এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২৫166020
  • আর মামু, আর আমাদের শাইনিং দের এত স্বচ্ছতা, গণতান্ত্রিকতা নিয়ে কোন রাজনীতিটা হচ্ছে ? নিজেদের মত করেই ?
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২০166019
  • নৈতিক অবস্থানটাও নিয়েই ফেলি। বাদ থাকে কেন। গ্রামের রাজনীতির সংস্কৃতি অনেককিছুই বেশ খারাপ। মাতব্বরি খারাপ। জোর ফলানো খারাপ। সংকীর্ণতা খারাপ। মবত্ব তো এর অবিচ্ছেদ্য অংশ, ছোটো থেকেই দেখছি।

    গ্রামের কমিউনিটি সেন্স অনেক ক্ষেত্রেই বেশ ভালো। গ্রাম্যতা খুবই ইনোভেটিভ, অনেক ক্ষেত্রেই, বিশেষ করে জীবন-যাপনের প্রকরণের ক্ষেত্রে। লোকে লোককে দেখলে মুখ ব্যাজার করে চলে না গিয়ে চাট্টি বাজে বকে, এগুলো ভালো। এগুলো রাজনীতিতেও আসে।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১৮166018
  • আমার প্রশ্ন এই 'অ্যাপোলিটিকাল' রাজনীতিটুকুরও অভাব নিয়ে। দিল্লির ক্ষেত্রে সেটা হয়েছিল। হরিয়ানার ধর্ষণ কি কামদুনির ক্ষেত্রে সেটা কতটা কী হয়েছিল বা হচ্ছে ? হচ্ছে, খুব কম স্কেলে। হলেও তা তাৎক্ষণিক, লং টার্মে সাসটেইবল কিছুনা, কোন ক্ষেত্রে ( যেমন হরিয়ানা), তাৎক্ষণিকও নয়।
  • ন্যাড়া | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১৭166017
  • প্লিজ, আর বলবেন না। ধর্ষকদের জন্যে মন কেমন করছে। আহা রে!

    আবার ওদিকে শরদিন্দু আর শীর্ষেন্দু মনে হচ্ছে শূলে চড়াই।

    ভাগ্যে আছিল গুরু, তাই আজও মনে হয় বেঁচে আছি, ঠান্ডা হাওয়ায় নিশ্বাস নিচ্ছিস। সব প্রায়োরিটিজ একদম ঠিকঠাক থাকছে।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১২166016
  • নানা নৈতিক অবস্থান নিইনি তো। "অস্বচ্ছ"টাও ঠিক নৈতিক টার্ম নয়। অন্যরকম করে বলি। ধরুন, গ্রামে স্বমী-স্ত্রীর খুব কোঁদল হচ্ছে। এবার পাড়ার চাট্টি মাতব্বর কারো পরোয়া না করে সেটাকে মিটমাট করার জন্য মিটিং ডেকে ফেলল। সেটা গ্রামের রাজনীতির অংশ।

    এবার এটা কি খারাপ? আমি কোনো নৈতিক অবস্থান নিচ্ছিনা। কিন্তু আমাদের লিবারেটারিয়ান মতবাদের সঙ্গে এটা একেবারেই যায়না। আমাদের কাছে এটা "ব্যক্তির অধিকারে নাক গলানো" বা ওই জাতীয় কিছু।

    এটা একটা উদাহরণ। ইচ্ছে করেই এক্সট্রিম একটা নিলাম। মোদ্দা প্রতিপাদ্যটা হচ্ছে, ভাষা দুটো আলাদা। "ভালো" বা "খারাপ" টা একেবারেই প্রতিপাদ্য না।

    অন্যরকম করেও বলা যেত। মুজতবা লিখেছিলেন। গ্রামে একটি মেয়ে একটা ঝাঁকা মাথায় তুলবে বলে দাঁড়িয়ে আছে। একটা লোক যেতে যেতে দেখল। দাঁড়িয়ে পড়ে হাতের ব্যাগটা নামাল। ঝাঁকাটা ধরে মেয়েটার মাথায় তুলল। এবং তারপর চলে গেল। দুজনে একটা বাক্যও বিনিময় হলনা। কেউ কাউকে থ্যাঙ্কিউ দিলনা। এটা কি শহুরে দৃষ্টিভঙ্গী থেকে দেখলে "অভদ্রতা" মনে হবে। কিন্তু ভাষা দুটোই আলাদা। এইটাই এখানে প্রতিপাদ্য। নৈতিক অবস্থান আমার নিশ্চয়ই কিছু আছে, কিন্তু সেটা এই সিরিজে প্রকাশ করি নাই।
  • 8 | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০৮166015
  • অ্যাপোলিটিকাল রাজনীতি হচ্ছে তো। সভ্য শিক্ষিত সমাজে মরালিটি ও পলিটিকাল কারেক্টনেসের দায় থেকেই হচ্ছে - ফেসবুক মোবিলাইজেশন, টুইটার বিক্ষোভ, পেপার এজিটেশন, সোসাল মিডিয়ার ধিক্কার, অনলাইন পিটিশন এসবই হচ্ছে। এগুলোকেই শাইনিং পপুলেশনের কালেকটিভ জাজমেন্টের স্টান্স বলে মানাও হচ্ছে। মোহনদাস গান্ধীও এইপ্রকার সুসভ্য উপায়ে প্রতিবাদের নজির বহুবার শাসনতন্ত্রের কাছে পেশ করেছেন।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০৭166014
  • সেদিনই কোথায় পড়লাম, গার্ডিয়ানের লেখাটাতেই কি, বেশিরভাগ ধর্ষকেরই দেখা গেছে খুব ট্রাবলড, অস্বাভাবিক শৈশব, কৈশোর হয়।
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০৬166013
  • অক্ষদার কথাটা আমারও মনে হচ্ছে। দু বছরের বাচ্চা। বিহারে শ্বশুরবাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে আসার সময়ে ওর বউ বলেছিল, যদি সত্যি অপরাধী হয়, তা হলে যেন ওকে গুলি করে মারা হয়।

    আর বোধ হয় কেউ খোঁজ নেয় নি ওর পরিবারের। এই বাচ্চাটা একদিন বড় হবে। এ-ও কি খবরের কাগজের হেডলাইন হয়ে যাবে একদিন?
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০৫166012
  • নিম্নবিত্তের রোজের সারভাইভ্যালটাই তো একরকমের রাজনীতি, যেখানে রোজই হয়তো কোন উচ্ছেদের সাথে, ছাঁটাইএর সাথে, কাজ না পাওয়ার সাথে, কাজের জায়গায় হেনস্থা ইঃ র সাথে লড়তে হচ্ছে।
  • 8 | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০০166011
  • রেটোরিক হিসেবেও, কলকাতাতে চিরদিনই কামদুনির চেয়ে বেশি ধর্ষণ হয়ে এসেছে, সামগ্রিকভাবে। আর্বান ক্যাপিটাল সিটিতে ক্রাইম ও ক্রিমিনালের ডেনসিটি সর্বদাই বেশি। আপত্তি আছে?
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫৮166010
  • আচ্ছা এই চারজনের একজনের বোধহয় একটা ছোট বাচ্চাও আছে। কী জানবে সে তার বাবা কোথায় গেল? কী করেছিল? কীভাবে স্বাভাবিক মানুষ হবে সে? ধর্ষক, খুনী আমার বাবা। মুখটাও ছবিতে ছাড়া কোথাও আর মনে নেই। কাউকে জিগাচ্ছিনা, আপন মনেই বলছি খানিক।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫৭166009
  • আমাদের এই নৈতিক আপারহ্যাণ্ড নেওয়ার ব্যাপারটাও ঠিক মানতে পারলাম না। গ্রামীণ কি নিম্নবিত্তের রাজনীতি মানে প্রমিসিং কিছু না, অগণতান্ত্রিক, অস্বচ্ছ একটা ব্যাপার, অন্যদিকে আমাদের সবকিছু খুব স্বচ্ছ, গণতান্ত্রিক, তাই আমরা ওদের রাজনীতিতে অংশ নিতে পারছিনা, মিল মিশ খাচ্ছে না, এটা কেমন একটা লাগলো। আর আমাদের শাইনিং দের এত স্বচ্ছতা, গণতান্ত্রিকতা নিয়ে কোন রাজনীতিটা হচ্ছে ? নিজেদের মত করেই ?
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪৪166008
  • ওহো হরিয়ানা আর দিল্লী টা রেটোরিক। স্থানিক দূরত্বটা বোধগম্যভাবে কাছাকাছি হবার জন্য। নইলে কামদুনির ধর্ষণ কলকাতায় হবেও বলা যেত। কিন্তু রেটোরিক হিসেবে জমবেনা। এই এখন, লিখতে লিখতেও আমার মনে হচ্ছে, কামদুনি, সে অনেক দূরে। নন্দীগ্রাম যেমন অনেক দূরে ছিল। এইসব আর কি।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:৪২166007
  • ওরকম না। যদি গ্রামের দিকে যান দেখবেন বেশিরভাগ লোকেরই একটা রাজনৈতিক পরিচয় আছে। পারিবারিক কারণে হতে পারে, ক্লাবগত বা বা পাড়াগত কারণে হতে পারে, আছে। এবার সেই রাজনীতি একেবারেই প্রমিসিং কিছু না ("ভালো" কিছু না লিখতে যাচ্ছিলাম, কিন্তু মরাল জাজমেন্ট হয়ে যাবে বলে লিখলাম না)। অন্যের পুকুর থেকে মাছ ধরে আনা, তেড়ে মাইক বাজানো, জমির দখলদারি এমনকি পাড়ার পুজোর অধিকার -- সবই সেসবের অংশ। রুটি-রুজি সারভাইভ্যালও অবশ্যই এর অংশ। মানে ধরুন, অমুক ঝান্ডা ধরলে আমার একটা জবরদখল দোকান হবে। বা পাট্টা পাব। এসবে প্রায় সব লোকই কোনো না কোনো ভাবে যুক্ত।

    এবার এর বেশি অংশটাই আমরা অপছন্দ করি। সেটা মূলতঃ নৈতিক কারণে। আমরা গণতন্ত্র, স্বাধীনতা, এসবে বিশ্বাস করি। লোককে "ধরা" অপছন্দ করি। কাস্টমার সার্ভিসে বিশ্বাস করি। স্বচ্ছতায় বিশ্বাস করি। আমাদের চালু পলিটিকাল স্পেসে এগুলো নেই। আগে তা নিয়ে বিশেষ সমস্যা হতনা, কারণ, এই ধারণাগুলো আমাদের মধ্যবিত্তের মনে তেমন শক্তপোক্ত ছিলনা। এখন হয়, কারণ ধারণাগুলো তৈরি হয়েছে। সেখানে হোঁচট খেলে আমরা রি-অ্যাক্ট করি।

    এবার এর কোনটা ভালো কোনটা খারাপ, অ্যাবসলিউট মরাল জাজমেন্ট দেওয়া ভারি শক্ত। বেঁচে থাকার জন্য লোকে যা করছে, তাকে খারাপ বলি কোন যুক্তিতে। আবার গণতন্ত্র, সমানাধিকার এসবে আমি বিশ্বাস করি, সেই বা খারাপ হবে কোন আক্কেলে।

    সমস্যাটা হচ্ছে অন্যত্র। এই দুটো স্ট্রিম একেবারে আলাদা হয়ে যাওয়ায় দুই ধরণের পৃথিবী তৈরি হয়ে গেছে। সেই দুই ধরণের সিনেমা হলের মতো। একদিকে মাল্টিপ্লেক্সে চলে আর্বান মুভিজ, মাছ-মিষ্টি-মোর। অন্যদিকে গ্রামের হলে চলে জিতের "বই"। কোথাও কোনো কানেকশন নেই। কোনো যোগাযোগ নেই। দিল্লীর যে ছেলেগুলি খুন করল, তাদের আমরা জাস্ট চিনিনা। ওরাও চেনেনা আমাদের। যদিও আমরা একই সমাজে বসবাস করি। এটা ঠিক যে অর্থনীতির কারণেই হচ্ছে তা নয়। আসলে সমাজটাই দু-তরফে জল-অচল হয়ে গেছে।

    এইটার কোনো অ্যাবসলিউট সমাধান আমার জানা নেই। তবে, ওই আর কি যা বলছিলাম, গণতন্ত্রিক মূল্যবোধের স্বপক্ষে যদি একটা সেকশন থেকে আওয়াজ উঠতে থাকে, তাহলে হয়তো এই দূরত্বটা কমবে একটু একটু করে।
  • 8 | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০২:২৮166006
  • ঈশান বারবার হরিয়ানার আজকের রেপ একদিন দিল্লীতে গিয়ে পড়বে গোছের ভয় দেখাচ্ছে কেন? দিল্লী বরাবরই ভারতের রেপ ক্যাপিটাল।
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪৮166005
  • না না ব্যাপারটা মোটেও এরকম না। মোটেও নিম্ন, নিম্ন-মধ্যবিত্ত রোজ রাজনীতি করছেন না। কিন্তু করার পোটেনশিয়াল আমাদের থেকে ঢের বেশি।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৩166004
  • নিম্নবিত্ত নিজেদের সমস্যা নিয়ে অনেক বেশি ব্যস্ত, তাঁদের সমস্যাও আমাদের থেকে অনেক বেশি। নানা ইস্যু নিয়ে ইন্ভলভড হবার সুযোগ তাঁরা চাইলেও অন্তত করতে পারেন না, সেটা অনেকটাই বিলাসিতা ওঁদের কাছে। তবে নিজেদের রোজের হন্ট করার সমস্যাগুলো নিয়ে, সারভাইবলের সমস্যা নিয়ে তো রাজনীতি করেনই।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩২166003
  • একটাও ধর্ষণ না হলে হতাশ হতাম না। আর ভারত-বাংলাদেশের বর্ডার না থাকলে। আপাততঃ এই। এটা সুখের টইতে লিখে দেব।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩১166002
  • আকা অকারণে বিদ্রূপের রাস্তা নিয়েছে। নিক। আমি সিরিয়াসলিই উত্তর দিই, যে, কথাটা একেবারেই তা নয়। আপনার সময়ের অভাব আছে, ঠিক আছে। দিল্লী নিয়ে আলোড়িত হচ্ছেন তাও ঠিক আছে। কিন্তু শুধু তথ্য হিসেবে মনে রাখবেন হরিয়ানা থেকে দিল্লী খুব বেশি দূরে নয়। এবার যা খুশি করুন। কি করবেন বলার আমি কে?
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩০166001
  • হ্যাঁ ইশানকেই জিজেঞ্স করেছিলাম। হতাশা তো বুঝলাম কিন্তু কিরকম হলে ইশান হতাশ হত না?
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৯165999
  • ও হ্যাঁ, এখানে জনতাকে পলিটিসাইজ করার কোন দায় আমারো পড়েনি। ঃ)
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৯166000
  • অন্যটার উত্তরও দিয়ে দিই। নিম্নবিত্তদের মধ্যে খুব কমই শিক্ষা বা স্বাস্থ্যের দাবীতে মুখর। তাঁদের রাজনীতিটা হয় মূলতঃ প্রতিদিনের বেঁচে থাকার জন্য। যেমন, কালকেই উচ্ছেদ করে দেবে না তো? বা, ইউনিয়ন করলে রিক্সা চালাতে পারব। -- এই ধরণের ধারণার উপর।

    শিক্ষা বা স্বাস্থ্যের দাবী, এগুলোও চালু রাজনীতির বৃত্তে একটু বহিরাগতই মনে হয়। অবশ্য এই মুহূর্তে সেটা নাও হতে পারে। আমি সঠিক জানিনা।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৮165998
  • বুঝলাম দিনে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী যেকটা অপরাধ হচ্ছে তার প্রতিকটার জন্য সমান কনসার্ন না দেখান তাহলে কোন একটি দেখিয়ে লাভ নেই। যেমন দিল্লির ঘটনায় পথে না নামলে কাম্দুনিতে নামবেন না, কামদুনিতে হাঁটলে হরিয়ানাতেও হাঁটুন, হরিয়াণা তে হাঁটলে সবার স্বাস্থ্যর জন্য হাঁটুন। এত হাঁটলে নিজের কাজের জন্য অন্য কাউকে নিযুক্ত করতে হবে। যাঁরা এসব করেন তাঁদের একবার দেখার ইচ্ছে আছে। কি করে টাইম ম্যানেজ করেন। কেউ জানলে জানাবেন।
  • Az | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৭165997
  • আরে রে রে রে! আমি তো ভেবেছিলাম "ওঠো জাগো চন্ডাল ভারতবাসী গুরু ভারতবাসী মূর্খ ভারতবাসী পন্ডিত ভারতবাসী ধনী ভারতবাসী দরিদ্র ভারতবাসী জাগো জাগো জাগো, নিজের পথ বুঝে নাও, প্রাপ্য বুঝে নাও " বলে একটা আহ্বান এলো বুঝি!!!! ঃ-)
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৫165996
  • আকা কি আমাকে বলল? আমার কোনো রাগ অভিযোগ কিছুই নেই। একটু আধটু হতাশা আছে ঠিকই। ফলে কে কি করলে ভালো হত আমি বলার কেউ নই। (অন্য কাউকে প্রশ্ন করে থাকলে ইগনোর)।

    আর নিম্নবিত্ত মানুষদের ১০০% কিনা জানিনা, বেশিরভাগই কোনো না কোনো ফর্মে রাজনীতি করেন। ওই মিছিলে টিছিলে যাওয়া আর কি।
  • san | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৪165995
  • উত্তর কাল দেখব এবার জনতাকে অব্যাহতি দিলম :-)
  • san | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৩165994
  • ঈশান - বুঝেছি।
  • san | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২১165993
  • ১০০ % নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্ত সবার জন্য শিক্ষা / স্বাস্থ্যের দাবিতে অ্যাকটিভলি ইনভলভড ? শাইনিং আর কজন ? তারা বাদ দিয়ে বাকি সমস্ত ভারত ইনভলভড ?
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:২০165992
  • আর আরেকটা কথা। মেনলি স্যানকে। লিখতে ইচ্ছে হল তাই লিখলাম। কাউকে পলিটিসাইজ করার বা এলিয়েনেশন কাটানোর বা উদ্বুদ্ধ করার কোনো ইচ্ছা কিন্তু আমার একেবারেই নেই। পরিষ্কার করে বলে রাখলাম।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৮165990
  • তাহলে জনগণ নয় প্রভাবশালী জনগণ সব বিষয়ে মুখ খোলেন না বলে রাগ বা অভিযোগ। কিন্তু এনারা কি করলে বেশ ভালো হত? কোন একটা ঘটনা ঘটলেই গুরুতে গুরুত্ব সহকারে লিং দিয়ে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত