এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৬165570
  • ইন্দো খুব বাজে ডাক্তার ওর কাছে একদম যাবেন না। ভালো ডাক্তার বুঝবেন কী দিয়ে? হাতের লেখা দিয়ে। লেখা খুব বাজে হলে তবেই ভালো ডাক্তার হওয়া যায়।
  • kiki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৪165569
  • অরন্যদা হ্যাঁ, অনেকটাই। এখন ঋভু অনেক অন্যরকম। আবার হা হা করে হাসতে পরে। গান গায়। বেশ কিছু বন্ধু হয়েছে। প্রেমে পরছে। মনে প্রায় নরমালি এই বয়সে যা যা করা উচিত, যেমন হওয়া উচিত। তবে এখন ও একটু ঘা খেলেই থমকে যায় প্রচন্ড। আশা করি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এমন কি এখন খানিক টা পড়াশুনা ও করছে। অনেক বেশি আমার সাথেও গল্প করে আজকাল।ভীষন কেয়ারিং আর খুব সুইট আমার টিনে খোকাটা।ঃ)
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৮165568
  • কিকি, ঋভু কি এখন ছোটবেলার স্কুলের ট্রমা সব কাটিয়ে উঠেছে?
    খারাপ লাগে বাচ্চাগুলো-কে এইরম সব অত্যাচার, কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে শুনলে
  • kiki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪০165567
  • মামুউউউউউউউ,
    আসলে সেদিন আমি আদর ভালোবাসা দেওয়ার কথা, না ষোলোতে বাচ্চাদের না বড় না ছোট থাকার কথা বলার পর এমন কতগুলো পোষ্ট পরলো যে খুব গায়ে লাগিয়ে ফেলেছিলুম। তুমি যখন ননীগোপাল য়ালা পোষ্ট করলে, তখন নিজের মত কিছু ভেবেই করলে, কিন্তু খানিক আমারো মজা লাগলো। তাই।(মাথা চুলকানো, ভ্যাবলানো স্মাইলী, কেটে পরা তড়িঘড়ি)

    ইন্দোদাদা,
    (দেখো দাদা বললুম, আর রাগ করে থেকো না। তুমি আমার থেকে খুব বড় হবে না, তাই দাদা বলতাম না) তুমি ভালো থাকো, আমাদের কারোর রিদয়ের সমিস্যে হলে তোমার কাছেই যাবো ঠিক করে রেখেছি যে। এই কদিন আগে আমার এক বোনের বরকে এখানকার তিনজন বিখ্যাত ডাক্তার বিছানায় ফেলে দেবার ব্যবস্থা করে। তার নাকি দুটো আর্টারিতেই নব্বই পারসেন্টের বেশী ব্লকেজ রয়েছে। অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্ল্যাস্টি আরো কিসব করতে বলেছিলো। শেষ অবধি ব্যাঙ্গালোরে গিয়ে জানতে পরে তার আসলে কুড়ি পার্সেন্ট মত আছে। আর কিছু ওষুধ আর কিছু নিয়ম মানলেই হবে। তবেই বলো সাধারন মানুষের আর কি দোষ।

    কুমু,
    থেঙ্কু থেঙ্কু।
  • 4z | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৪২165565
  • ছোটাইদির 3:58 কে বড় হাতের ক
  • 4z | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০৪:৪২165566
  • ছোটাইদির 3:58 কে বড় হাতের ক
  • i | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০৪:১৫165564
  • ৭০ এর দশকে দমদম এলাকায় শৈশব অটুট রাখা, সুন্দর অসুন্দরের বোধ গড়ে দেওয়া খুব সহজ ছিল না। ক্রাইস্ট চার্চ সেই কাজ করেছিল।
  • i | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৫৮165563
  • সে কে একটা কথা বলে যাই। ১৫/ ২০ বছর কেন তারও আগে -আমি পাশ করেছি আজ থেকে নিজেই বলতে গিয়ে চমকে উঠছি ২৯ বছর আগে-সে সময়ও চড় / থাপ্পড় মারা হয়েছে-মুষ্টিমেয় কজন ছিলেন আমরা জানতাম তাঁরা এরকম। সর্বোপরি তখন চড় চড় থাপ্পড় মারাটা সত্যি বলতে কি জীবনের অঙ্গও ছিল-প্রাচীনপন্থী শিক্ষক অভিভাবক এই নীতিতে বিশ্বাসী ছিলেন। তাঁদের ভয় করেছি, শ্রদ্ধা করিনি, আদর্শ বলেও ভাবি নি। আমরা কেউই সেই দিদি হতে চাই নি বড় হয়ে। পরবর্তীতে তাঁদের ব্যাকগ্রাউন্ড টাও জেনেছি, তাঁদের আচরণের কিছুটা ব্যাখ্যাও পেয়েছি। আজ আমি যেখানে মনের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে- তা যাই হোক, যত সামান্যই হোক-বিরাট অবদান আমার মার আর আমার স্কুলের। হ্যাঁ ১৩০ বছরের এই স্কুলের। মুষ্টিমেয় কজনের চড় থাপ্পড়ের জন্য একটা স্কুল অত্যাচারী হয়ে যায় না।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪৪165562
  • অক্ষদা, ঐ কাজটা আমার প্রাক্তন পাশের ল্যাবের। ও নিয়ে কিছু বিশেষ করে জানতে চাও ? বেশ কিছু রিপোর্টিং বেশ ভালই দেখলাম। আর্টেমেসিনিন রেসিস্ট্যান্স একটা নতুন ও প্রভূত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটাকে এমনিতে ধরা বেশ কঠিন ছিল, কারণ এই রেসিস্ট্যান্সের সেরকম মার্কার এখনো নেই। এঁরা কিছু কার্যকরী অ্যাসে ডেভেলপ করেছেন।
  • Az | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০২:২২165561
  • দাহ করতেও এই, যদি কবরের কেস হতো, সে তো বহুকাল আগেই আলাদা আলাদা ব্যব্স্থা করার চেষ্টা করতো হয়তো।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০২:১১165559
  • মরার পরেও জাতপাত !
  • sch | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৫165558
  • "গোষ্ঠীভিত্তিক শ্মশান তৈরির পরিকল্পনা রাজস্থানে
    পশ্চিম রাজস্থানের জয়সলমীর জেলায় জাতপাত নির্ভর গোষ্ঠীভিত্তিক শ্মশান তৈরির পরিকল্পনা নিল সরকারি সংস্থা ‘আরবান ইমপ্রুভমেন্ট ট্রাস্ট’। সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪৭টি এমন শশ্মান তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত ১০ জুলাই একটি বৈঠকে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিকল্পনার জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। এখন রাজ্য সরকারের সম্মতির অপেক্ষায় আছে সংস্থাটি।"

    - কি বলব বুঝতে পারছি না - এরপর কি বাতাসের অক্সিজেনকেও এরা জাতের হিসেবে আলাদা করতে চাইবে ?
  • Az | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৬165557
  • একক এর অভাব বোধ করছি। ওঁর মনে হয় প্রত্যক্ষ কিছু এক্সপি ছিল পাহাড়ী সমাজে কাজ করতেন বলে।
  • Blank | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৬165555
  • আর কোনো ব্যপারে আমার মতামত দেওয়ার নেই। স্কুলে এরকম বুলিতো আমিও অনেকবার হয়েছি, সুযোগ মতন সেসব ফিরিয়েও দিয়েছি। তার অনেকগুলো ই বেশ খারাপ। সৌভাগ্য ক্রমে তার জন্য কারোর বড় সড় শারীরিক ক্ষতি হয়নি।
  • Blank | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩২165554
  • এই লেখাটা আমার ভালো মনে হয়েছে তার কারন আমার নিজের মনে হয় অকারন হিংস্রতা বাড়ার পেছনে শাইনিং ইন্ডিয়ার বড় হাত আছে। একটা বড় গ্যাপ তৈরী হয়ে যাচ্ছে - তার ফলে অকারন প্রচুর মানুষ অন্যদেরকে শত্রু ভাবছে, সিরিয়াসলি বুলিং করছে।
  • I | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৫165553
  • কিচ্ছু ঠিক থাকবে না, কুমুদি। কিচ্ছু ঠিক নেই।
    সাধারণতঃ এইসব নিয়ে লিখি না। নিজের পেশাসংক্রান্ত কথাবার্তা গুরুর পাতায় এড়িয়ে চলি। আজকে এই এত ডাইনি-খোঁজার আবহে, এই মারদাঙ্গা-ভাঙ্গচুরের মধ্যে কথাগুলি বেরিয়ে গেল।

    যাগ্গে। একটা বাচ্চা মেয়ে মরে গেল, সেটাই শেষ কথা। আর পাইদের ঐ কথাটাই মনে আসে, কামদুনির জন্য এর আদ্ধেক মোবিলাইজেশন হলেও কিছু অন্তত হত। তখন তো সব ফুস্‌ !
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০০:১২165552
  • টিম, পরে সময় পেলে লিখব। এখন টেনশনে ভুগছি।

    আপাতত লেটস এগ্রি টু ডিসেগ্রি। ঃ)

    বিগাইয়ের কথাগুলো সত্যি। আমিও করেছি, সবাই করি, ডাক্তাররা ইজি ভিক্টিম। আবার এও সত্যি অসৎ ডাক্তারও আছে। ভাল্লাগে না।
  • kumu | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৯165551
  • কিকি তোমার সহজ অকপট লেখাকে অনেক ক দিয়ে গেলাম।
  • kumu | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৬165550
  • বড়াই, সব ঠিক থাকবে, দেখো।
  • I | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০০:০২165549
  • এমন ঘটনাও জানি, রোগীর বুকে কার্ডিয়াক মাসাজ দেওয়া হচ্ছে, রোগীকে বাঁচানো যায় নি, আত্মীয়স্বজন বলেছে-ঘুষি মেরে ডাক্তার আমার লোকটাকে খুন করে ফেলেছে।

    আমার এক সহপাঠীর টাইফয়েড হয়েছিল। পাড়ার জিপি তাকে সিপ্রোফ্লক্সাসিন দেন। ঘটনাচক্রে তার পরেই তার অবস্থার অবনতি হয়। এন আর এসে সে মারা যায়। তারপর শুরু হয় পাড়ার লোকের তান্ডব। বৃদ্ধ ডাক্তারের চুল টেনে ছিঁড়ে, জামা ছিঁড়ে রক্তারক্তি। বুড়ো তারপর থেকে আর ডাক্তারী করে নি। এখন মবকে কে বোঝাবে, সিপ্রোফ্লক্সাসিন টাইফয়েডে একটি স্বীকৃত ওষুধ, হয়তো সম্পূর্ণ অন্য কমপ্লিকেশনে আমার সেই বন্ধু মারা যায়( ভারতবর্ষে টাইফয়েড এখন মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে উঠেছে, এর দায় ডাক্তার -রোগী দু পক্ষকেই নিতে হবে)।

    স্টিভেনস -জনসন সিনড্রোম। বস্তুতঃ প্রায় যে কোনো ওষুধ থেকেই হতে পারে। হলে পরে লোকে মরেও যেতে পারে। কাছের লোক মরে গেলে সেকথা কেউ মানবেন?

    রোজ সকালে বেরোই যখন, মনে হয় -আজ কোনো দুর্ঘটনা ঘটবে না তো? মানে আগে মনে হত। এখন আর হয় না। সেই ভয়টাই জমাট বেঁধে বেঁধে একটা কালচে কফের ডেলার মত মনের ভেতরে চেপে বসে আছে।জানি, যে কোনো দিন মবের হাতে মারধোর খেতে পারি। আমার হাজার সতর্কতা সত্বেও।
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০০:০১165548
  • আজ বরুণ বিশ্বাসের জন্মদিন।

    ফেসবুক থেকে পুরন্দর ভাটের একটা লেখা এখানে কপি পেস্ট করে দিলাম।

    ===========
    জন্মদিনের চিঠি

    আজ আপনার জন্মদিন। ১২-০৯-৭২ এর হিসাবমত বেঁচে থাকলে মানে আমাদের মত শিরদাঁড়া প্রয়োজনে বাঁকিয়ে নুইয়ে গলায় উঠে আসা রাগ আত্মসম্মান প্রতিবাদস্পৃহা কে গিলে নিয়ে বেঁচে থাকলে ৪১ বছরে আজ পা দিতেন আজ। ।।
    প্রিয়জনেরা আনন্দ করতেন, মা রেঁধে খাওয়াতেন পায়েস। মোমবাতি জ্বলত কেকের ওপর।
    মেধাবী ছাত্র কলকাতার নামকরা স্কুলের জনপ্রিয় মাস্টারমশাই আপনি যদি বন্যা প্রতিরোধে বাঁধ কেটে, অনাথ শিশুদের পড়িয়ে ক্ষান্ত থাকতেন কিছু সমস্যা হতো না। রক্তদান শিবির কম্বল বিতরণ কাঙ্গালী ভোজন করালেও প্রবলেম নেই!
    প্রবলেম প্রতিবাদকে প্রতিরোধে উন্নীত করায়, একটা কাঠামো, খুনী ব্যবস্থা যা সমাজবিরোধীদের লালন করে, পোষণ করে তার বিরুদ্ধে জনমত গড়ে তুললেন!
    মারাত্মকতম অপরাধ!

    সন্ত্রাসের সুটিয়া, ধর্ষকদের স্বর্গ রাজ্য, যাকে যখন খুশী লুঠ করার মুল্লুকে প্রতিবাদের মুক্ত বাতাস বইয়ে দিলেন আপনি। মধ্যবিত্ত ঘরের সাহসী যুবক।
    শাবাসি কজন জানিয়েছিলো জানিনা, শাসানি জুটলো অনেক! আর আপনার মৃত্যুর পর আপনি কোন দল করতেন, কার সাথে সুসম্পর্ক ছিলো, আমরা না ওরা কাদের লোক ছিলেন তাই নিয়ে বিপ্লবীদের চুল চেরা বিচার চলেছে কিছু দিন!
    এখন প্রায় ভুলেই গেছে ওরা!
    যে প্রতিবাদ মঞ্চ গড়ে আপনি শেখালেন ধর্ষিতা মা বোনেদের কিভাবে মাথা উঁচু করে বাঁচাতে হয়। কারন মাথা উঁচু রাখাই নিয়ম। ।। আজ সেই মঞ্চের নামে নোংরা কুতসা গায় শাসকদলের জারজ সাংবাদিককূল!
    আপনার প্রতিবাদ ডালপালা মেলে দিল, আমরা দেখলাম।

    সমাজবিরোধীরা শুধু দেখল না তারা উপহার আনল।
    গরম বুলেট।
    আপনার রক্তস্নাত দেহ পড়ে থাকে পার্টি অফিসের সামনে, কেউ হসপিটালে নিয়ে যায়নি প্রথমটায়!
    শাসক ও বিরোধী কাজিয়া হল। আগের জমানায় যারা মাস্কেট হাতে এই বিপুল ধর্ষণযজ্ঞের হোতা ছিলো তারা নতুন হাতিয়ারে সজ্জিত হয়ে জামা বদলেছে! কিন্তু কর্তব্য ভুলে যায়নি! আজো প্রতিবাদির হৃদপিণ্ড স্তব্ধ করে ঘাতকের বুলেট!

    আমরা যারা ধর্ষণকারীর ফাঁসি,লিঙ্গকর্তন,চোখ উপড়ে নেওয়ার মতো শাস্তির দাবিতে আকাশ ফাটাই। ।। আমরা দেখলাম।

    বিস্মৃতির কুয়াশা ভেদ করে এই হেটো কবির একটা নাম মনে পড়ছে, সঞ্জিত দাস। আপনারই বয়েসের যুবক। ।। উইকিপিডিয়ায় বা নেটে তার নাম নেই, থাকার কথাও নয়।
    ২০০২ সালের কোনো এক ভর দুপুরে লোকভর্তি বাসে এক মহিলার শ্লীলতাহানি করছিলো কয় যুবক! বারাকপুরের কাছে। পরিবহন শ্রমিক সঞ্জিত প্রতিবাদ করেন। তারা শাসায়, সঞ্জিত আবারো প্রতিবাদ করেন কোনো অপরিচিতার ইজ্জত রক্ষায়! এবং গরম সীসার টুকরো।
    বাস ভর্তি লোক কেউ বয়ান দিতে চায়নি। কি দরকার ঝামেলায়?

    আমিনুল ইসলাম প্রতিবাদে গায়ে আগুন ধরান। প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছনা জুটেছিলো পুলিশের হাতে!

    কেন যান? এসব করতে?

    "আত্মোপকারীকে বনবাসে বিসর্জন করা যাহাদিগের প্রকৃতি তাহারা চিরকাল আত্মোপকারীকে বনবাস দিবে। কিন্তু যতবার বনবাসিত করুক না কেন পরের কাষ্ঠাহরণ করা যাহার স্বভাব সে পূনর্ব্বার কাষ্ঠাহরণে যাইবে "

    নবকুমারেরা আসবেন।।।

    আমি আপনাকে দেখিনি। । আপনার ছায়ায় দাঁড়াইনি। আপনার নিঃশ্বাসে বাতাস হতো নির্মল।
    আপনার মরণ হিমালয়ের চেয়ে ভারি কিনা জানি না শুধু জানি আপনি আর নেই। আপনার প্রিয়জনের কাছে আপনি আর কখনো ফিরবেন না। । এটা চরম সত্য।
    আপনি মারা গেছেন।।।
    এবং মরেও বেঁচে রয়েছেন।

    জীবন মরনের সীমানা ছাড়ায়ে
    বন্ধু হে আমার রয়েছো দাঁড়ায়ে।।।।
  • 4z | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০০:০০165547
  • কেমন জানি সব গুলিয়ে যাচ্ছে। ৪ তরিখ মানে বুধবার। মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধরলাম শনিবার থেকে (given যে সে ঐদিন থেকে খওয়াদাওয়া বন্ধ করেছিল)। এর মাঝে কেউ কিছু ধরতে পারেনি? না ধরতে পেরেও চুপ করে ছিল? আর এখন যেটা হচ্ছে সেটা তো পুরো উইচ হান্টিং।

    কুমুদি, গুগুলের দরকার নেই। এখনও ইস্কুলের সঙ্গে কিছু যোগাযোগ আছে। সেটা কাজে লাগিয়ে একটু বোঝার চেষ্টা করছি।
  • Az | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৯165546
  • এদিকে আমাদের পাশের বাড়ীর ভাড়াটে ভদ্রমহিলা নিজের সাড়ে তিন বছরের মেয়েকে বাথরুমে বন্ধ রাখতেন সে কোনোরকম দুষ্টুমী করলেই।
    আমাদের প্রাইমারী স্কুলের কিছু শিক্ষিকা ছিলেন অসম্ভব মারকুটে টাইপ, যেসব ছাত্র-ছাত্রীরা দরিদ্র ঘরের আর পড়াশুনো ও সেভাবে পারতো না(সম্ভবত বাড়ীতে সেভাবে পড়ার পরিবেশ ছিল না), তাদের মার্কা করে রাখতেন, প্রায়ই তাদের পেটাতেন লম্বা লম্বা কাঠের স্কেল দিয়ে। আবার শাসাতেন ও, এর পরে নাকি একেবারে একধারসে পিটিয়ে ভুষ্টিনাশ করে দেবেন।
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৮165545
  • ইঞ্জেকশন
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৬165544
  • বড়াই রাইট লেফট অ্যান্ড সেন্টার ইঁজেকশন মানে কী?
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৩165543
  • ফোজ্জি বাথরুমে বন্ধ করা টিওআই অনুযায়ী ৪ সেপ্টেম্বরের।ঐন্দ্রিলা দাশ দিয়ে গুগল করে দ্যাখো।
  • I | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৯165542
  • ফোজ্জি, আমার পক্ষে স্রেফ বলা সম্ভব নয়। আমি মেয়েটিকে দেখিনি। সে কেন টিউলিপে ভর্তি ছিল জানি না। কী ওষুধ, কী ডোসেজ, কিচ্ছু জানি না। এই এতগুলো না-জানার ওপরে বেস করে রায় দেওয়ার মত প্রতিভাবান ডাক্তার আমি নই।
  • মৌ | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৮165539
  • কুমু দি, অনেক ধন্যবাদ, চা ভাল কাজ দিয়েছে।
    :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত