এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৯164130
  • প্রায় হাজার ৬ বছরের সভ্যতা আর এখনো ইঞ্চি ইঞ্চি চেঞ্জ !!! ধুর - কিস্যু হবে না ওতে।
  • Ben Arfa | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৪164129
  • বাড়িতে পিসি থাকলে তার স্ক্রীনে ফেলে দ্যাখো।
  • kumu | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৮164128
  • অরণ্য ৭ ২৭ এ এম ও দের ১ ২২ পিএম কে সমর্থন দিয়ে গেলাম।
  • de | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২২164127
  • http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIM/2013/09/04&PageLabel=4&EntityId=Ar00300&ViewMode=HTML

    মুম্বই রেপে অভিযুক্তরা গত ছ'মাসে একই ভাবে দশটি মেয়েকে রেপ করেছে -- এতোগুলো ঘটনা, ফটোজার্নালিস্ট মেয়েটি না এগিয়ে এলে কিছুই জানা যেত না!!

    এখন ধীরে ধীরে কেসগুলো রিপোর্টেড হচ্ছে, সংবাদপত্রে ছবি দেখেও অনেকে আইডেন্টিফাই করেছেন অপরাধীদের।

    প্রসঙ্গান্তরেঃ

    সমাজের যা বর্তমান পরিস্থিতি তার কিছু ছাপ তো পড়বেই ভাটে! আইসোলেটেড হয়ে তো থাকা যাচ্ছে না! আলোচনাগুলোও চলুক। আমাদের অনেক বদলানো দরকার, সমাজ, পরিবার সর্বত্র! আলোচনা না চললে সেই বদলগুলো ঠিক কিভাবে হওয়া উচিত, অন্যের দৃষ্টিভঙ্গীতে তাকে যাচাই করা যায় না--

    মামুর আত্ম-বিশ্লেষণ ভালো লাগলো -- ইন্দ্রাণীদির কথাটা মনে পড়ে গেলো -- কাজ ফেলে না রাখি -- কত কাজই তো রয়ে যায় এমনি ভাবে!
  • Kaju | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২১164126
  • মোনিটর বিকল, তবু সিকিস্যার আন্দাজে এত বড় পোস্ট করে দিল ! জ্জিওঃ !
  • siki | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২০164125
  • পার্সোনাল ল্যাপি কীভাবে এক্সটার্নাল মনিটরে প্রজেক্ট করব? অফিসের ভেতরে আনাই যাবে না।
  • Tim | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৮164123
  • আহ!
  • kumu | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৮164124
  • সিকি ইন্দিরানগরের দিকে কয়েকটা ভাল দোকান আছে শুনেছিলাম।

    ডিডিদাকে দেখি না।
  • Kaju | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৭164122
  • বাহ !
  • hu | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৯164120
  • যাহ!
  • hu | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৯164121
  • এক্সটার্নাল মনিটরে প্রজেক্ট করে দেখো ডেটা সব ঠিক আছে কিনা। টিমের ল্যাপটপের স্ক্রীন কদিন আগে ফেটে চুরমার হল। আমরা সারাতে দিলাম।
  • Tim | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৭164119
  • যদি শুধু স্ক্রিনটাই খারাপ হয়ে থাকে তো স্ক্রিন পাল্টাতে হবে। আমারটাও দোকানে পড়ে আছে, ইনস্টির ল্যাপিতে কাজ কচ্ছি। স্ক্রিন অর্ডার দিয়ে রিপ্লেস করে দ্যায় সারাইওলারা।
  • siki | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৫164118
  • আমার ল্যাপটপের ডিসপ্লে চলে গেছে হঠাৎ। দিব্যি কাজ করছিলাম কাল, আচমকা, দুবার কেঁপে উঠে স্ক্রিনটা বন্ধ হয়ে গেল। তারপরে বার দুয়েক চেষ্টা করেও আর ডিসপ্লে এল না।

    এটা কি সারাইযোগ্য? নাকি ল্যাপটপ বাতিল করতে হবে? এ তল্লাটে কোথায় যে ল্যাপি সারাইয়ের দোকান আছে, তা-ও জানি না।

    তাড়াতাড়ি কেউ জ্ঞান দিলে ভালো হয়। ল্যাপি বিনে আমি অন্ধ।
  • সে | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৩164117
  • এই পোস্টগুলো সাপোর্ট করলামঃ

    "name: pi Date:04 Sep 2013 -- 09:37 AM
    ...আমাদের মাইন্ডসেট পরিবর্তিত না হলে সত্যিকারের বদল হয়তো হবেনা..."

    "name: Ishan Date:04 Sep 2013 -- 09:14 AM
    ...ধর্ষণের বিচারপদ্ধতিটা সামগ্রিকভাবেই এতটই অমানবিক। সে অবশ্য আমাদের গোটা বিচার ব্যবস্থাই। গোটা সমাজব্যবস্থাও। এর ফাঁক দিয়ে হাতিও গলে যায়।.."

    "name: aranya Date:04 Sep 2013 -- 07:27 AM
    ..'সমাজচেতনা' মূলক লেখা যেন আরও বেশি পরিমানে আসে।.."
  • সে | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৭164115
  • যাক বাবা, তাহলে আবার লেখা যাবে? আমি তো ভয়েই লেজ টেজ গুটিয়ে দ্দৌড় মেরেছিলাম...
  • Ben Arfa | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪১164114


  • যারা কলকাতায় আছো(আছেন) সময় করে চলে এসো(আসবেন)।
  • .. | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩০164113
  • ঈশান গোটা গল্প্টা আবার না লিখে জলতলে রোহিণী শুয়ে আছে লেখাটার লিংক দিল না কেন বুঝলাম না!!
  • netai | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৫164112
  • তবে এসব পড়ে বেশী অবাক একদমই হই না।
    খুব ই কম, অল্পসল্প হই।
  • Ekak | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৪164111
  • পাই,
    কমপ্লীট হয়নি। দেখছি। অর্ধেক হয়ে পরে আছে।
  • j | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৩164110
  • * বছর চারেক আগে
  • j | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫১164109
  • নেতাই এক্ষেত্রে একটা অন্য খেলা আছে

    এই পার্টিকুলার ধরনের মবকে ভোটব্যাংকের ভয়ে কোনও প্রধান রাজনৈতিক দলই চটাতে চায় না ইনক্লুডিং প্রগতিশীলস এন্ড সো কলড লিবারেলস

    শুধু এক্ষেত্রে নয়, বারেবারে প্রমাণ আছে বছর পার্ক সাকাসের সেই ভয়ংকর দুপুর কে ভুলবে ? মাঝখান থেকে এই প্রশাসনিক ও মিডিয়া নিস্ক্রিয়তা থেকে ফায়দা তোলে/প্রচারের অস্ত্র করে ঐ চাড্ডিরা ...
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৬164108
  • নেতাই, এই কবীর কলা মঞ্চের কর্মীদের সরকারও কিছু কম হেনস্থা করে নি।
  • netai | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪০164107
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=6161&boxid=1182131
    এই কেসটাও বা কি হল?
    ইনি তো মন্ত্রীমশাই। আম আদমী তো নন।
    ইনি মার খেলেন কলেজ ভাংচুর হল অথচ পুলুশ প্রশাসন নির্বিকার। মায় আবাপ পর্যন্ত।
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৭164106
  • কিছু হয়তো বদলায়। কারণ, কিছু লোকজন এই নিয়ে সমানে কাজ করে চলেছেন। নইলে সেক্স্যুয়াল হ্যারাসমেন্ট বিলে আমরা তো আমাদের মত লোক্জনের প্রভিশন হওয়া নিয়েই সন্তুষ্ট ছিলাম। কিছু লোকজন প্রচুর চেঁচামেচি, কাজকম্ম করলেন বলে শেষমেশ এই বিলের আওতায় ডোমেস্টিক ওয়ার্কার রাও এলেন। আমাদের মাইন্ডসেট পরিবর্তিত না হলে সত্যিকারের বদল হয়তো হবেনা কিন্তু এই বিলের দৌলতে এরকম কিছু লোকজনের শাস্তি হবার সম্ভাবনা, আর তাই এধরণের অপরাধ করার সম্ভাবনাও একটু হয়তো কমলো।
    কিন্তু যাঁদের জন্য বিল, তাঁরা ক'জন এইনিয়ে জানেন কে জানে।
  • cm | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৯164105
  • আমাদের কোন কাজের লোক নাই। কারণ আমি যা ন্যায্য মাইনে মনে করি দেওয়ার ক্ষমতা আমার নাই।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৩164102
  • অনেক লিখে ফেললাম। এই পোস্টটা দিয়েই আজকে শেষ করব। লিখলাম বটে ইঞ্চি ইঞ্চি করে বদলায়, সত্যিই বদলায় কি? এইমাত্র খবরের কাগজে দেখলাম পরিচারিকা নিগ্রহের খবর। দেখে মনে পড়ল চারদিকের কথা। এই আমরাই। আমার প্রিয়জন, পরিচিত, বন্ধুবান্ধব। সিঙ্গুর টিঙ্গুর তো কবেই ছেড়ে দিয়েছি, এখন সবই শহুরে লোকজনের সঙ্গে আদান-প্রদান। সবাই বহুতলে থাকে। প্রায় সকলেরই একটি বা দুটি বাচ্চা, আর একটি বা দুটি সর্বক্ষণের কাজের লোক। যারা বাড়িতেই থাকে। সারাদিন। ফ্ল্যাটে এখন আলাদা করে সার্ভেন্টস কোয়ার্টার্সও হয়, সেখানে ঘুমোয়।

    এই কাজের লোকেদের দেখি। আমরা সম্মান ও লিবার্টির কথা বলি স্কচ হাতে নিয়ে। কিন্তু স্পেসিফিকালি সর্বক্ষণের এই কাজের লোকেদের জাস্ট কোনো জীবন দিইনা। স্বাধীনতা দিইনা। "কম বয়সী" মেয়েদের এই কাজে নেওয়া হয়না। হলেও পুরুষদের সঙ্গে তাদের মেলামেশা বারন। কাউকে কোনো ছেলের সঙ্গে একান্তে দেখা গেলে চাকরি-বাকরি যায়। এখনও। আজও। কলকাতা শহরে।

    এইটুকু সম্মান যাদের দেওয়া যায়না, তাদের এক-আধজনের ধর্ষণ-টর্ষণ হয়ে গেলে নিজের পরিচিত বৃত্ত থেকে নির্বিকারে মুছে দেওয়া ছাড়া আর কি কিছু করব আমরা? এখনও? জানিনা।
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৩164103
  • এগুলো নিয়ে সমানে কিছু চেষ্টা করে না গেলে এবং অনেকে মিলে, ইঞ্চি কেন মিমির তফাতও হবেনা।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৪164101
  • গপ্পো শেষ। এইসব লিখতে লিখতেই স্লাইট বিচলিত বোধ করি। যতবার লিখি। সে যাগ্গে। সব ধর্ষণের নিশ্চয়ই পরিণতি এরকম হয়না। কিন্তু, ডেটা ফেটা দেখে যা আন্দাজ করতে পারি, ধর্ষণের বিচারপদ্ধতিটা সামগ্রিকভাবেই এতটই অমানবিক। সে অবশ্য আমাদের গোটা বিচার ব্যবস্থাই। গোটা সমাজব্যবস্থাও। এর ফাঁক দিয়ে হাতিও গলে যায়। আমরা উদ্ব্বেলিত হই, বিচলিত হই, বিক্ষুব্ধ হই। তারপর ভুলে যাই। বিশেষ করে যদি নিচের তলার লোকজন ধর্ষণ টর্ষণের শিকার হয়। তাদের কিসের রাইট, কিসের অধিকার? এসবের মধ্যে দিয়েই অবস্থা ইঞ্চি ইঞ্চি করে বদলায়। তাতে বিরক্তি আসে, তীব্রতা আসে। এই পুরো সিস্টেমটা ছেড়ে দিয়ে স্রেফ শর্টকাটে ধর্ষকদের কড়া শাস্তির দাবীদাওয়া দেখলে উত্তেজিত হই। সেই উনিশশো নব্বই সালে যদি আরেকটু পরিণত হতাম, আরেকটু রুখে দাঁড়াতে পারতাম, তাহলে আরো কয়েক ইঞ্চির তফাত হয়তো করা যেত। কি আর হত, লোকে এমনিতেই এলাকায় কালাপাহাড় বলে চেনে, কিসের আর ইতর-বিশেষ হত। কিন্তু তবু কিসু করিনি। কিসের অভাব ছিল কে জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত