এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:১৭711062
  • কি আশ্চর্য, আপনারা আশমানি কবুতর শোনেন নি? ওটার কোনো আকাশী ভার্সান হতেই পারে না।
  • dc | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:১৯711063
  • রাইট, আসমানি কবুতর। অনেক সময়েই শুনেছি।
  • sm | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:২২711064
  • কিন্তু আসমান আর আকাশের মধ্যে পার্থক্য কি? মানে অর্থগত ভাবে।
  • ক্যাম্পা কোলা | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:২৫711065
  • নেই। হিন্দিতে আসমানই বলে। "আসমানসে আয়া ফরিস্তা" বা "সো হয়া ইয়ে জহাঁ, সো গয়া আসমাঁ" ইত্যাদি। পয়েনটা হল এইটা চালু কথা। আসমানি এক্কেরে লতুন শব্দ, বাংলায় এনে বাংলার সেকুলারিফিকেশন বা ইসলামিফিকেশন করা হল - এইটা বালের যুক্তি - ইহাই উপপাদ্যের বিষয়।
  • T | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:২৭711066
  • আরে রবীন্দ্রনাথ ট্রাম্প কার্ড খেলে দাও। ভদ্রলোক 'আসমানি' শব্দটা ব্যবহার করেচেন। তিনসঙ্গী তে পাবে। চাড্ডি উজবুকগুলোর মুখ একেবারে দিস কাইন্ড অব স্মল হয়ে যাবে।
  • ক্যাম্পা কোলা | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:২৯711067
  • রবীন্দ্রনাথ অ্যান্টি-ন্যাশনাল বলতে ওদের দুই সেকেন্ডও লাগবে না। যারা এথিস্ট মানে করে ক্রীশ্চান, তাদের কাছে থেকে আর কীই বা এক্সপেক্তেড? গান্ডুর দল যত। রাস্তা একটাই। যত তাড়াতাড়ি লোকে সেটা নেয় ততই মঙ্গল।
  • PT | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:৪৩711068
  • মনে হচ্ছে বিজেপিকে পব-তে পোক্ত আসন দেওয়ার জন্যে অনেকেই উঠে-পড়ে লেগেছে। রংধনু আর রামধনু নিয়ে এই বিতর্ক চাড্ডিদেরই হাত শক্ত করবে। কেননা শেষ পর্যন্ত গুজব বা পার্শেপশনটাই পাবলিক খাবে যেমন কিনা খেয়েছিল সিঙ্গুর-নন্দীগ্রামের সময়ে। তিনোরা যেটা করছে সেটা সবটাই সংখ্যালঘু ভোটের জন্যে-ওর মধ্যে সেকুলার শিক্ষা ব্যব্স্থার সন্ধান করা বৃথা।

    চাড্ডিদের বিরুদ্ধে আকাশী-আসমানি দিয়ে মোট্টে লড়া যাবেনা। বৈষম্য জাতীয় কিছু জবেদ ইস্যু চাই। অবিশ্যি কে আর তিনোদের কাজ থেকে কোন রাজনৈতিক লড়াই প্রত্যাশা করে? তারা তো লুঠ-পাটের রক্ষক হয়ে উঠেছে।

    "মাত্র ১% মানুষের হাতে ভারতের ৫৮% সম্পদ! বৈষম্যের নিন্দায় অক্সফ্যাম"
    http://www.anandabazar.com/international/only-1-indians-holding-58-of-total-wealth-oxfam-calls-it-obscene-dgtl-1.549733#
  • sm | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:৪৬711069
  • আমার মনে হয় জিনিস টা অন্য ভাবে দেখা উচিত। ধরা যাক শরৎ চন্দ্র মহেশ এর গপ্পো লিখছেন। সেখানে গপ্পের আবহ তৈরী করতে দু চারটি উর্দু বা ফার্সি শব্দ যোগ করতেই পারেন।
    আবার নজরুল যখন লিখছে ভোর হলো দোর খোলো (প্রভাতী)- সেখানে আসছে
    ত্যাজি নীড় করে ভিড়
    ওড়ে পাখি আকাশে
    এন্তার গান তার
    ভাসে ভোর বাতাসে।

    আসমানে আসছে না ; কবিতার প্রয়োজনেই।সুতরাং যে যেভাবে লিখেছে; সে ভাবেই উত্তর দেওয়া হোক।
    আর রাম ধনু ও রং ধনু দুটোই চালু কথা।সুতরাং দুটোই ইউজ করা যেতে পারে।
    ঠিক যেমন রাম অর্থে বড়ো মানে বোঝায়। উদাহরণ রাম দা। মানে বড়ো সরো দা বা কাটারি।
    এখন একে যদি কেউ পাল্টে "রামদার" জায়গায় "বড়দা" বলে - তাহলে সম্পূর্ণ অন্য মানে হয়ে যাবে।
  • sm | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:৫১711070
  • পিটি, কিছুটা তৃণমূলের বাপ্ বাপান্ত করে, একটা লিংক দিলো অক্সফ্যামের।যার মোদ্দা কথা পৃথিবীর যাবতীয় ধন সম্পদ এক পার্সেন্ট লোক ভোগ করছে। এর সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক বোঝা গেলো না। মানে বাম আমলে কি এমনটা ছিল না?
    এ এক অদ্ভুত লিংক সর্বস্ব মানুষ!
    যেখানে সেখানে লিংক গুঁজবেই।
  • PT | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:৫৯711072
  • ঐ যে লিখেছি আগে, সকলের সবকিছু বোঝার ক্ষমতা থাকে না। তার দরকারও নেই অবিশ্যি।
  • sm | ১৭ জানুয়ারি ২০১৭ ১১:০৮711073
  • প্রথমেই নিজের বোধ বুদ্ধির সীমাবদ্ধতা সম্পর্কে সম্যক ধারণা দরকার নয়তো "উজবুকের উপাখ্যান" হয়ে যাবে।
    লালমোহন বাবু নেবে নামটা?
  • d | ১৭ জানুয়ারি ২০১৭ ১১:১১711074
  • হিহি হাহা হোহো

  • ক্যাম্পা কোলা | ১৭ জানুয়ারি ২০১৭ ১১:৪৩711075
  • ওই দ্যাকো, এই লিঙ্ক তো দিলুম একটু আগেই!
  • d | ১৭ জানুয়ারি ২০১৭ ১১:৫৬711076
  • অ্যাল!
    তাই তো।
  • ranjan roy | ১৭ জানুয়ারি ২০১৭ ১১:৫৯711077
  • অ্যাকচুয়ালি খেলা জমবে এবার!

    অপণ মাংসে হরিণা বৈরী,
    ক্ষণক ন ছোড়য়ে ভুসুকু আহেরী!
    এইটা হবে অ্যাক্চুয়ালি paid in their own coin!।
  • ranjan roy | ১৭ জানুয়ারি ২০১৭ ১২:০২711078
  • আচ্ছা, রামধেনু মানে রামের ধনু কেন, রামের গোরু হবে না?
    হিন্দিবলয়ে বলয়ে ইন্দ্রধনু! ইন্দ্রধনুষী ছটা বিখেরনা!
  • ranjan roy | ১৭ জানুয়ারি ২০১৭ ১২:০৩711079
  • চাড্ডিরা কী এবার মুর্গীকে রামপাখি বলতে বাধ্য করবে? কারণ মুর্গ, মুর্গা, মুর্গী তো ম্লেচ্ছদের ভাষা!
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৭ ১২:০৪711080
  • রামধেনু কোদ্দিয়ে এল? রামধনু তো!
  • ranjan roy | ১৭ জানুয়ারি ২০১৭ ১২:০৯711081
  • সিকি,
    পিটির লিংকের প্রথম লাইনঃ
    The traditional name for rainbow in Bengali is 'Ramdhenu' or Lord Ram's bow.
    সরি! ওটা বোধহয় ইংরেজি পত্রিকার টাইপো!
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৭ ১২:১৯711083
  • আসমাঁ - একটি উর্দু শব্দ। এর তৎসম শব্দ হল আকাশ, গগন ইত্যাদি। হিন্দিতে অনেক উর্দু মিক্স আছে, কিন্তু অন্যগুলোরও ব্যবহার আছে।

    ১। আ চল কে তুঝে ম্যায় লে কে চলুঁ, এক অ্যায়সি গগন কে তলে
    ২। দিল চাহতা হ্যায় সিনেমায় আমীর খানের নাম হয়েছিল আকাশ।
    ৩। আকাশ ইনস্টিট্যুট, আকাশ গঙ্গা - এই সব কথাগুলো হিন্দিতে দিব্যি চলে।

    ঠিক যেমন জল আর পানি। কথ্য হিন্দিতে পানি, কিন্তু শুদ্ধ হিন্দিতে - দিল্লি জল বোর্ড।

    (আমিও কেমন লিস্টি করে দিলুম)
  • cm | ১৭ জানুয়ারি ২০১৭ ১২:২৪711084
  • পানির উৎস তো পানীয় নাকি?
  • PT | ১৭ জানুয়ারি ২০১৭ ১২:৩২711085
  • মাছিভঙ্গা গ্রামে নাকি সকাল থেকে জনতা পুলিশের খন্ডযুদ্ধ চলছে?

    যাহা উপরে যায় তাহা নামিয়াও আসেঃ
  • sm | ১৭ জানুয়ারি ২০১৭ ১২:৫০711086
  • বাঙালি রা খালি জল খায়। অবিশ্যি সায়েন্স এর দিক থেকে ঠিক ই আছে।
  • pi | ১৭ জানুয়ারি ২০১৭ ১৯:০৪711087
  • ভাঙ্গরে কেউ মারা গেছেন? খুব কনফিউসিঙ্গ সব খবর শুনছি।
  • pi | ১৭ জানুয়ারি ২০১৭ ১৯:১৩711088
  • কিন্তু এবিপি খুলে কিছু দেখলাম না
  • | ১৭ জানুয়ারি ২০১৭ ২১:০৮711089
  • বুল রিটার্নস। !!!
  • | ১৭ জানুয়ারি ২০১৭ ২১:১০711090
  • উফ কি শুনিলাম। ।।
    "তোমার নাম আমার নাম
    সিঙ্গুর - ভাঙর - নন্দীগ্রাম"

    History Repeats Itself !
  • ranjan roy | ১৭ জানুয়ারি ২০১৭ ২২:৪৩711092
  • ইয়েস, হিস্ট্রি রিপিট্স ইটসেল্ফ। বাট ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি, সেকন্ড টাইম--অ্যাজ এ কমেডি!
  • ক্যাম্পা কোলা | ১৭ জানুয়ারি ২০১৭ ২২:৫৯711094
  • কমেডি নয়, অরিজিনাল কোটে "ফার্স" (সম্ভবত)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন