এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৮164610
  • এক বন্ধুর সৌজন্যে পেলাম। সুধীন দাশগুপ্তর কথা, সুর। কিন্তু অন্য একজন পরিচালক একটু বদল করে অন্য গান বানিয়েছিলেন। খুব পরিচিত সেই গানটা। নিশ্চয় বুঝতে পারছেন কোন গানটা।

  • cb | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৪164609
  • কেউ সত্যান্বেষী দেখলেন নাকি? বন্ধুরা যেকটা পোস্ট মেরেছে, ছি ছিক্কারে ভরিয়ে দিয়েছে কাস্টিং আর স্ক্রিপ্ট
  • b | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৫164608
  • রাজা রামমোহন রায়।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৭164606
  • কাউকেই চাই না গোছের উত্তর দেবার অপশনও ছিল বোধহয়।
  • sch | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৩164604
  • ৫০ কোটী ভোটারের মধ্যে ৮৫০০ এর স্যাম্পল ভায়েবল, তাও পুরো আরবান? আর প্রশ্নটা তো ফ্ল-ড। প্রশ্ন করা হয়েছে among sonia, rahul, manmohon and modi কাকে চায়? সেখানে খুব উত্তর দেওয়া কঠিন - খুনী, রেপিস্ট, দাকাত - এদের মধ্যে কাকে চান বললে আমি কি উত্তর দিতাম জানিনা
  • maximin | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৩164605
  • সচ, তা তো বটেই, এবারে কথা হল যে-আইনকে ভাঙার স্ট্রং ইনসেন্টিভ থাকে সে-আইন ঠিকমত প্রয়োগ করা যায় না। এমন কত আইন আছে যা আটকে যায় তার প্রয়োগে।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৭164603
  • এখানে অনেকে বলছিলেন না, বিজেপি বা মোদীর আসার কোন সম্ভাবনা নেই !
    http://www.abpananda.newsbullet.in/national/60/40822
    মোদী ৪৭% ভোট পেয়েছেন !
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫১164602
  • মতির কাছ থেকে আরো আপডেটের অপেক্ষায়। আর কেউ গেছিলেন ?
  • sch | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৫164600
  • ম্যামি দি সমস্যাটা অবশ্যই অর্থনৈতিক - কারণ সমাধান করলে অনেকেরই অর্থনৈতিক উন্নতি বন্ধ হবে
  • ম্যাক্সিমিন | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৩164599
  • এস সি এইচ -- দুই বাংলার সীমান্তের সমস্যা সমাধান করা কি সম্ভব? সমস্যার অনেকটাই অর্থনৈতিক।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২০164598
  • আজ দিল্লির কেউ যন্তর মন্তরে গেছিলেন কি ? হরিয়ানার ধর্ষণের প্রতিবাদ সভাতে ? গেলে একটু আপডেট দেবেন।
  • sch | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১১164597
  • *যারা কেউ মনে করেনি এই দুই বাংলার সীমান্তের সমস্যা সমাধান করা দরকার
  • sch | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৯164596
  • who killed felani প্রশ্নের একটাই উত্তর - সিস্টেম। যে সিস্টেম চায় সীমান্তে টেনসান থাকুক - যে সিস্টেম চায় পাকিস্তান সমস্যা চিরস্থায়ী হোক - তারাই ফেলানি কে মারল। যারা চার্জশিটেড হয়েও মনে করে ইলেকশানে লড়তে পারা মোউলিক অধিকার - এবং যার জন্যে বিশ্বের দরবারে সোয়াল করে, যারা মনে করে করাপশান একটা ওয়ে অফ লাইফ - তারাই সবাই মিলে ফেলানিকে মেরেছে।
    ফেলানির শরীরে কেউ রড ঢোকায়নি, কেউ তাকে ধর্ষণ করে নি - করলে একজনের প্রতি ঘৃণা হত। কিন্তু এখানে ঘৃণা হচ্ছে প্রতিটি রাজনৈতিক দলের জন্যে - যারা কেউ মনে করেনি এই দুই বাংলার সীমান্তের সমস্যা সমাধান করা
  • maximin | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৫164595
  • মধ্য প্রদেশের কেসটা গোলমেলে লেগেছিল। রিজয়েস করার কোনোই জায়গা নেই।
  • ম্যাক্সিমিন | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪০164594
  • ৬-১৩-র জন্য সিএমকে ক। দু তিনটে বিষয়কে একসঙ্গে সুন্দর কাভার করেছেন।
  • Kaju | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৯164593
  • তাসের দেশ তো তাসের ঘরের মত ভেঙে পড়েছে। পাততাড়ি গুটিয়েছে।

    আর NPV নিয়ে কালকের সব মতামত দেখলাম। পটকেদার নির্দেশিত রাস্তা ধরেই শেষ অব্দি ওটা কবজা করা গেছে, জানাতে ভুলে গেছিলাম। থ্যাংকু অজস্রবার পটকেদাকে তার জন্যে। নানা জায়গায় নানা রকম করে বুঝিয়েছে বলেই ঝামেলায় পড়েছিলাম, আদতে খুবই সোজা। নিজেরে স্যা স্যা করলাম - এই নিয়ে এত হাওয়া গরম করলাম !
  • cm | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২০164592
  • না তাসের দেশ দেখিনি দেখার সুযোগ নেই তবে থাকলেও সুন্দর হয়েছে জানলেই যাব। সব না হলেও অন্তত একটি সুন্দর কিছু চাই।
  • cm | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৩164591
  • প্যাকিং নিয়ে কৌতুহল হয়নি বলা ঠিক হবেনা তবে আসল প্রশ্নের উত্তর না দিয়ে ওদিকে যাওয়া ঠিক হতনা। ফেলানির ব্যাপারটা শক্ত। আমাদের ঠিক ভুল ন্যায় অন্যায়ের বিচার বোধ আর আর্মি বিএসএফের মগজধোলাইএর পরের বিচার বোধ আলাদা। জানিনা ওদের গুলি চালাবার রুলবুক আছে কিনা বা থাকলেও তাতে কি বলে?
  • ম্যামি | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১০164590
  • আরো কিছু হেডিং
    Man burnt to death for impregnating mother, daughter (university town of Nsukka in Enugu State Nigeria)
  • ম্যামি | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৫164589
  • সি এমকে তিনটে প্রশ্ন
    তাসের দেশ (সিনেমা) দেখেছেন?
    ছবিটা উতরোয় নি?
    মিউজিক ভালো হয়নি?
    আমি দেখিনি বলে জানতে চাইছি।
  • cm | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০২164588
  • না না আমি কোনমতেই আপনাকে বলছিনা। কি জ্বালা, ভুল বুঝবেননা। খবরের হেডিংটা একটা ওরকম ধারণা দিচ্ছেনা? আমি তো সেরকমই ভেবেছিলাম তারপরে খবরটা পড়তে গিয়ে দেখি এই কান্ড। এ মানতে মন চায়না দেখেই জানতে চাইছি এ কি বজ্জাতি? কিন্তু ৯০% পোড়া নিয়ে তা সম্ভব মনে হচ্ছেনা।
  • ম্যামি | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০০164587
  • সকলের মন খারাপ খারাপ খবরগুলোর দিকে পড়ে থাকে কেন? জীবন কিছুই না, মৃত্যুই একমাত্র সত্য?
  • ম্যাক্সিমিন | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৮164586
  • এবার সি এম উত্তর দেবে। আমি যে বললাম প্যাকিং করছি তা নিয়ে কারো কৌতুহল নেই। একবার সেই লুরু গেছিলাম, কেউ বলে নি কবে আসছ।
  • sch | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫২164585
  • চান্দু বাবু অতগুলো ভুল হচ্ছে, ক্ল্যারিফাই করি -

    ১) পাই দিদি সকালে বলেছিলেন একজন ধর্ষককে পুড়িয়ে মারা হয়েছে - কিন্তু আমি তাতে কোনো মন্তব্য করি নি - কারণ আমি খবরটা পড়িনি - বিষদ জানি না

    ২) আমি মনে করি একজন ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই - কিন্তু তার শাস্তি সংবিধান সম্মত উপায়ে হওয়া উচিত, কারণ তা না হলে কোনো লাভ হয় না।

    ৩)ধর্ষকের শাস্তির প্রয়োজন আমার ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য না - সেটাকে আরো এই ধরণের অপরাধের প্রতিরোধক হিসেবে মনে করি তাই। এতে সত্যি কোনো লাভ হয় কি না তা প্রমাণ করার যথেষ্ঠ তথ্য হাতে নেই - তাই তক্কে যাবো না - আমার বিশ্বাস আমার থাক।

    ৪) কোনো ঘটনার সুযোগ নিয়ে কেউ যদি সেটাকে নিজের স্বার্থসিদ্ধির কাজে লাগায় সেটা আইনতঃ অপরাধ - তাতে কোনো আনন্দ পাওয়া যায় না - তাদেরকে ওই দাঙ্গার সময় সুযোগ নেওয়া জন্তুদের মতোই লাগে
  • cm | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৮164584
  • আরো সরল করে বললে ধর্ষণের শাস্তি হয়েছে ভেবে কি প্রীত হওয়ার কারণ আছে?
  • cm | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৭164583
  • না বলেই ফেলি ৯০% পোড়া নিয়ে জনৈক ধর্ষক জানালেন ওরা ২লাখ টাকা চেয়েছিল। প্রশ্ন তাহলে মৃত্যু হল ধর্ষণের জন্য না ২লাখ টাকা না দেওয়ার জন্য।
  • ম্যাক্সিমিন | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৭164582
  • গ-এর কথাগুলোকে উড়িয়ে দিতে পারিনি বলে এখানে রিপোর্ট করলাম। এবার আপনারা বিচার করুন। আমি প্যাকিং সারি।
  • ম্যাক্সিমিন | ০৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৩164581
  • আমি -- আর অনুশোচনা? বিচারে সেটাও একটা কনসিডারেশন।
    গ -- নির্দোষ হলে আবার অনুশোচনা কীসের? এই ধরণের জীবনহানি যাতে ভবিষ্যতে না ঘটে, আদালত তার জন্য ব্যাবস্থা সাজেস্ট করতে পারে। কিন্তু তার দায় অমিয় ঘোষের কেন হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত