এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৯164400
  • এখানে কেউ আছে যাকে অডিটরের নামে সুপুরি দিতে পারি? আর যে পারা যায় না :(
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪০164399
  • টানা চাদ্দিন ছুটি। যাই একটু অল্প করে বেড়িয়ে আসি।
  • kk | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৫164398
  • পামিতাদি ও রঞ্জনদাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা। সেই সাথে চকোলেট কেক উইথ রাইসপুডিং ফিলিং অ্যান্ড সল্টেড ক্যারামেল ফ্রস্টিং।
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৯164397
  • ekhaaneo thaak:


    'কামদুনি বিচার চাইছে। পুলিশ প্রশাসন দুষ্কৃতিদের সুরক্ষা দিচ্ছে, আর কামদুনির মানুষকে দিচ্ছে হয়রানি। বারাসত থেকে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে কেস সরিয়ে আনা হয়েছে, তবু প্রতি ডেটেই কামদুনির মানুষ আসছেন, নজরদারি শিথিল করতে চাননা তাঁরা। গত ২সেপ্টেম্বরও শুনানী শুরু হলনা, সরকারী উকিল যতটা সম্ভব লঘু করার চেষ্টাতে আছে। আন্দোলনের চাপ তৈরী না করলে সরকার কোর্টেও নেগেটিভ ভূমিকাই চালিয়ে যাবে। তাই নাছোড়বান্দা কামদুনির মানুষ। ১০সেপ্টেম্বর আবার কোর্টের ডেট আবার আসবেন তাঁরা, তার আগে ৭ সেপ্টেম্বর আমরা যাবো কামদুনি, সেখানে বিকেলে মিছিল ও সভা।বন্ধু,এই সময় আর বসে থাকার নয়।।।এই সময় রুখে দাঁড়াবার সময়'

    https://www.facebook.com/events/205312246304062/
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৮164396
  • টিমকে কি মামু কানে কানে কয়েছিল সেটা ?
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৬164395
  • মামু রান্না করলে সেটা গোবি হয়। প্রসঙ্গত কপি নিয়ে মামুর রেসিপি কানে প্রাইজ পেইছিলো, আফনেরা ভুলবেন্না।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৪164393
  • শুকনো কপি খুবই ভালো জিনিস। রান্নার পরে অবশ্য। এখন খেলাটা একটু দেখছি নইলে এই নিয়ে মর্মস্পর্শী কবিতাটা টুকে দিতাম। বরেণ্য বাঙালী কবি গাই আদুড়ের লেখা।
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৪164394
  • এই জন্যই হিন্দিতে কপিকে গোবি বলে।
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪১164392
  • আমি রান্না করলেই কপির রসভঙ্গ হয়। শুকিয়ে চড়চড় চচ্চরি।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৯164391
  • কিন্তু ইন্দোদা বোমাটোমার ভয় দেখিয়ে নিজেই কেটে পড়েছে। কাব্যতেজ সইতে পারলোনা। ছোঃ।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৭164390
  • কবি আর কপি এক। কপির কি রসভঙ্গ হয়? হয়না। কবিদেরও হয়নি। ঃ-)
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৬164389
  • আজ লিয়েন্ডার ডাবল্স সেমিফাইনাল খেলবে। ক্রিকেট বাদে নিভন্ত সব চুল্লির মাঝে একটুকু আগুন লিয়েন্ডার।
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৫164387
  • রসভঙ্গের জন্য দুঃখিত, কবিবরদ্বয়। আপনাদের কাব্যিবিনিময় পুনরায় চালু হউক ঃ)
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৫164388
  • এক ডাক্তার
    ডাঙশের তরে
    ওক গাছে উঠে
    গবলেট ভরে
    নিমের পাঁচনে
    আর্শোলা ভাজা
    খায় ক্ষণে ক্ষণে
    সাথে ছোলা তাজা
  • pi | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৩164386
  • কাব্লিদা, তোমাকে ফোনে পাচ্ছিনা। মেইল দেখে নিও।
  • rabaahuta | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৮164385
  • এটা ডাক্তারকে বললাম। টিমতো কবির সঙ্গে কবির মত ব্যবহার করেছে, আমি অভিভূত। এই মহানুভবতাকে স্মরণীয় করে রাখার জন্যে আরেকটা কবিতা লিখবো খন।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৬164384
  • যখনি দেখিবে স্মোক
    ঢালিও তাহাতে কোক
    যেমতি আগুনে পোক
    ঘাবড়াইয়া মরে
    হুতোদা এসেছে ভাটঘরে।
  • rabaahuta | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৪164383
  • হুঁঃ এসেছেন উনি কাটা ঘায়ে নুনের ছিটে দিতে।

    সেই যে কোন এক হাউসিঙের বিজ্ঞাপনে 'সাধ্যবিত্ত' লিখেছিল, আর চন্দ্রিল লিখেছিল বাংলাব্যান্ডগায়কদের 'সাধ্যসুরো' বলা উচিত, সেরকমই আমি হচ্চ্ছি সাধ্যকবি। কবির কোমল হৃদয়ে আঘাত দেবেননা।
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২১164382
  • না না আমি হুতোদার কবিতা পড়তে চাই। একটু ইসেমতন প্রায়কবিতাগুলোও পড়তে চাই। হুতোদার কলম ভেঙে দেওয়া চলবেনা। ডাগদারতার ইঞ্জেকশন গুঁড়িয়ে দাও।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২০164381
  • দাঁড়ান তো এট্টু হোয়াইট ফসফরাসের ধোঁয়া দিই! সবকটাকে স্মোক 'এম আউট করি ! তাপ্পরে একটা ডাঙস আনি।
    আমি বলে কত্তদিন পরে এলাম আপনাদের সঙ্গে গপ্পো কত্তে !
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৬164380
  • না হে হুতো, তুমি চালিয়ে যাও। এমনি কত্তে কত্তেই তো কলমে ছন্দ আসবে।সেদিন হয়তো আমরা দেখে যেতে পার্বো না, কিন্তু তাতে কি?
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৪164379
  • কিম্বা ফ্রিতে ওষুধ বিলোই?
  • rabaahuta | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৩164377
  • অ্যাঁ না না আমার কোন দোষ নেই। এইসব দুর্বলচিত্ত লোকজন পালিয়ে যাবে বলে কি আমি কবিতা লিখবো না নাকি? তাও তো ঠিক কবিতাও লিখি নি।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৩164378
  • কেন? আমি কি লোকের কাছে ধার চাই?
  • কৃশানু | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১২164375
  • ইয়ে, মানে আমার আজ ট্রেনিং ছিল। কাজেই হে হে মানে পাঁচটার থেকেই বাড়িতে, মানে ঐ আরকি বান্তলায় যাইনি। তাই একটু ঐ মানে, ইসে মতন...
  • cm | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১২164376
  • কইতাসি আপনারে দেইখ্যা সব ডরায়।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১১164374
  • হুতোর কবিতা কি এতই খারাপ, যে দেখলেই পেলিয়ে যেতে হবে? আমার তো তা মনে হয় না !
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৮164373
  • আবার সকলে লুকিয়ে পড়েছে। আজ তো শুক্কুরবারও নয়, শনি-রবি দূরে থাক। কেন এই মৌন?
  • Ishan | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০২164372
  • ওহো আগেই দেওয়া হয়ে গেছে। দেখিনি। সরি।
  • rabaahuta | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০১164371
  • চিন্তিত কিঞ্চিৎ। বঞ্চনাও আছে,
    তবে কিছু অশালীন ধ্বনিগতসাদৃশ্যের কারনে আমরা সেসব অপ্রকাশ করি।
    এছাড়া আছে খন্ডিত পরিচয়ের বন্ধন, আত্মগত দীর্ঘশ্বাস ও সপ্তাহান্তিক জনাদেশের লঘুকাব্য।
    ভয়ের কিছু নেই কেননা ক্রীড়াকন্দুক ও বন্দুক নং তিনশোতিনের মধ্যে সহসা সাক্ষাৎ হয় না।
    তার তুলনায় তিনশোদুইদফায় মোকদ্দমা সুলভ। সুলভের সঙ্গে শৌচাগারের আড়াআড়ি সম্বন্ধ
    কিন্তু আমি এইসব শস্তা প্ররোচনায় কান দিইনা।

    কারন আমি এক নীরব গেরিলা, যার আপোসরফার আড়ালে আছে কুটিল বুভুক্ষা আর গোলাপী প্রেমের আড়ালে আছে মর্মপীড়ের অভিশাপ। আমি মুদিখানায় সোনামুসুরী চাল কেনার ছলে দেখে নিই আপনাদের ষড়যন্ত্র, আমি এইসব হুঁকোবরদারীর আড়ালে হিসেব রাখি কতটা কড়া পড়ে পায়ে, শিকল ঝঞ্ঝনা। আসলে আমি এক ছদ্মবেশী গেরিলা, শুধু আমার এজেন্ডা এখনো স্থির হয়নি, কিন্তু আমি জমিয়ে রেখেছি কলম ভরা বিষ আর অন্ধকার রং তুলি, শুধু একটু শিখে নেওয়া বাকী, কি করে পেটো ছোঁড়ে আর কি করে ককটেল মারে, কি করে খিস্তি করে ভূত ভাগাতে হয়, কি করে বৃন্দাবন দেখায় ইত্যাকার নিপাট উদ্যানে। আপাতত আমি শুধু ছদ্মবেশী গেরিলা, আর আপতত শুধু এই, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত