এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৮163470
  • 'অপরাধীকে পিটিয়ে মারার দাবী জোরদার হবে। এই পুরো সাইকলটাই খুবই হতাশাজনক। শাসকদের দিক থেকে এটা টুপি দিয়ে চলার সাইকল। আর জনতার দিক থেকে "জটিলতায় ঢুকিবনা, শর্টে মারব" অ্যাপ্রোচের সাইকল। বলাবাহুল্য "জটিলতায় ঢুকিনবনা" বলতে, সমাজের ডায়নামিক্স, পেনাল কোড, রাজনীতি, কোনোটাই বুঝবনা, শুধু মাঝে-মাঝে বিবেকের তাড়নায় জেগে উঠব এই মোডটিকে বোঝানো হচ্ছে।'

    ভীষণভাবে ক।
  • sosen | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৬163469
  • জনগণকে লেগে থাকতে হবে? দাদা প্লিজ আমাদের নিরাপত্তা দিন এই অনুরোধ নিয়ে?
    যাগ্গে।
  • sch | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৪163468
  • এই প্রশ্নটা আমার মনে অনেকদিন থেকেই ঘুরছে। খুবই লজিক্যাল কোনো অপরাধীর মাথা থেকে অপরাধপ্রবণতা বের করে দেওয়ার ব্যবস্থা করা। কিন্তু ঠিক এই রকম কোনো স্টাডি আছে কি? ঠিক কি ধরণের কাউন্সেলিং করলে এই ধরণের হৃদয় পরিবর্তন সম্ভব। কোথাও নিশ্চয়ই দেখা হয়েছে কতদিন কাউন্সেলিং করে এই লক্ষে পৌঁছনো যায়। ভারতবর্ষের জেলগুলির কি এই ধরণের আর্থিক পরিকাঠামো আছে?
    কোনো জুভেনাইল অপরাধীর অপরাধের ধরণ কি দেখা উচিত না শাস্তির ক্ষেত্রে ? দুই বন্ধুর মধ্যে মারামারি হতে হতে একজন আরেকজনকে মেরে ফেলল আক্রোশে এটা যে ধরণের অপরাধ, আর একজন পথচলতি মহিলাকে ধরে রেপ করে মেরে দিল এটাও কি সেই একই ধরণের অপরাধ। দুটোই খুন। কিন্তু অপরাধের অনুপাত কি এক? তাহলে শাস্তিও কি এক হবে?

    এই তথ্যগুলো জানতে ইচ্ছে করে। কেউ যদি ..................
  • ম্যাক্সিমিন | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩২163466
  • কে আর ঠিক করেছে? ঠিক করেছে পার্লামেন্ট। পলিসি সিদ্ধান্ত। যেমন এফডিআই ইন রিটেল বিল, সেরকমই আরেকটা বিল। পলিসি সিদ্ধান্তকে কোর্ট সহসা চ্যালেঞ্জ করে না।
  • sosen | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩২163467
  • এই স্পেশাল ক্ষেত্রে এফেক্টিভ সেগ্রিগেশন দেওয়া যেত, ৩ বছরের পর লিমিটেড কমিউনিটি এক্সেস দিয়ে আরো বেশ কিছু বছর। আমার চারপাশে নাম না জানা এইরকম আরো আরো লোক ঘুরে বেড়াবে, ভাবতে বাধছে।
  • kc | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩০163465
  • স্ট্যাটিকটাকে ডায়নামিক করার জন্য নিরবচ্ছিন্নভাবে লেগে থাকা দরকার। আইনসভার সদস্যদের কাছে প্রচার দরকার। একদিন হঠাৎ করে জেগে উঠলে সেটা হবেনা। ঈশেন সেটাই বলছে।
  • sosen | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৬163464
  • আর "জুভেনাইল কেসে যেটা শাস্তি হওয়ার" -কে ঠিক করেছে ঠিক কতটা শাস্তি হবে, সেটা কেন স্ট্যাটিক? আট বছরের ছেলের অপরাধ আর সতের বছরের ছেলের অপরাধ কেন সমান? সতের বছরের ছেলে ২০ বছরে শাস্তি শেষ করে যখন বেরিয়ে আসবে তখন তার ক্রিমিনাল রেকর্ড এক্সেসিবল থাকবে না। কে বলে দিয়েছে এই ছেলের অপরাধপ্রবণতার ধরন কেমন, বিচ্ছিন্ন অপরাধ করেছে না আদপে সাইকোপ্যাথ? তিন বছর পর দিল্লিতে কেউ তাকে ড্রাইভার রাখল, এবং তার রেকর্ড সম্বন্ধে জানলো-ও না,জানা সম্ভব নয়, তার হাতে নিজের বাচ্চাদের, নিজেকে ছেড়ে দিলে নিরাপত্তার দায়িত্ব কার?
  • ম্যাক্সিমিন | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:১২163463
  • সচ আমি জেজেবি অ্যাক্ট পুরোটা মন দিয়ে পড়েছি। কিন্তু ইউনাইটেড নেশনস কনভেনশন পড়া হয়নি। ঐ কনভেনশনের মধ্যে থেকে ম্যাক্সিমাম লিমিট যতটা বড়ানো যায় আর কি।
  • san | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:১১163462
  • জানিনা ম্যামিদি। হতাশ লাগছে।
  • ম্যাক্সিমিন | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৯163461
  • কিন্তু স্যান, কবিতা কৃষ্ণন একবারও বললেন না এই কেসটা দুর্ভাগ্যজনক হল। এটুকু বলতে কীসে আটকায়?
  • sch | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৮163459
  • নানা ওইভাবে বললে শুনবো না ম্যাক্সিমিনদি - আপনাকে পুরো প্রসেসে ঢুকে বলতে হবে। কেন ৬ বা ৮ কেন ৩ না
  • sosen | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৮163460
  • এ ক্ষেত্রে জনগণের ঠিক কি করার ছিল, কি করলে এফেক্টিভ সলিউশন হত, জানতে আমি-ও ইচ্ছুক।
  • san | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৬163458
  • জুভেনাইল ক্রাইমের শাস্তি বাড়ানোর দাবি আগে তোলা দরকার। অপরাধের ম্যাগনিটিউড অনুসারে। এই অপরাধ যদি সত্যি কোনো জুভেনাইলও করে থাকতো তাতে কি আমাদের মনে হত না খুবই সহজে ছাড়া পেল?
  • maximin | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৩163457
  • জুভেনাইল আইন পাল্টানো দরকার। ম্যাক্সিমাম তিন বছর কোনো কাজের কথা নয়।
  • sch | ০১ সেপ্টেম্বর ২০১৩ ১০:০০163456
  • ঈশানবাবু জনগণের কাছে ঠিক কি দাবী করছেন। কি ধরণের জটিলতায় তাদের ঢুকে পড়া উচিত। মানে শর্টকাট ছেড়ে কি করা উচিত।
  • kc | ০১ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৮163454
  • *বাংলা নাম।
  • kc | ০১ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৮163455
  • ঈশেনকে অনেকগুলো সমর্থন।
    ভায়োলেটার কে সহানুভূতি কে জানাল? জুভেনাইল কেসে যেটা শাস্তি হওয়ার সেটাইতো হয়েছে। আর স্কুল রেকর্ড তো সবক্ষেত্রেই দেখা হয়, চাক্রি বাকরি সবকিছুতেই, সেটা বাদ দিয়ে আবার অন্য কোন রেকর্ড মেনে নেবে?

    শঙ্খচূড় বাংলার সর্বত্র পাওয়া যায়। না পাওয়া গেলে এত সুন্দর বাংলা হল কী করে?
  • একক | ০১ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৯163453
  • স্কুল রেকর্ডে হামেশা জল মেশানো থাকে ২-৩ বছরের বিশেষ করে ওই সব ভৌগলিক অবস্থানে। এই স্কুল রেকর্ড মেনে নেয়াটা বন্ধ হোক এই সমস্ত কেস এ। আইন পাল্টানো পরে হবে। এক্সিস্টিং আইন এর লুপ হোল গুলো আগে বন্ধ হোক।
  • cm | ০১ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২০163451
  • ঈশানের 9:11 তে ক না দিলে অন্যায় হবে।
  • sosen | ০১ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১২163450
  • ভায়োলেটর ও ভায়োলেটেড এর অবস্থান এক নয়। যে আইন বা মানবিক অধিকার ভায়োলেট করছে তাকে সাময়িক বা চূড়ান্তভাবে কিছু কিছু মানবিক অধিকার থেকে স্ট্রিপ করাটাই বোধহয় শাস্তির কনসেপ্ট। সেক্ষেত্রে ভায়োলেটরকে সহানুভূতি জানিয়ে বা তার অপরাধকে লঘু করার উদ্দেশ্যে কেউ কথা বললে সেটাকে কিছুটা অপরাধের সমর্থন হিসাবেই এখনো ধরা হয়। সেটা মায়েদের বা পরিবার পরিজনের ক্ষেত্রে খাটে না, তাঁরা তো সন্তানের জীবন ও মঙ্গল চাইবেনই। ভায়োলেটেড ব্যক্তির মায়ের কান্না ও অপরাধীর মায়ের কান্না ( এরকম ইমোশনাল শব্দবন্ধ ব্যবহারের যদিও আমি পক্ষপাতী নই) সমান কিনা আমি জানিনা, মনে হয় কন্টেক্স্ট এর ভেদাভেদ আছে। যদি নিরপরাধের মর্ষণ-জনিত যন্ত্রণা ও অপরাধীর অপরাধ জনিত গিল্ট কেউ এক করে দেখেন, অপরাধের বেসিক সংজ্ঞা আর থাকে না তবে। সেটা অবশ্যই একটা অবস্থান, কিন্তু এই মুহূর্তে, এই কেসের ক্ষেত্রে গ্রহণ করা কতটা সমীচীন কে জানে। আমি সে অবস্থান থেকে দেখতে পারছিনা। দাঁড়িপাল্লায় মেপে আলাদা করাই বিচারের কাজ, ব্লারী জটপাকানো অবস্থান থেকে।

    তবে কান্না এবং ভেজা ভেজা শব্দ খুব ভালো পণ্য, সে ব্যাপারে আমি একমত। মা শব্দটি জড়িত থাকলে তো আর কথাই নেই।
  • Ishan | ০১ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১১163449
  • তবে এর থেকে জনতারও একটা জিনিস শেখার আছে। একটা বিচ্ছিন্ন ঘটনায় নড়ে উঠলাম ও রাস্তায় নামলাম, সে খুবই ভালো ব্যাপার। সংবেদনশীল ব্যাপার। কিন্তু যেখানে গোটা সিস্টেমটাই ছাঁকনিময়, যে ছাঁকনি দিয়ে এমনকি পাথরও গলে যায়, সেখানে এই একদিন একবার নেমে পড়লাম, এটা একেবারেই যথেষ্ট নয়। ওতে করে বিক্ষোভের সময় সরকার একটু নরম হবে, সবাই বাড়ি চলে যাবে, অতঃপর যথাপূর্বং তথাপরং হবে, এবং পরবর্তী ঘট্নাটা যখন ঘটবে জনতার হতাশা বাড়বে। অপরাধীকে পিটিয়ে মারার দাবী জোরদার হবে। এই পুরো সাইকলটাই খুবই হতাশাজনক। শাসকদের দিক থেকে এটা টুপি দিয়ে চলার সাইকল। আর জনতার দিক থেকে "জটিলতায় ঢুকিবনা, শর্টে মারব" অ্যাপ্রোচের সাইকল। বলাবাহুল্য "জটিলতায় ঢুকিনবনা" বলতে, সমাজের ডায়নামিক্স, পেনাল কোড, রাজনীতি, কোনোটাই বুঝবনা, শুধু মাঝে-মাঝে বিবেকের তাড়নায় জেগে উঠব এই মোডটিকে বোঝানো হচ্ছে। মানে এটা নিন্দনীয় কিছু নয়, কিন্তু খুব এফেক্টিভ কিছু যে নয়, সে তো দেখাই যাচ্ছে।

    এই আমার আজকের বাণী। একটু রেগেমেগেই লিখলাম।
  • Ishan | ০১ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৪163448
  • আর মায়েদের সন্তানের জন্য কান্না যদি রিপোর্ট করার মতো জিনিস না হয়, এবং ন্যাকামি হয়, তবে নির্ভয়ার মায়ের কান্না রিপোর্ট করাটাও ন্যাকামো নয় কি? অপরাধীর মায়ের কান্নাও কান্না শিকারের কান্নাও কান্না। দাঁড়িপাল্লায় মেপে কি আর আলাদা করা যায়? এ সবেরই কিঞ্চিৎ মানবিক মূল্য থাকে, খানিক ব্যবসা থাকে। সবই আছে এবং থাকবেও।
  • Ishan | ০১ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪০163447
  • ঠিক। ছাঁকনির মতো শাস্তির ব্যবস্থাটা বন্ধ করা দরকার। সাধারণভাবে। কঠোর শাস্তির দাবী সাধারণভাবে করার মানে নেই। একহাজার অপরাধে দশজন ধরা পড়বে, তার মধ্যে একজন দোষী সাব্যস্ত হয়ে ফাঁসি কিংবা যাবজ্জীবনে যাবে, এটা সম্ভাব্য অপরাধ ঠেকানোর জন্য একেবারেই যথেষ্ট নয়। এক হাজারটা অপরাধের মধ্যে নশোটায় শাস্তি হবে, কম হলেও হবে, এটা তুলনায় এফেক্টিভ হবার কথা।

    তবে "সাবালক" এর সংজ্ঞা বদলে ষোল করলে ভালই হয়। সেটা সর্বক্ষেত্রেই। ভোট বিয়ে, সর্বত্র। নইলে শুধু খারাপ কাজ করলে "তুমি বাপু সাবালক", এইটা মোটেও ঠিক না।
  • sch | ০১ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৯163446
  • এখানে একটা হিসেব দিয়েছে UK, US, Frnace, NewZealand -e জুভেনাইলদের একই ধরণের ক্রাইমে কি শাস্তি দেয়।
    http://www.telegraphindia.com/1130901/jsp/frontpage/story_17298121.jsp#.UiKsqNKw2_U

    ওদের দেশের মৃত্যুদণ্ড রহিত শাস্তি ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে এগুলোও adopt করতে হবে। ওরকম আধা খেঁচড়া তুলনায় কিছু হয় না মনে হয়
  • ইনাসি | ০১ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২২163445
  • aka > শঙ্খচূড় সাপ সম্ভবত সুন্দরবনে এবং উত্তরবঙ্গেও আছে।
  • sosen | ০১ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৮163444
  • অপরাধের দাগ নিয়ে কাটাবে-টা ভালো বুঝলাম না। জুভেনাইল ক্রিমিনাল হিস্ট্রি ওপেন থাকেনা। এই রকম কেসে ফ্যামিলির রিলোকেশন করিয়ে দেওয়াটা খুব কমন প্র্যাকটিস। তিন বছর পর ক্রিমিনালকে মূলস্রোতে এস্টাবলিশ করা-ও রাষ্ট্রের দায়িত্ব, তখন -ও যদি নাবালক থাকে। সে যদি আবার অপরাধ না করে তবে দাগ -ফাগ এর প্রশ্ন আসছে না।
    ক্যাপিটাল অফেন্স বনাম ক্যাপিটাল পানিশমেন্ট -এর প্রশ্ন এটা নয়, বিচারব্যবস্থা বা আইনে এক একটা এক্সেপশনাল কেস কি রকম পরিবর্তন আনে সেটা বিচার্য ছিল। এবার পরিবর্তন আসে নি তা বলব না, কিছু আইন রিফর্ম হয়েছে, সবটাই যদিও রেপ -এর ডেফিনিশন সংক্রান্ত, স্টিল। কিন্তু গোড়ায় গলদ। অপরাধী ধরে কি হবে, যদি তার শাস্তির ব্যবস্থাই ছাঁকনির মত হয়? অথচ এই কেসে অপরাধীদের ধরে ফেলার দ্রুততা ছিল অসাধারণ। সেখান থেকে হেফাজতে বিচারাধীন আসামীর মৃত্যু, সর্বস্তরের প্রশাসনিক গাফিলতিই শুধু নজরে পড়েছে। কমিশন ও পাবলিক ওপিনিয়নের এই থিয়েটার করার কি কারণ ছিল জানি না।
    মায়েদের নিয়ে এই অত্যদ্ভুত ন্যাকামিটা কাগজপত্র ও মিডিয়ার এবার বন্ধ করা উচিত, অন আ ডিফারেন্ট নোট। কোনো মা-ই সহজ হৃদয়ে সন্তানের মৃত্যু চায় না, ভাবে যা-ই করুক শুধরে যাবে, সেটা এমন কিছু রিপোর্ট করার ব্যাপার না। এবং মায়েদের-ও একটা কথা খুব বলতে ইচ্ছে করে, পনেরো-ষোলো বছরের ছেলেপুলেরা একটু অপরিণত মানুষ হলেও মানুষ। মোটামুটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের থাকে। নিজেরা-ও কখনো ওরকম একটি পনেরো বছরের ছেলের হাতে ধর্ষিত হতে পারেন, খুন হতে পারেন। তখন কি মায়েরা আহা আমার ছেলের মত, ভুল করে ফেলেছে, বলবেন?
  • siki | ০১ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৭163441
  • মহান। আমরা মহান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত