এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anirban | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৫164669
  • একটি নিরস্ত্র বাচ্চা মেয়েকে গুলি করে মেরে খুব বীরত্বপূর্ণ ও দেশরক্ষার কাজ হয়েছে - এরকম এক্জন দুজন-ই বলেন। আমার ধারণা বেশিরভাগ মানুষ এভাবে ভাবেন না, বলেন-ও না। অন্তত ঐ লেখার নিচের অধিকাংশ মন্তব্যেই এই ঘ্টনার নিন্দা রয়েছে।
  • ম্যামি | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৫164670
  • তিক্ত সম্পর্ক নতুন করে তৈরি হচ্ছেনা কিছু। ফেলানী মারা যাওয়ার দিনই বাংলাদেশী ব্লগাররা লোটাকম্বলে এসেছিল। যথেষ্ট ঝগড়া হয়েছিল। অ্যান্টি-ভারত সেন্টিমেন্ট এমনিতেই প্রবল।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩০164668
  • হুম। মাঝখান থেকে যেটা হচ্ছে, সুই বাংলার মধ্যে একটা তিক্ত সম্পর্ক তৈরি হচ্ছে। এধরণের মন্তব্য দেখে বাংলাদেশের লোকজনের বক্তব্য, 'ভারতীয়'রা ( পশ্চিমবঙ্গের লোকও আর বলছেন না) তো সব এরকম ভাবেই ভাবেন, বলেন।
  • ম্যামি | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৯164667
  • তা হোক কৃশানু। সুধীন্দ্রনাথ দত্তর কবিতা ভালো যখন লাগে, আমি তোমারই দলে।
  • ম্যাক্সিমিন | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৬164666
  • রাগ করে তো কূল পাবে না। এই সুযোগে লোকে প্রচুর অশালীন কথাবার্তাও বলে নেয়।
  • কৃশানু | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৪164665
  • ঠিক কথা ম্যামিদি, একটু লুজলি বলেছি ওটা।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৩164664
  • কামদুনি, হরিয়ানা নিয়ে যত জানছি, তাতেও তাই হচ্ছে।

    যাই হোক, যাঁরা কামদুনির কেসে কোর্টে যাচ্ছেন, তাঁরা বারবার বলছেন, জানিয়ে দিতেও বলছেন, আরো বেশি সংখ্যক লোক কোর্টে আসাটা খুব দরকার। একটা চাপ অন্তত তৈরি হয়।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:২০164663
  • সেদিন ঐ ধর্ষণে অভিযুক্তকে পোড়ানো নিয়ে হিন্দুর পেজের মন্তব্যগুলো দেখেও হয়েছিল।
  • ম্যামি | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৯164662
  • রবীন্দ্রনাথের প্রভাব এড়াবেন এই লক্ষ্য ওনার কাছে প্রধান হয়ে ওঠে নি। যদি তাই হত তাহলে তিনি এত বড়মাপের কবি হতেন না।
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৮164661
  • সকাল থেকে নানা জায়গায় কিছু মন্তব্য পড়ে বেজায় রাগ হচ্ছে। ঐ গুলি চালানো তার মধ্যে একটা।
  • I | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:১২164660
  • খবরের কাগজ, ফেসবুক, ভাটের পাতা একরকম ডিপ্রেসিং হয়ে উঠেছে। মার্ক টালির একটা বই পড়ছি-নন স্টপ ইন্ডিয়া। তার কশাস অপটিমিজম ফিকে হয়ে যায় প্রতিদিনের খবরটবর পড়লে। কিছু একটা করবার মধ্যে থাকলে হয়তো এতটা ডিপ্রেসিং লাগতো না।
    মানুষজনের কথাবার্তায় আরো হতচকিত লাগে। একটা বাচ্চা মেয়েকে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রাখল-তার নিন্দা না করুন,-কিন্তু এইরকম কমেন্ট করা যায় নাকি- ধড়াদ্ধড় গুলি চালালে এইরকম অনুপ্রবেশ কমে যাবে ! মানুষের মৃত্যু নিয়ে কথা বলছেন তো! মানুষ, পুতুল নয়!

    চোখের সামনে এমন ঘটতে দেখলে সহ্য করতে পারবেন না। যখন ঘন রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে মাথার ফুটো থেকে। ঘন রক্ত জমাট বেঁধে যায় চোখের কোটরে।

    ফেলানি, মুজঃফর নগর, প্রতিদিন ধর্ষণ-হত্যা আর নেওয়া যাচ্ছে না।
  • কৃশানু | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৩164659
  • খুব কম পড়েছি আসলে।
  • sch | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৭164658
  • কৃশাণু সুধীন দত্তের গদ্য নিয়ে কিছু বললেন না? সেটা কিন্তু একদমই আলাদা
  • কৃশানু | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৬164656
  • আজ সত্তর বছরের ব্যবধানে মনে হচ্ছে ভাষাটা রাবিন্দ্রীক। কারণ আমরা আরও চার পাঁচ জেনারেশনের কবিদের পড়ে নিয়েছি মিনহোয়াইল। কিন্তু ওই চল্লিশ পঞ্চাশের দিকে ওই ভাষা কিন্তু রবীন্দ্রভাষার বিরুদ্ধে জেহাদ ছিল। সুধীন দত্ত ও আরও অনেকের (বু ব) মূল লক্ষ্য ছিল কবিতা থেকে রবীন্দ্রপ্রভাব বর্জন করা। এবং তখনকার বিখ্যাত কাব্য সমালোচকদের মতে (আয়ুব) সুধীন দত্ত হলেন তাঁদের মধ্যে একজন যারা এটা সফলভাবে পেরেছিলেন।
  • cm | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৮164655
  • রাবীন্দ্রিক লাগেনা বলতে কৃশানু কি বলতে চায়? ঐ গোলগাল নিটোল ভাবটি রবিঠাকুরের প্রভাব নয়?
  • কৃশানু | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৭164654
  • সত্যিই তাই। সবসময় আপনার যুক্তিপরম্পরা ভালো না লাগলেও, পান্ডিত্য ও স্মৃতি ঈর্ষা করার মতো।
  • ম্যামি | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৪164653
  • হ্যাটা আর কোথায় করলে। বিরাট কমপ্লি দিয়েছ।
  • কৃশানু | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৮164652
  • আরে, আপনার স্মৃতিশক্তি খুব ভালো বলে আশ্চর্য হয়েছি ভুল করায়। বিশ্বাস করুন। হ্যাটা করিনি।
  • ম্যামি | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৪164651
  • কেন ভুল কোট করেছি তাতে আশ্চর্যের কী আছে কৃশানু? ছন্দ কাটে নি।
  • hu | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৩164650
  • * সরণী
  • hu | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:১০164649
  • 'সরনী জুড়ে' ঠিক
  • pi | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৪164647
  • কৃশানু | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪১164646
  • পিছিয়ে গিয়ে দেখলাম ম্যামিদি ভুল কোট করেছেন। খুবই আশ্চর্যজনক ভাবে। শাশ্বতী-র লাইনটা হলঃ
    একটি নিমেষ দাঁড়ালো সরণীজুড়ে
    থামিল কালের চিরচঞ্চল গতি।

    এবার ঘটনা হচ্ছে, আমার স্মৃতিশক্তি তো, নিশ্চিত বলতেও পারছি না আমি ভুল করলাম না ম্যামিদি।
  • কৃশানু | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৯164645
  • সুধীন দত্তকে রাবিন্দ্রীক লাগাটা বেশ আশ্চর্যজনক লাগলো। মানে আমার কাছে, আমার একটুও রাবিন্দ্রীক লাগে না। তবে এ নিয়ে কী আর তর্ক হয়।
  • siki | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩১164644
  • ভারত, বিশেষ করে উত্তর ভারত এখন বেশ একটা আগ্নেয়গিরির ওপর বসে আছে। সোশাল নেটওয়ার্ক ইত্যাদির কল্যাণে এখানে ওখানে, বিশেষত ছোট ছোট শহরগুলোতে বারুদের স্তুপ জমা করে রাখা রয়েছে, অপরিসীম ঘৃণার চাষ হয়ে চলেছে তলায় তলায়। টুকটাক ফুটে বেরোচ্ছে মুজফফরনগরে, মীরাটে।

    আর এর জন্য একা নরেন মুদী দায়ী নয়, দায়ী দেশের সবকটা প্রাইমারি পলিটিকাল পার্টি। সব্বাই মিলে অবস্থাটাকে এইখানে নিয়ে আসতে সাহায্য করেছে।

    নরেন মুদী ক্ষমতায় আসছে, এটা মোটামুটি শিওর, আর ক্ষমতায় এলে এই ঘৃণাগুলোকে একত্রিত করার চেষ্টা হবে, আর সম্ভবত আরেকবার দেশজুড়ে আগুন লাগবে।

    ট্রেলার চলছে পশ্চিম উত্তরপ্রদেশে।

    http://www.ndtv.com/article/cities/a-seven-year-old-severely-hurt-in-muzaffarnagar-violence-416005?pfrom=home-lateststories
  • ম্যামি | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৮164643
  • আমার বেশ রাবীন্দ্রিকই লাগে। তবে ওনার কাব্যে ইয়োরোপের রেফারেন্স থাকে। এই কবিতাটায় চার্চিল হিটলার মুসোলিনি লেনিন স্ট্যালিন ট্রটস্কি সবাই আছেন।
  • ম্যামি | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৬164642
  • সিএম, সুধীন্দ্রনাথ দত্ত।
  • cm | ০৮ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩২164641
  • নাথটি বাদ গেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত