এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৩163590
  • এসসি এইচের পোস্টের উত্তরে লিখলাম।
  • Tim | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩২163589
  • এই প্রশ্নটা আমারো পাচ্ছিলো। আরো কতজন ননীগোপাল কতবার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দিলে তারপর প্রমাণিত হবে যে নাবালকেরাও সাবালক ক্রিমিনাল?
  • ম্যাক্সিমিন | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩১163588
  • এইসব তথ্য গোপন রাখা হয়, আইন অনুসারেই। রিসার্চ হবে কী করে? একমাত্র রিফর্ম হোমের লোকজনই ট্র্যাক রাখতে পারে।

    গোপনীয়তা নিয়ে আরো একটা কথা আছে। এরা যদি আবার অপরাধ করে তখনও তাদের নতুন অথবা একই ভিকটিমের প্রতি সুবিচার হবে না। কারণ বিচারের একটা গুরুত্বপুর্ণ জিনিস হল অভিযুক্তের পাস্ট রেকর্ড।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৬163587
  • নৃশংসতার quantitative measure কি?
  • Ishan | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৮163585
  • এটা তো নাবালক অপরাধীদের মধ্যে বয়স অনুপাতে ভাগাভাগি। নথিভুক্ত অপরাধের ক্ষেত্রে। কিন্তু নাবালকরা বেশি অপরাধ বা বেশি নৃশংস অপরাধ করছে সেটা এর থেকে কিকরে বোঝা যাবে?
  • ম্যাক্সিমিন | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৫163584
  • থ্যাঙ্ক ইউ টিম।
  • Tim | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৮163583
  • In 2012, police in India charged 27,936 juveniles for alleged involvement in crimes including banditry, murder, rape and rioting, according to NCRB.

    Among those who faced Juvenile Justice Boards in 2012, two thirds (66.6%) were aged between 16 and 18 years, according to NCRB data.

    The NCRB figures showed that 30.9% were aged between 12 and 16 years old and the remainder, (2.5%,) were aged between 7 and 12 years.

    http://blogs.wsj.com/indiarealtime/2013/08/31/juvenile-justice-in-india/
  • ম্যাক্সিমিন | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৪163582
  • তারিখটা দেখো পাই।
  • ম্যাক্সিমিন | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫২163581
  • সব কিছুই বলছেন, অথচ এই বিশেষ নাবালকটির পাশে আছেন।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৯163579
  • দিল্লি রেপ নিয়ে কবিতার বক্তব্য নেই !!
  • ম্যাক্সিমিন | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৮163578
  • কবিতা কৃষ্ণণ একা নাকি? তিনি ভালো ম্যাস মবিলাইজার। অথচ দামিনীকে নিয়ে তাঁর কোনও বক্তব্য নেই।
  • Ishan | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৬163577
  • এই যে দেখুন, গুরুতে কবিতার লেখাঃ http://www.guruchandali.com/default/2013/03/19/1363652008549.html

    শেষ লাইনে জ্বলজ্বল করছেঃ "এই লেখাটি তৈরি হবার সময় সহবাস সম্মতির বয়স কমিয়ে ১৬ করার কথা হয়েছিল, আজ সংসদে সেটি খারিজ হয়ে গিয়ে ১৮ বছর বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।"

    পেনাল কোড, আইন-কানুন কিছুই পড়ার দরকার নেই। গুরু সহ অজস্র জায়গায় পাবলিক স্ফিয়ারেই এ নিয়ে যথেষ্ট আলোচনা কি হয়নি, যা আলোকপ্রাপ্ত লোকেদের গোচরে থাকার পক্ষে যথেষ্ট নয়?
  • Ishan | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৩163575
  • এরকম কোনো প্যাটার্ন আমার চোখে পড়েনি। তবে হতেও পারে। টিম বিস্তারিত লিখতে পারে তো।

    তবে হতাশ লাগে অন্য কারণে। যৌন সম্মতি বা সাবালকত্বের বয়স, ভার্মা কমিশনের সুপারিশ না গ্রহণ করা, এসব নিয়ে কবিতা কৃষ্ণনরা দীর্ঘদিন ধরেই চেঁচিয়ে চলেছেন। এমনকি গুরুতেও কবিতার লেখা প্রকাশ করা হয়েছে। সেসব কারো চোখে পড়েনি, পড়েনা। হঠাৎ একদিন রায় বেরোনোর পরে "সেকি এখনও আঠারোই সাবালকত্বের বয়স?" বলে বিস্ময় প্রকাশ, এইটা হতাশাজনক। কত হাজার মরলে তবে একটু নীরস খুঁটিনাটি জিনিসে জনতা মনোযোগ দেবে?
  • maximin | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৩163576
  • এই তো ঝামেলা। একজনের জন্যে সমস্ত নাবালকদের ওপর রাগ করা। বিশেষ ক্ষেত্রে অন্যরকম রায় দেবার সুযোগ থাকলে এটা কম হয়।
  • Tim | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৭163574
  • না, নাবালকেরাই (যদি গ্রুপে থেকে থাকে) তো নৃশংসতা বেশি দেখাচ্ছে। আমার যেন মনে হলো এই প্যাটার্নটা দেখলাম।
  • aka | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৬163573
  • হানুকে বলি দেখো সাধারণ জনগণ তোমার আমার মতই, আমি যেমন চারটে পিটিশনে সই করে আর গুরুতে লিখেই ভাবলাম বিরাট কিছু করে ফেললাম। তুমি যেমন মিছিলে যাবে মনে করেও যেতে পারলে না শরীর খারাপ থাকায় তেমনই প্রতিটা মানুষের নিজস্ব কনস্ট্রেন্ট আছে। তার মাঝে মাঝে বিবেকের তাড়না খারাপ কি? তোমার আমার থেকে আলাদা কিছু না। না নেচারে, না ইমপ্যাক্টে।
  • Ishan | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৫163572
  • এর মানে কি? ইদানিং নাবালকরাই বেশি ধর্ষণ করছে? শুনি নাই তো।
  • Tim | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২১163571
  • কিন্তু এইযে প্রত্যেকবার ধর্ষণের পরেই জানা যাচ্ছে আদরের ননীগোপালেরাই সবথেকে জঘন্য পার্টটা প্লে করেছে, সেইটা কি নতুন ট্রেন্ড?
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২০163570
  • এইটা থাক এখানে। নতুন অ্যান্টি রেপ ল এ কী কী হয়েছে, কী কী হয়নি।
    http://www.bbc.co.uk/news/world-asia-india-21950197
  • Ishan | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৯163569
  • আমরা একটা পিটিশন লঞ্চ করেছিলাম। সেটার আপডেট জানিয়ে দিই। এখনও দুটো জায়গায় সই সংগ্রহ বাকি আছে। হয়ে গেলেই জমা দিয়ে দেওয়া হবে। দায়িত্ব যখন নেওয়া হয়েছে, ঠিক জায়গায় পৌঁছবে। এখানে না লিখে মেলগ্রুপে লিখলেই আপডেট পাওয়া যেত।
  • Ishan | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৬163568
  • মিনিদি সেইটাই প্রশ্ন। এতবার আলোচনা হবার পরেও লোকে এইটুকু জানবেনা কেন?
    এটা দোষারোপ না। সবকিছু পড়ার সময় কোথায় লোকের? কিন্তু স্মৃতিও যদি দুর্বল হয়ে যায় ভারি মুশকিল। নতুন আইন প্রসঙ্গেও একই কথা বলা যায়। ভার্মা কমিশনের রিপোর্টে কী ছিল আর আইনে কী হয়েছে, সেটা না জানলে বা মাথা না ঘামালে বা জাস্ট ভুলে গেলে কিকরে এর পরে এক পাও এগোনো যাবে?
  • aka | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৪163567
  • আমি অবশ্য এই অবাক হওয়াতে অবাক হচ্ছি না। যাদের আইপিসি একদম মাগানো, যারা সমস্ত ইফ দেন এল্স জেনে বুঝে আছেন তাঁরা সাধারণ মানুষের অজ্ঞানতায় অবাক হন। শার্লক হোমসের কাছে সবই এলিমেন্টারি।

    তবে কন্টিনিউয়াস আন্দোলনকারী অনেক দেখলাম। কামদুনি নিয়ে ৩ থেকে ৪ খানা পিটিশন সই করলাম। আজ অবধি জমা পড়ে নি। যাদেরই জিজ্ঞেস করি বলে এখনও সবাইকে ইনক্লুড করা চলছে। এই করে আবার একটা মিডিয়া হাইপকারি ধর্ষণ ঘটলে আবার চারটে পিটিশন আসবে। আবার কেউ কেউ সেই মার্কেটের সুযোগ নিয়ে কই মাছকে সাইকেল বেচবে, কেউ ভোট কেনার চেষ্টা করবে, মিডিয়াখ্যত ধর্ষণ ঘটলে, লোক জড় হলেই। এর থেকে সাধারণ মানুষের স্বতস্ফুর্তায় কাজ বেশি হয়।
  • maximin | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৬163566
  • না ঈশান অবাক হওয়াটা ফেকড নয়। অনেকেই এক্স্যাক্ট আইন জানে না। উপরন্তু তিনবার পিছিয়ে দেওয়া হয়েছে। বাড়ির লোকেদের মিথ্যে আশ্বাসও দেওয়া হয়েছে।

    তবে এটা ঠিক যে বাকিদের শাস্তি হবে। এই মামলায় বিচার একেবারে না হয়ে পারে না।
  • Ishan | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৩163565
  • অন্য কিছু না, এই আকাশ থেকে পড়া দেখে স্লাইট অবাক হচ্ছি। বিচার শুরুর প্রথম দিন থেকেই জানা ছিল ছেলেটির ৩ বছরের বেশি কিছু হবেনা। আজ রায় বেরোনোর পর নতুন করে জানা গেল নাকি? এখন তিনদিন প্রবল জেহাদ চলবে, তারপর এইটির কথা বেমালুম ভুলে জনগণ যাবে নিজনিজ কাজে। এ কুম্ভকর্ণনিদ্রা আবার ভাঙবে পরের মিডিয়াখ্যাত ধর্ষণটি ঘটলে, একদিনের তরে।
  • aka | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৪163564
  • ও বোলতার সাথে যুদ্ধের আপডেট দিয়ে যাই। বোলতা প্রথমে গেরিলা যুদ্ধ চালাচ্ছিল। মারতে গেলেই সোফার নিচে ঢুকে পড়ছিল। তারপরে খানিক ইগনোর করতেই সাহস বাড়ল তার আর ব্যাস।
  • aka | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪১163563
  • আর আইন মেনে হয়েছে তাই ঠিক হয়েছে এইসব বলে লাভ নেই। মনে রাখবেন এককালে আইন মেনেই ক্রুশিফিকেশন হত,সতীদাহ হত।
  • aka | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৭:১৩163561
  • হানু খুব পোষ্কার কামদুনির লোকজনের লড়াই তারাই লড়েছে। তাদের মব বললে মব। দিল্লির এই লাডলার ৩ বছরের শাস্তিতে হতাশ তারা আসলে সিস্টেমের ওপর হতাশ। যার নিষ্ঠুরতায় সারা পৃথিবী শিউড়ে উঠেছে সেই আদরের ননীগোপাল মার্জিনালি নাবালক হওয়ায় তার মাত্র ৩ বছরের জেল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত