হরিণ চোখ
  • sosen | ২৯ আগস্ট ২০১৩ ১৭:১৫162950
  • শেষ মুহূর্তে বুদ্ধির বাল্ব জ্বললো, নাকি সদা পরামর্শ দিল, কে জানে।
  • Ekak | ২৯ আগস্ট ২০১৩ ১৭:১০162949
  • হ্যা, আলো জ্বললেই ভালো লাগে তো !
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ১৭:০৮162948
  • দিব্যি তো তাল নিয়ে কথা হচ্ছিল!!
  • sosen | ২৯ আগস্ট ২০১৩ ১৭:০৫162947
  • তারপর বুদ্ধিখাটিয়ে বুঝেছে আলো জ্বলা মন্দ ব্যাপার নয়।
    (ছোটরা শুনো না )
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ১৭:০২162946
  • আরে ওটা মোস্ট প্রবাবলি নুক ছিল :-)
  • sinfaut | ২৯ আগস্ট ২০১৩ ১৭:০১162945
  • না না, সে পৌঁছাক, না পৌঁছাক। আলো জ্বলা নিয়ে কিশানুর কি সব চিন্তা ছিল ...
  • Kaju | ২৯ আগস্ট ২০১৩ ১৭:০০162942
  • /বুঝলুম
  • Ekak | ২৯ আগস্ট ২০১৩ ১৭:০০162943
  • রেসিডেন্ট হনু আবার রাগ কইরেন না :P
  • sosen | ২৯ আগস্ট ২০১৩ ১৭:০০162944
  • সে কলকেতা পৌঁছে গ্যাছে।
  • Kaju | ২৯ আগস্ট ২০১৩ ১৬:৫৯162941
  • হুম, নুঝলুম।
    সব এই পোস্তমদন দ্যাকন-দের জন্যে এইসব হয়েচে। আফনাদের দোষ নয় কো।
  • Ekak | ২৯ আগস্ট ২০১৩ ১৬:৫৮162939
  • যাব্বাবা এতে তাক লাগানো কী দেখল কাজু।
    মোহর অনেক আগে থেকেই লেখে। আগে একবার গুরুতে বেরিয়েছিল তো বুল্বুল্ভাজায়। আমার ইন্সপিরেশন কিসসু নাই। আর আমি ই বা কে হনু :(
  • sinfaut | ২৯ আগস্ট ২০১৩ ১৬:৫৮162940
  • কিশানুর সেই আলো জ্বলা কিন্ড্ল ...
  • netai | ২৯ আগস্ট ২০১৩ ১৬:৫৭162936
  • আচ্ছা। একটা গম্ভীর ভক্তিরসের কবিতা পড়। একসম সদ্য সদ্য বানিয়েছি।

    আর কতো চালাবি কাঁচি
    ছেড়ে দে মা কেঁদে বাচি।
    --------------------কবি নেতাই
  • b | ২৯ আগস্ট ২০১৩ ১৬:৫৭162937
  • কেন, এই তো কবিতা হয়ে গেলঃ

    কেন আমি কবিতা লিখি না
    (হ)
    ----------------------
    আমার কবিতা যদি পড়ো,
    মনে হবে
    আমি লেনিনের বৌ।

    আর আমার বৌ এর কবিতা
    যদি পড়ো,
    মনে হবে
    সে একজন বিচক্ষন দারোগার
    প্রধান ইন্স্পিরেশন,
    যে দেশকে
    সিধে করার জন্য
    বাইক্যাবদ্ধ।

    বাংলার পাঠক কুলের
    স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা
    কবিতা লিকিনি।

    (হনুবাবু, নেগে পড়ুন। কিচ্ছু কঠিন নয়কো)
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ১৬:৫৭162938
  • কেসিদাকে খাওয়াতেই পারি। রুটি আর ভিন্ডি-চচ্চরি তো খাবে। ওসব আমি এমনিই খাইয়ে দেব, ইভেন্ট দরকার নেই।
  • netai | ২৯ আগস্ট ২০১৩ ১৬:৫৪162935
  • কেস টা কি?
    খোলসা করা হোক?
  • h | ২৯ আগস্ট ২০১৩ ১৬:৫৩162934
  • যাদের গদ্য এমন হয়, তাদের পদ্য দরকার নেই রে পাগোল।

    (অংকে যারা স্ট্রং(৫/১০০) হয়, তারা আর্টসে একটু উইক(১/১০০) হয়)
  • | ২৯ আগস্ট ২০১৩ ১৬:৫২162932
  • হ্যা হ্যা হ্যা হ্যা বেচারা বোধি।

    'মোহর' দেকেই সন্দেহ হয়েছিল। কিন্তু জিগ্যেস করব কিনা ঠিক করতে পারছিলাম না।
  • sinfaut | ২৯ আগস্ট ২০১৩ ১৬:৫২162933
  • হে অপ্রতিম হাঁস, জন্মমুহুর্তে
    গভীর বিশ্বাস চিরকাল
    হেলেদুলে চরবে।
    পৃথিবীও টোপাকুল হতে চেয়েছিল।
    এখন তোমার পদব্রজকে শুধুই
    হেলে কিংবা দুলে বলা যায়
    হায়, একসাথে হয়ে ওঠেনা ছন্দ।

    যেদিন ঘন্টু ভেঙ্গে দিল পিছনের
    ডান পায়ের প্লাস্টিক চাকা।

    পৃথিবীও ওমনই কোনো কারনে
    হয়ে গেল প্যায়রা
    তার বদলে।

    --
    এই তো একটা হাঁস নিয়ে লিখলাম। রহস্যটা হচ্ছে ঠিক জায়গায় লাইনব্রেক দেওয়া, উদ্ভট বিশেষন দেওয়া, আর আপাত অসংযুক্ত জিনিসপত্তর একসাথে জুড়ে দেওয়া। খুবই সোজা। চাইলে বলবেন, আরও লিখে দেব।
  • san | ২৯ আগস্ট ২০১৩ ১৬:৫১162930
  • তাও ভালো, আমি প্রথম লাইনটা পড়ে এটাকেও কবিতা ভাবছিলাম।

    বাকিটা পড়ে স্বস্তির নিশ্বাস ফেললাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত