এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৭165869
  • সব সিইওর হিসেব রাখতে হবে। একটা খাওয়ানোও যেন বাদ না পড়ে।
    কিন্তু আকাদা কার দাঁত ধরে টানছে?
  • sosen | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৭165870
  • আমার ছোট্ট কথা, পাপোষ নিয়ে। হোস্টেলে থাকার সময় প্রত্যেকদিন আমার রুমের সামনে থেকে পাপোষ নিয়ে কুকুরেরা বিভিন্ন স্থানে পেতে রাতে শুত। আমি নরম নরম পাপোষ কিনতাম সেই জন্য বোধহয়। এইভাবে ছটি পাপোষ হাতছাড়া হওয়ার পর আমায় পাপোষ বিলাসিতা বন্ধ করে দিতে হলো।
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৪165868
  • আমি কগনিতে থাকা কালীন তিন হপ্তা ছুটি নিতাম এক হপ্তা অনকল পাওয়া যাবে এই গ্র্যান্টি দিয়ে।

    আর ইউনিতে থাকা কালীন তিন দুই হপ্তা ছুটি + এক হপ্তা ক্রিসমাস এই নিতে পারতাম, নো কল, নো ইমেল এটসেট্রা।

    জেরক্সে লোকে ইন্ডিয়ায় আছে না নর্থ পোলে ম্যাটার করে না, ফোন আর কম্পিউটার থাকলেই হল, সাথে ইন্টারনেট কানেকশন, কলের পর কল, কলের পর কল, কলের পর কল। কুছ করনা পরেগা।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৩165866
  • ফোর্জি, বাইরে থেকেও কিছু নেই?
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৩165867
  • কার দাঁত?
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০২165864
  • সিইও তো আকা হবে, সেইরমই ভার্ডিক্ট আমজনতার।
    আর শীতে তিমি-রই আবার খাওয়ানোর কথা - ফিরসে বে করুক বা না করুক, ভাটে ক পাতা পিছোলেই পাওয়া যাবে
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০২165865
  • *যাঃ শ্লা, দাঁত খুলে হাতে চলে এল।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০১165860
  • কিন্তু আম্রিকার লোকজন যে পুরো একমাসের ছুটি নিয়ে দেশে বেড়াতে আসে! তার বেলা?

    আর লোকেই বা কি, আমিই তো ওখানে একবছর ছুটি না নিয়ে দেশে ফিরে টানা একমাস নিয়েছিলাম। দেশের আপিসে জয়েন করলেই ঐ ছুটি তামাদি হয়ে যাবে বলে আগেথেকে ব্যবস্থা করে ছুটিফুটি নিয়ে তবে জয়েন।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০১165861
  • কিন্তু আম্রিকার লোকজন যে পুরো একমাসের ছুটি নিয়ে দেশে বেড়াতে আসে! তার বেলা?

    আর লোকেই বা কি, আমিই তো ওখানে একবছর ছুটি না নিয়ে দেশে ফিরে টানা একমাস নিয়েছিলাম। দেশের আপিসে জয়েন করলেই ঐ ছুটি তামাদি হয়ে যাবে বলে আগেথেকে ব্যবস্থা করে ছুটিফুটি নিয়ে তবে জয়েন।
  • 4z | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০১165862
  • একটা ছোট্ট আপডেট দিয়ে যাই। কাল সোসেনও এই ব্যপারে সন্দেহ প্রকাশ করেছিল আর আজ আমি কনফার্ম করলাম, ইস্কুলের বাথরুমের দরজায় কোন ছিটকিনি বা হুড়কো নেই। আমাদের সময়ও ছিল না।
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০১165863
  • আমার মনে হয় অরণ্যদা প্রেসিডেন্ট, সিইওর বস। এক মাস ছুটি পায়, আবার দু হপ্তা একসাথে।
  • blank | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০০165859
  • কনগ্র্যা অরন্য দা
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৮165858
  • একিরে চুপিচুপি সিইও হয়ে গেছে জানায়নি। কনগ্র্যাটস। শীতে খাইয়ে দিও। ঃ)
  • kc | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৭165857
  • অরণ্যদা গুরুচরণ দাশ হওয়ার টার্গেট নিচ্ছে।
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৫165856
  • একমাস মত ছুটি এখনই পাই তো, এট্টু বেশিই হবে। তবে একসাথে দু সপ্তার বেশি নেওয়া মুশকিল।
    সিইও-দের ওপর মারাত্মক চাপ থাকে শুনেছি
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৪165855
  • আরে আরে হয়, কোকের সিইও টার্কির লোক। সে প্রতি দু হপ্তা অন্তর চার্টাড প্লেনে টার্কি যায় ফ্যামিলিকে মিট করতে। অরণ্যদা আসলে সিইও হবার দিকে এগুচ্ছে। রাত দশটা অবধি কাজ করে, কাজের জন্য কমপ্লেন করে, জঙ্গলে বেড়ানোর স্বপ্ন দেখে, এসবই লক্ষণ।
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৭165853
  • তবে অরণ্যদা সিইও হয়ে গেলে তখন পাবে। ;-)
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৭165854
  • ডুমুর গাছে তবু আম হলেও হতে পারে। আম্রিকায় একমাস ছুটি হয়্না।
  • pipi | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৩165852
  • আম্রিগায় থেকে একমাসের ছুটি পাওয়া আর ডুমুর গাছে আম হওয়া এক ব্যাপারঃ)
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৪165851
  • এসি-ফেসি তো দ্র্কার নাই, অ্যাপোলো-র বিছানা -ও দ্র্কার নাই, চিকিৎসা অবিশ্যি দর্কার।
    রিটায়ার বোধায় করা যাবে না, তবে বছরে একমাস ঘুরে বেড়াতে পারা উচিত, প্ল্যান করতে হবে
  • Blank | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৮165850
  • জঙ্গল পাহাড়ে থাকতে বেশী টাকা লাগে না। তেমনি অবশ্য দরকারের সময় অ্যাপোলো র বিছানা, এ সি অ্যাম্বুলেন্স ও পাবে না।
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৪165849
  • টাকা নেই এবং অবসর নিতে চাই। শুধু জঙ্গল, পাহাড়ে ঘুরতে চাই। খুব বুড়ো, থুথ্থুরো হওয়ার আগে সুইসাইড-ও করতে চাই। যাউগ্গা
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৯165848
  • মানে স্বচ্ছতার ওপর ভরসা নেই বলেই হয়তো এভাবে স্পেসিফিক ফলের দাবি ঘোষণা, কে জানে
    বেসিকালি ভরসাহীনতা থেকেই কি এই দাবিগুলো আসছেনা? এত এত লোককে রক্তপিপাসুও ঠিক মনে হয়না
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:০০165847
  • উঁহু, এখন বলছে ১০৭ বছর পর্যন্ত্য বেঁচে থাকবে এইটা ধরে নিয়ে সেই পরিমাণ টাকা থাকলে তবেই অবসর নাও।
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৯165846
  • বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা আর ফলাফল হয়তো খুব একটা আনকোরিলেটেড ব্যাপার না :-(
  • pipi | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৬165845
  • অবসরের পরের অ্যাটলিস্ট ২০ বছর চলার মত খোরাকী ও আনুসঙ্গিক মালমসলার জোগানের ব্যবস্থা যদি থাকে তো অবসর যে কোন বয়েসেই নেওয়া যায়। টু সুন বা টু লেটের কথাই নেই।
    একান্তভাবেই আমার মত।
  • Ishan | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫১165844
  • এখন বেশি সময় নেই। ছোটো করেই লিখি।

    আইডিয়ালি বিচারব্যবস্থার বিচ্ছিন্নভাবে কাজ করা উচিত। প্রশাসনকে জনতা চাপ দিতেই পারে, সে খুবই ভালো কথা, কিন্তু বিচারব্যবস্থার উপর চাপ না পড়াই ভালো। এক্ষেত্রে বিচারব্যবস্থা খুবই চাপে ছিল মনে হয়, নচেৎ, দেশে এর চেয়েও নৃশংস খুন হয়ে থাকে, মেয়েদের উপর নৃশংসতর অত্যাচার ও খুনও হয়ে থাকে, ফাঁসির আদেশ দেখিনি। পাই মনোরমার উদাহরণ দিয়েছে, আমি মাসে দুটো করে ডাইনি পোড়ানোর খবর পাই, সেটাও তার সঙ্গে যোগ করব।

    এবার সমস্যা হল, এই ছাতার দুনিয়ায় বিচারব্যবস্থাও তো করাপ্ট। একেবারেই কোনো চাপ ছাড়া কি নিজের মতো চলবে? এটার উত্তর জানা নেই। মনে হয়, বিচারপ্রক্রিয়াটাকে স্বচ্ছ করার জন্য চাপ দেওয়া যেতে পারে, কিন্তু বিচারের ফলাফলের জন্য নয়।

    বলাবাহুল্য সবই খুবই সাবজেক্টিভ ভিউ। এবং তাৎক্ষণিক।
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৫165843
  • ৫০ কি অবসরগ্রহণের পক্ষে টু সুন হয়ে যাবে? কাব্লি-দা ৫৫-য় রিটায়ার করেছিলেন।
    এই ছাঃ চাঃ (কৃতজ্ঞতা স্বীকার - কুমু) আর পারা যায় না।
    এই মুহুর্তে আমার সুন্দরবনের সুঁড়ি খালে জেলে নৌকোয় ভেসে যাওয়ার কথা। হায় ..
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪২165842
  • ঝগড়া না কিন্তু সিরিয়াসলি জানতে চাইলাম।
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪১165841
  • ঈশান আমাকে একটু বুঝিয়ে দিক। জনতার প্রশাসনকে চাপে রাখা কি কাম্য, না কাম্য নয় ? জনতা তো আর গণপিটুনি চাইছেনা। আইন মেনেই যা হবার হোক। সমস্যা কোথায় ? ভ্যালুজ মিলছেনা বলে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত