এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৩164220
  • Az এবং অন্যান্যরা যাদের খুঁজে পাচ্ছেননা তারা বোধহয় শান্তির জল আনতে গেছেন?
  • Az | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৪164219
  • কেউ যদি অনুগ্রহ করে বলেন "সংহতি" ব্যাপারটা কী, এটা কি কোনো সামাজিক/রাজনৈতিক সংস্থা, অথবা সামাজিক/ রাজনৈতিক পার্টি নাকি অন্য কিছু?
    আগাম ধইন্যবাদ।
  • Az | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:২০164218
  • ফ্রীতে কোন্‌ মুভি দেখালো? ফ্রীডম ? ঃ-)
  • aka | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৮164217
  • আর আজকেই যাকে বলে ওয়াই ফাই ছিল না পেলেনে। তবে ফ্রি তে মুভি দেখিয়েছে। মানে ওয়াই ফই না থাকলে মুভি ফ্রি। আর এই মেসেজটাও ফ্রি।
  • | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৯164216
  • বিলকিছ ছিলকিছ টা কি বাঃছাঃর ফেমিনিন রূপ?! ☻
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৭164215
  • আর হ্যাঁ, ছোট্টো আপডেট।

    আমাদের পিটিশনটি স্বাক্ষর সংগ্রহের জন্য আগামী সাত তারিখে কামদুনি যাচ্ছে।
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৪164214
  • 'সমাজ সচেতনতা' র আরো দুই ডোজ দিয়ে যাই ঃ)

    '7TH SEPTEMBER, SATURDAY, AT 2 -3 PM, PRESS CLUB -----A PRESS MEET ABOUT MUMBAI RAPE INCIDENT AND KAMDUNI, PARK STREET, AMINUL, NALIKUL ETC INCIDENT . WE DEMAND JUSTICE . PLZ COME AND JOIN--- SAMIR AICH, MIRATUN NAHAR, BOLAN GONGOPADHYAY, SWASWATI GHOSH, ASIMGIRI AND OTHERS.'

    কেউ পারলে চলে যাবেন।

    ৭ তারিখ বিকেলে কামদুনিতেও একটা মিছিল আছে, মতি জানিয়েছিলেন।
    '
  • a x | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৮164213
  • স্টিকি নোট না এমনি নোট? স্টিকি নোট বোধহয় পিপিটিতে হয়না।
  • potke | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৫164212
  • বলি, এই প্যাচাল না পেড়ে কেউ একটু হেল্পান দেখি, পিপিটিতে স্টিকি নোট দেয় কেমনে?
  • Az | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৭164211
  • আর যে যে কারণেই আসুক না কেন, আমি ভাটে আসি চেনাপরিচিত বন্ধুসুজনদের সঙ্গে আবোলতাবোল বিলকিছ ছিলকিছ কথা কইতে। বিকালের মাঠে খেলাধূলার পরে যেমন করতাম বাইল্যকালে। অন্য কোনো কারণে না।
    সেইজন্যেই ডিডির মজার কথা, ব্রতীনের নানারকম বক্তব্য, কুমুর কাঠবিড়ালি, ব্যাং এর দৈনন্দিনের কাহিনী, স্যান এর পিতা নোহসি, অভ্যুর দেওয়া রবীন্দ্রগানের খবর---এইসব না থাকলে আর আসার টান থাকে না অন্তত আমার।
    এদিকে সেদিন সে এর বেনাচিতির গপ্পো পড়ে বড়ই মন খারাপ হয়েছিল, কিছু বলতে গেছিলাম, কিন্তু পারলাম না। এখন আর সেকথা বলেও কোনো লাভ নেই।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৩164208
  • এইত্তো সদাকে দেখে মনে পড়ল, সদা কই?
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৩164209
  • ইনসি নামের একজন লেখা শেয়ার করার অনুমতি চেয়েছেন দেখলাম। করতেই পারেন। তবে ভাটের লেখা তো, প্রামাণ্য হবেনা।
  • শ্রী সদা | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৩164210
  • আমার খোঁজ তো কেহই ন্যায়না শুধু করে বৃথা কোলাহল।
  • Az | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩০164207
  • আম্মো জিগাইছিলাম।
    ডিডি কই, কুসুম্বা কই, কেলো কই, ব্রতীন কই, অভ্যু কই?
  • dd | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৮164206
  • কুমু জিগাইছিলে না না ডিডিদা কই। আমি এখানেই।

    তবে ভাট আর টইএর পাতায় প্রায় প্রায় একটানা যুদ্ধং দেহী মনোভাব আর পশ্চারিং বেশ বোর করছে। একেবারেই ভালো লাগছে না।

    তাই আর ততো এয়ার্কি মারতে ইসসে করে না। বোধয় কুস্তীর আখড়াটা ঠাট্টার পক্ষে এপ্রোপ্রিয়্ট যায়গায়ও নয়।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৬164205
  • আর শুনলাম, এখানে নাকি প্রিচিং আসে ফ্রি গিফট হিসেবে। "প্রিচিং" এর দু-একটা উদাহরণ পেলে ভালো হয়। আমি যেমন নানাপ্রকার প্রিচিং দেখতে পাই। স্যানের শেষ পোস্টটা পড়ে মনে হচ্ছে, ফ্রি গিফট হিসেবে সারমন আসছে, চারপাশের ঘটনা নিয়ে আমি যা রিয়্যাক্ট করেছি করেছি বাপু, এর বাইরে আর কিছু লিখতে যেওনা। আপত্তিকর মনে হচ্ছে। জানিয়ে রাখলাম।
  • anirban | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:০০164204
  • Ishan এর সঙ্গে একমত। আমার যাতে ইন্টারেস্ট নেই তা আমি পড়বো না - ব্যাস, মিটে গেল।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৬164203
  • মান-অভিমানের কী আছে? লোকের নানাপ্রকার প্রেফারেন্স থাকে। কেউ "সমাজ-সচেতন" পোস্ট দেখলে দাঁত ফোটাতে পারেন্না বলে বিদ্রূপ করেছেন (চেক করছিনা, শ্রাবণীইই তো করল মনে হচ্ছে), কারোর (আমার) খাওয়াদাওয়া আর বেড়ানোয় প্রবল অনীহা। তা, আমি তো আর বলিনি খাওয়া-দাওয়া নিয়ে এত হট্টগোল কেন বাপু। এখন আমার "সমাজ-সচেতন" হতে ইচ্ছে করছে, তাতে অসুবিধে কোথায়? ইন ফ্যাক্ট এই দিল্লী ধর্ষণ কান্ড টপিকটা আমি তো ভাটে তুলিওনি। যাঁদের "সমাজ-সচেতন" হতে অসুবিধে তাঁরাই তুলেছেন। আমি আমার চাট্টি বক্তব্য জানিয়েছি। এতেই বা অসুবিধে কোথায়?
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৭164202
  • হরিয়ানায় আবার হল। এই নিয়ে একটা ডিসকাশন।

    'Activists say scores of such crimes are carried out with impunity against landless, voiceless Dalits across the country and are met with sickening apathy by the media, state and the middle class, that is otherwise outraged with rapes in the metros of Delhi and Mumbai. Is the scenario going to change? We discuss.'

    http://www.ndtv.com/video/player/the-social-network/dalits-raped-murdered-silenced-in-haryana/288775

    ডিঃ যাঁরা টিভিতে এটা দেখেছেন, তাঁরা এই পোস্ট স্কিপ করে যেতে পারেন।
  • Ekak | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৩164201
  • সে লোকে বানান্দেখেই বুজবে :)
  • rabaahuta | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৯164200
  • আরে কি মুশ্কিল, আমি (P Address : 172.136.192.1 (*) Date:04 Sep 2013 -- 08:18 PM) একক নই, রবাহুত। সরি সরি।
  • Ekak | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৮164199
  • একক এইসব কন্টেন্টের জন্যে অবশ্যপাঠ্য কিন্তু বানানের জন্যে দুষ্পাঠ্য পোস্টগুলো করে যে পরিমান 'ঝান্জ্জালাতে ' পেরেছেন, তাতে আপনার অন্তত বছরখানেকের অনবরত ত্যামতেমী বাজানোর অধিকার জন্মায়।
  • sch | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৩164197
  • শ্রাবণীদি সব্বাই তো সমাজ সচেতন জ্ঞানী দায়বদ্ধ জীব হয় না - দুর্ভাগ্যবশতঃ ওই না এর দলেই বেশী লোক - তাই তারা গোয়েন্দা গল্প, রূপকথা, আত্মজীবনী এই সমসত পড়তেই বেশী চায়।
    আমার তো জ্ঞানগম্যি কম বলে উপদেশ শুনতে হল "সিরিয়াল দেখুন বা বান্ধবীকে হামি খান" - অনেকদিন আগে আরেক সোস্যাল নেটোয়ার্কে এক নটুয়া কবি উপদেশ দিয়েছিলেন তার কবিতা বোঝার জন্য প্রয়োজনীয় পড়াশোনা করার ইচ্ছে না থাকলে পর্ণো পড়া ভালো।
    তো এই উপদেশগুলোর কোনোটাই তো মেনে চলতে পারি নি - যার যা ভালো লাগবে সে তাই পড়বে। যদি কোনো admin থাকে সে লেখা ধরে মুছে দিতে পারে। সে পাট নেই এখানে - কাজেই যা ইচ্ছে হবে লিখব - যা ইচ্ছে হবে পড়ব।
  • Ekak | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৩164198
  • শ্রাবণী ঠিক কেন মনক্ষুন্ন হচ্ছেন জানিনে তবে আমি যদি নিজের সম্বন্ধে এটুকু নিশ্চিন্ত হতে পার্তুম যে প্রভূত ছাইপাঁশ লিকে এই ইউফোরিয়া নিমগ্ন জনগনের দশমিকের অনেক নীচে হলেউ খানিক ঝান্জ্জালাতে পেরিচি তাহলে আনন্দে আপিস থেকে বাড়ি অবধি রাস্তা টুকুন ত্যামতেমী বাজাতে বাজাতে আস্তুম। যার যাতে সিদ্ধি আর কী
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৮164196
  • অনেক নীপা বা কেবল টইয়ে সপার সাথে আমারো কথা হয়। তাঁরা আবার কেন ভাটে আসেন না বা পড়েন না, সেই নিয়েও অনেক কিছু বলেন। সেসব কথা যাগ্গে। তবে ভাটের স্লোগানধর্মিতার (!)জন্য আসেননা, এরকমটা কারো কাছেই শুনিনি।
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৪164195
  • শ্রাবণীদি বেকার অভিমান করছে।
  • sosen | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:০১164194
  • শ্রাবণীদি, আমি ও
  • তাতিন | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫০164193
  • ফাইনালি কী চলছে? মানাভিমান না মিনিময়?
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৮164192
  • ও শ্রাবনী দি, আমি তোমার গোয়েন্দা গপ্পোর পাখা কিন্তু
  • শ্রাবণী | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৪164191
  • আমারও সত্যি ভাবতে খারাপ লাগছে কিসব উল্টোপাল্টা লেখায় এককালে টই ভরিয়েছি। বুঝতেই পারিনি এগুলো লেখা ঠিক নয়, এখানে সাজেনা। যদি সম্ভব হত ওগুলো সত্যি মুছে দিতাম, গোয়েন্দা গল্প, নিজের ছাই কথা, বা ডিলিট হয়ে গেলে খুশী হতাম!
    তবে কেউ প্লিজ মনে করবেন না রাগ করে বলছি, মত জানালাম, ফ্রি সাইটে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত