এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১০163651
  • সাহস করে মুখটা খুলেই ফেল্লাম।

    একটা স্কুল অফ থট বলে যে গ্র্যান্ড থেফট অটোর মত গেম-এর কিছু ইনডাইরেক্ট এফেক্ট অবশ্যই আছে - বিশেষ করে অল্পবয়সীদের মধ্যে - বড্ড বেশি হিংস্র, সবকিছু পেতেই হবে এরকম একটা মনোভাব। একদম উড়িয়ে দেওয়ার আগে দুবার ভাবতে হয়। বিলেতে একটা স্টাডি হয়েছিলো - যেসব অল্পবয়সী ছেলেমেয়ে রেগুলার রেসিং গেমগুলো খেলে, তারা রাস্তাতেও একটু র‌্যাশ গাড়ি চালায়। গেমসের উপকারিতাও যে নেই তা নয় - হ্যান্ড-আই কো-অর্ডিনেশন বাড়ায়, রিফ্লেক্স অসম্ভব ভালো হয় - কিন্তু র‌্যাশ ডিসিশন নেওয়ার প্রবণতাও বাড়ায়।

    তো পর্ণ যেমন আগেও ছিলো (কোন স্কেলে সেটা বলতে পারবো না কারণ জানি না), এখনো আছে - তবে হয়তো সহজলভ্যতার কিছু এফেক্ট থাকতেই পারে। মেয়েরা সহজলভ্য কমোডিটি এই রকম একটা মেন্টালিটি মনে হয় এখন আছে - তার কারণ ঠিক কী তা জানি না, তবে টিভিতে অনেক অ্যাড (বিশেষ করে কিছু পারফিউমের) দেখে এই ধারণা তৈরী হয়ে থাকলে অবাক হব না। তার ওপর "পেতেই হবে" মেন্টালিটি যদি থাকে...

    যে অ্যাডগুলোর কথা বল্লাম সে ধরণের অ্যাড কিন্তু বাইরে বিশেষ চোখে পড়েনি।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৮163649
  • আমার জানার ইচ্ছে ছ যেটা বললেন সেটার ওপর কি কোনো স্টাদি কেউ করেছে?
    কিন্তু এটা কি একটা সম্ভাব্য কারণ হওয়া অসম্ভব?

    KC দা তো নাকচ করে দিলেন অন্য যুক্তিতে। আধুনিক জামাকাপড় পড়া মেয়ে চারপাশে দেখা আর পর্ণো দেখে অবদমির ইচ্ছে জেগে ওঠা কি এক? ওই সব ইচ্ছে জেগে উঠলে সে বোরখাপড়া কারো পেছনেও পড়তে পারে। মেয়েদের ড্রেস কেন প্যারামিটার হবে বুঝলাম না। যারা রেপড হয়েছেন তারা খুব মদার্ণ দ্রেস করেছিলেন এরকম কোনো তথ্য নেই কিন্তু
  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৭163648
  • অজ্জিদ্দার পোস্টের পর লিখলাম, তার মধ্যে দুটো প্রবন্ধ পড়ে গেল !
  • Kaju | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৬163647
  • আমিও। কেন যে আইটিওলাদের বিস্তারে জানতে যাই !
  • Ekak | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৫163645
  • পর্ন আগেও ছিল। ফ্যান্টাসি, দেবনেযৰ, দেসিবাবা ডট কম, দফা ৩০২ এসব সবাই এক্সেস করত। এসিস্ট্যান্ট হেডস্যার বেশ কয়েকবার এসব তল্লাশি চালিয়ে হাল ছেড়ে দেন। টিফিন পিরিয়ড এ সমবেত হয়ে পাঁচালির সুরে চটি বই পাঠ কে আমরা অবশ্যকর্তব্য মনে কর্তুম। ফার্স্ট বয় এর বাড়িতে পরার ঘরের নাম ছিল পর্ণকুটির। এবং ঘটনাটা তা এরকম নয় যে সে নিজে পড়তনা। সবাই পড়ত। ভিডিও ও দেখত।

    কিন্তু বেশ কয়েকবছর ধরে একটা অন্যরকম ট্রেন্ড দেখা যাচ্ছে। ফর্স্দ সেক্স পর্ন মূল স্রোতে বিশাল জায়গা নিয়েছে। এ কিন্তু ডমিনেশন সেক্স নয়। সেটা চিরকাল ই ছিল।
    ধরুন "গ্রপিং ইন পাবলিক " বা " সেক্স ইন বাস " জাতীয়পর্ন হটাত ভীষণ বেড়েছে। এই নিয়ে কোনো গবেষণা হয় কিনা জানিনা কিন্তু আমরা পানু লাভার বন্ধুরা মিলে গতবছরেই রীতিমত এক্সেল শিট বানিয়েছিলুম যে কিভাবে ফর্স্দ সেক্স, চাইল্ড পর্ন (ইটা আগেও ছিল,কিন্তু প্রচন্ড বেড়েছে ),ওপেন এয়ার সেক্স এর ভিডিও তে ভিউআর্শিপ সবাইকে পেছনে ফেলে বিশাল বেড়ে গ্যাছে।

    আমার মনে হয়না পর্ন তা কারন। কিছু ঘটছে সোসাইটি তে যাতে মানুষ হিংস্র হয়ে যাচ্ছে। আরও স্টাডি দরকার।
  • Lama | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৫163646
  • @sch,

    ১) ওটা তো এমনি সংশোধনাগার ছিল, 'মুক্ত' সংশোধনাগার নয়

    ২) এমনকি 'মুক্ত' সংশোধনাগারেও অপরাধীদের ওপর যথেষ্ট কড়া নজরদারির নিয়ম রয়েছে- তারা জেলখানার চৌহদ্দির ভেতরে 'মুক্ত', কিন্তু জেলের গেট বা পাঁচিএ কড়া পাহারা থাকার কথা।

    ৩) শুধুমাত্র 'বিশ্বাস' এর কারণে একজন অপরাধী বাকি অপরাধীদের তুলনায় আলাদা ট্রিটমেন্ট বা সুযোগ সুবিধা পাবার কথা নয় (আদালতের নির্দেশ ছাড়া)
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৩163644
  • আজ মুখ খুলতে ঠিক ভরসা পাচ্ছি না।
  • | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪১163643
  • পানু সহজলভ্য ছিল না, তবুও লুকিয়ে চুরিয়ে সবাই দেখত পড়ত|
    কিন্তু তখন পাওয়া পাতি গুলও সাদারণ হত|
    বর্তমানে পানু সাইটে সবচে বেশি ভিউয়ার নম্বর, রেটিং পাচ্ছে ফোর্সড সেক্স ভিডিওগুলো|
    এটি একটি ইন্ডিকেটর তে পারে|
  • | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৯163642
  • 'আদালত ও একটি মেয়ে' রিলিজ হওয়ার পর আমাদের কোন্নগর নবগ্রাম এলাকায় হঠাৎ পরপর কয়েকটা (বোধহয় ৩টে) রেপের খবর শোনা যায়। তখন সব্বাই বলাবলি করত ঐ সিনেমাটার জন্য নাকি বেড়ে গেছে।
    এখন, তখন এইসব পুরো মাথার ৩ ফুট ওপর দিয়ে বেরিয়ে যেত। খুব কিছু বিচলিত করত না, অন্তত রাস্তায় কুপিয়ে মারা বা ধর্মডাঙার মাঠে বস্তাভর্তি লাশ পাওয়ার চেয়ে অনেক কম গুরুত্ব দিতাম।

    দেবযানী,
    আমি অনেকদিন পর্যন্তই এটা নিয়ে পুরো ডিনায়ালে ছিলাম। মানতে পারি নি। কিন্তু শেষে .......
    কথা হল, এগুলো সবই ডেলি প্যাসেঞ্জারদের অভিজ্ঞতা এবং কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের মায়েরা উপস্থিত থাকেন একই কামরায়। সেক্ষেত্রে মায়েরাও ঐ পুরো ডিনায়ালেই থাকেন। তাঁদের দেখালে, এমনকি হাতেনাতে ধরে জানালেও ওঁরা প্রচন্ড রিয়্যাক্ট করেন, উল্টো গালিগালাজ ইত্যাদি। এইজন্য মুম্বাই কেসে ঐ মা ঠাকুমাদের দেখে আমার একটুও অবাক লাগল না।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৩163641
  • সে কি - মুক্ত আদালতে তো ছেড়ে রাখারই কন্সেপ্ট শুনেছি - মানুষকে বিশ্বাস না করলে বিশ্বাস রেস্টোর করবেন কি করে?
  • Lama | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৯163638
  • sch, যতক্ষণ লোকটি কয়েদি, ততক্ষণ পর্যন্ত, যতই বিশ্বাসযোগ্য হোক না কেন, নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে কোনরকম ছাড় দেওয়াই উচিত হয়নি মনে হয়।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৯163639
  • আরে সিকি নিউজপেপার তো ছিল? আর তখন সুমন দে স্ট্যান্দার্দের রিপোর্টাররা বড়জোর স্টাফ রিপোর্টার হতো। ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কোয়ালিটি অনেক ভালো ছিল - নিউজপেপারে
  • kc | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৯163640
  • মাইরি আর কি, পানু দেখে পড়ে লোকের ধর্ষণেচ্ছা বেড়ে গেছে নাকি? লোকে খোলামেলা পোশাক পরা মেয়ে দেখলেই ধর্ষণ কত্তে নেমে পচ্ছে?
  • siki | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৫163637
  • রিপোর্টেড রেপ হত না। অন্তত ছোটবেলা কিশোরবেলা জুড়ে আমাদের গ্রাম মফসসল এলাকায় কানাঘুষোতেও কখনও রেপের গল্প শুনি নি। একটা অবৈধ সম্পর্কের কথা শুনেছিলাম। আদৌ কতটা হত, সে স্ট্যাটিসটিক্স তো আজ বসে দেওয়া যাবে না।

    তখন মিডিয়া বলতে কিছুই ছিল না। শহর কলকাতার বাইরে দূরদর্শনের গাড়ি দেখাই যেত না। খবর ছড়াবে কে?
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৪163635
  • আচ্ছা এটা পড়ে দেখতে পারেন - আনন্দ পাবেন
    "জেল সুপার থেকে কর্মী, সবাই তাকে বিশ্বাস করতেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে জেল থেকে চম্পট দিল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি। "
    source: http://www.anandabazar.com/2puru1.html
    তাহলে ????
  • | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৪163636
  • আকা আর টিম কি খুব কষ্ট করে বড় হয়েছ? জাস্ট কিউরিয়াস। মানে গুরুর পাতায় সেরকম ইনফো কি পাওয়া গেছে?
  • Lama | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২২163634
  • পানু পড়েছি। পাবলিক ডিমান্ডে লিখেওছি (ভালই লিখতাম। নিজের মুখে আর কি বলব। মামুরে জিগাও)। কিন্তু রেপটেপ করার ইচ্ছা তো কখনো হয়নি।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৯163632
  • হ্যাঁ সিকি কিন্তু তখন কি এইরকম মহামারীর মতো রেপ হত?
    তাহলে কি এটা বলব - যাদের প্রপার এদুকেশানাল ব্যাকগ্রাউন্ড নেই তাদের কাছে খুব বেশী পর্ণো মেটিরিয়ালের সহজলভ্যতা বিশেষ করে বিদেশী পর্ণোর - এই ঘটনাকে বাড়িয়ে দিচ্ছে

    জাস্ট জানতে চাইছি
  • Lama | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৯163633
  • জেলে রেখে সংশোধনের ব্যাপারটাও বেশ গোলমেলে। আমার ঠাকুর্দা আই জি প্রিজনস ছিলেন এবং অধস্তনদের কাছে, এমনকি কয়েদিদের মধ্যেও বেশ জনপ্রিয় ছিলেন। উনি নিজের উদ্যোগে অনেক বন্দী অপরাধীর পড়াশোনার, বা ছাড়া পাবার পর মূল স্রোতে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। রিটায়ার করার অনেক বছর পরেও জেল থেকে ছাড়া পাওয়া অনেক চোর ডাকাত বা খুনিকে আসতে দেখেছি বিজয়ার প্রণাম বা ইদের সালাম জানানোর জন্য। তাদের কাউকে আমরা কাকা, কাউকে দাদু বলতাম। প্রাক্তন খুনিদের সঙ্গে আমাদের চার খুড়তুতো/ জ্যাঠতুতো ভই এবং এক বোনের মেলামেশা নিয়ে মা-কাকিমাদের কোন দুশ্চিন্তা করতে দেখি নি। সবার মনোভাবটা ছিল 'যখন ডাকাত ছিল তখন ছিল। এখন তো সেরে গেছে'। এখনকার দিনে হয়তো অন্যরকম হবে। খুব ঘনিষ্ঠজনের সঙ্গেও শিশুকন্যাটিকে একা ছাড়তে ভয় পাই, ক্রিমিনাল রেকর্ডওয়ালা লোকের তো প্রশ্নই নেই।

    কিন্তু, এদের বাইরেও, দাদু বলতেন, একটা বড় সংখ্যক অপরাধী শোধরায় না। তারা পুরনো অপরাধজগতে ফিরে যায়। কেউ কেউ মূলস্রোতে ফেরার সুযোগ না পেয়ে, কেউ অ্যাডভেঞ্চারের হাতছানিতে, কেউ সমাজের ওপর অভিমানে, কেউ বা স্রেফ ইচ্ছে করে। এদের থেকে সবসময় সাবধান থাকতে বলা হত।
  • siki | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১০163631
  • পানু আমাদের সময়ে সহজলভ্য ছিল না। কিন্তু তবুও পানু ছবি দেখেছি। হলুদ চটি পড়েছি। ঐ পনেরো থেকে আঠেরো বছর বয়েসেই। আমার বয়েসী সব ছেলেই পড়েছে।
  • Lama | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৮163629
  • আমাদের হোস্টেলে ক্যান্টিন চালাতো চিত্তদা, তার ফাইফরমাস খাটত গৌতম বলে একটা বছর দশেকের ছেলে। সে বেশ গর্বের সঙ্গে তার এই ক্ষুদ্র জীবনে হওয়া তিনটি শারীরিক অভিজ্ঞতার বিস্তারিত বর্নণা দিত।

    একই ভাবে, হরিয়ানায় আমার বাড়িওয়ালা, অবসরপ্রাপ্ত সেনা অফিসার লেখরাম যাদব সগৌরবে জানাতেন, কোন আদিবাসী এলাকায় তাঁর বাহিনী পাইকারী ধর্ষণ চালিয়ে এলাকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেছিল।

    বলতে চাইছি, অত্যাচার, ধর্ষণ এগুলোকে সমাজের একটা বড় অংশ আদৌ অপরাধ হিসেবে দেখে না। বয়স বা সামাজিক অবস্থান নির্বেশেষে।

    কি করে বদলানো যাবে জে জানে।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৮163630
  • রিফর্মের সূত্রে নাইজেলের উদাহরণ তো ক্লিসেরও বেশি কিছু হয়ে গেছে - তবু আমি প্রতিবার এই কন্টেক্সটে সজল বারুই এর উদাহরণ দেব -
    আগে গুরুতে এই নিয়ে কথা হয়েছে
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1360420141930&contentPageNum=6#.UiQ8ddKw2_U

    এবং প্রতিবারই প্রশ্ন উঠেছে যে সজল বাড়ুইদের কোনো প্রপার রিফর্ম করার চেষ্টা হয়নি।

    কিন্তু আমাদের দেশের জেল সিস্টেম নিয়ে কি কোনো স্টাডি হয়েছে -যেখানে প্রয়ারলি দিজাইন করে দেখা হয়েছে যে রিফর্মের চেষ্টা সত্তেও কঠিন সাজা না দিয়ে দ্রুত অপরাধীদের রিফর্ম করা যায়? যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে আমার চিন্তা ভাবনা পুরো ভুল। কোনো দরকার নেই কঠিন শাস্তির।

    কিন্তু আমাদের দেশের পরিকাঠামোতে কি সব জেলে এই ধরণের প্রপার রিফর্ম করার চেষ্টা হবে এটা নিশ্চিত করা সম্ভব?
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০০163628
  • কিকি দিদি - আপনি যে ধরণের ভাইস বললেন - অর্থাৎ ১৫- ১৮ র ছেলেরা ব্লু ফিল্ম ইত্যাদি দেখে - এটা মনে হয় খুব বেশী পার্সেন্টেজ। আমাদের সময়ও এই পার্সেন্টেজটা খুব হাই ছিল যারা বাড়ির সাথে ভালো ইন্টার আকসান সত্তেও চটি মার্কা হলুদ বই পড়ত - বা ব্লু ফিল্মের ভিডীও এনে দেখত। তারা অনেকেই কিন্তু স্টুডেন্ট হিসেবে তুখোড় ছিল - এই সব করে পড়াশোনা গোল্লায় দেয় নি বা কাউকে রেপ, মোলেস্ট এসব করতে যায় নি। এখন দিন বদলেছে তাই মোবাইলে দেখে - তাতে কিন্তু মনে হয় না খুব বিপদ বেড়েছে। অনেক ক্ষেত্রেই টিন এজাররা আজকাল শারীরিক সম্পর্কেও চলে যায় অবলীলায় - তাতেও রেপের মতো ঘটনা কম ঘটে - কারণ তাদের মধ্যে সামাজিক ভয়টা প্রচুর থাকে

    কোনো স্ট্যাটিস্টিক্স আছে কি যে এইধরণের সাম্প্রতিক ব্রুটাল রেপ ইন্সিদেন্টেগুলোর সাথে কত শতাংশ মানুষ ছিল যাদের রেগুলার চাকরি আছে এবং পরিবার আছে। তাহলে হয়তো বোঝা যাবে ব্যাপারটা।
  • Lama | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫২163627
  • যে কোন উকিলকে ট্রাস্ট করাই এক কঠিন পরীক্ষা। একাধিক উকিলের কছে শুনেছি, তাদের প্রথম ও প্রধান রোজগার হচ্ছে দু পক্ষের কাছেই পয়সা খাওয়া এবং দিনের পর দিন মামলা অমীমাংসিত রাখা
  • cm | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪৬163626
  • না ওরা নিজেদের উকিল অ্যাপয়েন্ট করার মামলা করেছে। আর মূল মামলা ছাড়া এসবই হচ্ছে। প ব য় সরকার ই ধর্ষকের ভূমিকায়।
  • h | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৬163625
  • এই লেভেলের কলিউশন যদি থাকে, মানুষ কি আশা করবে কোর্টে?
  • h | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৫163624
  • একটা কথা বল, সেদিন টিভি তে দেখলাম, একজন কামদুনির গ্রামবাসী বলছেন যে নিজেদের উকিল কেও তাঁরা ট্রাস্ট করতে পারছেন না। এটা কি করে হয়? ওরা কি নিজেদের উকিল নিজেরা অ্যাপয়েন্ট করে নি?
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৭163622
  • 'কলকাতায় একটি ধিক্কার মিছিল প্রয়োজন, উকিলরাও বলছল যে বাইরে রাজনৈতিক চাপ না তৈরী করলে সরকার পক্ষ কোর্টেও নেগেটিভ ভুমিকাই চালিয়ে যাবে।' ... এটা খুব জরুরি কথা।
    যাঁরা কী করা যায় বলে আদৌ কী করা হচ্ছে বলে প্রশ্ন করছিলেন ( এবং কেউ কেউ হয়তো বিদ্রূপও করছিলেন), তাঁদের জন্য।
  • de | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৭163623
  • দমদির কথা শুনে ভয় পেলাম বেশ --

    সত্যি সত্যিই আজকের পনেরো-ষোলো অনেক অন্য রকম, বাবা-মায়েদের উচিত কমিউনিকেশন বাড়ানো উচিত -- বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা উচিত এই বয়সে--

    কিকির আশঙ্কাকে বুঝতে পারছি পুরোপুরি --
  • de | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:১২163621
  • কামদুনির আনসার আলি বোধায় গরীব নয় -- তাই তো কাগজে পড়েছিলাম -- সম্পন্ন গেরস্ত বলে পয়সাকড়ি খরচ করে বেরিয়ে যাবে, গ্রামের মানুষ এই ভয় প্রকাশ করছিলেন --

    জুভেনাইল অপরাধীদেরও অপরাধের ধরণ বুঝে শাস্তি দেওয়া উচিত -- এই স্পেসিফিক ক্ষেত্রে এতো জঘন্য অপরাধে আরো বেশী বছরের জেল হওয়া উচিত ছিলো। আর তারপরেও এদের ক্রাইম রেকর্ডের ট্রাক রাখা জরুরী। জেলে মানসিক চিকিৎসাও খুবই জরুরী। আমাদের মতো দেশে এই ছেলে বাইরে বেরিয়ে আবার কোন জঘন্য অপরাধ করবে, এই আশঙ্কা খুবই স্বাভাবিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত