এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ৩১ আগস্ট ২০১৩ ২১:৫৬163379
  • "-আমার সন্ততি স্বপ্নে থাক" -- সোসেন দিদিকে কয়েকহাজার ক দিয়ে গেলাম এই একটা লাইনের জন্যে
  • kiki | ৩১ আগস্ট ২০১৩ ২১:৫৬163380
  • কোন রহস্য করে নয়, সোজাসুজি দড়াম করে।:X
  • kiki | ৩১ আগস্ট ২০১৩ ২১:৫৫163378
  • এই কবিই সেই ফিচেল হাসি, নয়?

    আমায় বলা হোক ইনি কে !
  • কবি | ৩১ আগস্ট ২০১৩ ২১:৪৮163377
  • মুগ ডাল ভেজে কিউব কিউব
    করাটা কঠিন, তবু প্রয়াস জারি -
    চাল কুমড়ো দিয়ে ঘন করা
    সম্ভব না, ভেরি ভেরি সরি -
    টেস্টটা তাই কল্পনাতেই
    লুচি দিয়ে আরাম করে করে মারি।
  • কৃশানু | ৩১ আগস্ট ২০১৩ ২১:৪৬163376
  • ইয়েস, ওটাই। মাথা ধরে আছে। কাল সকালে নামাবো। আজকে হেব্বি গরম, গ্যাসের সামনে যাওয়া যাচ্ছে না। আজ ম্যাগি।
  • kiki | ৩১ আগস্ট ২০১৩ ২১:৩৯163375
  • ইনফ্যাক্ট সাধারনদের মাঝে সাধারন ভাবে আমাদের দেশে বাঁচতে গেলে রাগ করার প্রতি মুহুর্তে এত জিনিস থাকে যে রাগ করে করেই এই ছোট্ট জীবন টা ভুস করে কেটে যাবে। তাই নিজের ঘারের উপর বিপদ না আসা পর্যন্ত্য আমরা সাধারন মানুষরা দিব্যি উদাসিন থাকি। এ হলো আমার দু পয়সা। যত খুশী আমায় গাল দাও বাপু। তবে ছেলেটার জীবন ছাড়া পাবার পর খুব ভালো হবে বলে মনে হয় না। সারাটা জীবন ঐ দাগ নিয়ে ঘুরে বেড়াবে। সেটাও খুব কম শাস্তি হলো না। তবে এটা ঠিক, খুব ভুল মেসেজ গেলো সাধারন মানুষের কাছে।ঃ(
  • kiki | ৩১ আগস্ট ২০১৩ ২১:৩৪163374
  • কিশানু,
    মুগ ডাল ভেজে কিউব কিউব করে চাল কুমরো দিয়ে ঘন করে, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তো? মাথায় যতটা টেষ্ট টা কল্পনায় আনছি তাতে তো খারাপ লাগার কিছু পাচ্ছি না।

    আর আমাদের বাড়ীর হাড় জ্বালানে পাব্লিকের জন্য ঐভাবে কাঁটা বাছতেই হয়। ভাগ্যের কথা সিদ্ধ মাছ সহজেই মাঝের কাঁটা থেকে আলাদা করা যায়।
  • sosen | ৩১ আগস্ট ২০১৩ ১৯:২৯163373
  • না স্চ আমার রাগ হয় না আর। অসহায়-ও লাগে না।
    এই ছেলেটির শাস্তি নিয়ে আমার কোনো বক্তব্য নেই রে কৃশানু। সেদিন-ও ছিল না। শুধরোনোর সুযোগ হয়তো সবার প্রাপ্য। কিন্তু যে মেসেজ মানুষের কাছে শেষ অবধি গেল, তা হল, শাস্তি, এত দ্রুত ধরা পড়ার পর-ও শাস্তি তেমন নয়। আইন বদ্লাবে না,যত বড়ই না সে অপরাধ হোক। আত্মহত্যা, এই রকম হাই প্রোফাইল কেসে, জেলের ভিতরে ঘটতে পারে, অপরাধী তবে অন্য অনেক কিছু-ও করতে পারে। ছাড়া পেতে তো পারেই। সবাই তার মানবাধিকার নিয়েই চিন্তিত থাকবে।এগুলি একটা স্রোত। ঘটে চলবে নিয়মমাফিক। জনতা চিত্কার করে ফল কিছু পাবে না। লাল ফিতের নীচে সব হারিয়ে যাবে। বাড়ি ফিরে শুধু একটাই কথা ভাববো-আমার সন্ততি স্বপ্নে থাক। আমি তো জন্মেই গিয়েছি।
  • কৃশানু | ৩১ আগস্ট ২০১৩ ১৯:২০163372
  • ওকে :-)
    বুঝতে ভুল করেছি।
  • sch | ৩১ আগস্ট ২০১৩ ১৯:১৯163371
  • ওহ কৃশাণু "minor"ity লিখতে চেয়েছিলাম - অন্য অর্থে না
  • কৃশানু | ৩১ আগস্ট ২০১৩ ১৯:১৭163370
  • মাইনরিটি কোদ্দিয়ে এলো বুঝলুম না।
  • sch | ৩১ আগস্ট ২০১৩ ১৯:১৪163369
  • কুমুদি সোসেন দিদি আপনাদের রাগ হচ্ছে অসহায় লাগছে? কিন্তু ওদিকে দেখুন একজন মা কি আকুল আগ্রহে অপেক্ষা করে আছেন

    http://www.ndtv.com/article/india/delhi-gang-rape-verdict-in-a-village-a-mother-hopes-someday-her-son-will-return-412693?pfrom=home-topstories

    হ্যাঁ সিকি আমিও ওই আশায় রইলাম তিনবছর বাদে এই অপেক্ষারতা মা-র কাছে একটা বস্তা পোঁছবে। এত বড়ো দেশে কেউ না কেউ......

    আর হ্যাঁ ফাঁসি দিলে কি ইম্প্যাক্ট হয় জানা নেই - সত্যিই জানা নেই - তবে গুরু পাপে লঘু দন্ড দিলে কি হয় তার হাতে নাতে প্রমাণ

    "In the meanwhile, Bengali, a history-sheeter, moved an application before Additional Metropolitan Magistrate Uday Padwad, saying he was a minor and cannot be produced before the regular court.

    The Judge, however, rejected his claim and observed that last year, when he was tried before a court in Girgaon in another case, he was treated as an adult. Also, his physical appearance does not suggest he is a minor."

    (source: http://articles.economictimes.indiatimes.com/2013-08-30/news/41619398_1_police-custody-photojournalist-suspect)

    23 বছরের কাশিম বাঙ্গালিও নিজেকে মাইনর প্রমাণ করতে চাইছে।

    জয় মাইনরিটির জয়
  • kumu | ৩১ আগস্ট ২০১৩ ১৯:১৩163368
  • বড় অসহায় লাগে,বড়---
  • kumu | ৩১ আগস্ট ২০১৩ ১৯:০৯163366
  • হাত তো খোলা।নতুন কোন আইন এগুলার জন্য যাদের জন্তু বললে পশুদের অপমান হয়।
    হেমা মালিনী বলেছেন মেয়েরা একা কোথাও যেও না।এরপর আর কেউ বলবেন মেয়েরা আদৌ কোথাও যেও না,পাহারা দেয়ার লোক কম তো।
  • কৃশানু | ৩১ আগস্ট ২০১৩ ১৯:০৯163367
  • সোসেনদি, এই ঘটনাকে মাথায় রেখে কিছু করা দরকার ছিল। একমত। যদিও সেই শাস্তি হয়ত ছেলেটি পেতো না। তাও।
  • siki | ৩১ আগস্ট ২০১৩ ১৯:০৭163365
  • মেয়েটির বাবা মা হতাশার চূড়ান্তে গিয়ে বলেছেন, ওকে বরং এখনই ছেড়ে দেওয়া হোক। তিন বছর মাইনাস আট মাস জেলে রেখে ওর চেয়ে বেশি আর কী হবে?
  • কৃশানু | ৩১ আগস্ট ২০১৩ ১৯:০৬163364
  • 'ধর্ষক' কেন? 'নৃশংস খুনি' নয় কেন? এত অসহায় রাগের মাঝে এই কথাটি ভুলবেননা, দিল্লির মেয়েটির চেয়ে মুম্বাই -এর মেয়েটির জীবন কিন্তু অনেক ভালো হল। একটাই কারণে। সে বেঁচে থাকবে।
  • siki | ৩১ আগস্ট ২০১৩ ১৯:০৪163363
  • মিডিয়া মনে রাখবে না শিওর। তবু ক্ষীণ আশা, তিন বছর বাদে জুভেনাইল হোম থেকে মুক্তি পাওয়া একটা জন্তুকে স্পট করা হয় তো খুব কঠিন হবে না।

    আইনের চোখ বাঁধা।
  • sosen | ৩১ আগস্ট ২০১৩ ১৯:০১163362
  • এই ঘটনাকে সামনে রেখে কিছু করা হয়ত সম্ভব ছিল। কে জানে হয়ত কিছু পরিবর্তন হয়েছে। জানি না।
    ক্লান্ত লাগে।
  • kumu | ৩১ আগস্ট ২০১৩ ১৯:০০163361
  • বড্ড অসহায় রাগ হচ্ছে,আমারো------
  • kumu | ৩১ আগস্ট ২০১৩ ১৮:৫৯163360
  • আচ্ছা,এদের গালে কপালে উল্কি দিয়ে ধর্ষক লিখে দেয়া যায় না।
    ?এক্সেপশনাল নৃশংসতা যারা করে তারা পায় নিয়মানুযায়ী শাস্তি!!!!
  • sch | ৩১ আগস্ট ২০১৩ ১৮:৪৯163359
  • না কৃশাণু কোনো এক্সেপশান আইনের চোখে করা সম্ভব না। একটাই দুঃখ লাগলো ছেলেটির মুখটা এখনো ঢেকে রেখেছে। একবার খুলে দিলে দু' বছর বাদে কেউ না কেউ ঠিকই মাথায় রেখে দিভ। এতবড়ো দেশ একজনও কি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো মানুষ দু'বছর বাদে জুটতো না। কেউ নে কেউ ঠিক টেক কেয়ার করত।
  • b | ৩১ আগস্ট ২০১৩ ১৮:৪২163358
  • পেনাল কোডের বাইরে গিয়ে এক্সেপশনাল রায় কিভাবে দেওয়া যায়?
  • কৃশানু | ৩১ আগস্ট ২০১৩ ১৮:৪১163357
  • সিকি আর এসসিএইচ - এই কেসে এক্সেপশন দরকার ছিল। রেপ না হোক, নৃশংসতার জন্য।
    কিকিদিদি - সব কটা রান্নাই আমাদের বাড়িতে হয়। প্রথমটা আমরা শুক্ত বলি না, আর তাই সর্ষে আর আদা-বাটা দিই না। ঐ দুটো দেওয়া হয় বলেই শুক্ত বলে।
    নিরামিষ রান্নাতে সব সময় একটু হলেও চিনি দিয়ে থাকি, আলু পোস্ত বা পেঁয়াজ পোস্ত স্টাইল এর জিনিস বাদে।
    লইট্যার কাঁটা এত নরম, ছাড়াতে হয় না, তবে ছাড়িয়ে নিতে পারলে তো খুব ভালো।
    ইয়েস, রুটি দিয়ে খাবো, তাই লাউ এর তরকারি-র মতো করেই করি। লাউ ডাল যেরকম করে, সেটা কি সম্ভব?
  • siki | ৩১ আগস্ট ২০১৩ ১৮:৩৭163356
  • বড্ড অসহায় রাগ হচ্ছে। আবার। খুব আশা করেছিলাম একটা এক্সেপশনাল রায় অন্তত দেওয়া হবে এই কেসে। জানাই যদি ছিল চোথা দেখে শাস্তি দেওয়া হবে, তা হলে আর আট মাস লাগল কেন? ফাস্ট ট্র্যাক কোর্ট লাগল কেন? এ ভার্ডিক্ট তো চোথা পড়ে আমিও দিতে পারতাম।
  • sch | ৩১ আগস্ট ২০১৩ ১৮:০১163355
  • দিল্লীর ঘটনায় "নাবালকের" তিন বছর জেল হল - রেপ এবং খুনের মামলায় দোষী প্রমাণিত হবার পর। চিন্তা হচ্ছে এবার সবাই রেপ করেই নাবালক প্রমাণ করার চেষ্টা করবে --শহিদ আফ্রিদির মতো - সেই কবে থেকে ১৭ হয়ে আছে
  • Ekak | ৩১ আগস্ট ২০১৩ ১৭:১৭163354
  • আমার এয়ারটেল ব্রদ্ব্যান্দ ডাউন। তবে এটা প্রামান্য নয়। প্রায় ই ডাউন থাকছে আজকাল।
  • sosen | ৩১ আগস্ট ২০১৩ ১৭:১২163353
  • আচ্ছা কারোর কি এয়ারটেল নেটয়ার্ক ডাউন? মোবাইল ফোনে, কলকাতায়? আমার বাড়িতে সব ফোন নো নেটয়ার্ক হয়ে গেছে হঠাত।
  • kiki | ৩১ আগস্ট ২০১৩ ১৬:১৮163351
  • অ! আজ একটা নেমোন্তন্নোর এসেমেস এয়েচেঃ

    Swasti Diz Bday
    Celebration 2day
    Eve
    6.30pm@Bullygunge
    (6/1/3 Queens
    Park,Mukund Apt,)Ur
    Presence Will Really
    Make Her Bday
    Special.Hope 2C
    U.

    এরপর নাম আর ফোন নং। ক্ষী অবস্থা! আমি কিছুতেই বুইতে পাচ্ছিনা যে পাঠিয়েছে তকে আমি চিনি কিনা বা যার বাড্ডে।ঃ(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত