এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৯164729
  • কিছুদিন পর এলাম।ম্যামি কি মেয়ের কাছে যাচ্ছো?যাত্রা শুভ হোক।
  • Kaju | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৯164730
  • মেঘ দেখে এইসব মনে এল আপনার, ফেলিক্সবাবু হলে মোবাইল ক্লাউড কম্পিউটিং-এর ওপর একটা ঘ্যামা পেপারের বন্দোবস্ত সেরে ফেলতেন। ;-)

    মেঘের স্বপন দেখি মরুতে
    ইত্যাদি
  • maximin | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৬164728
  • প্লেনে করে দূরে গেছি অনেক বয়েসে। নীচে স্তরে স্তরে সাজানো মেঘ দেখে রামায়ণের বর্ণনা মনে পড়েছিল। বর্ণনাটা একটু লিখি?

    কচিৎ প্রকাশং কচিদপ্রকাশম্
    নভঃ প্রকীর্ণাম্বুধরং বিভাতি
    ক্কচিৎ ক্কচিৎ পর্বতসন্নিরুদ্ধম্
    রূপং যথা শান্ত মহার্ণবস্য।
  • Felix Felicis | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৬164727
  • IPTA-র "ঘুম ভাঙার গান" অ্যালবামের সিকোয়েন্সটা কেউ দিতে পারবে?
  • Kaju | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪০164726
  • মহেশ ভূপতি-ও তো মাইকেলের সাথে রিলেশন আছে। চারুলতা-র হাজব্যান্ড ভূপতির টাইটেল ছিল দত্ত, প্লাস দুই দত্তের-ই গোঁফ দাড়ি ছিল, মাইকেলের যদিও গালপাট্টা। ওই জন্যেই বোধায় পেজের সাথে ভূপতির কাট্টি হয়ে গেছিল পরে - দত্ত ভার্সেস দত্ত। অংজং এটা নিয়ে সিনেমা না করে কীসব আবোলতাবোল করে ফ্লপ করিয়েছিল সিন্মাটাকে !
  • kd | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৪164723
  • দ্যাকো ক্ষান্ডো ! লিয়েন্ডার গ্র্যান্ড স্ল্যাম জিতলো আর আমার ইস্কুলের বন্ধু শুভেন সরকার (বিলেতে ডাক্তারি করে) আনন্দে লাফাচ্ছে ! কারণ, ও নাকি লিয়েন্ডারের আত্মীয় !! তো লজিক হ'লো এই - লিয়েন্ডারের মা জেনিফার ডাটন মাইকেল মধুসূদন দত্তের গ্রেট-গ্র্যান্ডডটার আর শুভেনের দাদামশায়ের নিজের মামা হ'লেন দত্তসাহেব ৷ বোঝো !
  • maximin | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৪164722
  • এটা লিখেছিলাম ২০১১-র জানুয়ারি মাসে। তার কয়েকদিন আগেই মেয়েটিকে মারা হয়েছিল।
  • ম্যাক্সিমিন | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৫164721
  • ফেলানী মারা যাওয়ার পর আমার প্রথম রিঅ্যাকশন (রেকর্ড থাকুক)

    "অনেক দিন আগে বিপন চন্দ্রর বক্তৃতা শুনেছিলাম, শ্লেষ করে 'ল অ্যান্ড অর্ডারের' জয়গান গেয়েছিলেন, ওঁর কন্ঠস্বরের শ্লেষটা মনে রয়ে গেছে। ভাবছি আবারও সেই 'ল অ্যান্ড অর্ডারের' জয়গান গাইব কিনা! ৭ই জানুয়ারি ভারত-বাঙলাদেশ সীমান্তে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল .. বাঙলাদেশের একটি মেয়েকে বি এস এফ বাহিনীর কেউ গুলি করে। মেয়েটি দিল্লিতে একজনদের বাসায় কাজ করত .. বিয়ে ঠিক হয়েছে .. বাবার সঙ্গে দেশে ফিরছে .. বাবা একটু এগিয়ে গেছেন কাঁটাতারে জামা আটকে মেয়েটি ভয়ে চেঁচিয়ে উঠেছে, গুলি চলে গেল অমনি। সে মরে গেল, কাঁটাতারে ঝুলতে থাকল তার দেহ .. আমাদের দেশের মাটিতে অন্য দেশের মেয়েকে হত্যা করা হল .. খবরটা এতই সাধারণ যে কলকাতা থেকে যেসব দৈনিক কাগজ বেরোয় সেসব কাগজে ছাপলোই না!
    মরার আগে 'পানি পানি' করে অনুনয় করেছিল মেয়েটি .. সেই অনুনয় আমার কানে বাজছে। বিশ্বব্যাবস্থায় ভারত সুপার-পাওয়ার হতে চলেছে কিছুসংখ্যক বাঙালীও এমনটাই ভাবেন। আর বাঙলাদেশ এক দরিদ্র প্রতিবেশী রাষ্ট্র। বাঙলা সাহিত্যের জয় হোক, সীমান্তে গুলি চলুক। জয় হিন্দ, জয় সংস্কৃতিমনস্ক বাঙালী, জয় 'ল অ্যান্ড অর্ডার'!"
  • ম্যাক্সিমিন | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪০164720
  • খুব বেশি ভাবতে পারছি না আর। এমনিতেও আমি আজ দূরের পথে রওনা দিচ্ছি।
  • maximin | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৮164719
  • সিএম, কয়েকপাতা পড়ে দেখলাম, আলোচনাটা একপেশে ছিল। আমি একটু অন্য দিকটাও বললাম আর কি।
  • cm | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩১164718
  • এই যেমন ফেলানির আসা ও যাওয়ার সমর্থন করা যায়।

    ওদের না পড়িয়ে মুখ্যু করে রাখলে এই হবে। সব কটা দল দায়ী। আমাদের সস্তার রাজনীতি। খালি বুদ্ধুই বলেছিল ওদের বিজ্ঞান শেখাও। শেষ লাইনের জন্য কিছু করার নেই স্বভাব যায়না মলে।
  • কৃশানু | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৭164717
  • এই গোটা ঘটনার কোন অংশটুকু সমর্থনযোগ্য?
  • ম্যাক্সিমিন | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:১২164716
  • ঠিকই বলেছ সিকি। মিটিং এ অনেক লোক হলেও, ঘরে ফিরছিল আলাদা আলাদা ভাবে। তা সত্বেও ঐ আক্রমণ সমর্থন করা যায় না।
  • siki | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৫164715
  • হাজর মব তো একটা জায়গা থেকে আসে নি, হাজার মবের ওপরেও আক্রমণ করে নি। নিশ্চয়ই পনেরো কুড়ি জনের কোনও দল আলাদা ফিরছিল, তাদের ওপর আক্রমণ করেছে।

    ঘটনাস্থল থেকে আপনি আমি বহুদূরে, আপাতত পুলিশ আর মিডিয়র রিপোর্ট ওগরানো ছাড়া কিছু করার নেই, কীভাবে কী হয়েছিল, আস্তেধীরে জানা যাবে নিশ্চয়ই।
  • ম্যাক্সিমিন | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৭164714
  • জাঠ ফার্মার রা সংখ্যায় ছিল হাজার হাজার। তা সত্বেও আক্রমণ করতে সাহস পেলো?
  • maximin | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪০164713
  • হ্যাঁ সিকি -- In protest, a meeting of thousands of Jat farmers was called on Saturday and as the farmers were headed home, they were attacked. Twelve people died.
  • siki | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৩164712
  • ম্যাক্সিমিনদি, খবরটা মোটামুটি এই রকম। পাঁচটা নিউজ সাইট ঘেঁটে যা পাওয়া যাচ্ছে। ফেক ভিডিও সার্কুলেট করা হয় ইউটিউবের মাধ্যমে। পুলিশ টের পেয়ে সেটাকে ব্লক করে। ভিজিবলি মুসলমান একটা মব দুজন হিন্দুকে পিটিয়ে মারছে, এই রকম একটা সীন ছিল ভিডিওটায়। যতক্ষণে ব্লক করা হয় ভিডিওটা, তার আগেই "কেহ বা কাহারা" সেই ভিডিওর সিডি বানিয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছে। এর ফলে টেনশন তৈরি হয়। হিন্দু পঞ্চায়েত মিটিং ডাকে। মুসলমানরা ভাবে তাদের মারার প্ল্যান হচ্ছে। মিটিং থেকে ফেরার পথে মুসলমান কমিউনিটি হিন্দুদের আক্রমণ করে। মৃত্যুমিছিল শুরু হয়।

    কয়েকটি বিজেপি কর্মকর্তা গ্রেফতার হয়েছে, মূলত হেটস্পিচ ছড়ানোর অপরাধে। সিডিগুলি কে বা কাহারা ছড়িয়ে দিয়েছিল, খুঁজে দেখা হচ্ছে।

    মোদীর ডানহাত অমিত শাহ এখন ইউপির দায়িত্বে, ইয়ে তো হোনা হি থা, আজ নয় তো কাল। আরও কত কী হয় ভোটের আগে পর্যন্ত, দেখি বসে বসে। ভোটের পরে তো রামরাজ্য।
  • Felix Felicis | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৮164711
  • মেয়ে এই নিয়ে তিনদিন হল শ্রুতিনন্দনে যাচ্ছে। এইটা তিনদিনের বাইপ্রোডাক্ট -

    https://www.facebook.com/photo.php?v=10151889038558524&set=vb.628108523&type=2&theater

    যে মেয়ে নর্মালি বাড়িতে সর্বক্ষণ মাথার ওপর দুটো ঠ্যাং তুলে মেঝেতে গড়াগড়ি খায়, সে হাঁটু মুড়ে বসে গান গাইছে - এইটাই আমার কাছে বহুৎ আশ্চর্যের।
  • maximin | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৪164709
  • বিজেপিওলারা ফেক ভিডিও শেয়ার করেছে সোশাল নেটওয়ার্কে তাই তো? বেশ। কিন্তু তাতে করে হিন্দুরা খেপে গিয়ে মুসলমানদের মেরেছে? খবরটা কি ঠিক এরকম?
  • Felix Felicis | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৩164708
  • কালকে ম্যাড্রাস ক্যাফে দেখলুম, প্রিন্টটা ভালো ছিলো না যদিও, তবে মন্দ লাগলো না, একবার দেখাই যায়। যদিও শেষে "চিত্ত যেথা ভয়শূন্য" (ইঞ্জিরিতে) কেমন একটা হাস্যকর লাগলো।
  • ম্যাক্সিমিন | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:০২164706
  • দেখো কেমন যোগাযোগ হবে বলে চুপ করে রইলো! অন্তত একখান টেস্ট মেইল তো করবে, নাকি?
  • ম্যাক্সিমিন | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫২164705
  • rsusmita4 জিমেইল
  • ম্যাক্সিমিন | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫১164704
  • হাঁ।

    যদিও নট পড়াতে
    যাচ্ছি আমি বেড়াতে
  • lcm | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৯164703
  • বার্কলে হোক বা স্যান ফ্রানসিস্কো বা স্যান হোসে এলাকা --- এমেইল দিয়ে দিন, যোগাযোগ হবে
  • lcm | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৭164702
  • বেশ, কবে? কোথায় - বার্কলে - ইউসি বার্কলে?
  • ম্যাক্সিমিন | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৬164701
  • তোমাদের পাড়ায় আসছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত