এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৫165811
  • রোসো শ্রাবণীদি এসে "পাপোষ রহস্য" লিখে দেবে।
  • Blank | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:১২165809
  • আরে তুমি এখন মাইক্রোস্কোপ নিয়ে পাপোষ টা দেখতে বসো। বলা যায় না, ওতেই হয়তো যেশাসের আসল ক্রশ, বা কনিষ্কের কাটা মুন্ডুর ঠিকানা আছে।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৯165808
  • ধুর ব্যটা!! কল্পবিজ্ঞান আওড়াচ্ছে।

    কিন্তু সত্যি সত্যি কোনো মানুষ নতুন ফ্ল্যাটে এসে অন্যের পুরানো পাপোষ চুরি করে নেয়??!! ক্কি আজব রে বাবা! এত্ত বছর ধরে একলা একলা থাকছি কোনোজন্মে এমন বিচিত্র অভিজ্ঞতা হয় নি।
  • Blank | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৭165807
  • এমনি আগেও শুনেছি। পাপোষ না, সেকেসে ছেঁড়া জুতো ছিলো। পরে জানা গেছিলো তার ভেতরে স্পেশাল মাইক্রোচিপ বসানো, যার ভেতরে একটি সিক্রেট গ্রুপের কোনো এক সেন্টারের লঙ্গিচিউড ল্যাটিচিউড দেওয়া আছে।
    তাই সেটা নিয়ে এত কাড়াকাড়ি।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৬165806
  • :-))
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৪165805
  • আমি একবার আমার ওপরের ফ্ল্যাটে যারা থাকতো তাদের পাপোষ নিচে ফেলে দিয়েছিলাম। ওরা রোজ ভোর চারটের সময় উঠে তারস্বরে মিউজিক চালিয়ে এরোবিক্স করতো ধুপধাপ আওয়াজ করে আর পরপর দুদিন গিয়ে দরজায় নক করেছিলাম, ইচ্ছে করে খোলেনি (দেখেশুনেই গেছিলাম যে বাড়ির ভেতরে আছে)।
    কিন্তু ওরা মনে হয় পা মুছতোনা কারণ চোখের সামনে পড়ে থাকা পাপোষটা আর তোলেনি। ওটা মেইন এন্ট্রান্সের পাপোষ হয়ে গেছিলো। তারপর আমি বাড়িওয়ালা মারফত পুলিশে খবর দি। আম্রিকার ঘটনা।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৮165804
  • কিন্তু অফিস থেকে এসে একটা হেব্বি অদ্ভুত কান্ড হল। ফিরে দেখি দরজার সামনে থেকে পাপোশটা উধাও। আমার পাপোশটা বেশ একটু পুরানো। দড়ির পাপোশ, একদিকের দড়্গি একটু আলগামত হয়ে গেছে আর ডানদিক ঘেঁষে একটা ফুটো আছে। সামনের দুই ফ্ল্যাটের নতুন নতুন পাওশেরা বহাল তবিয়তে বর্তমান। আমারটাই উধাও। কি বিচিত্র!!

    যাই হোক দরজাখুলে ব্যাগ নামিয়ে আবার বেরোলাম। প্রথমে ভাবলাম কমন করিডর মুছতে যারা আসেন, কেউ হয়ত লম্বা লাঠির ঠ্যালায় কোথাও পাঠিয়ে দিয়েছেন। সামনের সিঁড়ি, পেছনের সিঁড়ি দেখলাম। কোত্থাও নেই ভোঁ ভাঁ। তাপ্পর লিফট ধরে প্রথমে ওপরের তলায় গেলাম। সেখানে চাট্টে ফ্ল্যাটের কোনোটারই বাইরে পাপোশ নেই। যাই হোক পরে আমার ঠিক নীচের তলায় গিয়ে দেখি আমার ফ্ল্যাটের ঠিক নীচের ফ্ল্যাটের সামনে আমার বেচারী পাওশখান শুয়ে আছে। তাড়াতাড়ি হাতে তুলে দেখি সেই ফুটো, সেই আলগা বুনোট সব এক। আমি সোজা ওপরে চলে এলাম।

    নীচের ফ্ল্যাটে কেউ এসেছে কিনা জানি না, দিন দশ পনেরো আগেও তো কেউ ছিল না বলে মনে হচ্ছে। একবার মনে হচ্ছে সাফাইকর্মী হয়ত ভুল করে নীচে নিয়ে গেছিলেন, ভুল করে ঐ ফ্ল্যাটের সামনে পেতে দিয়ে গেছেন। আবার মনে হচ্ছে সেটা অসম্ভব। ওঁদের এমন ভুল হলে লোকে গালি দিয়েই ভুত ভাগিয়ে দিত। কিন্তু নতুন আসা লোকজন অন্য লোকের পুরানো পাপোশ চুরি করছে!!!! এটা ভাবতেও খুব অবাক লাগছে। আমার ফ্লোরের অন্য দুই প্রতিবেশী একজন আগস্টে আর একজন জুনে এসেছেন। তাঁদের পাপোশ অনেক বেশী ঝকমকে।

    আর কারো এরকম অভিজ্ঞতা আছে?
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৬165803
  • গুরুতে এসে থেকে আমি পুউরো বখে গেছি। এখন আর আশপাশের লোকজনের সঙ্গে সেভাবে কানেক্ট করতে পারি না। যাচ্ছেতাই অবস্থা :)
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৪165802
  • একদিকে রূপালী পর্দায় রাজ কাপুরের জোকারি, সেকালের গোবিন্দা শাম্মির ফ্ল্যামবয়েন্স আর তারপরে রোমান্সের নামে রাজেশ খান্নার ইসেপনা (যাস্ট টু বি পলিটিকালি কারেক্ট) আর অন্যদিকে বাস্তবে বঞ্চনার শিকার যুবসমাজ যখন নিতান্তই হতাশ। তখনই বাজারে এল জজ্ঞির, তারপরে দিওয়ার, এগুলো শুধু রঙীন সেলুলয়েড নয়, মার খেয়ে পাল্টা মার দেবার অনুধাবন। সিড়িঙ্গে, ঢ্যাঙা লোকটা তখনও অতিমানবিক হয়ে ওঠে নি। বরং আম যুব সমাজের প্রতিনিধি হিসেবেও যে পাল্টা মার দেওয়া যায়, ম্যাচিস্মো দেখানো যায় এই বোধ জাগাতে জাগাতেই গুরু গুরু হয়ে ওঠে। ঠোঁট বাঁকানো, ঠিক হ্যান্ডু না, কাঁধ একদিকে ব্যাঁকা, হাসিটা জঘন্য এসব বাছবিচারের জন্য আরও একশটা হিরো আছে। পাল্টা মার দেবার ফেনোমেনার জন্যই গুরু গুরু - হিন্দি সিনেমার একক শাহেনশা।
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫২165801
  • ইয়ে আমার জয়াকেও বেশ ভালো লাগে। মিলি গুড্ডি অভিমান জঞ্জীর সর্বত্রই ভালো লাগে।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৬165800
  • এ-এঃ অমিতাবচ্চনকে নিয়ে কোনো কথা হবে না। সে \এক আলাদা ব্যপার। সিকি হেন বেথে আর কি মহিমা বুঝবে গুরুর।
    ছোঃ
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৩165799
  • তখন আমরা কি ওরে আধুলি বলবো? না আধলা? ;-)
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪১165798
  • সিকির মধ্যে গত কয়েকদিন যাবত সোশাল অ্যাক্টিভিস্ট হয়ে ওঠার যাবতীয় গুণাবলী দেখা যাচ্ছে। আর ছমাসে সিকি কনভার্টেড হয়ে যাবে। ঃ)
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩১165797
  • অমিতাভ যে একটা ফেনোমেনা তাতে কোনই সন্দেহ নাই। আকাদারে ক দিলাম।
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৬165796
  • আমারো অমিতাভকে দেখলে ঐ সিকির মতই মনে আসে তাই আর গ্লো টো চোখেই পড়েনা !
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১০165795
  • সেই।
  • Blank | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৮165794
  • জোয়ান বলে কথা
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৫165793
  • আজ একটা জিনিস জানলাম। প্রণব বাবুর একটা স্টেটমেন্টের কথা। মণিপুরে মনোরমাকে ধর্ষণ করার পর তার যোনিতে এগারোটা গুলি করা হয়। প্রতিরক্ষামন্ত্রী নাকি বলেছিলেন, জওয়ানরা স্ত্রী পরিবার থেকে দূরে থাকে, তাই সহানুভূতি দেখানো দরকার।
    এই জওয়ানদের ফাঁসির দাবি অবশ্য কোথাও উঠতে দেখিনা।
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৪165792
  • হুম। অবশ্য গানটায় অক্ষয় কুমারের উল্টোদিকে ঝুলকা ছিল, সে মনে ছিল না। গুগল করতে হল।
  • ওয়াদা রহা সনম? | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৩165791
  • ?
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৯165789
  • আয়েশা তাকিয়া বলতে ইয়াদ আয়া, তোমাদের আয়েশা ঝুলকা-কে মনে আছে? আমার আবার এই সূত্রে রবীনা ট্যান্ডন মনে এসে গেল, আরেকজন সেই চত্ববেলার ক্রাশ। আমি না খুব ছোট থেকেই, যাকে বলে, পাকা। 'টিপ তিপ বরসা পানি'...
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৯165790
  • ই ক্ষী? ব্ল্যাঙ্কি আমায় এমন চাটে কেন? :(
  • Blank | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৮165788
  • আচ্ছা গুরুর তে এই এতজন লেখে টেখে, কিন্তু কেউ অ্যাপলে কাজ করে না !!!!!
  • Blank | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৭165787
  • এই কদিন আগেও বেথে ট্রেন বলতে বুঝতো ব্যান্ডেল লোকাল - সে আবার বলে হিন্দী বলয়ের লোক নাকি !!!
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৬165784
  • আমি সাদৃশ্য পেলে কি আর নিজেই এই গুরুভার স্কন্ধে নিতাম? কান এঁটো করা ওই হাসি, কত লোকে লেখার মধ্যেও এনেছে, নাম দিয়ে সরাসরি।
  • sinfaut | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৬165785
  • ক্ক্ক্ক্ক্ক্ক্ক্ক
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৬165786
  • একে বলে সানি। আমার যেমন অমিতাভ দেখলেই মনে পড়ে জমি কেলেঙ্কারি, কুসংস্কারাচ্ছন্ন, সাঁইবাবার ভক্ত, আর মাঙ্গলিক বৌমা।
  • sinfaut | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৪165782
  • অমিতার একটা সিনেমাও দেখা হলো না।
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৪165783
  • এটাই রজতাভ মীরাক্কেলে বলেছিল এবার। অমিতাভকে আর কেউ দেখতে দিয়ে বিচার করে না, শুধু আশপাশের গ্লো-টা লক্ষ্য করে। ভয়েস, হাইট, ডিসিপ্লিন প্লাস...সবকিছু।
  • sinfaut | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৩165781
  • আমার কিন্তু ঐ ইন্টারপ্রেটেশন বেশ পছন্দ হয়েছে কাজু। তুমিও একটা চোখ বুজে ভেবে দেখো, সাদৃশ্য পাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত