এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৭164580
  • ফেসবুকের কথোপকথন।

    ক -- ইট'স কমপ্লিকেটেড।
    খ (আমি) -- কেন কমপ্লিকেটেড? নিরীহ প্রানীকে এমনি করে মেরে ফেলা হল আর কারো কোনো শাস্তি হল না!
    গ -- কুয়াশার মধ্যে মই বেয়ে বেড়া টপকাতে গেলে হতেই পারে।
    আমি -- ক্লোসড ডোর বিচার হয়েছে। সিকিয়োরিটি ফোর্সেস কোর্টে।
    গ -- ওটা একটা ভ্যালিড বিচার ব্যাবস্থা। কিছুদিন আগে একজন গরুচোরকে থাপ্পর মারার জন্য ঐ কোর্টই পানিশমেন্ট দিয়েছে।
    আমি -- আর এইটেতে দিল না।
    গ -- কাঁটাতার ক্রস করতে গিয়ে গুলি খেলে কাঁটাতারেই আটকে থাকার কথা। আর সেদিন ঘন কুয়াশা ছিল, কুয়াশা কাটলে দেখা যায় যে বডি ওখানে আছে।
  • কৃশানু | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫২164579
  • নাহ। ১ - ২ % পুড়িয়ে কোনো পলিটিসিয়ান যদি আমাকে বলতে বলে যে বল করাপশন ভালো কাজ, তাহলে আমি বলব নিশ্চয়ই নিশ্চয়ই। কোনো রেপিস্ট যদি বলে বল রেপ পবিত্র কর্ম, আমি বলব তা তো বটেই, আমাকে ছেড়ে দিন, এক্ষুনি দুটো রেপ করে আসছি। এই ভাবে নিজেকে অন্ততঃ বাকি ৯৮-৯৯ শতাংশ পোড়ানোর হাত থেকে বাঁচাবার চেষ্টা করব।
  • ম্যাক্সিমিন | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫০164578
  • ফেলানীর ব্যাপারটা প্রথম থেকেই জানতাম। তখন যে ব্লগ সাইটে যেতাম, বাংলাদেশিরা আসতেন। খুব হইচই হয়েছিল। দু-পার বাংলার ব্লগার রা পরস্পরকে গালি দিয়েছিল।

    তখন মনে হয়েছিল, এখনও মনে হয়, ফেলানীর গুলি খেয়ে মারা যাওয়াটা মর্মান্তিক। তবে অমিয় ঘোষকে হত্যাকারী বলে সাব্যস্ত করা যায় কিনা জানি না। ক্লোজড ডোর বিচার হয়েছে, এটা ভালো হয়নি।
  • sch | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১২164577
  • চান্দু বাবু আমার রাগে কি আসে যায় - আর তার বক্তব্যের দায়িত্ব তার - তার সত্যি মিথ্যের দায়িত্বও তার - ধরুন সে যদি বলে যায় রেপ করা একটি পবিত্র কাজ - তাতে আমি বুঝব এটা তার অন্তরের বিশ্বাস।

    সে তো কিরণ রেড্ডী মনে করছে পলিটিক্যাল করাপসান কোনো দুশ্চিন্তার বিষয় না - তাতে নাকি শেষ অব্দি পব্লিকের মানি পাব্লিকের কাছেই ফিরে যায়...তো আমি কি করব - তাকে মারব না কাটব?
    যার যা বিশ্বাস। আমাকে যেমন আপ্নি ৯৯% পোড়ালেও আমি বলব পলিটিশিয়ান মাত্রেই করাপটেদ, আর রেপিস্টদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো কি করা যাবে বলুন
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৪164576
  • আজ তো ভাটপাড়া একেবারে শুনশান।

    যাগ্গে, আমার হাজার দুয়েক টাকা বেঁচে গেল। র‌্যাম চেক করাতে গিয়ে দেখি, স্লটে কার্বন জমেছিল বলে র‌্যাম রিকগনাইজ করতে পারছিল না। একটু পরিষ্কার করে নিতেই ল্যাপি আবার হইহই করে চলছে। র‌্যাম আর কিনতে হল না।
  • cm | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৩164575
  • কি বলেছে শুনলে আপনি রাগ করবেন বলে সাবধান হচ্ছি।
  • sch | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:২১164574
  • বিশ্বাস করে ফেলুন মশাই - অতো উত্তাপে মিথ্যরা পুড়ে খাঁটি হয়ে যায়
  • cm | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৭164573
  • না তেমন তো বলিনি? আসলে একজন ঐ অবস্থায় কিছু বলে গেছেন এখন সেটা বিশ্বাস করা যায় কি না সেটা হচ্ছে প্রশ্ন। আপনি কিবলেন?
  • sch | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২২164572
  • মানে ওটা ৪০% হলে বলতে পারে বলছেন?
  • cm | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৮164571
  • আচ্ছা ৯০% বার্ন ইন্জুরি নিয়ে কেউ মিথ্যে কথা বলবে, কি মনে হয়?
  • sch | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৪164570
  • কি করি বলুন - আপনারাই তো বলে বলে নি-রাগ করে দিয়েছেন - তবে সত্যি কথা ফেলানির কেস আগে থেকে মন দিয়ে ফলো করি নি। কাল দেখলাম সব ডিটেল টা -- একটা জিনিস মাথায় ঢোকে না কিছুতে - এই স্পেশাল কোর্ট কেন হবে? যদি একজন সৈনিক কে মারতো - ঠিক আছে - কোনো ব্যাপার না - সেটা মিলিটারি কোর্টে বিচার হোক। এই বিচার সাধারণ কোর্টে হলেও তো সেই যাবজ্জীবন

    কিন্তু এখানে এমন কেন হবে - কেন? আর কি গ্রাউন্ডে সে মুক্তি পেল? আচ্ছা এই সব লোকগুলে ঘুমাতে পারে? এই যে রেপিষস্টগুলো এদের জিগেস করতে খুব ইচ্ছে করে? এদের চোখের সামনে ওই চোখমুখগুলো কখনো ভাসে না - তাদের শিকারের শেষ মুহূর্তগুলো

    এই অমিয় কি জানি লোকটাকে ওর পুরো ব্যাটালিয়ানের সামনে কোর্ট মার্শাল করে ফায়ারিং স্কোয়াদে ফেলা গেলে হলে বেশ ভালো লাগত। ফায়ারিং স্কোয়াদ হয় না আজকাল না?
  • aranya | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩৩164569
  • ফেলানির কেস-টা আশা করি হায়ার কোর্টে যাবে
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৬164567
  • আমীর খান ফেলুদা ! ঃ(
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৬164568
  • আর ফেলানির কেস নিয়ে রাগ হচ্ছেনা ?
  • sch | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৪164566
  • না পাই দিদি কাউকে আপাততঃ পোড়াতে বা ফাঁসি দিতে ইচ্ছে করছে না - তবে যে পার্লামেন্টে ১৫ মিনিটে জেলের কয়েদীদের ভোটে দাঁড়ানোর অধিকার দেওয়ায় একবার মনে হচ্ছিলো যদি পার্লামেন্টে ফুল সেশানে একটা এরিয়াল আট্যাক করা যেত - খান দশেক ন্যাপাম বোম ফেলে - তবে ওই কয়েক মুহূর্তের জন্যে - তারপএরি অহিংস হয়ে গেলাম - কি হবে পুড়িয়ে টুড়িয়ে -
  • kumu | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৯164565
  • এজেড, ভাবচি দুই পুত্রবধূর(কোন একদিন তেনারা আসবেন এই আশায়)জন্য দুটি রাখি, একটি আমি নিই।
  • Az | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০২164564
  • অরণ্য, ধন্যবাদ অনেক।
    কিন্তু তারপরে যদি রেগে যান পয়সা জলে গেল বলে? ঃ-)
  • aranya | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৬:১৭164563
  • শুভসন্ধ্যা Az, উনিশ কুড়িতে উপন্যাস লিখনের জন্য বিগ কনগ্রা, শুধু এই উপন্যাসটি পড়ার জন্যই কিনে ফেলব বইটা
  • aranya | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৬:১৫164562
  • সুপ্রভাত কুমু, ডাক্তার দেখাই নাই অদ্যাবধি, কর্তব্যে গাফিলতি।
  • Az | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৬:০৪164561
  • জামদানি আমদানি হয়েছে? খানদানি কোনো মহিলাকে দেবেন বুঝি? ঃ-)
  • kumu | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৪১164560
  • বিটিডব্লু বাংলাদেশ থেকে তিনটি চমৎকার জামদানী এসেচে,।
  • kumu | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৩৮164559
  • হ্যাঁ ভাগীদার। শ্যামলদাকে দেরাদুন পাঠালুম।এখন ভাবচি কম্পু খুলে একটা কাজ সেরে ফেলি।কর্মময় জীবন।ঃ-))
  • Bhagidaar | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৩৩164558
  • কুমুদির এখন ভোর সাড়ে পাঁচটা না?
  • kumu | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৫:২১164557
  • অরণ্য ডাক্তার দেখালে?চশ্স্মা?
  • aranya | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৫:০১164556
  • 'আজ মৃত্যুর পর প্রথম জন্মদিন, দিগন্ত থেকে ভেসে আসছে সুনীলদার কণ্ঠে কবিতা পাঠ ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে' - আবাপ পত্রিকায় সুবোধ সরকার
  • anirban | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৪:১০164555
  • থ্যান্ক ইউ। ম্যাকবুক। কিন্তু এইমাত্র দেখ্লাম ফায়ারফক্সে সব ঠিকঠাক আসছে।
  • Bhagidaar | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৫২164554
  • ম্যাকবুক? তাহলে জানিনা।
    তবে ম্যাকবুক না হয়ে অন্য কিছু হলে (আইপড আইপ্যাদ আইফোন) অপরের ডান কোনায় "মোবাইল গুরু" আছে ওতে ক্লিক করলে কাজ হয়।
  • Blank | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৫১164553
  • ক্রোম নামিয়ে নিন
  • anirban | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৪২164552
  • সাফারিতে (ম্যাক) বু বু ভা-র লেখাগুলোর ফন্ট ঘেঁটে যাচ্ছে যে! কী করা যায়?
  • aranya | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২০164551
  • আমার ধারণা ছিল, ভারতে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের মধ্যে বিচার ব্যবস্থা তাও একটু আধটু কাজ করে। পশ্চিমবঙ্গে যেমন কোর্ট মাঝে মাঝেই বলছে - পুলিশ বায়াসড, রঙ দেখে কাজ করছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত