এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২১৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৪৮555155
  • যাগ্গে, দিদির ভাইয়েরা মিলে মোবাকে নীল-সাদা বানিয়ে দেবে কয়েকদিনের মধ্যেই -- আর চিন্তা কি! সুখের দিন এলো বলে!

    তবে ৩-০ জেতাটা হেব্বি লেগেচে --
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৪৯555156
  • ডেম্পো কত্তা তো সেকন লিগে একবছর খেলানোর কথাও মিনমিন করে বলতে গেছিলেন!

    সেটা না হয়েছে ভালোই হয়েছে। ব্যক্তিগত ভাবে আমার মত অনেক ইবে সমর্থক মোবা জাতীয় লিগে থাকায় মোটেও দুঃখিত নয়, ওই ম্যাচের তিনটে ন্যায্য পয়েন্ট এসেছে সেটার বাইরে ফালতু ব্যপারে মাথা ঘামানোর মানেই হয় না আসলে ইবে-মোবার অন্ধকূপের বাইরে আমাদের নজর অনেক উঁচুতেই থাকে। গোয়ার টিমগুলোকে রুখতে হবে সেই আমাদের, নয় প্রয়াগকে। বকি কোন কোন টিম তো গোয়ায় গিয়ে পাঁচ - শূন্যে হেরে আসে। ;-)

    তবে ইবে কর্তারা যা বলেছে ন্যায্যই বলেছে। একজনের অঙ্গুলিহেলনেই যদি ফেডারেশন চলে তালে আর কার্যকরী সমিতি ইত্যাদি রাখার কী দরকার!
  • de | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৫৪555158
  • সেই -- কখনো পিয়ো-দা কখনো পিপি -- গণতন্ত্র আর এলো না!
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৫৪555157
  • হ্যাঁ, হ্যাঁ, মোবার জার্সিও আর্জেন্তিনা বা মালাগার মত নীল সাদা হল বলে! দিদি নিজে এঁকে ডিজাইন করে দেবেন। অথবা কাকবাবু। ;-)
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৫৬555160
  • এখন হিসেব মত ইবের হাতে রইল শিপিয়েমঃ)
  • de | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৫৬555159
  • পেচুনে ঘাসফুল ছাপ -- নৌকো বদলে ত্রিফলা -- আর পোতিষ্ঠা দিবসে দিদির আঁকা ছবি বিক্কিরি করে ক্লাবের ডোনেশান আসবে, স্পনসর আর দক্কার হবে না ঃ))
  • dukhe | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৫৭555161
  • যাক, বিষ্ণুপ্রিয়ার ক্রন্দনরোলও ন্যায্য। মোবার জাতীয় লিগে খেলাও ন্যায্য। এই তো প্রকৃত সর্বধর্মসমন্বয়।
    জয় গুরু।
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৫৯555162
  • হঃ, গান্ধীরো য্যামুন কথা! শিপিয়েমের রাজ্যসভার মেম্বার য্যানো আমাগো কেলাবের চেয়ার আলো কইর‌্যা বইস্যা আইলেন অ্যাদ্দিন!
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:০০555163
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=2048&boxid=11720765 ইটালীর কেসগুলো ভুলে গেলেন??

    ইন্ডীয়ান ফুটবল এখন ইটালী মডেলে চলছে। ওদের ছিলো বার্লুসকোনি-আমাদের টুটু। কিন্তু সত্যি বলতে মোবার থেকে ইবের সাপোর্টাররা খুশী বেশিঃ(
  • ৯৭৮% | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:০১555165
  • তা এই ইকুয়েশনটা আমাদের ছেলেবেলাতেও ছিলো। ইবে সাপোটার মানে মোস্ট লাইকলি শিপিয়েম আর মোবা মানে কং। অন্তর্নিহিত কারণ (সম্ভবত) এই যে ইবে = ওপারের অর্থাৎ শিপিয়েম যাদের নিয়ে এক সময় প্রচুর লড়েছিলো আর মোবা = কলকাত্তাইয়া ঘটি অর্থাৎ ট্র্যাডিশনালি কং।

    ১০০% মিলতো না, তবে মোটামুটি চলতো। গণশক্তি যেমন চিরকালই একটু ইবেকে টানতো। এক্সেপশনও ছিলো - জ্যোতিবাবু, সোমনাথ চাটুজ্জে আর এই আমরা বাড়িশুদ্দু সবাই;-)
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:০২555166
  • আমরা, সত্যি বলতে কী, ফ্রিতে সার্কাস দেখার সুযোগ পেলে কেউ ছাড়ে! না না, এত তাড়াতাড়ি রণে ভঙ্গ দিবেন না কমরেড। আর সবজান্তা মিত্রদের গাঁদাফুলের মালা পরিয়ে আজীব্ন ক্লাবের কর্তা বানিয়ে রেখে দিন, আমাদের কুনো আফত্তি নাই। ;-)
  • ৯৭৮% | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:০৫555168
  • গাঁদাফুলের মালার মধ্যে একটা সেমটেক্সওয়ালা ছোট্ট বাক্স রেখে দেওয়া যায় না?
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:০৫555167
  • হ্যাঁ, সেই ইকোয়েশন তো মোটামুটি ছিল। কিন্তু এইভাবে রাজ্যসভার এমপি ইত্যাদি মিলে সেন্টার ফ্রেশ হয়ে বসে থাকা আমাদের কোন দিনই হয় নি।

    এক্সেপশন তো এখনো আছে। ব্রাত্য পাঁড় ইবে সাপোটার।

    সে যাক, কুণাল ঘোষ এলে পেচুন পেচুন ববি হাকিমও ঢুকবে। তবে গ্রেট মোহনবাগান অপেরা তো আভি শুরু হুয়া দোস্ত! ;-)
  • dukhe | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:০৮555169
  • শোকের দিনে এই সব সমর্থকের মুখ চেয়েই তাহলে কল্যাণ মজুমদার ফ্রি সার্কাস শুরু করেছেন? বলছেন?
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:১০555170
  • পালার নাম লিইক্যা দিসি মিত্তিরমহায়! বারোডা পাঁচের পোস্ট দেইখ্যা লইয়েন।
  • j | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:১১555171
  • কিন্তু ইবের ওমন সোনার পেসিডেন !

    আমরি কান্ড নায়ক ডাক্তার সাহেবের মত একতা পেসিডেন পেলে হত !
  • de | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:১৩555172
  • দুখে তাহলে মিত্তিরমশায় নামেই খ্যাত হলেন এবার থেকে ঃ)) --

    পালা না --যাত্রাদলের নাম! পালা তো একএকবার হেরে যাবার ভয়ে টিম তুলে নেবার পরে পরেই মঞ্চস্থ হবে!
  • dukhe | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:১৪555173
  • অ, নাকেকাঁদা মজুমদারের পালার নাম মোবার নামে। বুঝতে পারি নাই। ব্রেশ ব্রেশ।
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:১৫555176
  • ধুর, উনি তো অল্পজলের মাছ। উনি যাঁর আন্ডারে চাগ্রি করতেন, তিনি তো আবার "বামপন্থী শিল্পপতি", ওনারে এই খেতাব আবার দিয়েছিলেন যিনি, আমরি কাণ্ডের পরে, তিনি এখন আবার রাজ্যসভার মেম্বার আর গান্ধীর কথা অনুযায়ী মোবার দায়িত্বভার নিতে চলছেন।

    ইকুয়েশনটা তালে কী দাঁড়াল, কমরেড?
  • j | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:১৫555174
  • এরকম ইকুয়েশনটাও বেশ দেখতে ভাল

    আমরি পোড়া = জামিনে মুক্ত = ইবে পেসিডেন

    জামিনও এমনি এমনি হয় নি ... তিনোমুলী ডাক্তার অ্যাসোর চাঁই সাজতে হয়েছে

    চালুনির ..........
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:১৭555179
  • ঃ)
  • j | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:১৭555178
  • তালেগোলে হরিবোল
    পুব্বো পাকে গন্ডগোল
  • de | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:১৭555177
  • অজ্জিতবাউয়ের মতো আমার বাড়িতেও এক্ষেপশন আচে -- বাঙাল + মোবা --

    ঘটি = মোবা আর ইবে = "পুব্বোবঙ্গের লোক" -- এই অতিসরলীকরণ ইবে সাপোর্টারদের একজনকেও করতে দেখিনি -- বরং মোবার কাছ থেকেই আক্রমণ এসেছে বারবার --
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:১৯555180
  • আমরি = সভাপতি
    আইবি আফিসারকে ঘুষ দিতে গিয়ে ধরা পড়ে ঘুষি - কোচ

    হাতকাটা দিলীপ = প্লেয়ার
  • de | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:২১555181
  • সুভাষ ভৌমিকের বিরুদ্ধে এই মামলায় উনি বেকসুর খালাস পেয়েছিলেন শুনেছিলাম -- ঠিক কি?
  • dukhe | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:২২555183
  • তা ক্লাবের নামই যদি পুববাংলা হয় তো সাপোট্টার কি আর ব্রাজিল থিকা আইব?
    অবশ্য নতুন নাম বিষ্ণুপ্রিয়া দেখে ঘটি-বাঙাল বোঝার উপায় নাই।
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:২২555182
  • কিন্তু এদের কাউরে পিপি চেনেন না। ঃ(
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:২৩555184
  • দে, মজার কথা, তার পরেও সুভাষ ভৌমিক মোবা কোচ হয়েছে!

    তালেগোলে সেমসাইড। ঃ)
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:২৪555187
  • উহুঁ

    এরা ইবের থাকাকালীন ঘটনা ঘটিয়েছে

    এরপর বলবে আমরি কান্ডেও দাশগুপ্ত ছাড়া পেয়েছেন। এখন আমরা বলব না যে টাকা দিলেই সব হয়ঃ)
  • j | ১৬ জানুয়ারি ২০১৩ ১২:২৪555185
  • কিন্তু আমরি পোড়া খ্যাত পেসিডেন সাহেব কেলাব আলো করে আছেন সে বিষয়ে কেলাবের ভোটার বা সমর্থক্দের কোন হেলদোল নাই ? একট বিক্ষোভও হয়েছে কি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন