এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪২165931
  • কনসার্ন এই পাব্লিক প্রেশার দিয়ে রায় - কনসার্ন এরপরে রেপের সাথে খুন বেড়ে যাওয়া, কনসার্ন সমাজ হিসেবে আরো পিছিয়ে পড়া, একটা রিগ্রেসিভ জিনিসের মোকাবিলা করতে কালেক্টিভলি আরো পিছিয়ে পড়া।

    আর জেনেরাল কনসার্ন যখন স্ট্যাটিসটিক্স দেখি যে দেশে দলিত এবং এদেশে কালোরা ক্যাপিটাল পানিশমেন্টের লিস্ট ভর্তি করে। এরা নিশ্চয়ই জন্মায় না অপরাধী হবে বলে। কনসার্ন মূল সমস্যার কোনোদিনও সমাধান না করে এভাবেই অ্যাম্পুটেট করে চালিয়ে যাওয়া দেখে।
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪১165929
  • জনতার স্বতস্ফূর্ত পথে নামা, কোন একটি দাবীতে সরব হওয়া খুব ভালো ব্যপার। দিল্লির প্রতিবাদ, পুলিশের কাজ, নমাসে রায় বেরনো খুবই ভালো কাজ। ফাঁসি ছাড়া অল্টারনেটিভ ছিল ১৪ বছরের জেল।
  • কৃশানু | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৭165928
  • এককদাকে দুটো পয়েন্টেই ক।
  • Ishan | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৬165926
  • সত্যাগ্রহ বলে একটা সিনেমা দেখছিলাম কদিন আগে। হিন্দি সিনেমা। সাজেস্ট করার মতো কিছু নয়, তাই লিখিওনি। হিন্দি সিনেমায় একটা নতুন ট্রেন্ড হয়েছে। সেই রঙ দে বাসন্তী, মুন্নাভাই, এইগুলো থেকে, সেই ঘরানারই ছবি। যেখানে মূল বক্তব্যটা হল, রাজনীতি পচে গলে গেছে। জনতাকে এগিয়ে আসতে হবে আস্তাবল সাফ করতে। আস্তাবল সাফ করার কাজটা রঙ দে বাসন্তীতে হয় বন্দুক চালিয়ে। মুন্নাভাইয়ে হয় গান্ধীগিরি করে, আর এই সত্যাগ্রহে হয় সত্যাগ্রহ করে। সঙ্গে থাকে সোসাল মিডিয়া, যেমন মুন্নাভাই আর রঙ দে বাসন্তীতে ছিল এফেম রেডিও।

    এই তিনটে সিনেমাতেই একটা জিনিস কমন। যেগুলো পপুলারলি আমরা বলে থাকি। রাজনীতির বাইরে বিকল্প জমায়েত চাই। জনতার অংশগ্রহণ চাই। জনতার আদালত চাই। ইত্যাদি।

    কিন্তু কঠিন বাস্তব হল এই, যে, জনতাও এই চক্রের বাইরে নয়। জনতাও তো আসলে মব। রাজনীতির আস্তাবল কি তাহলে মব এসে সাফাই করবে? তাহলে প্রশ্ন হল রাজনীতি সারাবে মব, কিন্তু মব সারাবে কে? ম্যালেরিয় সারাবে কুনিন কিন্তু কুইনিন সারাবে কে?

    আমি একটাই বিকল্প দেখতে পাই। রাজনৈতিক বা অরাজনৈতিকভাবে এমন কিছু ফর্মেশন দরকার, যারা গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে আওয়াজ তুলবে। কোথাও একটা সংগঠিত সাবজেক্টিভ ফোর্স দরকার। মার্কসিস্টরা একে গণাতান্ত্রিক বিপ্লবের সহকারী শক্তি বলতে পারেন, নাও বলতে পারেন, কিন্তু সামাজিকভাবে এই শক্তিটর আত্মপ্রকাশ করা জরুরি। নইলে কিসু হবেনা।

    এবার কোশ্নো হল, এরকম কোনো শক্তি, বিচ্ছিন্নভাবে হলেও, আদপেই আছে কি, যাদের সংগঠিত হওয়া প্রয়োজন? মনে হয়, ছোটো হলেও, বিচ্ছিন্ন হলেও আছে। সেটা ছোটো এবং বিচ্ছিন্ন, এটা অবশ্য হতাশার জায়গাই বটে। কিন্তু আছে, এটা স্লাইট ভরসাও বোধহয় জোগাতে পারে।
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৬165927
  • কৃশানুর দেওয়া লিংকটা শুনছি আর চয়েসেস্ট খিস্তি দেওয়া ছাড়া আর কিছু করতে পারছিনা। ফাঁসি টাঁসি হলে তো এই সব লোকেদের হওয়া উচিৎ। এ পুরো খাপের বাপ।
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩২165925
  • অক্ষ র কনসার্নগুলো কি?
  • Ekak | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৯165924
  • মিডিয়া যেটা করলো সেটা খুব খারাপ কাজ। এদ্ভকেতের একটিভিটি কে সোশ্যাল মরালিটির ফিল্টার দিয়ে দেখা বেহুদা হরকত। কিন্তু ইটা করতে গিয়ে একটা মুখোস খুলল। একটা পয়েন্ট এলো হাতে এবং এই পয়েন্ট তা হারাতে রাজি নই। যুদিশিয়ারির প্রেমিসেসে দাঁড়িয়ে বলা আর মিডিয়ায় বলা আলাদা জিনিস। ইনফরমেশন সেস্ন্সরের পয়েন্ট নয়। মরাল বায়াসনেস পুট বিফোর প্রফেশনাল ক্ল্যারিটি। হাইলি মামলা দাঁড়াবে।
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৫165922
  • আমিও ভাবছিলাম - ইনি তো পাব্লিক প্রসেকিউটর নাকি? এইভাবে বলতে পারে? হেইট স্পিচের আওতায়ও তো পড়ার কথা!
  • Ekak | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৩165921
  • এই যে এডভোকেট তার মরাল এলিয়েনেশন নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন মিডিয়া তে এর ওপর বেস করে ওই এডভোকেট কে প্রফেশনালি বায়াস্ড প্রমান করে সরিয়ে দেওয়া যায় না ?

    মামলা করা যায় না ?
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২২165918
  • আমিও একেবারেই খুশি হইনি এই রায়ে - রিলিভডও হইনি। বরং আরো আশঙ্কা বাড়ল।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২২165919
  • অভিযুক্তদের গ্রামের লোকজনের কথা ঃ
    "But we also have our traditions," he adds, gesticulating at a young woman who hurries away from us with her face averted, her head covered. As he explains, unmarried women in the village cannot travel unescorted or reveal their face to men.
    As the villagers sit around, their sense of anger is pronounced.
    "All the boys are innocent," one man tells me. "They did not rape anyone but yes, they may have beaten the couple up."
    "All these city kids, they come here to have a good time," another villager says.
    "Every evening they drive up here in their vehicles and drink and have sex. What was that couple doing here? Why don't the police take action against them?"

    http://news.bbc.co.uk/2/hi/7858157.stm
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২২165920
  • সংগঠিত রাজনীতি মানেই পার্টি না, আর এগুলো তো স্পেসিফিক পার্টির ফেইলিওর - এটাই হবার কথা, এমন তো না।

    আর পাব্লিক ট্রায়াল, মেডিয়া ট্রায়াল এগুলো ম্যানিপুলেট করে যাদের হাতে ক্ষমতা তারাই, বিচার ব্যবস্থা যদি সেটা থেকে আইসোলেটেড না থাকে, তাহলে সেটা ঐ ফিডব্যাক লুপেই চলবে।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৮165917
  • কাল বিবিসির একটা লেখা দিয়েছিলাম, তাতে কিছুটা এরকম কথা লেখা ছিল।
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৫165915
  • তাহলে এত বছর ধরে এবং এখনও পশ্চিমবঙ্গে ক্যাডারবাহিনীর এত প্রতাপ ছিল কেন আর আছে কেন ? ক্যাডারদের মধ্যে কি মব মেন্টালিটি কম ? সংগঠিত রাজনীতি সেটা হঠাতে পারে না আরো বাড়ানোর সুযোগ দেয় ? কোনটা ? কোনো পার্টির ছত্রছায়ায় তাণ্ডব করা আরো সেফ না ?
  • কৃশানু | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৫165916
  • আমি একজনের স্ট্যাটাস আপডেটে দেখলাম, তাই তো সত্যি কিনা জানতে চাইলাম।
    কুমুদি হঠাত আপনি বলে কেন!!! আবার কী করলাম?
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৬165914
  • সংগঠিত রাজনীতি এনশিওর করবে।
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০০165913
  • মানে পরোক্ষ কোনো কাজেরও কোনো এক্সপি নেই, বলাই বাহুল্য।
  • san | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৮165911
  • কিন্তু জনতার ইনভলমেন্ট তো সকলেই চান।
    আর জনতার ইনভলভমেন্ট হবে কিন্তু জনরোষ বাদ দিয়ে, এইটা এনশিওর করবে কে এবং কিভাবে ?
    এমন নয় যে জনরোষে ভাঙ্গচুর গ্রেপ্তার আমি সমর্থন করছি। জাস্ট জানতে চাইছি। জনতা মিছিল করবে প্রতিবাদ করবে কিন্তু আক্রমণ করবে না এ কে এনশিওর করবে ? পুরোটা বয়েলিং পয়েন্টের নিচে থাকা কিভাবে এনশিওর হয় ?
    আমার প্রত্যক্ষ রাজনীতির কোনো অভিজ্ঞতাই নেই। যাদের আছে তাদেরকেই প্রশ্ন করছি। আশা করি কেউ অন্যভাবে নেবেন না।
  • Ishan | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৮165912
  • আমি এখানে পড়েছি।

    http://indiatoday.intoday.in/story/hypocritical-vivek-and-riteish-never-objected-to-rape-joke-in-grand-masti/1/309701.html

    Defence lawyer A.P. Singh, obviously a man very upset with his inability to save any of his clients in the gangrape case, gave vent to his anger by saying: "Let us see if they can stop rapes in Delhi with this verdict."

    এইটুকু কবিতার সঙ্গে মেলে। বাকিটা "মনে হয়" বলেননি। বললে লিখত। অবশ্য সেন্সরও করে থাক্তে পারে। কিশানু লিখলে জানা যাবে।
  • Az | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৪165910
  • এইরকমই ভাবে আমাদের মহান সমাজ।
    মেয়েরা কোনোরকমে লুকিয়ে চুরিয়ে বাঁচতে পারলেই যেন ধন্য, তাদের অধিকার ইত্যাদির ফ্যাচাং এদের অসহ্য লাগে।
  • Ishan | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৩165908
  • প্রথম বাক্যটা পড়েছি। বাকিটা মনে হয় বলেননি। কোথায় পড়লে?

    কবিতা কৃষ্ণন বলেছেন দেখলামঃ "How will the death sentence in this one case make any big difference? The argument that it is a deterrent for all other cases simply doesn't cut ice, as research shows otherwise," says Kavita Krishan, secretary of the All India Progressive Women's Association and one of the most prominent voices during the December protests.
  • kumu | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৩165909
  • কৃশানু এটা কোথায় পেলেন?
  • Az | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫২165907
  • মানে বলতে চাইছিলাম এদের দাম খুব অল্প, এদের বাতিল করা যায়, খরচ করে ফেলা যায়।
  • Az | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫১165906
  • এইসব বিচারে আলোচনায় যে টোনটা বার বার উঠে আসে, সেটা হলো---মহিলা নাগরিকদের দাম নেই, তাদের স্পেয়ার করা যায়। তাদের যেকোনো সময় পুড়িয়ে বা গলা কেটে মেরে ফেলা যায়, সম্মান বজায় রাখতে। অথবা "আনন্দলাভ" করতে।
    কারণ এরা তো ছত্রাকের মতন, আনালে বিনালে জন্মাচ্ছে আর বাড়ছে, এদের দাম কী? সুবর্ণময় চন্দ্রবদন পুত্রদের মতন তো এরা না, যারা একদিন ধ্বজা ওড়াবে,ধারা রক্ষা করবে।
    এই আমাদের মহান কালচার। ঃ-(
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৭165905
  • থ্যাংকুমু, আম্মো অরণ্যের ফ্যান - মাসাইমারা থেকে সুন্দরবন -অরণ্যের কোন তুলনা নাই :-)
  • কৃশানু | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৫165904
  • এটা সত্যি?
    The defense lawyer of the delhi gang rape convicts said, “Let’s see if they can stop rapes in Delhi with this verdict.Why don’t people first control their daughters?,” and “I’d burn my daughter alive if she was having pre-marital sex,roaming around with her boyfriend at night.”
  • kumu | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৯165903
  • সিইও বা অন্য কিছু, আমি অরণ্যের ফ্যান।
  • Ishan | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৬165902
  • লিখলাম বটে, কিন্তু প্রশাসনের উপরেও কতটা এবং কিরকম চাপ ইত্যাদি দেওয়া যায় ভাবা দরকার। কালকেই দেখলাম, জনতাকে ঠান্ডা করতে প্রধানধিক্ষিকাকে গ্রেপ্তার করা হল। স্রেফ জনরোষ ঠান্ডা করার জন্য গ্রেপ্তার -- এ কি একটা গ্রহণযোগ্য পদ্ধতি?

    এমনিই লিখছি, খাপছাড়াভাবে।
  • 4z | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৫165901
  • ডেফিনিটলি কিছু একটা হয়েছে। কি? সেটাই জানতে চাইছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত