এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৮163800
  • স্চ, ঐ হাসিমুখের ছলনায় ভুলিবেন্না ঃ)
  • ম্যাক্সিমিন | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৮163799
  • গত তিন বছর ওটা আর ফলো করি না। তার ফলে ওয়েট পুট অন।
  • cm | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২২:২১163798
  • আপনি না বললেন দশটায় ঘুনু করতে যেতে।
  • siki | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২২:১১163797
  • স্চ এর লেখা পোস্ট পড়ে আমার ইশেনের ল্যাল্যা ম্যানিফেস্টোর প্রথম ক'লাইন মনে পড়ে গেল।
  • maximin | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৭163796
  • ইতিমধ্যে আরেক রাউন্ড চা হয়ে যাক।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৮163795
  • ":)" এর বক্তব্য ভালো লাগলো। "সে"বাবু ঘরের চার দেওয়ালে পারষ্পরিক শ্রদ্ধা শেখালেন। কিন্তু তার বাইরে? একটা বাচ্ছা সারাক্ষণ টিভিতে বিজ্ঞাপনে, সিনেমায় দেখছে নারী পণ্য। তার মধ্যে নিশ্চয় প্রতিক্রিয়া হয়,। না হলে তিন বছরের বাচ্ছা তার সহপাঠিণীকে বলে "তু চিজ বড়িহ্যায় মস্ত মস্ত"। সে তো কই তার সহপাঠিকে বলছে না। সব সময় দেখতে পাচ্ছে নারী একটা দখলের বস্তু - তাকে ইম্প্রেস করতে হবে - দরকার হলে জোর করতে হবে -কিন্তু একসময় সে আমার হবে। নাহলে আমি লুজার

    এখানেই তো শেষ। পারবেন এগুলো বন্ধ করতে। নারীর নগ্নতায় যে সৌন্দর্য্য তা বোঝার মতো শৈল্পিক দৃষ্টি সব্বার আছে? অর্ধনগ্ন নারী শরীর দেখে সাধারণ লোক ঠোঁট চাটে। শিশুটি দেখে তার চারপাশের সব লোক লোলুপ দৃষ্টিতে গিলছে শরীর।তার মনে তো শেখানেই ধারণা তৈরী হয়ে যায়।
  • potke | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৪163794
  • সোসেন, ওক্কে ঃ)
  • সে | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫২163793
  • :-)
    পোবোন্ধো নামিয়ে ফেলুন। অপেক্ষায় আছি কখন পড়বো। তর সইছে না।
  • :-) | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪১163792
  • এদেশের অর্থনৈতিক বিন্যাসে, সামাজিক পরিস্থিতিতে, প্রকৃত শিক্ষার বাস্তবতায় ও মূল্যবোধের ঐতিহাসিক বিবর্তনের প্রেক্ষিতে সব রকমের গণমাধ্যমে শরীরের পণ্যায়িত প্রদর্শন, বিজ্ঞাপন ও বিনোদনের মাধ্যম হিসেবে শরীর ও শারীরিক চাহিদাকে ফোকাস ও এনক্যাশ করার প্রবণতার ক্রমশঃ বাড়তে থাকাকেই সার্বিক ভাবে নারীদের প্রতি তথাকথিত "সম্মান" কমার অন্যতম কারণ বলে মনে করি। উপরোক্ত কারণকেই বহুসংখ্যক নারীর নিজেদের সামাজিকভাবে সম্মানীয় ভাবমূর্তি বজায় রাখায় অনীহাপ্রকাশের ট্রেন্ডের জন্য দায়ি করি, যা ক্রমশঃ এক হিস্টেরিসিস লুপের (ভিসিয়াস সার্কেলের) জন্ম দেয়। হ্যাভসদের উপভোগের বিষয় হিসেবে যৌনতা যত ট্যাবুমুক্ত হচ্ছে, উন্মুক্ত ও লিবেরেল হচ্ছে, হ্যাভনটসদের কাছে ততই তা ঈর্ষা অসম্মান ও ঘৃণার উদ্রেক করছে বলে মনে করি। শিক্ষা ও আর্থসামাজিক অব্স্থানের দরুণ অর্জিত ক্ষমতায় যারা নিজেদের প্রোটেক্ট করতে সক্ষম তারা তাদের স্বেচ্ছাচারকে স্বাভাবিক অধিকার হিসেবে ভাবতেও প্রচার করতে পারেন। তুলনায় আর্থসামাজিক ক্ষমতার বিচারে দুর্বলেরা এদের বেকায়দায় পেলে বা অপেক্ষাকৃত দূর্বলতর উপরে নিজেদের বঞ্চিতজ্ঞানের হতাশা বা মরাল সুপেরিওরিটিজ্ঞানের শাস্তিবিধানের কর্তব্য সমাধা করে থাকে বলে মনে করি।

    এভাবে অনতিবিলম্বে একটী পোবোন্ধো নামাবো। শুরুটা জমকালো হয়েছে বলেই মনে হচ্ছে।
  • সে | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২০:১০163790
  • একক,
    মিটিং এ রয়েছি তবু লিখছি।
    কাল্পনিক পরিস্থিতি বলছেন কেন? শুধু বস্তিই বা কেন? সবরকম বিত্ত এবং সামাজিক অবস্থানেই এক ফ্যামিলি মেম্বারের অন্য মেম্বারের প্রতি অসম্মান হতে পারে। খুব পয়সাওয়ালা হোক বা খুব পড়াশোনা জানা ফ্যামিলি হলেও। শুধু ফিজিক্যাল অ্যাসল্ট কেন, ভার্বাল অ্যাবিউজ ও হয়। গালি না দিয়েও শুধু ব্যবহার দিয়েও একজন অন্যজনকে অসম্মান দেখাতে পারে। শিশুরা এটা খুব ভালো বোঝে। অল্প বয়স থেকেই দেখে দেখে শুনে শুনে বুঝে নেয়। প্রান্তিক মানুষ বা বস্তিবাসীদের ঘরে গিয়ে দেখবার দরকার নেই। এ জিনিস আমাদের চারপাশেই হচ্ছে। একজনের উপার্জ্জন বেশি হলে সে কম উপার্জ্জনকারীকে অসম্মান করছে। এটা অধিকাংশ ("অধিকাংশ" লিখেছি, সব ক্ষেত্রেই যে হয় তা লিখিনি) ক্ষেত্রেই জেন্ডার বায়াসে পরিণত হচ্ছে।
    আপনি যে পিরামিড দেখালেন, সেটা ক্ষমতার পিরামিড। ক্ষমতা=সম্মান এইরকম ইকুয়েশন নিশ্চয় বলতে চাননি।
    যত ক্ষমতা (আর্থিক, শারিরীক, শিক্ষাগত যোগ্যতা, বুদ্ধি, ইঃ), তত সম্মান -- এমন যদি হয় তবে তো কিছুই বলবার থাকে না।
    কিন্তু সংসারে মিলেমিশে সকলকে ভালোবেসে থাকতে গেলে পারষ্পরিক সম্মান (রেস্পেক্ট) ছাড়া সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। বাবা যদি মাকে (মারধোর করবার মতো এক্সট্রীম কিছু বলছি না) কথায় কথায় হেয় করে (বা উল্টোটা ও হতে পারে- মা বাবাকে) হয়ত ক্ষমতার (যেগুলো আগে ব্র্যাকেটে লিখেছি, আর্থিক, শারিরীক, শিক্ষাগত যোগ্যতা, বুদ্ধি, ইঃ) জোরে, তবে বাচ্ছারা সেটা দেখতে দেখতে সীজন্‌ড্‌ হয়ে যায়। বোঝে এটাই দস্তুর। মায়ের প্রতি রেস্পেক্ট থাকে না কিন্তু করুণা থাকে। বোন দিদি কাকি জেঠিদের ওপরেও অনুরূপ (হয়ত জেঠাকে দেখছে জেঠিকে ধমকাচ্ছে, বা বাড়িতে বাবা ঢুকতেই সব চুপচাপ হয়ে গেল ভয়ে, এগুলো সম্মান থেকে হয় না ভয় থেকে হয়) ব্যবহার দেখতে দেখতে এই প্যাটার্ণটার ওপরে বেস করে মেয়েদের নীচু দুর্বল হিসেবে মেনে নেয়। সিনেমগুলোতে যেগুলো দেখানো হচ্ছে (নায়িকার বাইক চালাচ্ছে কিন্তু সেটা ব্রেক ফেইল করলে নায়ক এসে রেস্কিউ করছে, এরকম হাজার হাজার উদাহরণ দিতে পারি, প্রায় প্রত্যেকটা মেইন্স্ট্রীম ফিল্মে, অথবা যে মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং করছে সে খলনায়িকা বা সেক্স ওয়ার্কার*, অন্যদিকে নায়িকার সবকিছুই নায়কে ন্যস্ত। *সেক্স ওয়ার্কার কোনো খারাপ পেশা মীন করিনি একেবারেই) সেখানে ইন্ডিপেন্ডেন্ট মেয়েরা "ভালো মেয়ে" নয়।
    এসব প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমরা বাচ্চারাও দেখছে। সম্মজের একক যদি পরিবার হয় তবে পরিবার থেকেই সুস্থ মানসিকতার শিক্ষা শুরু হওয়া উচিৎ নয় কি?
    এই আলোচনা শেষ হবার নয়। অন্যের পরিবারের দায়িত্ব নেবার চেয়ে আমরা প্রত্যেকে যদি নিজের পরিবারের মানুষদের সম্মান দিই তবে বাচ্চারাও সেটা দেখে শিখবে। বাস্তবিক সেটা আমরা কজন দিই সেটাই প্রশ্ন। কর্মস্থাল থেকে বাড়ি ফিরে সেই নিয়ে আলোচনা কোন মহিলা কেমন ড্রেস পরেছিলো সেই নিয়ে আলোচনা, বাচ্চারা সব শোনে।
  • sosen | ০২ সেপ্টেম্বর ২০১৩ ২০:১০163791
  • পটকে, আমার ল্যাবের ল্যাপিটি আজ ডাক্তারখানায় গেছে, কাল ফিরবে। আপনার আর্শোলারা ওর মধ্যে। আর একটাদিন চেয়ে নিলাম।
  • kc | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৮163789
  • ফোজ্জি, হ্যাবাড্ডে। নেচেকুঁদে তেড়েফুঁড়ে দিন কাটুক।
  • Ekak | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৭163788
  • সে

    ইটা তো ?
    "সবার আগে রেস্পেক্ট করতে শেখাতে হবে বাচ্ছাকে। শুধু মানুষকে নয় - মেয়েমানুষদেরও যেন রেস্পেক্ট করতে শেখে। বাড়িতে হয়ত দেখছে বাপ মাকে ধরে ঠ্যাঙায়, গালি দেয়, মায়ের কোনো রেস্পেক্ট নেই, বোন-দিদি-কাকি-জেঠি-ঠাকুমা-দিদিমা-ফিমেল মেম্বারদের রেস্পেক্ট নেই, মেল মেম্বাররা তাদের হেলাফেলা করে, - এইসব দেখে দেখেই বাচ্চারা শেখে। কেবল বলে বলে শেখালেও হয় না, অনেক অনেক জিনিস বাচ্চারা দেখে শেখে। আজকের যে কোনো মেইনস্ট্রীম মুভিতে দেখছে সুন্দরী হিরোইন বিপদে পড়লেই হিরো তাকে বিপদ থেকে রেস্কিউ করছে। উল্টোটা দেখতে পায় না।এটাই নর্ম হয়ে যায়। মাথায় গেঁথে যায়। ফিমেল মানেই দুর্বল - বিপদে পড়লে মেল এসে তাকে রেস্কিউ করবে। কিম্বা ফিমেলকে শাস্তি দিতে বা প্রতিশোধ নিতে মেল (ভিলেন) তাকে রেপ করে। এই জিনিস বরাবর দেখে আসছে। ফলত ফিমেলদের প্রতি রেস্পেক্ট নেই। রেস্পেক্ট করতে শেখাতে হবে। যে রেস্পেক্ট করে না - সে নিজের মা কেও রেস্পেক্ট করেনা, বউকেও না, বোনকেও না, নিজের মেয়েকেও না।"

    আগেই পড়েছি। কাল্পনিক পরিস্থিতি ধরে সমাধান খোঁজা মনে হয়েছে। আপনার সময় হলে পরে এই নিয়ে কথা বলা যাবে।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৫163787
  • একটা বস্তিতে যান - সব্বাই আর্নিং মেম্বার - ৬ থেকে ৮০। সেখানে এই সব পিরামিড চলে না স্যার। ওখানে কি করবেন? জম্মে থেকে দেখছে মদ খেয়ে বাবা এসে মা কে পেটায় - পিটুনি খেয়ে মা আবার বাবার পয়সা যোগায় - অথবা বাবা মাল খেয়ে টাল - মা রোজগার করে আনছে।

    এই রেসপেক্ট জিনিসটা ভালো - খুব দরকারীও - শুধু ইমপ্লিম্নটেবল না সর্বত্র
  • Ekak | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৪163786
  • এস্সিএইচ
    বস্তির বড় দাদা ভাই বোন কে পেটায় না বলছেন ? শাসক এবং শাসিতের মধ্যে রেসপেক্ট কী জিনিস ? সে যেই হোক।
  • sinfaut | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩১163785
  • কলোনিয়াল কালচার কেন? তার আগে ছিলনা তার কোন প্রামাণ্য তথ্য আছে? আর পিরামিডটা যদি পিরামিডের অংশ যারা তারা বদলে দেন সেটা সম্ভব না কেন?
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩০163784
  • একক সবখানে এই স্ট্রাকচার থাকে? বস্তিতে? লো ইঙ্কাম গ্রুপে??
  • সে | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৯163783
  • একক,
    Date:02 Sep 2013 -- 04:19 PM এই পোস্টে নীচু চোখে ব্যাপারটা লেখা অছে প্রপার স্পেলিং দিয়ে। কষ্টকরে একটু দেখে নেবেন।
  • sinfaut | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৮163782
  • আবার ভাববেননা, ভবিষ্যতের খুনি বা রেপিস্ট রা সব চরম এইরকম কন্ডিশনে পড়েছে বলেই তাই হয়েছে এই লাইনে কিছু বলছি। কিন্তু, স্টেশনের ঐ প্রকট পাগলামির মতন তলে তলে কত বাড়িতে, বাবা মায়ের কেলাকেলি, সাট্ল অশ্রদ্ধা, বাবা বা মায়ের নিজের সন্তানকে কেলানি এইসব থাকে সেসব তো আর চোখে পড়েনা। আর আমার মনে হয় আসল ক্ষতিটা সেইখান থেকেই হয়। 'সে' এর মতনই আমার মনে হয় তা।
  • Ekak | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৭163780
  • "নীচু চোখে দেখা " মানে কী।
    মানে পরিবার ব্যাপারটা কলোনিয়াল কালচারে তো পিরামিডল। আর্নিং মেম্বার। তার নীচে গৃহকর্ত্রী। ধরুন সেটা সমান। এবার নীচের পিরামিড এ বড় দাদা। দিদি। তার তলায় ভাই বোন্।
    এক্কেরে তলায় এন্ডি গেন্দি।

    এমন এক স্ট্রাকচারে রেসপেক্ট এর ফ্লো টা ঠিক্কেমন করে আসবে ?

    "রাজা সবারে দেন মান " থিওরি তে ?
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৭163781
  • কিন্তু এটা ৫% তো
  • সে | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৫163779
  • টিটকিরিফিরি কিসুই গায়ে লাগে না। এখন উঠতেই হবে নইলে ব্যবসা লাটে উঠবে। কাল আবার লিখবো।
  • sinfaut | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৪163778
  • এই শনিবারই দমদম স্টেশনে আমার বউ এক দৃশ্য দেখে এসে আমাকে বলল -

    একজন মহিলা ২ টো নোংরা জামা আর কোড়ানো কাগজের পোঁটলা কাঁধে। হাতে একটা চটি, গলায় ২- ৩ টে কমদামী মালা। এবং বগলে একটা দু'বছরের বাচ্চা। মহিলা চটি উঁচিয়ে আশপাশের লোকজনকে ফিসফিস করে শাসাচ্ছে বা ঐরকম কিছু বলছে। আর বাচ্চাটা অবাক হয়ে তার মাকে দেখে চলেছে। ও আর বাচ্চাটার হাতে কেউ বোধহয় একটা লাল রঙের লাভসাইন বেলুন ধরিয়ে দিয়েছে দৃশ্যটি সম্পূর্ণ করার জন্য। এবার এই বাচ্চা যখন বড় হবে তার আদৌ মা, মায়ের শরীর, নারী, নারী শরীর বা সাধারনভাবে যেকোনো শরীর বা তার প্রতি রেস্পেক্ট, বা সৌজন্য তৈরী হওয়া সম্ভব? কোনদিন না।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২১163777
  • ওকে - তাহলে আমার পারসেপশান ভুল - রেস্পেক্ট থিয়োরী চলুক
  • সে | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২০163775
  • "ফ্যামিলীহীন" - এই প্রশ্নটা কি আমার পোস্টের পরিপ্রেক্ষিতে? তা যদি হয় তবে এখনই বলে নিচ্ছি যে রেস্পেক্ট জিনিসটা হচ্ছে পরিবারের সদস্যদের একের অন্যের প্রতি সম্মান - নীচু চোখে না দেখা। বোঝা গেল?
  • Tim | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২০163776
  • এখন আর এত পিছিয়ে খুঁজতে ইচ্ছে করছেনা, সরি। এনসিআরবির রিপোর্ট ছিলো।
  • Tim | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৮163774
  • এসসিএইচ, আজকের সকালে ভাটে কিছু লিংক দিয়েছিলাম। তার একটায় সেরকম কিছু ছিলো। দেখা গেছিলো অপরাধীদের (<১৮) মধ্যে ৮১% প্রপার ফ্যামিলির। মাত্র ৫% হোমলেস।
  • Ekak | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৬163773
  • তাহলে আপনার কাছে রেসপেক্ট কী এট্টু ব্যাখ্যা করুন।
    ব্যাপার তা কী না জানলে ইমপ্লিমেন্ট করা যাবেনা।

    @টিম
    সত্যি আশংকা হচ্ছে যে স্টোন ম্যান জাতীয় কিছু আমদানি হবে এই গণ হতাশা থেকে।
  • sch | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৩163772
  • কারো কাছে কোনো ডাটা আছে যে < ১৮ অপরাধীদের কত শতাংশ প্রপার ফ্যামিলীহীন
  • সে | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৪163771
  • লোবোটমি উঠে গ্যাছে আম্রিগা থেকে এখন হয় না। এটা লিখেছি বলে আবার ধরে নেবেন্না য্যানো যে এসবের পক্ষপাতিত্ব করছি। প্রাণদণ্ড, ঘ্যাচাং, লোবোটমি, ইঃ সবেরই ঘোর বিপক্ষে রয়েছি। শাস্তি দেওয়া হয় যখন অপরাধ ঘটে, প্রমাণিত হয়, বিচার হয়, তার পরে। কিন্তু অপরাধ যাতে না ঘটে/কম ঘটে সেটার জন্যে ভাবনা চিন্তা করা দরকার। বাড়ির চার দেয়ালের মধ্যেই অপরাধের বীজ বপন হয়ে যাচ্ছে কিনা সেইটা দেখা খুব জরুরী। কিছুক্ষণ আগে ১৬৩৬৮/৯ পাতার পোস্টের পরে এনিয়ে কয়েকজনের সঙ্গে (গুরুর লোক নয়) কথা বললাম। রেস্পেক্ট (তবে রেসপেক্ট মানে কিন্তু স্পেস নয়।) জিনিসটা তারা সমর্থন করল। এইসব আরকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত