এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ১৯ জুন ২০১২ ০০:৪১16440
  • তিমি, মনে আছে তো প্যান্ট খোলার কথা বলে আমার হহপাপ্রেম কাটিয়ে দিয়েছিল এই পিনাকী? আজ আমার প্রতিশোধ নেওয়ার দিন।
  • Tim | ১৯ জুন ২০১২ ০০:৪০16437
  • পিনাকীদার গল্পটা কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য।
  • প্পন | ১৯ জুন ২০১২ ০০:৪০16438
  • আর নেক্ষট্টাইম। পিনাকীর সাথে দেখাই বা হল কোথায়? আর নেড়িকুকুরের দাঁতের দাগ বুঝবো ক্যামনে?
  • pi | ১৯ জুন ২০১২ ০০:৪০16439
  • মেনু থেকে তিনোমুলি মাছটা বাদ দেখে অবাক হয়েছিলুম। এবং অ-বাক হয়েছিলুম বলে জিগাতেও পারিনি।
  • pinaki | ১৯ জুন ২০১২ ০০:৩৯16436
  • আমাকে একবারই নেড়ি কুকুর কামড়েছে সেকেন্ড ইয়ারে পড়ার সময়। কোথায় পেম আর কোথায় সসুর?
  • প্পন | ১৯ জুন ২০১২ ০০:৩৮16435
  • যাশ্লা। এত লোকে ডালের দাবি জানাল, তোমার চোখে কি ছানি পড়ল?

    তার জায়গায় কিনা লালশাক। ছ্যা ছ্যা, চাট্টি চালিকুমড়োর খোসা দিয়ে ছেঁচকি কর না কেন? লোকে এক্সোটিক বলে মাতামাতি করবে।
  • I | ১৯ জুন ২০১২ ০০:৩৭16432
  • ছি, কী অশ্লীল কতা !
  • pi | ১৯ জুন ২০১২ ০০:৩৭16433
  • আমি আবার পাপারাজ্জির মতন সেই প্রেমের ভিডিও তুলেছিলুম। তেমন দর পেলে দিতে পারি।
  • ব্যাং | ১৯ জুন ২০১২ ০০:৩৭16434
  • নেড়ি কুকুরটা রাস্তার ছিল। ন্যাকা সাজিস নি পিনাকী। তোকে কামড়ায় নি নেড়ি কুকুরে? প্পন, নেক্স্টবার পিনাকীর সঙ্গে দেখা হলে ওকে প্যান্ট খুলে কুকুরের কামড়ের দাগ দেখাতে বলিস।
  • kc | ১৯ জুন ২০১২ ০০:৩৬16429
  • প্পন, ডাল ফাল কেউ খায়না। ওসব পদসংখ্যা বাড়ানোর জন্য ফাঁকিবাজি মেনু। তাই ডাল বাদ।
  • Tim | ১৯ জুন ২০১২ ০০:৩৬16430
  • সত্যি বলতে ক্ষি, বইমেলাতে মামু আর ইন্দোদার যা প্রেম দেখলাম, পুউরো ক্ষীর। বিয়ে দিয়ে দিলেই হয়।
  • pi | ১৯ জুন ২০১২ ০০:৩৬16431
  • হুচে, ১২ঃ১৮, ঃ))
  • প্পন | ১৯ জুন ২০১২ ০০:৩৫16428
  • নেড়ি কুকুরটা কি হহপা শ্বশুরের ছিল? এ দেখি সাবভার্সনের চূড়ান্ত!
  • Tim | ১৯ জুন ২০১২ ০০:৩৪16424
  • ইন্দোদা আর মামুর বিয়েতে কি খাওয়ানো হবে? রাজ্যির অ্যান্টিবায়োটিক আর শেষপাতে জেলুসিল ?
  • kumu | ১৯ জুন ২০১২ ০০:৩৪16425
  • গুড নাইট সবাইকে।
  • pinaki | ১৯ জুন ২০১২ ০০:৩৪16426
  • এই ব্যাং এর শুরু হল। :-D
  • ব্যাং | ১৯ জুন ২০১২ ০০:৩৪16427
  • ইন্দো ঃ-)))))
  • ব্যাং | ১৯ জুন ২০১২ ০০:৩৩16421
  • কুমুদি, শুধু প্রেমই করে নি পিনাকী। প্রেম করতে গিয়ে নেড়ি কুকুরের কামড় খেয়ে বিছানায় শুয়েছিল অনেকদিন ধরে।
  • achintyarup | ১৯ জুন ২০১২ ০০:৩৩16422
  • ওঃ, এক ঘুম দিয়ে উঠলাম, এদের বিয়ে কোরা এখনো সেশ হল না
  • Tim | ১৯ জুন ২০১২ ০০:৩৩16423
  • প্রেমহীন এক বিপ্লবী
  • I | ১৯ জুন ২০১২ ০০:৩২16418
  • আমি মামুকে বে কত্তেই পারি। কিন্তু বেডরুমে ঢুকতে দেবো না। মামুর আলাদা বেডরুম, আমার আলাদা। মামু পহা রোজগার করবে। আমি রাঁধবো। দুজনে মিলে খুবসে কম্পু করবো।
    উজানসমেত মিঠুকে উজানসমেত রাত্তিরের সঙ্গে বে দিয়ে দেওয়া হবে।
  • প্পন | ১৯ জুন ২০১২ ০০:৩২16419
  • হ্যাঁ, কেসি খাওয়ার গল্পো হোক।

    বলি ভাজা মুগের ডাল মাছের মাথা দিয়ে বাদ দিলে কোন আক্কেলে?
  • pinaki | ১৯ জুন ২০১২ ০০:৩২16420
  • সেকী, কুমুদি আমারে কি ঠাউরেছিল?
  • pi | ১৯ জুন ২০১২ ০০:৩১16416
  • আমার নিতকনেগিরির প্রথম এক্ষপি ভালো না।
    তখন বছর তিনেক। এমনিতেই ভ্যাপসাস্যভ্যাপসা গরমের মধ্যে লাল বেনারসীর পুঁটলিতে গয়নাগাঁটি, ফুলের মালাটালা পড়ে জড়দ্গব পুঁটুলির মধ্যে পুঁটুলি দশা।
    এমনি সময়ে আসরে বরের এন্ট্রি।
    বড় পিসেমশায়ের হেবি গম্ভীরপানা ভারিক্কি চেহারা, বপুর আয়তন তাও নেহাত কম না। তো, অ্যায়সান অভূতপূর্ব ( এর আগে আমার ভয়ের পরাকাষ্ঠা ছিল, হীরক রাজার দেশে বাঘমামার সিনে আমার রিঅ্যাকশন। হলের মধ্যে চিল চিৎকার জুড়ে সেই যে চোখ ও মায়ের বুজে মুখ বুঁজেছিলুম, চোখ খুলে ও মুখ তুলেছিলুম সিনেমাশেষে হলের বাইরে মুক্ত আকাশের তলায়। এবাদ দিলে আমার রেকর্ড ভাল। আমি সাহসী মানুষই ছিলাম বলা চলে।) ভয় পেলুম যে বিয়ের আসরেই ভ্যাঁ। বরবরণ এর শঙ্খ-উলুধ্বনির সাথে নিতকনের চিল-চীৎকারের সে এক জমাটি যুগলবন্দী।। তারপর বাক ফুটতে নাকি বলেছিলাম, এ খুব দুষ্টু লোক এবং আসর থেকে সোজা এক ছুট। নিতকনে পালিয়েছে বলে ধর ধর করে ছুটেও এবং বহুবিধ চকোলেট লজেন্স, আমুলস্প্রের লোভ দেখিয়েও আমাকে সে রাতে পিসেমশায়ের ত্রিসীমানার মধ্যে আর ফেরানো যায়নি বলে শোনা যায়। শুধু সেই রাত ? তারপর আরো বছর দুয়েক পিসেমশায় এলে খাটের তলায় ঢুকে বসে থাকতুম।

    যাই হোক, এরপরে নিতকনে হিসেবে আমার বাজারে বেশ বদনাম রটে গেছিলো, কাকার বিয়েতে আর রিস্ক ন্যায়নি কেউ।
    আরো বেশ কিছু বছর পরে, ছোটপিসির বিয়েতে ফের বরাত পেলুম। আর কোনো অপ্রীতিকর আচরণ করিনি। কেবল নিতবরকে ও আমাকে জড়িয়ে ঠাকুমা-কাকিমাদের কথাবার্তাকে অনর্থক পাকামো মনে হয়েছিল।নিতবরটাকে মনে ধরেওনি।
  • Tim | ১৯ জুন ২০১২ ০০:৩১16417
  • এইজন্যই তো খেলাটা আমার না। আমি গ্যালারিতেই একরকম। ;-)
  • kumu | ১৯ জুন ২০১২ ০০:৩০16414
  • পিনাকী পজ্জন্ত প্রেম করেচে!!!!
    আর আমার সেই বাসপ্রেমটা তিন্দিনের বেশী এগোলো না!!!!!!
  • Ishan | ১৯ জুন ২০১২ ০০:৩০16415
  • শুদু টিম স্ট্রাইকার।
  • kk | ১৯ জুন ২০১২ ০০:২৯16413
  • কুমু দি, ওঃ, জানতামনা গো। আচ্ছা তাইলে ক্যানসেল।
  • kc | ১৯ জুন ২০১২ ০০:২৮16408
  • মাইরি, ক্ষেউ কিচ্ছু জানেনা, সুদুমুদু আন্দাজে ঢিলিয়ে ঢিলিয়ে ভাট করে যাচ্ছে। যেন সব জানে কিন্তু বলছেনা, এই বলছি বলছি করে মিড ফিল্ডেই খেলে যাচ্ছে। যত্তসব।

    এর থেকে খাওয়ার গপ্প ঢের বেশী ভাল এবং সুস্বাদু।
  • ব্যাং | ১৯ জুন ২০১২ ০০:২৮16409
  • ভাবিস নে, তখন দাবা খেলব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত