এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ৩১ আগস্ট ২০১৩ ১৬:১৩163350
  • হা কপাল! কেসি যে কি বলে! আমার বাকরির ছুটি কোথায়? রাত দুকুরেও আমার ধেড়ে ছেলে ভয় পেয়ে চেঁচালে আমায় পড়িমরি করে ডিউটিতে ছুটতে হয়। আমার কি আর অত ভালো কপাল নাকি! তাও মাইনে দেয় নাকো।ঃ(
  • kiki | ৩১ আগস্ট ২০১৩ ১৬:১১163349
  • ইন্দ্রানী,
    আসলে ঘটনাটাই বুঝছিলাম না। পরে টই পড়ে বুঝেছি।ঃ)

    কুমু,
    আমি মাছ সিদ্ধ করে নিয়ে কাঁটা ছাড়িয়ে নিই। তারপর ঐ কৃশানু যেমন বল্লো। এটা এদিক ওদিক করে। আমি সব্জি ভেজে নিই আগে তারপর মশলা কষিয়ে মাছ দিয়ে, বাকিটা এক।

    কিশানু তোর জন্যঃ

    চাল কুমরো গ্রেট করে রাখ। নারকেল কুরিয়ে। এখন ভালো হাত কুরুনি বেরিয়ে গেছে। তোদের জন্য ভালো।

    কড়ায় তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিবি।

    কুরোনো চাল কুমরো ঢেলে দে। একটু পরে নারকেল, নুন, মিষ্টি( অবশ্যই, নিরামিষ খাবারে নইলে স্বাদ খোলে না)দিয়ে ঢিমে আঁচে কিছুক্ষন রান্না হবে।

    তারপর সরষে আর আদা বাটা দিয়ে নেড়ে নামিয়ে নে।

    এটা কে শুক্তো বলে, কেন কে জানে! ভাতে খাওয়ার জন্য।

    আর অক্ষ ই বোধহয়, না আরো কে কে বলেছিলো, দুটো গোল গোল চাল কুমরোর( ভাপানো মনে হয়) পিসের মাঝে নারকেল, সরষে লঙ্কা বাটার পুর দিয়ে গোটা ব্যাপার্টা চালের গুঁড়োর গোলায় চুবিয়ে ভেজে ফেলতে হবে।

    আর রুটি দিয়ে খেতে হলে, লাউ ঘন্টর মত চাল কুমরো ঘন্ট বানিয়ে ফেলতে পারিস।
  • kc | ৩১ আগস্ট ২০১৩ ১৬:০৫163348
  • আপনার ঘ্যানঘ্যানও তো নাই। আফনিও কী ছুটি নেছেন?
  • kiki | ৩১ আগস্ট ২০১৩ ১৬:০২163347
  • ডিডিদাদা আজ ছুটি নেছে। তাই।
  • kc | ৩১ আগস্ট ২০১৩ ১৫:৪৫163346
  • আজকে ডিডিদার ঘ্যানঘ্যান নাই?
  • Blank | ৩১ আগস্ট ২০১৩ ১২:৫৮163345
  • নেচারে এবারে দারুন সব ছবি এসেছে। বার্ডস আর ম্যামাল দারুন সব এসেছে। পোকা বরং বেশ কম।
  • siki | ৩১ আগস্ট ২০১৩ ১২:০৮163344
  • কী সাংঘাতীক!!!
  • pi | ৩১ আগস্ট ২০১৩ ১২:০৫163343
  • আর এক প্রস্থ বাঁদরামি।
  • sinfaut | ৩১ আগস্ট ২০১৩ ১১:৫৭163342
  • পোকার ছবি টা ভালো। কিন্তু এই ঝকঝকে ছবিগুলো দেখলে কেমন গা গুলায়।
  • kaushik | ৩১ আগস্ট ২০১৩ ১১:৩৬163341
  • অরিজীৎ'দা, নিজের তোলা কটা ছবির ছবিও দাও।

    ইয়ে, তুমি অরিজীৎ মুখার্জী তো?
  • potke | ৩১ আগস্ট ২০১৩ ১০:৩৯163339
  • সিকি,মেল চেক মারি।
  • sosen | ৩১ আগস্ট ২০১৩ ১০:৩৯163340
  • শুঁটকি ছাড়া লইট্যা ঝুরি। রেসিপি দেওয়া আছে।
  • siki | ৩১ আগস্ট ২০১৩ ১০:৩১163338
  • টমেটো দেওয়া হয়, তবে বেগুনকুমড়ো দিই নি একবারও। আলু দিয়েছি।
  • sosen | ৩১ আগস্ট ২০১৩ ১০:৩০163337
  • বাড়ি যাবেন ক্যানো? শনিবার এয়েছেন, কাজ করুন।
  • cm | ৩১ আগস্ট ২০১৩ ১০:২৬163336
  • অ কিশানু ঝাল দিয়েই তো খাওয়া হয়ে যায় আলুর কি দরকার। বরং বেগুন ভালো।
  • Ungoliant | ৩১ আগস্ট ২০১৩ ১০:২৫163335
  • তিরিশ কিলোমিটার ঠেঙিয়ে এলুম, এবার আবার তিরিশ কিলোমিটার ঠেঙিয়ে বাড়ি যাই।
  • | ৩১ আগস্ট ২০১৩ ১০:১৯163334
  • এহে লইট্যায় বেগুন না দিলে কী করে হবে? ডুমো করে কাটা বেগুন, আমি এট্টু মিষ্টিকুমড়োও দিই আর খুব টমাটোপ্রিয় হলে আধখানা টমাটোও দিয়ে দেন। বাকে কিশানু সবই ঠিকঠাক বলেছে।
  • sosen | ৩১ আগস্ট ২০১৩ ১০:১৭163333
  • দেখি তবে। থ্যাঙ্ক ইউ পটকে, একক।
  • siki | ৩১ আগস্ট ২০১৩ ১০:১২163332
  • বাঃ, কিশানুও আমাদ্দলে।

    প্যাঁজ রসুন দেবার সময়েও খুব উদার হতে হবে। আর লঙ্কা দেবার সময়েও। প্যাঁজের কী দাম গো ... এইসব ভাবলে কিন্তু শুঁটকি রান্না আপনার জন্য নয়। মনে রাখবেন, প্যাঁজ রসুন এরাই আসলে শুঁটকির গন্ধ ফাইনালি চাপা দেয়।

    পটকে, আমায় siki.guru জিমেলে ঠক্‌ঠক্‌ করহ। ফোন্নং সমেত।
  • Ekak | ৩১ আগস্ট ২০১৩ ১০:০৭163331
  • সোসেন
    "ভালো" অনেকেই তাদের কাগজ-পত্র ও দাবি-দাওয়া অনুযায়ী। তবে ঠিকমত সার্ভিস পাওয়া যায় সরকারী ইন্সিওরেন্স এ। যেমন ন্যাশনাল।
  • কৃশানু | ৩১ আগস্ট ২০১৩ ১০:০৫163330
  • শুঁটকি মাছ পেলে তবেই রাঁধতে পারবেন, এমনি লইট্যা তো আর শুঁটকি হবে না। আর এমনি লইট্যা মাছের ঝুরিভাজা হয়।
    লইট্যা মাছ গুলোকে তিন চারটে বড়ো বড়ো পিস করে নিন। তাতে নুন হলুদ মাখান।।আলু কিউব কিউব করে কাটুন। পেঁয়াজ চার ফালা। রসুন। লঙ্কা।
    পাঁচশো মাছ হলে তিনটে আলু দিন, চারটে পেঁয়াজ, আট কোয়া রসুন। বাঙাল জিভে খান বারো লঙ্কা।
    কড়াইতে তেল গরম করুন, একটু উদার হয়ে। সেই তেলে মাছ দিয়ে দিন। সাথে সাথেই দিয়ে দিন আলু পেঁয়াজ লঙ্কা রসুন সব। আধঘন্টা মতন উডপুসিদের আদর করে আসুন বা আমার জন্য চালকুমড়ো দিয়ে একটা রান্না লিখে দিন(আমি আজ রেখেছি, নামাতে হবে)।
    কোনো এক্সট্রা জল দেবেন না, লইট্যা প্রচুর জল ছাড়বে। সব সেদ্ধ হয়ে ঘন্ট পাকাতে থাকবে। মাঝে মাঝে নেড়ে দিন। শুকোবে। শুকোবে। আরো শুকোবে। শেষে যখন পুরো মাখাটার বাইরের দিকটা ব্রাউন হয়ে আসবে, ওপরে অল্প ধনে পাতা দিয়ে নামিয়ে নিন। ধনে পাতা না হলেও চলবে। এমনকি আলুও বাদ দেওয়া যায়। আমি একটা পদ দিয়েই খাই বলে সব সময় আলু দিয়ে থাকি, বাড়ানোর জন্য।
  • kumu | ৩১ আগস্ট ২০১৩ ০৯:৫২163329
  • লইট্যা মাছের শুঁটকি ছাড়া আর কী রান্না হয়?
  • potke | ৩১ আগস্ট ২০১৩ ০৯:৪৮163328
  • sosen,sarakaarI ko`m gulor madhye kono ekaTaa nen--United/National etc
  • কৃশানু | ৩১ আগস্ট ২০১৩ ০৯:৪৩163327
  • আইটিআর একনোলেজমেন্ট এ অন্য একজনের এড্রেস আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কী ঝামেলা!!
  • sosen | ৩১ আগস্ট ২০১৩ ০৯:১২163326
  • ভালো হেলথ ইনস্যুরেন্স প্ল্যানের হদিস মিলবে?
  • Ungoliant | ৩১ আগস্ট ২০১৩ ০৮:৫৪163325
  • নেচারে অ্যাওয়ার্ডেড ছবি কয়েকটা দিয়ে যাই -





  • pi | ৩১ আগস্ট ২০১৩ ০৮:৪৫163324
  • কৃশানু, সেটাই।
  • Ungoliant | ৩১ আগস্ট ২০১৩ ০৮:২৫163323
  • শনিবার সকাল সাতটায় বাড়ি থেকে আপিস আসতে হল, জঘইন্য।
  • কৃশানু | ৩১ আগস্ট ২০১৩ ০৭:৫৯163322
  • পাইদি, দিল্লির বাসের ঘটনার পর ভাটেই লিখেছিলাম, দিল্লী পথে নেমেছে তার কারণ পিভিআর সিনেমার সামনে, সিনেমা দেখে ঐ সময় হাজার হাজার তরুণ-তরুণী ঘরে ফেরে। এইরকম-ই কলেজে পড়া।
    রাত্তির একটার সময়, একলা তরুণীটি ধর্ষিতা/ খুন হলে এত কিছুই আসতো যেত না। সে দেহ ব্যবসায়ী হলে তো বেশিরভাগ-ই বলত বেশ হয়েছে।
  • i | ৩১ আগস্ট ২০১৩ ০৬:১৯163321
  • ইয়ে হয়েছে, সেদিন অক্ষদাকে আর উত্তর দেওয়া হয় নি টইতে। এল সি এম কেও ঐ ঐ করে উত্তর দিয়েছিলাম সময়াভাবে। এখন একটু লিখে যাই।
    খুব বিশদ বর্ণনার কথা বলি নি আমি। সে তো লেখাকে পিষে মারবে। ঐ যে দয়াময়ীর কথায় যেমন বালিকাটি খাট দেখছে, খাটের ওপর মরা মানুষ, সবাই কাঁদছে। কিন্তু তারপর তার চোখ সরে যাচ্ছে। উঠোনে। তারপর আকাশে। রাশি রাশি পাতা পড়ছে উঠোনে, গাছ্গুলোর মাথা সব খালি। যখন বড় হয়ে লিখছেন, তখন এই কথাগুলো মনে পড়ছে প্রথম মৃত্যু দেখার অনুষঙ্গে। উঠোন বিষয়ে বা গাছের পাতা বিষয়ে রচনা নয়। একটা ঘটনা সঙ্গে অন্য অনেক ছোটো খাটো কিছু জড়িয়ে যাওয়া। এগুলো ছোটোবেলায় খুব হয় তো। ধরেন ছোটোবেলায় কাউকে প্রণাম করছেন পা ছুঁয়ে, আপনার চোখ অন্য দিকে যাচ্ছে, দেখলেন পায়ের পাশটা হয়তো ফাটা, নখের কোণটা ভাঙা। আর মেঝেটা খুব লাল। পালিশ করা। ঐটা মনে রয়ে গেল। বা একটা বাড়িতে গেছেন বিজয়া করতে, কাচের আলমারি থেকে ডিস বের করে আপনাদের রসোগোল্লা দিচ্ছে। এতদিন পরে সেই স্মৃতি লিখতে গিয়ে দেখলেন একটা গন্ধ নাকে আসছে। আরশোলার। মেঝের রচনা বা আরশোলার রচনা নয়। একটা শব্দই যথেষ্ট। ছোটোখাটো সব ব্যাপার। লিখতে গিয়ে স্মৃতিকে খুব সন্তর্পণে নামালে এই অকিঞ্চিৎকর বর্ণ গন্ধ স্বাদ মনে এসে যায়। আর তখন লেখায় ছোটোবেলাটা খুব জ্যান্ত হয়ে আসে।
    তবে তার মানে এই নয় যে এভাবেই লিখতে হবে। আসলে, আমার যেটা হয়, দোষ বলতে পারেন, পড়তে গিয়ে বহুক্ষেত্রে পাঠক থেকে লেখক হয়ে যাই, আর তখন যা যা মনে হয় তাই লিখে আসি মতামতে। এই আর কি।

    কিকি,
    দুঃখ পাই নি। তাৎক্ষণিক তেতো হয়েছিল মন। ঐটুকুই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত