এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৫165630
  • ডিমের কুসুমটা বাদ দিয়ে সাদাটা খেলেই তো কোলেস্টেরল-ফ্রি ডিম হয়ে যায় ঃ-)
  • Felix Felicis | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০২165629
  • কোলেস্টেরল ফ্রী ডিম, ভেজি ডিম, তেল ছাড়া আচার - ওসব খাওয়ার চেয়ে তো ফলিডল খাওয়া ভালো। স্বাস্থ্যকর।
  • kumu | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৭165628
  • কলকাতায় ফ্রী/লো কোলেস্টেরোল ডিম পাওয়া যায়?
  • সে | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৯165627
  • এখন দেখলাম। যাঁরা ঐ স্কুলে পড়েছেন তাঁদের কারো সেন্টিমেন্টে আঘাত করে থাকলে (সচেতনভাবে করিনি) আমি আন্তরিকভাবে চুড়ান্ত দুঃখিত। আমার কয়েকজন দিদিও ঐ স্কুল থেকে পাশ করে বেরিয়েছেন ৪০ বছর বা তারো আগে। তাঁরাও স্বীকার করেন যে স্কুলের কোনো ছাত্রীর ওপরে অন্যায় অত্যাচার হলে সেটা দেখবার চোখ স্কুলের থাকা দরকার। সে চোখ না থাকাটা এক ধরণের অক্ষমতা। তা সে যে স্কুলই হোক না কেন বা যত বেশি সংখ্যক স্কুলই এই পথে চলুক না কেন। ভুল টা ভুলই। আবারো আপনাদের কাছে উপরোক্ত বক্তব্যের জন্যে মাথা নীচু করে ক্ষমা চেয়ে নিলাম।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৬165626
  • এইটে পড়ে একটু হেসে ফেললাম।
  • Felix Felicis | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৭165624
  • বিচারব্যবস্থার ধারকরা বহুকাল আগেই ভোগে গেছে। ভারতে অন্যতম করাপ্ট ব্যবস্থা হল এইটে। সেইজন্যে অডিটের নামে চেঁচায়, এখনো সেল্ফ-অডিট চলে। আর সেসব ঢাকার জন্যে সব ঘটে নাক গলায়।
  • j | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৭165623
  • আর বিচারব্যব্স্থার ধারকরাও যে কিসের ভোগে গেছে !

    http://www.anandabazar.com/13raj1.html
  • Ekak | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১১165622
  • আসলে রাজনীতি মানে রাজার নীতি, এখনো ; অনেকের কাছেই। রাজা টা মাথা থেকে না গেলে রাজানুগ্রহ ও যায়না। বৃথা আশা থেকে যায়।
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৬165621
  • এটা তো প্রায় "নিরীহ গরু ব্যবসায়ী" সুলভ প্রশ্ন করলো ল্যাদোষদা।
  • lcm | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৯165620
  • ঠিক, বিরোধী রাজনৈতিক দলগুলো এই ইস্যুটাকে নিয়ে প্রতিবাদে ঝাঁপাচ্ছে না কেনো! ভোট তো দেরি আছে।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৮165619
  • হুঁ ম্যামি যেটা বলছিলেন প্রথম থেকেই।
  • j | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৪165618
  • আইনগতভাবে না হলেও কেসটা অনেকটা সেরকম জায়গাতেই চলে গেছে

    সিপিএম আর কংরেসের কামদুনীবিমুখতার পিছনে একটা খুব হিসেবী ভোটের অংক কাজ করছে, সেটা ভাবলে আরও গা ঘিনঘিন করে ওঠে
  • lcm | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫১165617
  • সাক্ষী মেরে ফেলল!
    কিন্তু কেসটা কি নিহতর পরিবার বনাম রাজ্য পুলিশ ?
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৬165616
  • কি ভয়ংকর!!
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৪165615
  • সর্বনাশ!

    নাও, আবার একটা ভাঙচুরের ঘটনার জন্য প্রস্তুত থাকো।

    এত রেস্টলেস লাগছে, কাজে মন বসাতে পারছি না। অথচ গাদা কাজ।
  • j | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৭165613
  • ভয়ংকর !

    এ তো জাষ্ট পিটিয়ে বিনা চিকিৎসায় মারা, এদের ঘেন্না করতেও ঘেন্না হচ্ছে
  • kumu | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৪165612
  • কিকিকে -এখন ঋভু কেমন আছে?
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩২165611
  • কামদুনি মামলায় প্রধান সাক্ষীর মৃত্যু
    আজ সকালে কলকাতার আরজিকর হাসপাতালে মৃত্যু হল কামদুনি গণধর্ষণ কাণ্ডের অন্যতম প্রধান সাক্ষীর। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি সম্পর্কে নির্যাতিতার কাকা। চিকিত্সার গাফিলতিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। গত মঙ্গলবার কলকাতার জেলা ও নগর দায়রা আদালতে পেশ করা চার্জশিটে অভিযুক্ত আটজনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করাই হয়নি বলে অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়। তিনি আরও দাবি করেছিলেন, যে চার্জ গঠন করা হয়েছে তাতে অভিযুক্তদের একজন বাদে বাকিদের ছাড় পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার আদালত চত্বর ও বিবাদী বাগ এলাকায় অবস্থান বিক্ষোভ করে কামদুনির বাসিন্দারা। ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এর ফলে জখম হন মৃত ছাত্রীর ভাই। কামদুনি বাসিন্দাদের দাবি পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছিলেন নির্যাতিতার কাকাও। গতকাল বুকে যন্ত্রনা হলে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন বাড়ির লোকজন। অভিযোগ এর পরেই বিনা চিকিত্সায় তাঁকে হাসপাতালে পাঁচ ঘণ্টা ফেলে রাখা হয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেছে কামদুনিবাসীরা। পুলিশ সূত্রে খবর, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৫165608
  • ঠিক। স্কুলে ভাঙচুরের গল্প কখনও শুনি নি। মূলত সরকারি / পাবলিক সম্পত্তির ওপরে অ্যাটাকই হয়ে এসেছে।

    বাচ্চাগুলোকে অনেক রিস্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। প্রশাসনের ফেলিওর। একমত।

    অনেকের ছবি উঠেছে। পুলিশ তাদের ধরবে নিশ্চয়ই। আশা করাই যায়।
  • Felix Felicis | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৫165609
  • কলি - date:11 Sep 2013 -- 09:33 PM - এর উত্তরেঃ

    গড়িয়ার কাছে এনএসসি বোস রোডে ফিউচার ফাউন্ডেশন আছে আইসিএসই। গড়িয়ার আরো কাছে যে দুটোর নাম মনে পড়ছে দুটোই মেয়েদের, কাজেই চলবে না। ফিউচার ফাউন্ডেশনের ভর্তির সময় ইঃ ওদের সাইটে পাবে - http://www.sriaurobindoinstitute.org/saioc/educational/tffs
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৪165607
  • এই এখনকার বাড়াবাড়ির বীজই তো ছিল তখনকার ঐ মান্থলি রেলরোকোর পাথর ছোঁড়াচুড়ির মধ্যে। দিনের পর দিন এটাই দেখা গেছে যে দলবল জুটিয়ে কিছু করলে তার শাস্তি হয় না। এদিকে ন্যায়বিচারের আশায় বসে থাকলে অত্যাচার পেতে পার বড়জোর। আর তার সাথেই আছে বাঙালিদের নিজেকে 'টার্গেট' হিসাবে দেখিয়ে নিজের ভেতরের হিংসাকে 'প্রতিবাদ' হিসাবে দেখানো।
  • Felix Felicis | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৭165606
  • রেল রোকো/রাস্তা রোকো/বন্‌ধ - হ্যাঁ, এসব ছিলো। কিন্তু একরাশ লোক ইস্কুলে চড়াও হয়ে ভাঙচুর, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে ধরে বেধরক ক্যালানো, পকেটমার ধরা পড়লে মেরে খুন করে দেওয়া - প্রায় রোজই - স্কেলটা এরকম ছিলো না অন্ততঃ ওই সাত-আট বছর আগেও। অবশ্যই সবকিছুর খবর আমার কাছে নেই, তবে অ্যাটিচিউডের বিশাল বদল একটা হয়েছেই।

    কাল ওই প্রতিবাদ করতে গিয়ে বাকি বাচ্চাগুলোকে কতটা রিস্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছিলো ভাবো তো।

    যে মবটা ওখানে ছিলো তাদের অনেকের ছবি ক্যামেরায় উঠেছে। এদের কেন আইডেন্টিফাই করা হবে না?
  • lcm | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৬165605
  • ১৯৮৩ সালে দেশের জনসংখ্যা ছিল ৭১ কোটি
    ২০১৩ সালে দেশের জনসংখ্যা ১২২ কোটি
    ৩০ বছরে ৫০ কোটি বেড়েছে।
    দেশের আয়তন এক ইঞ্চিও বাড়ে নি।

    মব-এর সাইজ বেড়েছে, তাই চোখে পড়ে বেশী।
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৪165604
  • কালকের মবের উসকানি অনেকটাই মিডিয়াপ্রসূত। পরশু সারাসন্ধ্যে সবকটা বাংলা নিউজ চ্যানেল স্কুল আর শিক্ষক সম্বন্ধে প্রচুর বিষ ওগরাচ্ছিল।

    ইন ফ্যাক্ট এখনও ওগরাচ্ছে। তার সব ভুল এমন আমি বলব না, কিন্তু এটা একটা বড় অংশকে ক্ষেপিয়ে তুলেছে।

    ডিপিএস নয়ডা, নয়ডার বেশ পুরনো স্কুল। ওখান থেকে পাশ করা অনেক প্রাক্তনীর এখনও অনেক সুখস্মৃতি আছে। তাঁরা হয় তো ডিফেন্ড করেই যাবেন, কিন্তু বর্তমান ডিপিএস নয়ডা পুরোপুরি একটি লাভজনক আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশেষ কিছু স্টাফের বাজে ব্যবহার, অযৌক্তিক দাবিদাওয়া, আর হাজার মাথা কুটে মরলেও প্রিন্সিপালের দেখা না পাওয়া, অফিস বলে প্রিন্সিকে আমরা জানিয়ে দেব, সপ্তাহের পর সপ্তাহ ঘুরে যাবার পরে জানা যায় প্রিন্সিপাল কিছুই জানেন নি, তাঁকে আমাদের চিঠি পৌঁছনোই হয় নি।

    একটা স্টেজের পর রাগ হওয়াটা স্বাভাবিক। অনেক রাগ হজম করার পরে এই সব রাগ ফুটে বেরোয়। প্রাক্তনীদের সময়কার স্কুলের ঐতিহ্য এখনও মেনটেন করা হয় কিনা সেটাও আগে খোঁজ নেওয়া দরকার। আজকের দিনে দাঁড়িয়ে স্কুলকে একটা রিসেশন-ফ্রি বিজনেস ছাড়া আর কিছু মনে হয় না আমার। স্কুলও সেটা জানে, আর এটাও জানে, ছাত্রজীবনের মাঝে অন্য স্কুলে রিঅ্যাডমিশনের পসিবিলিটি কতটুকু। সেটা জেনেই তারা তাদের অ্যাটিটিউড দেখায়।

    আমাদের সময়ে এগুলো ছিল না।
  • j | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১১:০২165603
  • মব কালচার সর্বত্রই সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ

    কদিন আগে দিল্লীর কাছে জয়পুর হাইওয়েতে কি ঘটে গেল ? কয়েকটা লরিতে কাটা গরুর মাংস যাচ্ছে শুনে মব জুটিয়ে ষোলটি ট্রাকে আগুন লাগনো হল, এমনকি ঐ সময় যারা প্রাইভেট গাড়ি বা ট্যাক্সিতে ছিলেন তাদের ওপরও নির্বিচারে লুটপাট চলল

    http://www.hindustantimes.com/India-news/NewDelhi/3-dozen-vehicles-set-ablaze-in-Pataudi-Rewari/Article1-1115208.aspx

    যমুনার বালির চরে প্রথম দিন দুর্গাশক্তি নাগপালের বাহিনীকে বাধা দেওয়ার ক্ষেত্রেও দেখা গেল নিমেষের মধ্য হুট করে একগাদা লোক ওনার অ্যাসিস্ট্যান্ট অফিসারকে গুলি করে দিল, পুলিশের জিপ পুড়ল ইত্যাদি

    আর বম্বে ... বাল ঠাকরের মব যা কান্ড করেছে এবং করছে তাতে ইতিহাস লিখতে গেলে কয়েকশো বছর লেগে যাবে
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৮165602
  • গার্ডিয়ানের আর্টিকল সম্বন্ধে আমারো টিমের মতোই মনে হয়!
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৭165601
  • কাগজে যাদের স্কুল ভাঙচুর করতে দেখছি, জানালার শিক বেঁকিয়ে ফেলছে -- তাদের কারোকেই কি অভিভাবক মনে হচ্ছে? এরকম একটা ঘটনার তদন্ত হবে না? -- সোসেন, ইন্দ্রাণীদি, ফোজ্জি প্রাক্তনীরা সবাই মিলে প্রতিবাদ করো এরকম ঘটনার। তোমরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তোমাদের কথার আলাদা দাম হবে। অধ্যক্ষা এবং টীচারদের কোন দোষ হয়ে থাকলে প্রশাসন দেখবে। পুলিশে অভিযোগ জানানো হবে এবং বিচারব্যবস্থা যা করার করবে -- এমন করে মবের হাতে একটা এতো প্রেস্টিজিয়াস স্কুলকে তুলে দেওয়া যায়? জঘন্য প্রশাসন!

    কালকে রাত্রে ঈশানের ট্রিভিয়ালাইজেশন আর জেনারালাইজেশন খুব দৃষ্টিকটু লাগলো -- খুব কষ্টও পেলাম - ওনার কাছ থেকে একটু বেশী কিছু আশা করি, সবসময়েই --

    কিকির লেখায় ঋভুর কথা পড়েও কষ্ট হোলো --

    ছেলেমেয়েগুলোকে নিজের মেয়ের সাথে মিলিয়ে ফেলি আজকাল -- বুলিইড, বুলিইং সক্কলকে -- রাগ হয় না, অসম্ভব মায়া হয়। ওরা তো আমাদের তৈরী করা এই সমাজেরই ফসল। আমরাই ওদের এমনি বানিয়েছি --
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত