এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ২৯ আগস্ট ২০১৩ ২৩:৩৪163050
  • অরণ্য, এহ্‌ আপুনি তালে ভাঙ্গা বামুন! নাহ ঐ ৫০% নিয়েও সন্দো থেকে যাচ্ছে তাহলে।
  • শ্রী সদা | ২৯ আগস্ট ২০১৩ ২৩:৩৩163049
  • জিতেছি যতটা হেরেছিও ততটাই - জুয়া খেলে গেছি কামনায় অনুভবে
    ভাবনা আমার তোমাকেই বলে যাই, তুমি কি কখনও আমার ভাগ্য হবে?
  • aranya | ২৯ আগস্ট ২০১৩ ২৩:৩২163047
  • থ্যাংকস স্যান
  • san | ২৯ আগস্ট ২০১৩ ২৩:৩২163048
  • ভাবনা আমার তোমাকেই বলে যাই।

    আর ওটা চেতনায় নয়। কামনায় অনুভবে।
  • aranya | ২৯ আগস্ট ২০১৩ ২৩:৩১163046
  • পিপি, অ্যাবাউট ৫০% :-)
    ১০০%-ই হত, পৈতে বিসর্জন, গোমাংস ভক্ষণ ইঃ অশাস্ত্রীয় কর্মের কারণে সাকসেস রেট-টা এট্টূ ফল করেচে
  • aranya | ২৯ আগস্ট ২০১৩ ২৩:২৯163043
  • জিতেছি যতটা, হেরেছিও ততটাই, জুয়ো খেলে গেছি চেতনায়, অনুভবে
    ....................... তুমি কি কখনো আমার ভাগ্য হবে?

    কিশানু, এট্টু ফিল আপ দ্য ব্ল্যাংকস করে দেবে
  • cm | ২৯ আগস্ট ২০১৩ ২৩:২৯163044
  • এনজয় করতে শিখুন সামান্য চাকরি ধরা ছাড়া নিয়ে মাথা ঘামাতে হবেনা।
  • pipi | ২৯ আগস্ট ২০১৩ ২৩:২৯163045
  • অরণ্য, আপনার আশীর্বাদ সফল হবার রেটিং কি? মানে, জানা থাকলে একটু ভস্সা করতে বুকে বল পেতাম আর কি।
  • aka | ২৯ আগস্ট ২০১৩ ২৩:২৮163042
  • আমি তো রোজই অন্তত একবার চাকরি ছড়ি - মনে মনে মানে মনমে।
  • ন্যাড়া | ২৯ আগস্ট ২০১৩ ২৩:২৬163041
  • আমাকে কেউ চাকরি ছাড়ার সুযোগই দেয় না। তার আগেই ছাড়িয়ে দেয়।
  • kc | ২৯ আগস্ট ২০১৩ ২৩:২৪163040
  • আমার আমার চাকরি ছাড়তে গেলে আরেকটা চাকরি লাগে। না হলে ছাড়তে পারিনা।
  • aranya | ২৯ আগস্ট ২০১৩ ২৩:২৩163038
  • এলসিএম, পোস্ট-টা ভাল লাগল।
    মিড লাইফ ক্রাইসিস না কি একটা আছে, সেটাই হচ্ছে বোধহয়। মনে হয়, জীবনে আরও কত বেড়ানোর ছিল, কত জঙ্গল, পাহাড় - যাওয়া হয় না; টেনিস খেলারও সময় নাই, নাটক, সিনেমা কালে কস্মিনে, লাইফের বেশির ভাগ সময় অফিস-কেই দিতে হল
  • san | ২৯ আগস্ট ২০১৩ ২৩:২৩163039
  • সিরিসের লজিক কি জিনিস কেউ বুঝেছেন?
  • lcm | ২৯ আগস্ট ২০১৩ ২৩:২২163037
  • মিটিংয়ে তো একটাই প্রবলেম হয় - যত ঘুম সব মিটিংয়ের সময় জাঁকিয়ে আসে। এছাড়া কোনো প্রবলেম নাই।
  • কৃশানু | ২৯ আগস্ট ২০১৩ ২৩:২১163036
  • হুতোদাকে। ঘোষ-ই বটেক। আমি খুব ভালো চিনতাম না। একবার তাজপুর বেড়াতে গেছিলাম ওই আমাদের টিম থেকে, সুদীপদা ফ্যামিলি নিয়ে একই রিসোর্টে ছিল। মাল ফাল খেয়ে খুব চেঁচিয়ে চেঁচিয়ে সারারাত জ্বলেছে নিবিড় গেয়েছিলাম শুনে এসে বলে গেল বাহ, তুই সুমন শুনিস? তারপর কিছুক্ষণ কথা হয়েছিল।
    তারপর অনেকদিন দেখিনি। এখন বান্তলায় প্রায়ই দেখা হয় কথা হয়। বেড়াতে যাওয়া নিয়ে, বই-পত্তর নিয়ে।
    পরশু দেখা হল, বল্ল পাইট পুরাণ পড়ছি। তারপর গভীর নির্জন পথে আর নভ নিয়ে কিছুক্ষণ কথা হল। নাটক নিয়েও টুকটাক। ভালো লাগলো। কতজনকে আমরা শুধু আপিসের মধ্যে দেখে তাদের সম্পর্কে ওপর ওপর ধারণা করে সারাজীবন কাটিয়ে দিই :-)
  • Ekak | ২৯ আগস্ট ২০১৩ ২৩:২০163035
  • চাকরি না ছাড়ার জন্যে আমার ওই সিরিসের লজিক গুলো লাগে, নইলে আরো বেশি ছার্তুম। এমনিতে লজিকগুলো মন্দ না কিন্তু ওই সা চাতুরী চাতুরী।
  • cm | ২৯ আগস্ট ২০১৩ ২৩:১৮163033
  • যেটা বলা হলনা আমার দুটৈ আছে।
  • san | ২৯ আগস্ট ২০১৩ ২৩:১৮163034
  • আর ইচ্ছেমতও ঠিক না, টাকা ফুরিয়ে যাবার সময় হতে আবার তো জয়েন করতেই হল।
  • aranya | ২৯ আগস্ট ২০১৩ ২৩:১৭163031
  • তাই, আমার ধারণা ছিল তুমি বোর হলেই চাগ্রী ছেড়ে দাও।
  • cm | ২৯ আগস্ট ২০১৩ ২৩:১৭163032
  • এনজয় করতে পারা একটা আর্ট স্বভাবগত প্রতিভা আর তালিম দুটৈ লাগে। মুফতে হওয়ার জিনিস নয়।
  • san | ২৯ আগস্ট ২০১৩ ২৩:১৬163030
  • কই, আমি তো মোটে একবারই চাকরি ছেড়েছি !
  • Ekak | ২৯ আগস্ট ২০১৩ ২৩:১৫163029
  • এনজয়মেন্ট মানে কী দুস্চিন্তারোহিত ? সেক্ষেত্রে আমার মনে হয় একমাত্র ফাঁকিবাজ লোকের পক্ষেই সেটা এতেইন করা সম্ভব (যদি না যোগিপুরুষ হন )। মালিকের দুশ্চিন্তা চাকর কে দুশ্চিন্তায় ফেলতে না পারলে চাকর কিসের।
  • aranya | ২৯ আগস্ট ২০১৩ ২৩:১৪163028
  • একক সাহসী ছেলে। আমার সব মিটিং-য়েই মাথা ভোঁ ভোঁ করে, কম্পানীর লাভ, ক্ষতি, প্রোডাক্ট, মার্কেট - গোলকধাঁধায় পাগল, পাগল লাগে - কখনো মুখ ফুটে বলতে পারি না
  • lcm | ২৯ আগস্ট ২০১৩ ২৩:১৩163027
  • না হে, অরণ্য, ঐসব ধোঁকা। ভেবোনা ইচ্ছেমত পোষাক বদল করলেই রোগা হওয়া যায়।

    আর চাগ্রি এত সিরিয়াসলি নেবার কিস্যু নাই, কোনোকিছুইতেই নাই যদিও।
    এই ধরো চাগ্রিতে যেমন, অনেকের দেখি এনজয়েবেল তো দূর অস্ত, জীবন নাকি অতিষ্ঠ - এই কোন কলিগ বাঁশ দিতাছে। আমি বলি, বাঁশ নিয়া নাও, কেটেকুটে একটা ডিজাইনার চেয়ার বানাও - বাঁশের চেয়ারে বসে এক কাপ চা খাও, ওনাকেই এক কাপ অফার করো।

    লাইফ-স্টাইল ই বা কি। সকালে যাই, বিকালে আসি, টিভি দেখে শুয়ে পড়ি। এই তো, আর কি। কত লোকের কত চিন্তা। এই যেমন এদিকে যারা বাড়ি কেনে সব বিশাল লোন, তার শোধের চিন্তায় ঘুম নাই। তো আমি ঘুমাই, যার লোন দিয়েছে তাদের ঘুমের ব্যাঘাত নাই যখন, তখন খামোকা....

    এই সব আর কি।
  • aranya | ২৯ আগস্ট ২০১৩ ২৩:১১163026
  • এই ম্যাটার অব ফ্যাক্ট, বাস্তবমুখী, বৈষয়িক ইমেজ আসলে মুখোশ, শ্যামল-দার ছদ্মবেশ
  • Ekak | ২৯ আগস্ট ২০১৩ ২৩:১০163025
  • আজ মীতিনে বসে বলেই দিলুম যে আমার মাথাটা ভো মেরে আচে বেশি জ্বালিও না। অমনি পাশ থেকে দুজন বলে যা বলেচ।
  • kumu | ২৯ আগস্ট ২০১৩ ২৩:০৮163024
  • অরণ্য বড় ভাল ছেলে, ৮ ৪৮ এর জন্য ধন্যবাদ।শ্যামলদাকে পড়ে শোনালাম, শুনে বল্লেন সোম্বারের মধ্যে নীল শার্ট আর যাযা বলেচিখুঁজে রেখো।
  • ন্যাড়া | ২৯ আগস্ট ২০১৩ ২৩:০৭163023
  • এ বোধহয় আগেও লিখেছি, কিন্তু মহান লোকেদের জীবনী বারবার পড়তে হয়। ছেলেবেলা থেকে নাটকে আমার প্রতিভা দেখে কাস্টিং ডিরেক্টর সর্বদা আমাকে নাম ভূমিকার রোল দিত। যেমন "গাধা পিটিয়ে মানুষ" নাটকে গাধা, "কালো কুকুর" নাটকে কুকুর ইত্যাদি।
  • aranya | ২৯ আগস্ট ২০১৩ ২৩:০৫163022
  • পিপি-কে তেড়ে আশীর্বাদ দিচ্ছি, সুদিন আসবে ইঃ
  • pipi | ২৯ আগস্ট ২০১৩ ২৩:০৩163021
  • আমার বিশ্বদুনিয়ার সব্বাইকে আজকাল হিংসে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত