এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ৩০ আগস্ট ২০১৩ ০১:০৭163081
  • সিকি, ঃ)
  • Ekak | ৩০ আগস্ট ২০১৩ ০১:০৪163079
  • সা (আসলে উচ্চারণ জ্ষা ) মানে মাংশ। যেমন সাভালে, সাকাম।
  • siki | ৩০ আগস্ট ২০১৩ ০১:০২163077
  • ফেবুতে পেলাম :)

  • Ekak | ৩০ আগস্ট ২০১৩ ০১:০২163078
  • ভোট জলকিয়া হলো একরকম লঙ্কা। বেজায় ঝাল আর গরম। র্যাংকিং এ প্রথম দিকে।
    ইয়াক সকম মানে ইয়াকের মাংস কেটে দিহায়দ্রেতেদ করে বানানো স্টিক।
  • Lama | ৩০ আগস্ট ২০১৩ ০০:৫৮163076
  • ভীমবধ নাটকে আমি কালুদা আর হুতো নিখিল সেজেছিল
  • aka | ৩০ আগস্ট ২০১৩ ০০:৫৭163075
  • এইটা কি?

    ভত্জলোকিয়া দিয়ে ইয়াক সাকামের ঝোল
  • aka | ৩০ আগস্ট ২০১৩ ০০:৫৬163074
  • নাটক করে নাটকের কথা বললে বলতে হয় নাটক তো সবসময়েই করে চলেছি।
  • Lama | ৩০ আগস্ট ২০১৩ ০০:৫৪163073
  • আমার টিকির চারধারে ভেরেন্ডম লেগে গেল
  • Ekak | ৩০ আগস্ট ২০১৩ ০০:৫২163071
  • ++++ পিজি গল্প +++
    এমন কিছু না।
    ফব্জিখা ভ্যালি তে ডনি আর আমি। সে আমার বাল্যবন্ধু। এখন শামলা পরে বড় কোর্টে। তা সন্ধে অবধি তার সঙ্গে গাড়িতে কলকেতার হাল হকিকত নিয়ে হেজিয়ে (এদিকে ড্রাইভার রাস্তা ভুলে গেছে ) যখন খেয়াল হলো আমাদের রাত্তিরের মধ্যে কোথাও একটা পৌছুতে হবে তখন ওয়েট ল্যান্ড জুড়ে একতাল গোবরের মত অন্ধকার নেবে এসছে। কথাও কিছু টাহর কত্তে পাচ্ছিনে।
    ওঠ্পর হ্যান্চর প্যাচর। গাড়ি এদিক ওদিক ভেড়ানো এবং অনেক রাত করে গেস্ট হাউস এ প্রবেশ।
    বাইরে ফ্রস্ট শুরু হয়ে গেছে। নাকে হাত দিয়ে কুচি বরফ উঠে এলো। ঝুম অন্ধকারে কোনরকমে খাওয়া দাওয়া ( লঙ্কার চচ্চরি ও ভত্জলোকিয়া দিয়ে ইয়াক সাকামের ঝোল ) র পর রান্নাঘরের অন্ধকার থেকে বেরিয়ে দাওয়ার অন্ধকারে এসে দাঁড়িয়েছি। বেশ উঁচু দোতলা। দুরে ব্ল্যাক নেক ক্রেইন ডাকছে। কিন্তু সেটা খুব কান করে শোনা যায়। মানে শুনতে হয়। কারণ ঝিঁঝি। ওই উদ্দাম ঠান্ডায়, হাকুচ অন্ধকারে কোটি কোটি ঝিঁঝি পোকা ডেকেই চলেছে। কোনো বিরাম নেই। কোথাও কান করলে যেন সুর পাওয়া যায়। কিন্তু ওই আবার গুলিয়ে গেল। ঝম ঝম্ঝম্জ্খ্জকাম ঝকাম ঝকম ঝঝম্ঝম্ঝম।

    ডনি বেশ ক্লান্ত ও ব্যাজার। বিড়ির আগুনে অদ্ভূত এক অবাকনেস ফুটিয়ে বল্লে :

    "সত্যি ! "

    কী সত্যি ? জানতে চাই। একটু জোরেই। ঝিঁঝির ঝম্ঝমাজ্ঝম পেরিয়ে যাতে শোনা যায়। অন্ধকারে হারিয়ে না যায়।

    " এই, ,,,,,,,,,, সবাই লাগাচ্ছে ! "
  • pi | ৩০ আগস্ট ২০১৩ ০০:৫২163072
  • তাসের দেশে আনুশের গানগুলো পোষালো না। উচ্চারণের অতি এক্ষপেরিমেন্টেশনে বড় হোঁচট খেলাম।
  • Lama | ৩০ আগস্ট ২০১৩ ০০:৪৯163070
  • নাটক? জৈবন বয়েসে কত করিচি। সেই যে সেবার 'দেশের মাটি' নাটকে নামভূমিকায় অ্যাক্টো কল্লুম? স্পিলফার্ট সায়েব নিজের গলার মেডেল খুলে আমার গলায় পরিয়ে দিলে
  • pi | ৩০ আগস্ট ২০১৩ ০০:৩৪163069
  • কী ?
  • Ekak | ৩০ আগস্ট ২০১৩ ০০:৩২163068
  • এহে হে ঝিঁঝি নিয়ে একটা বাজে এনেক্দত মনে পরে গ্যালো। সাধারণ ঘটনা। অনেকের হয়ত অভ্গ্যতা আছে সিমিলার।
  • aka | ৩০ আগস্ট ২০১৩ ০০:২৭163067
  • আমি প্রচণ্ড সিরিয়াস। কাজের সময় গুরু ছাড়া আর কিছু করি না। দেখে শিখুন।
  • siki | ৩০ আগস্ট ২০১৩ ০০:২৬163066
  • বোঝো, মামুও কখনও তা হলে ছোট ছিল, নাট্ক করত, পিসেমশাই হত। আমি ভাবতাম মামু বুঝি জন্ম থেকেই অমন ফুকো-পড়া দেড়েল আঁতেল।

    আম্মো অমল হয়েছিলাম, তারপরে অচলায়তন নাটকে কী যেন একটা হয়েছিলাম, তারপরে হাসি-কান্না নাকি হীরা-পান্না নামক রূপকথার নাটকে আমি আজার ছেলে সুমন হয়েছিলাম। কিন্তু ক্ষেউ আমার অভিনয় প্রতিভার মূল্য না দেওয়ায় পরে আমি অভিনয়ের জগত থেকে সরে আসি।
  • pi | ৩০ আগস্ট ২০১৩ ০০:২৫163065
  • আর ভালো লাগে ঝিঁ ঝিঁ। দূর থেকে কাছে।
  • Ekak | ৩০ আগস্ট ২০১৩ ০০:১৬163064
  • শুধু ঝিম ভাল্লাগে। আর দূরে ঝিম ঝিম ঝিম।
  • ন্যাড়া | ৩০ আগস্ট ২০১৩ ০০:১৪163063
  • হুতো, মেরে জড়ুয়া ভাই।
  • pipi | ৩০ আগস্ট ২০১৩ ০০:১১163062
  • ভাগীদার, হু তো। নইলে আর আমি কান্দি কেনেঃ-(
  • rabaahuta | ৩০ আগস্ট ২০১৩ ০০:০৭163061
  • লসাগুদার ফান্ডাটা বেশ। তবে অন্তর্নিহিত হচ্ছে ফলের আশা না করে কাজ করে যাওয়া। তো আমি ফলের আশা করিনা বটে, কিন্তু কাজও করিনা। এতে আমার খুবই হাতে হ্যারিকেন হয়েছে, লোকে পাঁচ বছরে যেখানে পৌঁছয়, আমি বারো বছর চাকরীর পরও সেখানে পড়ে আছি, এখান থেকে উন্নতির বিশেষ আশাও দেখছিনা। বছর ছ সাত আগে পর্যন্ত যখন নিজেকে প্রতিভাবান হলেও হতে পারি বলে মনে হত ততদিন কোন সমস্যা ছিল না, কিন্তু সে মোহ ভঙ্গ হওয়াতে বড়ই ভজঘট অব্স্থা। এ অবশ্য নতুন কিছু নয়, এই ফেজটা এলে আমি চাকরী/শহর এইসব বদল করে ফেলি, আর নতুনত্বের উত্তেজনায় কিছুদিন বেশ কেটে যায়। কিন্তু বয়েস এবং দ্বায়িত্ত্ব কর্তব্য বেড়ে যাওয়াতে এই পলায়নগুলি কঠিন হয়ে গেছে।

    তো এত কথার মানে হচ্ছে, সিরিয়াসনেস একেবারে বিসর্জন দিলে কপালে দুঃখ আছে। আসলে বিশাল সিরিয়াস থাকতে হয়, সিরিয়াস এবং কূল এই দুটো অবস্থার ব্যালেন্স করার জন্যে। মানে আমার ধারনা আর্কি, প্রত্যক্ষ অভিজ্ঞতাতো নাই।
  • sinfaut | ২৯ আগস্ট ২০১৩ ২৩:৫৪163060
  • হ্যাঁ হ্যাঁ গুগল এ শিবাংশু বিরিয়ানি দিয়ে সার্চ করে পেয়ে গেলাম।
  • h | ২৯ আগস্ট ২০১৩ ২৩:৪৬163057
  • চাকরি করার মেন কারণ তো টাকা। আর কারণ টাকার লোভ। আরেকটা কারণ আছে। আমার বাইরে লাঞ্চ খেতে আর বাড়ি যাবার পথে মাল খেতে ব্যাপক লাগে, একা একা;-) নাথিং লাইক অ্যান এম্পটি বার, আ ফিউ ড্রিংক্স অ্যান্ড আ গুড বুক অর আ লিট রিভিউ জার্নাল।

    হা অ তু ক।
  • Bhagidaar | ২৯ আগস্ট ২০১৩ ২৩:৪৫163056
  • বস লেবার ডে তে কাজে আসবে?
  • sinfaut | ২৯ আগস্ট ২০১৩ ২৩:৪০163054
  • হায়্দ্রবাদের খাবার্দাবার নিয়ে শিবাংশু দার একটা লেখা ছিল সেটা কোন টই তে?
  • pipi | ২৯ আগস্ট ২০১৩ ২৩:৪০163055
  • পাই, আগামী সোমবার প্রায় গোটা আম্রিগা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমুবে নয়তো ল্যাজ নাড়বে। আর আমি ও আরো একটি প্রাণী প্রেসেন্টেশন দেব বস-বসিনির কাছে। বাগে কি বাঘে নিজেই বুঝ।
  • pi | ২৯ আগস্ট ২০১৩ ২৩:৩৬163051
  • পিপির বস এখন একটু বাগে ?
  • aranya | ২৯ আগস্ট ২০১৩ ২৩:৩৬163052
  • লং টার্মে ৫০% তো মিলবেই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত