এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৪৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:৪৯580326
  • গায়ে আগুনের ঘটনাক্রম কাগজের বাইরে অন্য তথ্য সূত্র থেকে জানা সম্ভব না - কাগজে যেটুকু বেরিয়েছে একবার তুলে দি?

    "সকালে হঠাৎ কয়েক জনকে নিয়ে তাঁদের ঘরে ঢোকে মিন্টা। মায়ের অভিযোগ, সাতসকালেই ওরা খুব মদ খেয়েছিল। ঘরে ঢুকেই ওরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে জিনিসপত্র ছুড়ে ফেলে দিতে থাকে। বলতে থাকে, ‘মামলা তুলে না-নিলে কোথাও গিয়ে পার পাবি না। পুলিশ কেন, কেউ কিছু করতে পারবে না’ ইত্যাদি। মেয়ে ভয়ে তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে বলে জানান মা। তিনি বলেন, “ওর বাবা ট্যাক্সি নিয়ে কৃষ্ণনগরে ভাড়া খাটতে গিয়েছিল। বাড়িতে আমরা দু’জনেই ছিলাম। ভয়ে আমিও কাঁদতে কাঁদতে হাত জোড় করে ওদের বলি, ‘বাবা, আমরা আর সহ্য করতে পারছি না। আমাদের ছেড়ে দাও।’ কিন্তু ওরা কথা শোনোনি।” তাণ্ডব চালিয়ে তখনকার মতো চলে যায় মিন্টারা।

    শাসানি ও হামলার বৃত্তান্ত জানিয়ে হাসপাতালেই পোড়া মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মা বললেন, “বলেছিলাম, পোড়ারমুখী, তোর রূপের জন্যই এত কাণ্ড!’’ তার কিছু পরেই পাশের দোকানে যান মা। তখনই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মেয়ে। মা বলেন, “ঘরে ফিরে দেখি, দরজা বন্ধ। ভিতরে আগুন জ্বলছে। চিৎকার করছে মেয়ে। চিৎকার করতে থাকি আমিও।”

    আমার কিন্তু এটা পড়ে মনে হল " "মুখ দেখাতে না পারা"র" লজ্জায় মেয়েটি কিন্তু গায়ে আগুন দেয় নি। দিয়েছে দিনের পর দিন গুন্ডাদের গুন্ডামি সহ্য করতে না পেরে। রাষ্ট্রের অপদার্থতা, উদাসীনতা, অকর্মন্যতায়।

    হ্যাঁ, আমরা সব্বাই ভীষণ ক্লান্ত ঈশান - আপনি, আমি, কৌশিক সেন, শঙ্খ ঘোষ, মহাশ্বেতা দেবী, ... এমনকি বিরোধী নেত্রী থেকে শাসক হওয়া বিপ্লবী জননেত্রী-- -তাই এই নিয়ে নড়াচাড়া করে দরকার নেই -- একটা পরিবর্তন করতেই আমাদের দম খতম হয়ে গেছে - এখন বরং কেকের রেসিপি নিয়ে গপ্প করি
  • san | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:৫৯580328
  • মুখ দেখাতে না পারার লজ্জায় গায়ে আগুন দিয়েছে, এইটা অবশ্য পড়ে আমারও মনে হয়নি। হেল্পলেসনেস থেকেই মনে হল। ভাবতেও অসহায় লাগে।
  • sosen | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:৫৯580327
  • হ্যাঁ, আমি একমত। মুখ দেখাতে পারার জন্য নয়, আরো একটু নির্মম মৃত্যুর হাত এড়ানোর জন্যই এই মেয়েটি আত্মহত্যা করেছে। মাকে-ও বলেছে, মা, তুমিও গায়ে আগুন দাও।
    এই চরম নিরাপত্তাহীনতার বোধের জন্য কে দায়ী? রাষ্ট্রযন্ত্র। আর কেউ না।
    রিহ্যাবিলিটেসন নিয়ে যারা কাজ করছেন তাঁদের ফ্রাস্ট্রেশন যে কতটা ন্যায্য আর একবার দেখা গেল। অন্তরার সেই আর্টিকেলটির পরে এই কথা আর একবার তুলেছিলাম।
    কাকে কি করলে যে এই অবস্থা বদলাবে কিছুই বুঝতে পারিনা। বড় ক্লান্ত-ই লাগে।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১১:০৪580329
  • ' কিন্তু ওই ছেলেগুলো লাগাতার কুৎসা ছড়াতে থাকায় মানসিক ভাবে ভেঙে পড়ে ও। এখানে থাকাই দুষ্কর হয়ে ওঠে আমাদের।'

    সমাজের কোন দায় নেই ? শুধুই গুণ্ডাদের হাতে মৃত্যুর দায় ? শুধু প্রশাসন, রাষ্ট্রযন্ত্রের দায় ?
    বাকি কথা ৭ঃ১৭ এর পোস্টেই লিখেছি।
  • sosen | ২৫ ডিসেম্বর ২০১৩ ১১:১৭580330
  • সমাজের দায় তো আছে। কিন্তু মেয়েটি ও তার পরিবার সমাজের বিরুদ্ধে লড়াই টা শুরু করেছিল ও এগোচ্ছিল বলেই তো মনে হয়। ডাইরেক্ট আক্রমন টাই নেওয়া গেল না।
    আর এটাও মনে রাখতে হবে প্রশাসন, রাষ্ট্রযন্ত্র সমাজ থেকে একেবারে আলাদা কিছু না।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৮580331
  • হ্যাঁ, সমাজের দায় আছে এবং সেই দায় মুখ দেখাতে না পেরে ভেঙ্গে পড়ার মধ্যেই আছে। এই সমাজে যাঁরা এই ধর্ষণকে ট্যাবু মনে করে, মেয়েটির চরিত্রের দোষ ছিল বা দোষ হয়ে গেল বলে মনে করে, তাঁদের জন্য কী বিধান ? অ্যাসিড বাল্ব ছোঁড়া ?
    মেয়েরা সুন্দরী হয়, বুদ্ধিমতী হয় না, এটা বলাতে তো গোটা আইআইটির ছেলেরাই সমর্থন করেছিল শুনেছিলাম, তো সবার জন্যেই sch এর ঐ অ্যাসিড বাল্ব ছোঁড়ার নিদান নাকি ?
  • sosen | ২৫ ডিসেম্বর ২০১৩ ১১:৩৪580332
  • অ্যাসিড বাল্ব ছোঁড়া কিছুর নিদান হতে পারে না মনে হয়।
    আই আই টির মেয়েরা কেন স্টেজে উঠে পলাশ সেনকে নামিয়ে দিতে পারল না এই জবাবটা কোনো আই আই টি -র ছাত্রীর কাছ থেকে কি পাওয়া গেছে? আমি সত্যি-ই জানতে চাই, হোম ইন্সটিটিউটে দাঁড়িয়ে এইটা করার মত গাটস কেন একদল মেয়ের ছিল না? সংখ্যায় কতটা কম তারা?
  • * | ২৫ ডিসেম্বর ২০১৩ ১১:৪৫580333
  • হয়তো নিতে পারবেন না, তবু বলে রাখি এই রেপিস্টরা তৃণমূলের গুন্ডা। এদের কিৎসু হবে না। মিলিয়ে নেবেন। ২-১ টা জমায়েত যা দেখলাম, সিপিএম করছে, এই ঘটনার সাথে আরো নানা তৃণমূল ও সরকার বিরোধী ইস্যু একসাথে উচ্চারণ করে। কোনো ক্রেডিবিলিটি নেই। কেউ সেসব জমায়েতে দাঁড়ানোর ও সাহস করে না।
    বারাসত মধ্যমগ্রাম এলাকায় তৃণমূল যা ইচ্ছে করে, কোনো বাধা নেই। গাদা প্রোমোটার, ক্লাব, উঠতি ও পোড় খাওয়া মস্তানদের জাস্ট রাজত্ব চলছে।
    বাণীনিকেতন নামের একটা মেয়েদের স্কুল। ক্লাস টেন অবধি। মেয়েদের টেনে ওঠার সময় স্কুলের দুই শিক্ষক বলেন, যারা তৃণমূল ও যারা অন্য দলের তারা এই দুদিকের বেঞ্চে আলাদা আলাদা বসো। কিছু মেয়ে তৃণমূলের বেঞ্চে বসে, বাকিরা জানায় কলেজে ওঠার আগে তারা পার্টি পলিটিক্স করতে চায় না। টেস্ট পরীক্ষায় মোট আঠারো জন কে পাশ করানো হয়। ফার্স্ট গার্ল ছাড়া বাকি ১৭ জন ২-৩ মাসে ১ / ২ দিনের জন্য স্কুল করত। বাকী সময় কী করত, কোথায় থাকত, পার্টির কাজ করত কিনা কেউ জানেনা। গার্জেন দের প্রবল বিক্ষোভে এক দিনের মধ্যে, নাকি কম্পিউটার দিয়ে খাতা দেখে, সবাইকে পাশ করানো হয়েছে। এত খারাপ অবস্থা। এই রেপ তো তবু রিপোর্টেড। গাদা রেপ হচ্ছে, যার কোনো রিপোর্ট নেই। যে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তারা সেই লেভেলের, যাদের থানা পুলিশ আদালত খরচ ইত্যাদি করার সঙ্গতি বা অবস্থা নেই। বিভিন্ন পাড়ার মাঠ রাতের অন্ধকার জাস্ট নরক হয়ে রয়েছে। প্রতি পাড়াতে কোনো না কোনো বাড়িতে লুম্পেনদের সমবেত মদ্যপান ও উচ্চকিত মাতলামী এলাকাবাসীদের চোখ বুজে মেনে নিতে হচ্ছে। এসব কোনো মিডিয়াতে পাবেন না, আশাও করবেন না। খানিক ভেন্ট আউট করে গেলাম। দয়া করে আইডেন্টিটি অনুসন্ধান অভিযান চালাবেন না।
  • sosen | ২৫ ডিসেম্বর ২০১৩ ১১:৪৯580334
  • সিমিলার অবস্থা পাশাপাশি বেশ কিছু অঞ্চলে।
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:০০580336
  • হ্যাঁ আইআইটির মেয়েদের কাছে এটা আমারও প্রশ্ন। আইআইটিতে পড়ে যারা তাদের যথেষ্ট এমপাওয়ার্ড বলেই মনে হয়, কোথায় তাদের আটকেছিল তক্ষুণি প্রতিরোধ করতে?
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:০৬580337
  • সিপিএমের ক্রেডিবিলিটি এমনিই নেই। আর সত্যি বলতে কি সিপিএম এই ধরণের ইস্যু স্রেফ পায়ের তলার মাটি খোঁজার জন্য ব্যবহার করে, করতে চায় বলেই মনে হয়েছে আমার। এক্ষুণি প্রচুর লোক প্রচন্ড খচবে, তাও বলি, তাপসী মালিকের পুড়ে আংরা হয়ে যাওয়া শরীর যেমন মমতার পায়ের নীচের স্টেপিং স্টোন, ঐ একইভাবে সুদীপ্ত গুপ্তের থ্যাঁতলানো মাথাও সিপিএমের।

    কিন্তু কোথাও থেকে তো একটা প্রতিরোধ আসতে হবে। আসতেই হবে। নিষ্প্রভাত রাত্রি তো সত্যিই হয় না। জানি না ........ কিচ্ছু লোক নিশ্চয় এগিয়ে আসবে। কবে? জানি নাহ
  • * | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:১০580338
  • ও হ্যাঁ। অবস্থানটাও জানিয়ে যাই। রেপ আটকাতে পারবেন না। রেপিস্টদের শাস্তি দিতে পারবেন না। মানুষের মনে সুরক্ষার কোনো আশ্বাস দিতে পারবেন না। পলিটিক্স লেভেলে ক্রিমিনালাইজেশন আটকাতে পারবেন না। যেটা পারবেন সেটাই করুন। রেপ যে তেমন একটা ব্যপার নয়। রেপড হওয়ার পরেও নর্মাল জীবন যাপন করা উচিত এই ব্যপারটা নিয়েই যা করার করুন। উইন উইন সিচুয়েশন। গুন্ডারা একধারসে রেপ করে যাক, যাকে ইচ্ছে। আপনারা তাদের ও বাকি সমাজ কে বোঝাতে থাকুন, যে এতে কি হয়েছে? এটা কোনো ব্যপারই নয়। আস্তে আস্তে রেপ জিনিসটা বাসে ট্রামে কনুই মারার সমগোত্রে চলে আসবে, দুটি খিস্তি ও একদলা থুতু সহযোগে ইগনোরেবল। রেপ আর স্টিগমা না থাকলে ধীরে ধীরে শাস্তি র পরিমাণ ও কমে আসবে। এখনই মোলেস্টেশনের শাস্তি মৃত্যুদন্ড ভাবা যায় না। নাকি লঘু পাপে গুরু দন্ড। এ তো আর খুন নয়। রেপ সোস্যাল স্টিগমার স্ট্যাটাস থেকে বেরিয়ে এলে "লঘু পাপ " আরো ভ্যালিডেট করা যাবে। ধরুন কিছু টাকা জরিমানা লেভেলে খালাস পাওয়া যাবে। খারাপ কী?
  • sch | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:১৫580341
  • পাই দিদি - ওটা নিদান বলি নি - বলেছি ওটা আমার একটা ইচ্ছে - আমি কাউকে ডেকে হেঁকে বলছিও না - আমি সমাজ, পরিবর্তন, রাস্ট্র শব্দগুলো নিয়ে সার্কাস দেখে দেখে ক্লান্ত -- ডাইরেক্ট কিছু দেখতে চাই
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:১৫580340
  • ধর্ষিতাকে স্টিগমামুক্ত করার সাথে ধর্ষণ করাটা অপরাধ হিসেবে কীভাবে লঘু হয়ে যায়, পুলিশ প্রশাসনের দায় কীভাবে কমে যায়, সেটা বুঝলাম না, একেবারেই।

    অপরাধ হিসেবে ধর্ষণের গুরুত্ব যদি ধর্ষিতার সামাজিক সম্মান হানির কারণে আসছে বলে মনে করা হয়ে থাকে তাহলে কিছু বলার নেই।
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:১৫580339
  • এই অত্যন্ত বেদনাদায়ক ঘটনা টিকে রাজনৈতিক রং দেওয়া বন্ধ হোক। যে বা যারা দোষী রং নির্বিশেষে তাদের সাজা দাবি করি। তার সঙ্গে এ ও দাবি করি এই ঘটনা থেকে রাজনৈতিক ফায়্দা তোলার নোংরা চেষ্টা বন্ধ হোক।
  • মৌ | ২৫ ডিসেম্বর ২০১৩ ১২:২৪580342
  • (কোন বিশেষ পলিটিক্যাল পার্টির নাম করছি না, আমি ব্যক্তিগত ভাবে মনে করি মানুষের কিছু কু-মানসিকতা পার্টি আর ধর্মের আড়ালে চাপা দেওয়া উচিৎ না)।
    দশমীর দিন পাড়ায় ফাংশান, হঠাৎ গণ্ডগোল বাঁধে। পলিটিক্যাল গণ্ডগোল। মারপিট শুরু হয়, যে যাকে হাতের সামনে পায়, ধরে পিটায়। সবাই পাড়ার ছেলে, কেউ বহিরাগত না। সবাই এক সময়কার বন্ধু, আমারও বন্ধু, একসাথে ক্রিকেটে হাতেখরি, সাইকেল চালানো শেখা। তারপর ২/৩ বছরের ভিতর পার্টিতে নাম লিখিয়ে সবাই আলাদা।
    যাইহোক, রাতে মারপিট বাঁধে, আমি কিছুক্ষণ দর্শক ছিলাম, পরে বাড়ি ফিরে আসি। পরের দিন খবর পেলাম, গভীর রাতে একজনের (নাম নিলাম না) বাড়ি ভাংচুর হয়, দাদাকে না পেয়ে তার বোনকে থ্রেট মারা হয় "তোর মা'কে আর তোকে রাস্তায় ফেলে ধর্ষণ(ভদ্র ভাষায় বললাম, তারা এই শব্দটা পাতি বাংলা ভাষায় বলেছিল) করবো, কারুর বাপের ক্ষমতা নেই তোদের বাঁচানর"। যারা হুমকি দিয়েছে, যাদের হুমকি দিয়েছে, তারা এককালের খুব ভাল বন্ধু ছিল। মেয়েটি আর তার মা অনেক দিন পাড়া ছাড়া ছিল। যখন হুমকি দেওয়া হয়, তখন কিন্তু কেউ সাহাজ্যের জন্য এগিয়ে আসেনি। সেই সময় যদি ওই মেয়েটিকে তারা (সবার সামনে) ধর্ষণ করতো, তালে বোধহয় কেউ আটকাতে আসতো না (ভীতুদের মতন কথা বলি, আমিও পারতাম না)। যারা থ্রেট মেরেছিল তারা বেশ খুশমেজাজেই পাড়াতে ঘুরছে, মেয়েটির দাদা কিছু দিন পর পুলিশের কাছে আত্মসমর্পণ করে (জানি না কোন দোষে)। আমি কোন গ্রামে থাকি না, দক্ষিন কলকাতায় থাকি।
  • sch | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৩:৫০580343
  • মিলিয়ে নিন - ধর্ষণ একটা ওয়েপন আবার - এখানে সমাজ মেয়েটিকে কি ভাবছে এসব ফালতু, এই ধারণাটা বদ্ধমূল কোনো মেয়েকে শেষ করার সহজতম উপায়।

    ওয়েপনের বিরুদ্ধে আপনারা কি ভাবে লড়েন - কথা বলে নাকি আরো শক্তিশালী ওয়েপন বানিয়ে ??? প্রথমটা হলে কিছু বলার নেই
  • a x | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৮:১৪580344
  • আমারও আদৌ মনে হয়নি মেয়েটি সমাজের ইঙ্গিতের ভয়ে গায়ে আগুন দিয়েছিল। এই ইঙ্গিত যতটা ভায়োলেন্ট তার থেকে ঢের বেশি ভায়োলেন্ট বার বার গুণ্ডাদের এই থ্রেট, তাণ্ডব, রিপিটেড রেপ। স্কেলগুলো কনফ্লেট করে দিলে মুশকিল।

    আইআইটি বম্বের ঐ অনুষ্ঠানে অ্যাপারেন্টলি মেয়েরা চেঁচামেচি করেছিল কিন্তু সমবেত উল্লাসধ্বনিতে সেটা চাপা পরে যায়। এছাড়া ভাবা দরকার ছেলেদের তুলনায় মেয়ে অনেক কম, মেয়েদের মধ্যেও অনেকে "এ আর এমন কি, মজাই তো করছে" ইত্যাদি মানসিকতার। সেখানে মুষ্টিমেয় কিছু মেয়ে, লোকের ঐ "ইউফোরিক" সময়ে গিয়ে স্টেজে উঠে কিছু করবে এমন আশা করিনা।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৮:৩২580345
  • এটা আমি অনলাইনে খুঁজে পেলাম না, একজন ফেবু গ্রুপে লিখেছেন, aaj ABP te porlam bariwali (jini abar ekjon perpetrator aatmiya) bolechhen, uni victim-er poribar ke ek mash somoy diyechhilen uthe jawar, parar lok apotti korchhilo. "meyeta emon kirti kore esechhe janle bhara ditam na"!!!!!!

    তো, এগুলোর দিকে আমরা চোখ বুঁজেই থাকবো, এগুলোর কোন দায় আছে বলতে পারবো না, কারণ তাতে ধর্ষক, হুমকিদানকারীদের অপরাধ লঘু হয়ে যায় !!
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৬580347
  • তবে আজকের কাগজেই এটা আর সেভাবে কোন খবর নয়, সেও দেখলাম।
  • a x | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৮580348
  • হ্যাঁ বাড়িতে আগুন দিতে এলে আর বাড়িতে ঢিল ছুঁড়তে এলে আগে আগুন দেবার লোকটাকে ধরতে হয়।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৮:৪৬580349
  • কেউ অপরাধীদের ধরতে বারণ করেনি।
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৭580350
  • পাই, এখানে যে ভাড়া দিয়েছে তার ওপর গুন্ডা দের চাপ টাও খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ এই টা ইন জেনেরাল মানসিকতার ব্যাপার। মেয়ে টির কিছু হয়েছে অতএব সব দোষ তার। ঃ((
  • sch | ২৫ ডিসেম্বর ২০১৩ ২৩:৫২580351
  • "ধর্ষণের অভিযোগে গণপিটুনি, হত যুবক
    নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
    ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শোণিতপুরের বিশ্বনাথ চারিয়ালিতে। পুলিশ জানায়, গত রাতে মাজুলিগড় চা বাগানের একটি বসতিতে বছর বারোর এক কিশোরীকে মোহন ঘাটোয়ার নামে এক বাগান-শ্রমিক ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সুপার অরবিন্দ কলিতা জানান, মেয়েটির অভিযোগ শুনে রাতেই তার আত্মীয়, পড়শিরা মোহনকে মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"

    --- ভালো লাগলো
  • kc | ২৬ ডিসেম্বর ২০১৩ ০০:৩১580352
  • স্চয়ের ভালো লেগেছে জেনে খারাপ লাগল।
  • π | ২৬ ডিসেম্বর ২০১৩ ০০:৪৮580353
  • আমারো এই ভালোলাগায় খারাপ লাগলো।
  • cm | ২৬ ডিসেম্বর ২০১৩ ০৬:৪৯580354
  • আমারো বেশ খারাপ লাগল।
  • কল্লোল | ২৬ ডিসেম্বর ২০১৩ ২০:১২580355
  • হ্যাঁ, এই তো বেশ। পিটিয়ে মেরে দিলো। বেশ বেশ। ঐ এলাকায় আর কোন ধর্ষণ হবে না। বেশ বেশ।
    এভাবেই ইচ্ছের বিরুদ্ধে তাকালে চোখ গেলে দিলেই হয়। শ্লীলতাহানী করলে হাত কেটেও নেওয়া যায়। খারাপ কথা বললে জিভ কেটে নেওয়া ঠিক, নাকি গরম শলা দিয়ে জিভ ফুটোও করে দেওয়া যেতে পরে।
    আর হ্যাঁ, এগুলো যারা করবে তাদের কোন শস্তি দেওয়া যাবে না।
    এবার ধীরে ধীরে চুরি, ডাকাতি, খুন এসবেরও "ব্যবস্থা" আসুক।
    আমরা "ভালো লাগলো" বলি।
    দেশটা অপরাধমুক্ত হোক।
  • s | ২৬ ডিসেম্বর ২০১৩ ২২:০১580356
  • মৌ-এর পোস্টটা পড়ে শিউরে উঠলাম। এই ঘটনা দক্ষিন কলকাতার? দক্ষিন কলকাতায় আমাদের পাড়াতে এ ঘটনা কল্পনাও করতে পারছি না। কোথাকার ঘটনা? সন্তোষপুর? বিজয়গড়? গড়িয়া? এতটা বদলে গেছে নাকি পাড়ার আবহাওয়া? স্রেফ রাজনৈতিক মেরুকরণের জন্য?
  • aranya | ২৭ ডিসেম্বর ২০১৩ ০৮:০৮580358
  • * আর মৌ ভয়াবহ এক অব্স্থার কথা লিখেছেন। খুব গভীর একটা হতাশার ব্যাপার যেটা - রেপ একটা সিরিয়াস ক্রাইম - সবাই জানে। ধরা পড়লে এবং ঠিকঠাক বিচার হলে কঠিন শাস্তি হতে পারে, তাও জানে। এক্ষেত্রে লোকের সাথে কমিউনিকেট করে, মিছিল করে বা গুরুচন্ডালীর মত কোন ফোরাম থেকে হয়ত একটা বই বেরোল - প্রায় কোন ইমপ্যাক্ট নেই কোন কিছুরই।
    'অন্য যৌনতা' চটি যখন বেরোয়, কোথাও কিছু ইমপ্যাক্ট হয়ত হয়, কারণ আমরা, আমাদের চারপাশের মানুষ - বাবা, মা, ভাই, বোন, বন্ধু বান্ধব- এর মধ্যে অন্য যৌনতা বিষয়ে পাহাড় প্রমাণ অজ্ঞতা, সেখানে একটা বই পড়লে লাভ হয়, আলোচনা হলে লাভ হয়..
    ধর্ষণের ক্ষেত্রেও কিছুটা ভূমিকা আছে - ধর্ষিতার প্রতি সমাজের মনোভাবের জায়গাটাতে অনেক উন্নতি-র স্কোপ আছে।
    কিন্তু ক্রাইম করতে ক্রিমিনাল-রা ভয় পাচ্ছে না, কেউ থানায় অভিযোগ করলে তাকে আবার ধর্ষণ করছে, পুলিশ-কে বলা সত্ত্বেও প্রোটেকশন দিচ্ছে না ভিক্টিম-কে, হুমকি/ভয় দেখানো চলছে, পলিটিকাল কানেকশনের জন্য অপরাধীদের ধরা যাচ্ছে না বা ধরতে বাধ্য হলেও দুর্বল মামলা সাজাচ্ছে - এসবের বিরুদ্ধে নাগরিক সমাজ সত্যিই কি এফেক্টিভ কিছু করতে পারে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন