এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৬164879
  • আমিও সব ভুলে যাচ্ছি
  • কৃশানু | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৬164880
  • না বিনয় নয়। ব্যাপারটা নিয়ে আমি যথেষ্ট চিন্তিত। তাই আজকাল কোনো কিছুই নিশ্চিত ভাবে বলি না। এই সমস্যা আগে ছিল না। কলেজের সেকেন্ড থার্ড ইয়ার থেকে আসতে আসতে ভুলতে থাকি। সিগারেট মনে হয়, সব ধোঁয়া করে উড়িয়ে দিল।
    কিন্তু তালে কেকেদিই বা এত মনে রাখে কি করে।
  • siki | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২২:০০164878
  • বাপ রে!
  • kc | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৯164877
  • কিন্তু ওটা যে পিওর বিনয় করলে সেটা কিন্তু পোস্কার বুইতে পেরেছি।
  • কৃশানু | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৬164876
  • আমার যা অবস্থা পঞ্চাশ বছর বয়েস হলে আর রোমন্থনটুকু কোরত্তারবোনা। কিস্যুই মনে থাকতে চায় না, কনফিডেন্স নিয়ে বলতে পারিনা। এই পাঁচ মাস আগে রোমন্থন পড়লাম।
  • kc | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৩164875
  • হ্যাঁ, রোমন্থনেই আছে ওটা।
  • কৃশানু | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪০164874
  • না, এটা জানতাম না!!! যাক, মেয়ে গুলো পড়ে পড়ে মার খেত দেখে পার্টিটার ওপর একটু সিম্প্যাথি ছিল। এখন খালি মেয়েগুলির অপরেই রইল।
  • কৃশানু | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৮164873
  • কুমুদি - তপন রায়চৌধুরী?
    রোমন্থনে পড়লাম যেন কদিন আগেই।
  • a x | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৭164872
  • উদাঃ ওরা সমকামী সম্পর্কের খোলাখুলি বিরোধিতা করে।
  • a x | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৬164871
  • SUCI সোশালি ভয়ংকর কনসার্ভেটিভ, কৃশানু জানতনা দেখে অবাক হলাম ঃ-)
  • কৃশানু | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৬164870
  • আজ মোজা জ্বলেছে। আপিস থেকে ফেরার পথে সল্ট লেকে ২০৬ এর কাছে গনেশ পুজো। একজন লোক আমায় থামালেন - "দাদা এইখানে একটু সই করে দেবেন"।
    আমি বললাম, "কী ব্যাপারে?"
    - "মুখ্যমন্ত্রীকে, পিটিশন। এই কামদুনি, আইন শৃঙ্খলা"
    -"নিশ্চয়ই, দেখি লিফলেটটা?"

    হাতে নিলাম, উনি তখনো বলে চলেছেন - "ক্লাস এইট অব্দি পাশ ফেল তুলে দেওয়া"
    আমি -"কিন্তু আমি তো এটা সাপোর্ট করি। "
    - "পুরো শিক্ষা ব্যাবস্থা ভেঙে পড়বে।"
    তখনো লিফ্লেট পড়ছি। সারের দাম বৃদ্ধি, কৃষক আত্মহত্যা। ভাবলাম সই করেই দি।
    -"কলমটা দিন" - তখনো চোখ বোলাচ্ছি লিফ্লেটে। "একটা ইস্যুর জন্য সই করতে আটকাবে না।"
    তখনই চোখে পড়ল - স্কুলে স্কুলে সেক্স এডুকেশন চলবে না।

    আমি বললাম "আপনারা এটার বিপক্ষে?" - ভাবলাম পয়েন্ট গুলো শুনব - "অনেক সভ্য দেশেই তো এটা আছে"
    উত্তর - "ভারতবর্ষ 'উষ্ণপ্রধান' দেশ"।
    -"মানে? তাতে কী?" আমার মনে তখন চাড্ডি এলারট। "আপনারা কারা?"
    - "এসইউসিআই"
    -"মানে? এসইউসিআই এর এখন এই অবস্থা?" এটা বলতে চাইনি, জেনুইনলি আশ্চর্য হয়ে গেছি।
    ভদ্রলোক রেগে গেলেন - "কেন? কী অবস্থা? কী বলতে চাইছেন"
    - "এশিয়ার মুক্তিসূর্য কমঃ শিবদাস ঘোষের দলের এই হাল?" -এবার ক্যাওড়ামি।

    একজন মহিলা এগিয়ে এলেন, আরো কয়েকজন, যারা চেয়ারে বসে ছিলেন, তাকালেন।
    আমি - "কিন্তু আপনারা এটা চাইছেন না কেন?"
    মহিলা -"রামমোহন বিদ্যাসাগরের দেশে এটার দরকার নেই।"
    -"মানে?"
    -"মানে ওঁদের সময় যৌনশিক্ষা সিলেবাসে ছিল? তাতে ওঁদের বড় হওয়া আটকেছে?"
    -"আর ইউ সিরিয়াস?"
    -"কেন?"
    -"বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোতে পড়েছেন, নিজের ছেলে মেয়েকে তাই পড়াবেন"?
    এবার প্রথম ভদ্রলোক ঃ
    "চাঁদের আলোতে, মুনলাইট" (সম্ভবতঃ উনিও ইয়ারকি মারলেন, বাট ইউ নেভার নো!!)
    হাঁ করে তাকিয়ে রইলাম!! শেষে বললাম "বিজেপি ও এরকম বলে না!"
    মহিলা - "সেটা আপনার মত।"
    -"সই করা মানে তো আমারই মত প্রকাশ। তাই করলাম না"
  • Ishan | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৭164869
  • এইসব খুনোখুনি আর ভাল্লাগেনা মাইরি।
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৩164868
  • সিকি, খুব বেশি আপডেট দরকার নেই। তুই তো সংবাদ মাধ্যম নোস। খুব হেল্প করে না। এই একটা ক্ষেত্রে। যার ইন্টারেস্ট আছে, সে খবরের চ্যানেল দেখে নেবে। স্বল্প প্রচারিত হলে তাও একটা কথা হত। তবে বিষয়টা এমন, তাতেই খুব সাবধান থাকা উচিত। ওয়েল ইন্টেন্ডেড হলেও। নইলে তোর পোস্টের ভিত্তিতে লোকে নানা স্টেটমেন্ট দিয়ে যাবে। আসল খবর টা না পড়ে বা বিভিন্ন সোর্স এ না পড়ে, বা বিভিন্ন মাধ্যমে প্রেজেন্টেশন বায়াস লক্ষ্য না করেই দেবে।
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩২164867
  • আরেকবার বে না করলেও আরেকবার খাওয়াতেই পারে
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৭164866
  • জেট ল্যাগ ইঃ কারণে ক্লান্তি বশতঃ আম্মো খুব অল্প-ই খেতে পেরেছিলাম।
  • aka | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৪164864
  • হ্যাঁ হ্যাঁ হুকে বিরাট সাপোর্ট। পরের ডিসেম্বরে ভালো দিন আছে। আর পাঁজিতে বলছে কলকাতায় সৎ ব্রাহ্মণের সংখ্যাও বাড়বে। হয়ে যাক তাহলে।
  • Tim | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৪164865
  • মাইরি! (হনুদাকে)
  • siki | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৯164863
  • মৃতদেহের সংখ্যা বেড়ে হল একতিরিশ। ঘণ্টায় ঘণ্টায় ট্রাক এসে পৌঁছচ্ছে রিফিউজিদের নিয়ে। পুরো গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে।

    http://www.ndtv.com/video/player/news/muzaffarnagar-riots-trucks-with-refugees-arrive-every-hour/289931?pfrom=home-lateststories

    ন্যাতাদের রায়ট হিট এলাকায় ঢোকা মানা করে দেওয়া হয়েছে। লক্ষ্ণৌয়ে বসে মায়াবতী আর অখিলেশ যাদব আর দিল্লি থেকে দিগ্বিজয় সিং ইত্যাদিরা মাছ ধরে চলেছেন ঘোলা জলে। কেউ চান রাষ্ট্রপতির শাসন, কেউ বলেন এর চেয়ে মায়াবতীর শাসন ভালো।

    হোম মিনিস্ট্রি প্রতি বারো ঘণ্টায় স্টেটাস রিপোর্ট দিতে বলেছে ইউপি সরকারকে।
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৫164862
  • যা সে ক (যাক সে কথা)।
  • sinfaut | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৩164860
  • মিস ভেনেজুয়েলাকে পেলে কি অপ্পনের পোয়া আরও বারো হতো না?
  • hu | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৩164861
  • এই জন্য টিমকে বলছি আরেকবার বিয়ে করতে। আমি বিরিয়ানিটাও বোধহয় চামচদুয়েকই খেয়েছিলাম।
  • aka | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৯164859
  • আমার বিয়ের মেনুও আমি জানি নে। ঃ)

    হয়েছিল আম টাম দিয়ে কি জানি নামটা, টিমের দাদা আমাকে বার পাঁচেক দিয়েছে। ঃ)
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৮164858
  • বাবলু দা বাস ড্রাইভার হয়ে গেলেন? যাক, কিছু দিন পরে, বাবলু দা জেলে যাবেন, আর কিছু লোক স্বর্গে যাবে। ট্যারট কার্ড ওয়ালা দের কাজ টা সোজা হয়ে গেল।
  • h | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৭164857
  • ঃ-)
  • hu | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৩164856
  • তাই? টিমের বিয়েতে সরবত হয়েছিল? কিসের সরবত?
  • aka | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩২164855
  • মানে ব্ল্যাংকি নিজের গাড়ি নিজে চালায়। দুটো রুটই সমান। কলকাতার লোকজন সাবধান।
  • d | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩১164853
  • *রুটে
  • d | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩১164854
  • *রুটে
  • d | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩০164852
  • এদিকে বাবলুদা বাস ড্রাইভার হয়ে গেছেন। বাপরে ঐ রুগে তো পায়ে হেঁটে চলাও বিপজ্জনক হবে
  • aka | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৮164851
  • টিমের বিয়েতে সরবতটা যাস্ট ফাটাফাটি ছিল। সেই সর্বত না খেয়ে হানু আর ব্ল্যাংকি মাল খেতে গিয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত