এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৩165899
  • বড় বাথরুমে ভেতরে ছিটকিনি ছিল। আর আমাদের বাথরুম সিস্টেমে কেউ অজ্ঞান না হয়ে গেলে তাকে ৩ পিরিয়ড এর বেশি বাথরুমে আটকে দেওয়া সম্ভব না। ৩ পিরিয়ড -টিফিন-২ পিরিয়ড -টিফিন -৩ পিরিয়ড। ছুটির পরে তিন ট্রিপ বাস পাঁচটা অব্দি। বাথরুম ফাঁকা থাকা অসম্ভব।
    তবে রটেছে যখন কিছু তো হয়েছে।
  • 4z | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৩165900
  • সোসেন, দিয়ে দে। বড় বাথরুমের ভিতরে ছিটকিনি আগেও ছিল।
  • 4z | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩২165898
  • প্রাইমারি সেকশনের বাথরুমের দরজায় ছিটকিনি না লাগানোর পিছনে যেটা সব থেকে বড় যুক্তি তা হল ছোট ছোট বাচ্ছারা যদি ছিটকিনি বন্ধ করে আর খুলতে না পারে? তখন তো একটা সিরিয়াস সিকিউরিটি ইস্যু হয়ে যাবে।
  • sosen | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৯165896
  • আমার কাছে রিসেন্টলি রেনোভেট করা বড় বাথরুমের ছবি আছে (ভাঙচুরের আগে)। তাতে ভিতরে ছিটকিনি দেখতে পাচ্ছি। বাইরেরটা বুঝতে পারছি না। সেটা এখানে দেওয়া কি সমীচীন?
  • rabaahuta | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৯165897
  • আমার এই ঝগড়াঝাটিপ্রবণতার জন্যে ব্ল্যাংকি দায়ী। ওর দেওয়া মানিক বন্দ্যো পড়ে আবার আমার মাথা গরম হয়েছে। সবাইকে জানিয়ে গেলাম। উইকএন্ডের ধনতান্ত্রিক ভোগবিলাসে মাথা ঠান্ডা করতে হবে, অবশ্য ভোগবিলাস করার পয়সা কোথায়। ব্যাংক অ্যাকাউন্টটা চেক করি, আবার হতচ্ছাড়া দাঁত কনকন করে কেন।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৮165895
  • না অনেক গার্লস স্কুলের বাথরুমেই ভেতর থেকে বন্ধ করার ব্যবস্থা রাখা হয় না। কিন্তু বাইরে থেকে বন্ধের ব্যবস্থা নেই যেখানে, সেখানে এরকম গুজব ছড়িয়ে ......... এ তো আরো ভয়ংকর।
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৪165894
  • 'আজ সকালে কলকাতার আরজিকর হাসপাতালে মৃত্যু হল কামদুনি গণধর্ষণ কাণ্ডের অন্যতম প্রধান সাক্ষীর। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি সম্পর্কে নির্যাতিতার কাকা..
    কামদুনি বাসিন্দাদের দাবি পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছিলেন নির্যাতিতার কাকাও। গতকাল বুকে যন্ত্রনা হলে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন বাড়ির লোকজন। অভিযোগ এর পরেই বিনা চিকিত্সায় তাঁকে হাসপাতালে পাঁচ ঘণ্টা ফেলে রাখা হয়। ' - আবাপ থেকে :-(
  • 4z | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৩165893
  • বড় বাথরুমের ভিতর থেকে ছিটকিনি লাগানোর ব্যবস্থা ছিল, বাইরে থেকে বন্ধ করার ব্যবস্থা ছিল না @আকাদা

    সোসেন, তোর কি কিছু মনে পড়ছে?
  • 4z | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:২১165892
  • সোসেন, রেনোভেশনের পরেও ছিটকিনি লাগানো হয়নি। আজ এটাই থানায় জানানো হয়েছে।
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:২০165889
  • বড় বাথরুমেও ছিটকিনি নেই?
  • 4z | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:২০165890
  • স্যান, আপাতত সব খুব ঘেঁটে আছে। জট ছড়ানোর চেষ্টা চলছে।
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:২০165891
  • শান্তনু (যার শান্তিনিকেতনে গেস্ট হাউস আছে) বোধায় একমাত্র সিইও এখানে, কারণ ওর নিজের কম্পানি
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৯165888
  • আচ্ছা হোসেনের পোস্ট পড়লাম এখন। সরি।
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৮165886
  • যাব্বাবা, দরজা বন্ধ করে রেখেছিলো বলেছে যে? আমারো সব ঘেঁটে গেল।
  • sosen | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৮165887
  • না প্রাইমারি সেকশনের বাথরুম এ দরজায় ছিটকিনি ছিল না।
    তবে এখন রিনোভেট হয়েছে। কি হয়েছে কে জানে, দরজাগুলি কাল খুলে ফেলে দিয়ে গেছে।
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৭165885
  • চিফার প্রেসিডেন্ট, তারপরে চিফেস্ট প্রেসিডেন্ট

    - হোয়েন ইউ ক্যান নট রেইজ স্যালারি ক্রিয়েট হায়ারার্কি।

    (কর্পোরেট প্রবাদ)
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৬165883
  • কিন্তু দরজা নেই তো বন্ধ করে রাখল কিকরে ? মানে সবই ঘেঁটে গেল ?
  • sosen | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৬165884
  • আচ্ছা আফনেরা সি ই ও, পেসিডেন এসব হয়েও আমায় আম্রিগায় এট্টা চাগ্রি দেননা কেন? আমার খুব দরকার।
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৫165881
  • ইবাবা, গুরুতে এত হাই প্রোফাইল লোকজন, কিছ্হুই না জেনে নির্বিচারে বকে চলি :-(
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৫165882
  • বাথরুমের দরজা বন্ধ করা যায় না - এ কিরম ব্যবস্থা হল?
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৪165880
  • আকা, আর আওয়াজ দিও না, ব্যাগ্যতা করি। জীবনে কিসুই করতে পারলাম না, না সিইও, না প্রেসিডেন্ট
    হায়, এ জীবন লইয়া কি করিব..
  • sosen | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৩165879
  • যাক এদের কল্যাণে কর্পো হায়ারার্কি জানা হয়ে গ্যালো।
    আচ্ছা, প্রেসিডেন্টের পর কি?
  • 4z | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১২165876
  • দ'দি, নেই। ইস্কুলে দুতো বথরুম। একটা ছোট - মেইনলি প্রাইমারি সেকশনের জন্য, তবে বড়োরাও ব্যবহার করে। এর কোন মেইন ডোর বলে কিছু নেই। ছোট ছোট চার-পাঁচটা খুপরী, সামনে টিনের দরজা। আমার যতদুর মনে আছে দুজন একসঙ্গে যেতাম, এক্জন ঢুকলে আর একজন বাইরে থেকে দরজা ধরে দাঁড়িয়ে থাকত।

    আর একটা আছে বড় বাথরুম, যেটা হোস্টেলের মেয়েরা ব্যবহার করে বলে স্নান করার জায়্গা, জলের কল, একটা টিউবওয়েল সব আছে, কিন্তু সেখানে ভিতর থেকে বন্ধ করার ব্যবস্থা থাকলেও বাইরে কোন হুড়কো নেই। ওখানে আমরা বেশিরভাগ সময় যেতাম বোতলে জল ভরতে।
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১২165877
  • অরণ্যদা প্রেসিডেন্ট, বোঝাই গেছিল। সিইওর বস।
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১২165878
  • তিমি ঘুরিয়ে গাল দিচ্চে, ছেলেটা তো এমন ছেল না। আম্রিগা ছেড়ে বখে গ্যাচে
  • Az | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১১165874
  • টইতে গিয়ে দেখি গুলি গোলা চলছে, দুম দুম দুম করে বোম ফাটছে।
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১১165875
  • যাই, পিপিটি বানাই, জেবনে এখন শুধু এই কাজ, পিপিটি আর বচন দান
  • sosen | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:১০165873
  • ইকি!
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৯165872
  • সোসেনের দাঁত। খুলে এসেছে। দাঁত আলগা বলে নরম পাপোষ কিনতো। বুঝে ফেলেছি।
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৮165871
  • আমার নিজের দাঁত (নকল, ক্রাউন পরানোর আগের মাল) ধোসা খেতে গিয়ে খুলে গেল, কি জালি। আবার যেতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত