এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৪164189
  • গম্ভীর আলোচনা চলছে। আমারো pi এর 7:11p.m এর মতনই মনে হয়।
  • san | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৪164190
  • আমিও বাকি মিনিময় কাল করব, এদিকে ষোলোহাজার অ্যাকাউন্ট হারিয়ে গ্যাছে, ক্ষি চাপ, তাদের গোরুখোঁজা করি গে।
  • শ্রাবণী | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৩164188
  • এমা, লেখা বেরিয়েছে যখন ভালো হোক খারাপ হোক কিছুলোক তো পড়েছে সে তো জানি, অক্ষ, টিম। এতো অনেক কালের কথা। আমি এই উদাহরন দিয়ে অন্য কথা বলেছি, বোঝাই যাচ্ছে ভালো করেবলতে পারিনি। যাক, এনিয়ে কথা না বলাই ভালো, কারুর মেপে দেওয়া নির্দিষ্ট পথে আজ অবধি চলিনি, আজ হঠাৎ করেপাল্টে যাব কেন, সে নেটে ভার্চুয়াল পাতায় কী লিখব, কী করব তাই নিয়ে হলেও! আসলে বোধহয় ঐ শাড়ির কথায়্গায়ে লেগে গেছে :) শাড়ির ব্যাপারে আমি হেভি সেনসিটিভ!
  • siki | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২২164187
  • ঐ ব্ল্যাংকি যা বলল।

    স্যান, আমার কোনও সমস্যা নেই তো। যাদের সমস্যা আছে, তাদের হয়ে ব্যাপারটা বোঝবার চেষ্টা করছিলাম শুধু। ;-)
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৮164184
  • বহু নীপা, অল্প পা মনে করে গুরু হলো সংহতির বাংলা উইং।
  • কিন্তু | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৮164185
  • কিন্তু কাফিলা তে তো পাঁঠার রোস্ট করা ঠ্যাং পাওয়া যায়। দুষ্টু লোকেরা বলে ওদের নাকি একটাই ঠ্যাং আছে সেটাই কুমীর ছানার মতোন দেখায়।
  • san | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৮164186
  • সে দা/দি, না আপনাকে কেন কাউকেই গাল দিই নি, আমার ব্যক্তিগত প্রেফারেন্স লেখা মানে গাল দেওয়া হতে যাবে কেন?

    সিকি, প্রবন্ধ বা লেখা, যেগুলো সামাজিক/রাজনৈতিক সিচুয়েশনকে তুলে ধরে, সেই নিয়ে সমস্যাই বা কি? সমস্যা হয় যখন তার সঙ্গে প্রিচিং আসে ফ্রি গিফট হিসেবে ঃ-)
  • siki | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৭164183
  • আমি উঠলাম। আজ সারারাত আর নেট অ্যাক্সেস থাকবে না। আবার কাল বক্তব্য পেশ করব।
  • siki | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৬164182
  • এই ধরো কাফিলা। লোকে শ্লোগান বলতে তো এইসবই বোঝে।
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১১164181
  • নেটে শ্লোগানসর্বস্ব অ্যাক্টিভিজমের সাইটের কিছু সন্ধান থাকলে দিও তো সিকি। আমি তো দেখি অভাবই পড়েছে। বরম পরকীয়া, গোয়েন্দা গল্প, ট্র্যাভেলগ, রেসিপি ওয়ালা সাইটেরই অভাব দেখিনা।
  • Kaju | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৯164180
  • অর্থাৎ কিনা

    কুড়িও থাকবে, মুড়িও থাকবে
    ভুঁড়িও থাকবে, ঝুড়িও থাকবে
    তুড়িও থাকবে, সুড়সুড়িও থাকবে
  • siki | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৪164179
  • অন্যভাবে নেবার কিছু নেই, একটু বুঝিয়ে বলি। বিভিন্ন সময়ে বিভিন্ন অকেশনে গুরুর বেশ কিছু নীপা আমাকে বলেছেন, তোমাদের ওয়েবসাইটটা বড় বেশি রাজনীতি নিয়ে কথা বলে, বড় বেশি সামাজিক ইস্যু নিয়ে কথা বলে, তোমাদের সাইট পড়লে মনে হয় সমাজে যেন খালি খারাপ খারাপ জিনিসই ঘটে আর তোমরা সেগুলো নিয়ে প্রতিবাদ করে যাও। আমাদের চারপাশে অনেক ভালো ভালো জিনিসও তো ঘটছে, সেগুলো নিয়ে তো কই তোমরা লেখো না।

    বলা বাহুল্য, আমি বক্তব্যগুলোর সঙ্গে একমত নই। গুরুর যারা ভেটেরান, সকলেই একমত হবেন যে এইভাবে গুরুকে ব্র্যান্ডিং করে দেওয়া যায় না। অনেক উঁচুমানের সাহিত্য আছে এখানে, উঁচুমানের কবিতা, প্রবন্ধ আছে, এবং লেখা হয়েও চলেছে এই সাইটে। সেগুলো অনেক লোকের চোখ এড়িয়ে যায়, স্বাভাবিক কারণ বেশির ভাগ লোকই ভাটে চোখ বোলান, এবং যহেতু সেখানে প্রায় সবসময়েই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভাটানো হয়, তাতে অনেকের এ রকম মনে হতে পারে। অনেকের কাছে "সামাজিক প্রতিবাদ"-এর অল্টারনেটিভ কিছু বাজারি পত্রিকার সাহিত্য, তঁরা সেই ধরণের স্বাদ পেতে চান গুরুর পাতায়, পান না, এবং হতাশ হন।

    এই আর কি। গুরু কোনওদিনই শ্লোগানসর্বস্ব অ্যাক্টিভিজমসর্বস্ব ছিল না, হবেও না। গুরু গুরুই। সব রকম মিলিয়ে আমাদের গুরুচন্ডালি। পরকীয়াও থাকবে, গোয়েন্দা গল্পও থাকবে, ট্র্যাভেলগও থাকবে, রান্নার রেসিপিও থাকবে, শ্লোগানও থাকবে। আমরা বিশেষত সেইসব শ্লোগানভিত্তিক লেখা এখানে প্রকাশ করার চেষ্টা করি, যেগুলো মেনস্ট্রিম মিডিয়াতে বিশেষ প্রকাশ পায় না। বহু ক্ষেত্রেই আমরা দেখেছি কোনও সামাজিক ইস্যুর ওপর আমাদের এখানে লেখা বেরনোর পরে তাই নিয়ে প্রবন্ধ বেরোচ্ছে মেনস্ট্রিম মিডিয়ার সম্পাদকীয়তে। তাই যেটুকু শ্লোগান এখানে শোনা যায়, সেটুকুর দরকার আছে বলেই শোনা যায়। নইলে শ্লোগানসর্বস্ব অ্যাক্টিভিজমের সাইটের কি কিছু কমতি পড়েছে নেটে? :-)
  • Tim | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৯164178
  • আমি শ্রাবণীদির লেখা বেরোলে পড়ে থাকি। কিন্তু আজকাল কোথাওই কিছু মন্তব্য (ভালো লাগলো জাতীয় বাদে) করিনা। তার অনেকটাই আপন অজ্ঞতাজনিত কারণে বা স্বার্থপরতা হেতু সময়াভাবে।
    কিন্তু তার মানে এই নয় যে লেখাগুলো চোখ এড়ায়।
  • a x | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৩164177
  • শ্রাবণী, মন্তব্য হয়নি বলে ভেবনা কেউ পড়েনি। লিখবে সবসময়, কেউ না কেউ পড়বেই। আমি প্রায় সবই পড়ি। কিছু লিখিনা, কেননা বেশিরভাগ সময় নতুন কিছু বলার থাকেনা, বা যা বলার ছিল কেউ বলে দিয়েছে, কিম্বা যা বলব ভাবি নিজের কানে ফাঁকা লাগে। চারধারে এত কোলাহলে বোবা লাগে কখনও কখনও।
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫০164176
  • গত ক'দিনের সে দার পোস্টগুলো ভালো লাগছে।
    আর দে দি লিংক গুলো থেকে অনেক সময়ই অনেক কিছু জানতে পারি, সব কিছু তো নজরে আসেওনা। দেশের মত টিভি অ্যাকসেসও নাই। লোকজন কী খেলো, কী পরলো, কোথায় গেলো সেইসব পড়ার থেকে অনেকসময়ই সেগুলো পড়তে ইন্টারেস্ট বোধ করি।

    আর সমাজের স উঁকি দিলেই তাই নিয়ে গায়ে কাঁটা দেওয়া কি স্লোগানের স্লো শোনা গেল কি গেল না, তাই নিয়ে অ্যালার্জি সিনড্রোম দেখলেও কী যেন কী একটা পায়।
  • সে | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৩৬164174
  • "স্লোগান সর্বস্ব" পোস্ট কি আমার পোস্ট কোন পোস্ট কে বলা হয়েছে? তাহলে একদম সোজাসুজি বলুন। "স্লোগান সর্বস্ব" মানেই বা কী? সেটাও বুঝিয়ে দিন কোনো খারাপ কিছু গালি টালি নাকি? আমি সত্যিই অত জার্গন জানি না। টিটকিরিও গায়ে লাগে না। ঘুরিয়ে ঘুরিয়ে বললে বুঝতে পারব না। আমি এখানে লিখলে যদি আপত্তি থাকে সেটা স্পষ্ট করে লিখে দেবেন। ঘুরিয়ে লিখলে বুঝতে পারি না ব্যবসায়ে ব্যস্ত থাকি।
  • siki | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৩২164173
  • ভেউ। আপিসে কাজ নেই, আপিস থেকে বেরিয়ে গিয়েও কিছু করার নেই। ল্যাপটপ দোকানে।
  • Tim | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১২164172
  • আকাদা প্রায় মহাপুরুষের সত্য বন্দ্যোপাধ্যায়ের মত হয়ে গেছে।
  • aka | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৪164171
  • প্রাইসিং তো ইজি আমাকে পজিশনিং স্ট্র্যটেজি বললেই বলে দিতে পারি।
  • Kaju | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫২164170
  • তার আগে আমায় ২০ রকমের প্রাইসিং স্ট্র্যাটেজি বুঝিয়ে দাও।
  • de | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫১164169
  • নেট কেনো -- আজগাল খুব ডেঙ্গু আমাদের ইদিকে -- ফ্লাইটে করে দুচাট্টে যদি উদিকপানে চলে যায়! নেটের ভিতরে বসে মুভি দেখো, সেফ!
  • aka | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৭164168
  • ১৬ ডলার দিয়ে নেট কিনব? না ৬ ডলার দিয়ে মুভি? ভেবেচিন্তে উত্তর দিন।
  • aka | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৬164167
  • মানে এককের স্যানের বানাম্ভুল ধরাটা হেবি হল।
  • aka | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৫164166
  • এইটা হেবি হল কিন্তু। প্রশ্ন হল সব মিনিময় কি বন্ধ হয়ে গেল? ঠিক করে উত্তর দিন, ১৬ ডলার জড়িত।
  • siki | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৩164165
  • ক্কীদিঙ্কাল পড়ল। একক স্যানিণির বানাম্ভুল ধরছে!
  • san | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৮164164
  • উত্তিষ্ঠত হবে। সরি।
  • Ekak | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৫164162
  • কথা টা "উত্তিষ্ঠিত" নয় :( :/ :|
  • netai | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৫164163
  • ধন্যবাদ
  • san | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৯164161
  • সক্কলকে নিক্তিতে মাপা বিষয়ে শ্রাবণীদিকে পেন্ডিং ক দিয়ে আপাতত এই বিষয়ে বক্তব্য শেষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত