এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৮165180
  • চাকরি ছেড়ে লেখাপড়ায় যাওয়ার মেন সমস্যা হল, সব তো ভুলে গেছি। কোথাও এনট্রান্স টেস্ট বা ইন্টারভিউ দেবার জন্য যে বিপুল জিনিসপত্তর পড়তে হবে তারই সময় বার করা মুশকিল। মানে এজ ক্রাইটেরিয়া সংক্রান্ত ঝামেলা বাদ দিয়ে যে কটা জায়গা পড়ে থাকবে আর কি। যাগ্গে। দেখা যাক।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৩165179
  • সিকি, ধ্যান কর। মানে একটা পয়েন্টে মন বসানোর প্র্যাকটিস কর। খুব উপকারী জিনিষ।

    হ্যাঁ বুড়ো তো হচ্ছিই। বয়েস কি কম হল নাকি? পাথর যদি বা খুঁজে পাই, গাছ তো একটাও পাই না।
    কিন্তু তবুও জলযাত্রা আমি সেই ছোট্টবেলা থেকেই পছন্দ করি না। হেব্বি অসুবিধে হয়। :-(
  • কৃশানু | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪২165178
  • লেখা পড়া? আবার?? !!
  • san | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪০165177
  • আমারো আর চাকরি করতে ইচ্ছে করেনা, আবার লেখাপড়া করতে ইচ্ছে করে। তবে সেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা !
  • কৃশানু | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৯165176
  • না না, আমাকে নিয়ে ভাবনার কিছুই নেই। আমার চাকরি চলে না গেলেই আমি খুশি।
  • siki | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৮165175
  • পড়তেও আর ইচ্ছে করে না। ল্যাপি ভর্তি কত কত বই। না-পড়া। মাথার মধ্যে কী রকম যেন দশটা জিনিস ঘুরতে থাকে, একটা পাতা পুরো রিডিং পড়ে ফেলার পরে বুঝতে পারি, আসলে আমি কিছুই পড়ি নি, কী নিয়ে পড়ছি, বুঝতে পারছি না। কনসেনট্রেট করতে পারছি না।

    যত দিন যাচ্ছে, তত বাড়ছে। :(
  • de | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৭165174
  • এইজন্যি আমি বেশী বেশী করে লোকেদের রিসার্চ ফিল্ডে আসতে বলি -- একঘেয়ে লাগাটা কম হয় -- আর একঘেয়ে লাগলে সেদিন কাজ করবে না, অন্যদিন হবে -- এই ফিল্ডের একটা ভালো ব্যাপার হোলো ডেডলাইনটা কখনোই তেমন টাফ নয়, মোটামুটি ফ্লেক্সিবল!

    হানুদা বা সিকি এতো ভালো লেখে -- লেখা নিয়েই সিরিয়াসলি ভাবো না তোমরা --

    কিশানু বাচ্চা -- ওকে নিয়ে এখনই ভাবার কিসু নাই!

    দমদি -- শরৎ কালে একটা গাড়িনিয়ে বেরিয়ে পড়ে পুউরো কোঙ্কনটা ধরে ধরে দেখে এসো -- শ্রীবর্ধন, কোড়বিল, দিবিয়াগড়, হরিহরেশ্বর হয়ে সোজা মুরুড়েশ্বর অব্দি চলে যাও। খুব ভালো লাগবে!

    সিন্ধুদূর্গে নৌকা করে যাওয়াটা বেশ থ্রীলিং তো -- তুমি তাইলে বুড়ো হয়ে যাচ্চো ঃ)
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৬165173
  • ব্ল্যাঙ্কি অনেকটা আমার শালার মত। অবশ্য অনেকটা নয়ও।

    সেযাহো (সে যাই হোক)। সবাই মিডিওক্রিটি নিয়ে ফ্রাস্টু খাচ্চে দেখছি। অথচ মিডিওক্রিটির কম্পিটিশন হলে আমি ফার্স্ট হতুম, সেই আমি কিছুই বলছিনা।
  • Felix Felicis | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৪165172
  • বেশি রাগটাগ হলে হ্যা প পড়তে শুরু করে দাও।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৩165171
  • অঃ আমার অমনি হলে আমি বই পড়ি। ব্ল্যাঙ্কির দৌলতে গুচ্ছ ই-পাব জমা হয়েছে। ব্যটা পুরো কল্পতরু। যা চাই তাই পাঠিয়ে দেয়!
  • siki | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩১165170
  • কম্পুর স্ক্রিনের সামনে হাঁ করে বসে থাকি। লেখার আছে অনেক কিছু, সময়ও যে করে উঠতে পারি না তা নয়, কিন্তু এক লাইন লিখতে ইচ্ছে করে না। চুপ করে বসে থাকি, আর মাঝে মাঝে রিফ্রেশ মারি স্ক্রিন।
  • siki | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৯165168
  • হয় তো, বিরক্তি দেখালে কাজ হয় না মানে?

    লুরু থেকে ফিরি, তাপ্পরে বিরক্তি দেখানোর গপ্পো লিখব। সাধে কি কবি বলেছেন ট্রুথ ইজ কীসব যেন দ্যান ফিকশন?
  • কৃশানু | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৯165169
  • সুইচ অন সুইচ অফটা এখন খুব ভালো পারি, তিন বছর আগেও পারতাম না। এখন প্রজেক্টের জুনিয়র দেরও শেখাই।

    এবার একটা নিক নিতেই হবে, আর উপায় নেই।
  • kumu | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৮165166
  • হুঁ হুঁ
    এরম একটা ফ্রাস্টু মধ্য বয়েসে আসে বটে, তবে পরে কেমন হাত পা নাকের্ডগা ইত্যাদিরা অসাড় হয়ে যায়।সবি মেকানিক্যালি চলতে থাকে।তবে এখানে যারা আছেন তাঁরা তো সো কলড দিকপাল লেখকদের কান কেটে নিতে পারেন।আপনেরা লেখেন্না ক্যানো?
  • | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৮165167
  • তবে হ্যাঁ বিরক্তি যদি দেখানোর প্রয়োজন হয় অবশ্যই দেখাবে। ওতে অনেক কাজ হয়।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৭165164
  • আহা অত বিরক্তির কী আছে বাপু? যতক্ষণ কাজ করছ, মন দিয়ে কর, বেরিয়েই ভুলে যাও। বিরক্তিকর লোকেদের মনে মধ্যে ঠেলে ঠেলে পৃথিবীর ঐ ৬ না ৭ বিলিয়ন ( - নিজের কাছের লোকরা) সেটে ঢুকিয়ে দাও।
  • কৃশানু | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৭165165
  • ট্র্যাক চেঞ্জ করার প্রশ্নই নেই। কেউ বসিয়ে বসিয়ে এত মাইনে দেয় না। এটা একটা হেব্বি খেলা।
  • Felix Felicis | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৬165163
  • নাঃ চাকরির কাজের পার্টটা নিয়ে আমার ফ্রাস্টু নেই, কিন্তু আপিসের নিয়মাবলী আর বালছাল প্রসেস নিয়ে আছে।
  • কৃশানু | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৫165162
  • ডায়োজিনিসটা কি জিনিস?
  • h | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২২165160
  • নাঃ আর ভাল্লাগে না। বিরক্তি বিরক্তি। জঘইন্য।
  • siki | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২২165161
  • এখন এই প্রজেক্ট শুরুর মাসগুলোতে ঐ ক্রিটিকাল প্রজেক্ট, টাফ ডেডলাইন, ক্রুশিয়াল মাইলস্টোন, এই ফ্রেজগুলো শুনলেই কীরকম অ্যাবিউসিভ খিস্তি বেরিয়ে পড়ে মুখ দিয়ে, সামলাতে পারি না।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২১165159
  • ঐ নৌকোযাত্রাটা মনে হচ্ছিল কনটিকি চেপে চলেছি। :-(
    এদিকে শীতে আবার মুরুদ জন্জীরা যাবার তালে আছি।
  • siki | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:২০165158
  • ঐ স্ট্যাগনেন্সি আমারও এসে গেছে। একটু আধটু টেকনিকাল কারিকুরি ছাড়া বিশেষ কিছুই পারি না। সে টেকনোলজিও প্রতি বছর এমন লাফিয়ে লাফিয়ে পাল্টে যাচ্ছে যে তাল সামলাতে পারছি না।

    আর তো কিসুই জানি না, কে আমারে চাগ্রি দেবে?
  • kc | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৯165157
  • আজকে ফ্রাস্টু ফ্রাস্টু গন্ধ দেওয়া ভাট হবে বুঝি?
    বেশী কিছু বললেই আবার অরিজিৎ আমাকে ডায়োজিনিস বলে গাল দিয়ে যাবে।
  • কৃশানু | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৮165155
  • সিকিকে ক দিলাম। এই ডেডলাইন আর মাইলস্টোন আর ডেলিভারি স্লিপেজ ইত্যাদি নিয়ে এই চরম ন্যাকামি আর সহ্য হয়না। যেন এইগুলো জীবন মরণ সমস্যা। যাক গে, নিজেই এগুলো বিশ্বাস করে বসে আছি।
    পাইদি কদিন আগে লিং দিয়েছিল, আমরা কত অকাজের কাজ করি, এবং আসলেই বেশি কাজ নেই বলে কত কত অকাজের সৃষ্টি করা হয়েছে।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৮165156
  • দেবযানী, সোমবারে লিখলাম তো। সিন্ধুদুর্গ পুরো খন্ডহর। সমুদ্দুরের মধ্যে দিয়ে অমনি টলমলে নৌকো চড়ে স্রেফ শিবাজীর হাত পায়ের ছাপ দেখতে যাওয়াটা খুব একটা পোষায় নি। এমনিতেই আমি জলযাত্রা এক্কেরে পছন্দ করি না, তায় আবার ফাঁক ফাঁক পাটাতনওয়ালা পুঁচকে মোটরবোট!

    কিন্তু আম্বোলি ভাল জায়গা। একবার সিকিম ঘুরে ফেললে ঐ ঝর্নাগুলোকে নিতান্ত বেচারী মনে হয় বটে। তবু ভাল বেশ ভাল। আর যখন তখন মেঘ নেমে আসাটাও ভারী ভাল।
  • h | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৭165153
  • আমার সমস্যা হল এবং এর থেকে আর বেশি কিছু ভালো কিছু হতে হয়তো পারতাম ই না। সেটা বেশি ফ্রাসট্রেট করে। আমি সালা একটু আধটু ডেটাবেস ছাঢ়া কিসুই পারি না, ইকি রে ভাই। খুব ই লজ্জার কথা।
  • cm | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৭165154
  • আমি কিন্তু গত কদিন সহকর্মী এবং ছাত্রদের একখান ধাঁধা দিয়ে টীজ করে বেড়াচ্ছি।
  • de | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৬165152
  • সিকি আর হানুদাকে -- অন্য জব অপশন ট্রাই করা যায় না? যা করতে ভালো লাগে--

    মাঝেসাঝে কাউন্সেলরের কাছে গিয়ে ভেন্ট আউট করাটা কিন্তু একটা ভালো অপশন, আমরা করি না -- কিন্তু করা উচিত!
  • h | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৫165150
  • হ্যাঁ। কাছাকাছি কিছু একটা। আমি সংগঠিত এবং রিপ্রেজেন্টেটিভ রাজনীতির পক্ষে। অরাজনইতিক ফুসু ফুসু আমার পোসায় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত