এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ৩০ আগস্ট ২০১৩ ১০:৩৫163110
  • কৃশানু, কালকে কতক্ষণ লাইট দ্যাখালে?
  • কৃশানু | ৩০ আগস্ট ২০১৩ ১০:২৭163109
  • দৌড়ে দৌড়ে অজ্জিদ্দা কিরকম রোগা মতন হয়ে গ্যাছে। সেদিন দেখলাম।
  • Ungoliant | ৩০ আগস্ট ২০১৩ ১০:১৯163108
  • বেজায় ঘুম্পাচ্ছে। আসলে ইদানিং বহুৎ দৌড়চ্ছি - খেতে খেতে দৌড়চ্ছি, গাড়িতে দৌড়চ্ছি, ডেস্কে বসে দৌড়চ্ছি, বাইরে বিড়ি খেতে গেলে দৌড়চ্ছি, এমনকি বিছানায় শুয়েও দৌড়ে নিচ্ছি...

    সব মিলিয়ে ৬,৮৯,৩১৭ কিমি ;-)
  • Ekak | ৩০ আগস্ট ২০১৩ ০৯:৫৫163107
  • আহা ! থ্যাঙ্কু !
  • aka | ৩০ আগস্ট ২০১৩ ০৭:৩৬163106
  • সদা, সান্দা ইত্যাদি রসিকদিগের জন্য।

  • ন্যাড়া | ৩০ আগস্ট ২০১৩ ০৪:০২163105
  • ডালিম গাছে তোতাপাখি, আতা গাছে বধু
    দুজনেতেই গাছে কেন, অত কিসের মধু!!
    ডালিম গাছে হালিম ফলে? আতা গাছে ছাতা?
    বললে হল, ফললে হল? কেসি পাল* কি চোদু?

    * ছাতা-প্রস্তুতকারক, পৃথিবী-প্রদক্ষিণকারী নয়।
  • h | ৩০ আগস্ট ২০১৩ ০৩:৩৮163104
  • এটা লেনিনের বিয়ের আগের গান।
  • h | ৩০ আগস্ট ২০১৩ ০৩:৩৭163103
  • চিরদিন ই তুমি যে আমারি
    যৌথখামারি যৌথখামারি
    যুগে যুগে আমি তোমারি
    কন্যাকুমারি কন্যাকুমারি।
  • Az | ৩০ আগস্ট ২০১৩ ০৩:১৫163102
  • ভদ্রমহিলার নামটা আসলে কী? ক্রুপ্সকায়া তো পদবী টাইপের জিনিস, ছেলেদের বেলা ক্রুপস্কি আর মেয়েদের ক্রুপ্সকায়া। কিন্তু ওনার ফার্স্ট নেম কী?
  • aka | ৩০ আগস্ট ২০১৩ ০৩:০৩163101
  • আর হনু যদি লেনিন না থাকলে রাগ করে তার জন্য

    রাশাতেও গাঁজা ছিল দেখেছিনু ফিলিমে
    লেনিনও মজেছিল লালরঙা ছিলিমে
  • pi | ৩০ আগস্ট ২০১৩ ০২:৫৫163100
  • ঃ))
  • aka | ৩০ আগস্ট ২০১৩ ০২:৫৪163099
  • তোতা ছিল আতাগাছে মৌ ছিল ডালিমে
    জালিমের মন ছিল ফুটন্ত হালিমে
  • Ishan | ৩০ আগস্ট ২০১৩ ০২:৫১163098
  • না লেনিন থাকতেই হবে। নইলে হনু রাগ করবে।

    আতা গাছে তোতাপাখি ডালিম গাছে মৌ
    পাঞ্জাবীরা ভাংরা নাচে পুরুলিয়ায় ছৌ
    মহীনরা দেয় হ্রেষাধ্বনি কুকুর করে ভৌ
    কিন্তু সবার চাইতে ভালো ক্রুপস্কায়া বৌ।

    এইটাই ফাইনাল হল।
  • Lama | ৩০ আগস্ট ২০১৩ ০২:৪৭163097
  • না।

    আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ
    পাঞ্জাবে ভাংড়া আর পুরুলিয়ায় ছৌ
  • Lama | ৩০ আগস্ট ২০১৩ ০২:৪৫163096
  • অজ পাড়াগাঁয় তো আতাগাছও থাকে। তাহলে আতাগাছ আর তোতাপাখি এক?
  • Ishan | ৩০ আগস্ট ২০১৩ ০২:৪৪163095
  • ওঃ কবিতা, সে এমন কঠিন কি।

    আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ
    দন্ডবায়স খুঁজে মরে উলিয়ানভের বৌ।
  • Ishan | ৩০ আগস্ট ২০১৩ ০২:৪২163094
  • তোতাপাখি আতাগাছে থাকে। টিয়া থাকে অজ-পাড়া-গাঁয়ে। প্লাস ট্যারা চোখে তাকায় এবং নাকে নোলক থাকে।

    এখানে তাকিয়ে দেখুন গাছটা আতা।
  • h | ৩০ আগস্ট ২০১৩ ০২:৪০163093
  • তদুপরি বার্ড অফ।
  • h | ৩০ আগস্ট ২০১৩ ০২:৩৯163092
  • প্যারাদায়্স। এই বার দন্ডবায়স কে নিয়ে ছড়া র একটা পোস্ট পড়া উচিত। মানে এটা বেসিক।
  • Ekak | ৩০ আগস্ট ২০১৩ ০২:০৭163091
  • মেইনলি র্যাকেট তেইলদ দ্রঙ্গ।
    মনে রাখবেন "খাবি দাবি কলকলাবি "। টিয়া "কলকলায়" না। উহা ফিঙে প্রজাতি।
    আর বিদিশি গপ্পের ন্যাজ্ঝলা বেশিরভাগ বার্ড অব প্যারাদায়স।
  • aka | ৩০ আগস্ট ২০১৩ ০২:০৪163090
  • ল্যাজঝোলা পাখি তাইলে কোনটা?
  • Lama | ৩০ আগস্ট ২০১৩ ০১:৫৯163089
  • টিয়া পাখি মানেই কি তোতা পাখি? এই দুটো যদি আলাদা হয় তাহলে পার্থক্যগুলো কি কি?
  • sikia | ৩০ আগস্ট ২০১৩ ০১:৫৭163088
  • অরে ওটা আর্ষপ্রয়োগ।
  • aka | ৩০ আগস্ট ২০১৩ ০১:৫৫163086
  • কি আশ্চর্য্য আমাদের ওদিকেও।
  • kc | ৩০ আগস্ট ২০১৩ ০১:৫৫163087
  • এটা তোতা পাখি নাকি? আমাদের ওদিকে এটাকে টিয়া পাখি বলে।
  • Ishan | ৩০ আগস্ট ২০১৩ ০১:৫০163085
  • উফ আজকের মতো আমার নাটক নভেল শেষ হল। হোপফুলি।
  • siki | ৩০ আগস্ট ২০১৩ ০১:৪১163084


  • আতা গাছে তোতা পাখি।
  • Az | ৩০ আগস্ট ২০১৩ ০১:১২163083
  • তালের এত আলোচনা শুনে সেই বহুকাল আগের ডিডির তালের লুচির রেসিপি মনে পড়ে গেল। তখন কোথায় গুর্চ কোথায় কী! চারিদিক ধূ ধু। সবাই একটা ছোটো রোয়াকে আড্ডা মারে।
    সেখানে তালের লুচির রেসিপি একজন চাওয়ায় তার উত্তরে ডিডি এরকম কিছু লিখলেন, "বড় বড় করে তালের বড়া বানিয়ে ফেলুন। তারপরে কাঠের হাতুড়ী দিয়ে ধাই ধাই করে সেগুলোকে চ্যাপ্টা করে লুচি করে ফেলুন। হাতুড়ীর তাল আর লুচির গোলত্ব যেন তালগোল করে ফেলবেন না"। পুরোটা ঠিক হলো না, কিন্তু এইরকম কিছু।
    ঃ-)
    শুনে সবাই লুটাপুটি খেলো। ঃ-))))
  • aka | ৩০ আগস্ট ২০১৩ ০১:০৯163082
  • ভত্জলোকিয়া দিয়ে ইয়াক সাকামের ঝোল না খেয়ে আমি মরব না, এই প্রতিজ্ঞা করে গেলাম।
  • Az | ৩০ আগস্ট ২০১৩ ০১:০৭163080
  • আমি রাশিয়ান খাবার ভেবেছিলাম, ভৎজলোকিয়া শুনে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত