এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৪166230
  • আমার ধারণা আমাদের প্রত্যেকের মধ্যেই মব হবার উপাদান মজুত। বিভিন্ন ট্রিগারের অপেক্ষায় কেবল।
  • cm | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫২166229
  • মব হইল বান্দরের বংশধর অনুকরণপ্রিয়।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫১166228
  • একটা জিনিস জানতে ইচ্ছা করে। এই মব কি দিল্লি রেপ কাণ্ড নিয়ে ফাঁসি চাই বা ফাঁসির উল্লাসেও অংশ নেয় ? কোন ওভারল্যাপ আছে ?
  • Tim | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৪166226
  • না আমারও অবিশ্বাস্য লাগেনি। এইরকম আচরণ ও কথাবার্তার ধরণ কলকাতার বহু মহল্লাতেই অনেকদিন আগে থেকেই আছে।
    আর মব যে কি জিনিস তার খনিক অভিজ্ঞতা আছে আমার। ও ব্যাপার না দেখলে বোঝা মুশকিল।
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২১166225
  • সে'র ঘটনাটা গা গোলানো কিন্তু বিশ্বাস করতে অসুবিধে হচ্ছেনা। এগুলো থেকে মনে হয় আমাদের সব সামাজিক আচরণ, নৈতিকতা, বোধ এগুলো কত আলগা, একটা কালেক্টিভ অ্যাপ্রুভাল বা ডিসয়াপ্রুভালের ওপর দাঁড়িয়ে আছে মাত্র।
    আর আমিও রেপের হুমকি পেয়েছি, হইনি যে সেটা স্রেফ চান্স।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৬166224
  • একটা জিনিস জানার ছিল।
    বরদাং এর উচ্চারণ কি ভরদাং ?
    আর বাহু(নাকি বহু)বলধারিণীম কি ভাহুবল ?
    রেফঃ বন্দেমাতরম।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৩166223
  • *সেগুলোর
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৮166222
  • সেদিন কারেকশনাল হোম নিয়ে কথা হচ্ছিল না ? সেগুলো খুব খারাপ অবস্থা নিয়ে ...

    আজ এইটা দেখছিলাম। http://ricakolkata.org/history.html দেখে শুনে, ফ্যাকাল্টিদের লিস্ট দেখে তো মনে হল ভালোই উদ্যোগ। তারপরেও এই অবস্থা কেন ?
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৭166221
  • দমদি, সকালেই উত্তর দিয়ে দিয়েছি তো।
  • cm | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪৫166220
  • হীরক 13 Sep 2013 -- 04:00 PM
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪০166219
  • কোন টই?

    পাই/ইন্ডো, একটা মেইল করেছি। একটু দরকার।
  • cm | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৫166218
  • স্কুলে ভ্যান্ডালিজমের সমর্থনেও টই-এ পোস্ট পড়ে গেছে! খাসা।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১১166217
  • সে, এই পোস্টটা ফেবু গ্রুপে শেয়ার করতে পারি ?
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১০166216
  • সে র ঘটনাটা কী সাঙ্ঘাতিক !!! রেপ বেশিরভাগ ক্ষেত্রেই একটা শিক্ষা দেবার ঘটনা, সোহেলের ঘটনাটাও মনে পড়ে গেল, কিন্তু এইভাবে, দিনেদুপুরে, পাড়ার লোকের মদতে, কাউন্সিলর এবং এতটা নির্ল্লজ্জ ভাবে ....!
    এখন কি ঐ কাউন্সিলরের নাম ধাম, স্থান, কাল জানিয়ে ( বা, সেরকম মনে হলে গোপন করে) কিছু লেখা যায় ? আপনিই লিখুন না।

    দমদির দেওয়া খবরদুটো পড়ে বলতে ইচ্ছে করছে সত্য সেলুকাস।
  • sosen | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪১166215
  • না না। দমুদি। ওই সে গ্রাফিক বর্ণনার কথা বললেন, আমার কাউন্সিলারকে কল্পনা করে হাসি পেল। একটা টাকমাথা লোক, জনসমক্ষে রেপ করার প্রাণপণ চেষ্টা করছে। ভেবেই হাসি পেল। পৃথিবীতে কি না হয়।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৭166214
  • আমাদের একজন বলির পাঁঠা দরকার ছিল, আমরা পেয়েছি হেলেন সরকারকে। যে পুলিশকে আমরা নিষ্ক্রিয় বলি, অপদার্থ বলি, সেই পুলিশ প্রচন্ড সক্রিয় হয়ে গ্রেপ্তার করে নিয়ে গেছে হেলেন সরকারকে। যাদের আমরা দক্ষ হাতে ভেঙে গুঁড়িয়ে দিতে দেখেছি কম্পিউটার, টেলিফোন, টেবিল, চেয়ার তাদের পুলিশ এখনও গ্রেপ্তার করার প্রয়োজন মনে করে নি। তবে কর্তব্যপরায়ণ হেলেন সরকারকে তাঁর ১১ বছরের মেয়ের সাথে ফোনে কথা বলতেও দেয় নি।

    http://www.ebela.in/details/11102-1537210.html
  • সে | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৪166213
  • বছর দেড়দুই আগে আফ্রিকার কিছু কিছু দেশে (মূলত রিপাবলিক অফ সাউথ আফ্রিকাতে) লেসবিয়ানদের "সোজা" করবার জন্যে যে "কারেকটিভ্‌ রেপ" প্রচলিত আছে- সে নিয়ে মিডিয়ায় খুব হৈ চৈ করে একগাদা ডকুমেন্টারি বানানো হয়েছিলো।
    তখনও এই বিশেষ ঘটনাটা আমার মনে পড়ে গেছল। কারণ কেমন যেন ঠেকছিলো যে এটা শাস্তি প্রদানের একটা মেথড। তা সে সাউথ আফ্রিকাই হোক বা জিম্বাবুয়ে বা পশ্চিমবঙ্গ।
    আগের লেখাটা লিখতে লিখতে কিছু কথা লিখতে ভুলে গেছলাম। সেটা হচ্ছে যে সব রেপ সমান নয়। গ্যাং রেপের ক্ষেত্রে একটা টিম ওয়ার্ক থাকে সঙ্গে লিডারশীপ। গার্ডিয়ানের ঐ আর্টিকলটা দেখে যেটা বারবার মনে হচ্ছিলো সেটা হচ্ছে যে জুভেনাইল ক্রিমিনালটি সবচেয়ে বেশি নিষ্ঠুরতা দেখিয়েছে সম্ভবত অতি উৎসাহে। ১৬ই ডিসেম্বরের রাতে যে জঘন্য নারকীয় ঘটনা ঘটছিলো সেখানে সে সোৎসাহে ইন্ধন তো জোগাচ্ছিলোই উপর্যুপরি বাড়াবাড়িও করেছিলো (রডের ব্যবহার, ইঃ)। দলের পান্ডা সে ছিলো না কিন্তু দলে নিজের গুরুত্ব প্রমাণ করতে চাইছিলো (পুরোটাই "হয়তো")।
    এই প্রতিটি ক্রিমিনাল এককভাবে কোনো মহিলাকে হয়ত ধর্ষণ করতে সাহস পেত না কিন্তু যখন এরা দলবদ্ধভাবে কাজটা করেছে তখন শুধু ধর্ষণই নয় আরো একধাপ এগিয়ে জোড়াখুনের চেষ্টা করেছে যার ফলে একজন খুন হয়েছে।
    শহরতলীর যে ঘটনাটা একটু আগে লিখেছি সেইটার সঙ্গে এই দিল্লীর ঘটনার মিল ও অমিল দুটোই আছে। যেহেতু প্রত্যক্ষ ঘটনার অভিজ্ঞতা আছে সেইহেতু অন্য ঘটনার সঙ্গে বারবার তুলনা করে ফেলি।
    আমার কেমন যেন মনে হয় শহরতলীর এই বিশেষ "কারেকটিভ রেপের প্রচেষ্টা (নাকি রেপ?)" টাতে প্রতিটি মানুষ যারা সমর্থন করেছে এবং ইন্ধন জুগিয়েছে তারাও টিমওয়ার্ক করে গেছে। হয়ত হাস্যকর শোনাবে কিন্তু এই রেপের টিমওয়ার্কে বেশ কয়েকজন মহিলা ছিলো। পালের গোদা লোকটি নিজেই মারধোর শ্লীলতাহানি এইসব করে যাচ্ছিলো এবং যদি মেয়েটি পালাতে না পারত হয়ত প্রাণেও মারা পড়তে পারত। সেইটা হয়নি তাই এই ঘটনার গুরুত্ব অপেক্ষাকৃত কম। এই ঘটনাটা সেই কারণেই "রেকর্ডেড" নয় এবং স্ট্যাটিস্‌টিক্সে নেই।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৮166211
  • আর সুষেণের কি আমি বিশ্বাস অবিশ্বাস কোনওটাই করতে পারছি না দেখে হাসি পেল?
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৭166210
  • স্বামীবাবু স্ত্রীকে পেটাচ্ছে, যথেচ্ছ খাবলাচ্ছে প্রকাশ্যে এ জিনিষ দেখেছি। কিন্তু কাউন্সিলার স্রেফ ঐ ক্ষমতাটুকুর জেরে এরকম আচরণ করছে আর গাদা গাদা মহিলা পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে এবং উসকাচ্ছে ....... এতটা সত্যি কেমন অবাক লাগছে।
  • sosen | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৯166209
  • আমার কেমন হাসি পেল। কিন্তু আমায় -ও তো " রেপ করে ফেলে দেব " এরম কথা শুনতে হয়েছে। বউ পেটাতে এবম তারপর প্রায় রেপ করতে করতে বাড়ি নিয়ে যেতে দেখেছি। আরো একটু নিম্নমুখী গেলে এরম কিছু দেখতে পেতাম হয় তো।
    রেপ করা, করার হুমকি দেওয়া, শারীরিক ইঙ্গিতপূর্ণ গালাগালি দেওয়া-এমনি -ই হায়ারার্কি তো। টপ ডাউন।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৬166208
  • ::-O
    এটা পড়ে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। অথচ চোখে দেখা বলে অবিশ্বাসও করতে পারছি না।
  • সে | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৯166207
  • আজ শনিবারের বাজার হাত প্রায় ফাঁকাই বলা চলে। একটা ঘটনার আই উইটনেস ছিলাম সেটা এখন লিখব। কিন্তু তার আগে সতর্কীকরণ - এই লেখাটা পড়ে গা গুলোতে পারে, বা অন্য কোনো অস্বস্তি অসুবিধা, ইঃ। কাজেই অসুবিধা থাকলে না পড়তেই অনুরোধ করছি। খুব গ্রাফিক কিন্তু।

    এটা "ধর্ষণের ঘটনা" নাকি "প্রায় ধর্ষণের ঘটনা" এই নিয়ে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু এটা স্বচক্ষে দেখা কান্ড। গুছিয়ে লিখবার চেষ্টা করছি।
    তখন বাম জমানার শাসন তুঙ্গে। পাড়ায় পাড়ায় লাল পতাকা। এমনকি পার্টি অফিসটাই ছিলো ল্যান্ডমার্ক। এমনি শহরতলীর* একটা পাড়া দিয়ে সন্ধের মুখে যাচ্ছিলাম। তো দেখি হাল্কা আকারের ভিড়। ভিড়্টা দেখেই স্বভাবত কৌতুহল হল। কিসের ঝামেলা হচ্ছে সেটা মুখ বাড়িয়ে দেখে নিতে গিয়ে দেখি একটা নিম্ন মধ্যবিত্তটাইপ বাড়ির মুখে কান্ডটা ঘটছে। সবাই উঁকি ঝুঁকি মারছে। দরজার সামনেই সিঁড়ি এবং মূল গন্ডগোলটা ঐ সিঁড়িতেই। তো ঠেলেঠুলে আরেকটু ভেতরে গেলাম। মারাত্মক কিছু চেঁচামেচি তেমন হচ্ছিলো না কিন্তু সিঁড়িতে বেজায় অন্ধকার। তখনো বিকেলের আলো অল্প ছিলো, কিন্তু অন্ধকার অন্য কারণে, সিঁড়িতে প্রচুর মহিলা ও লোক ভিড় করে ঝুঁকে রয়েছে। একটা অল্পবয়সী মহিলাকে চুলের মুঠি ধরে চড় মারছে একটা লোক। তাতে দেখলাম বাকি জনতার (যারা সিঁড়ির ওপরের ধাপে, সেখানে আবার প্রচুর মহিলারাও বর্তমান) বেশ সায় আছে। মহিলা দেখলাম ছাড়াবার চেষ্টা করছে কিন্তু চুলের মুঠি লোকটার হাতে। মহিলা চেঁচাচ্ছে। লোকটাও মারতে মারতে মহিলাকে তুই তোকারি করে গালি তো দিচ্ছেই আবার এও বলছে দেখবি? আমার **** দেখবি? দেখাবো? তোকে এখন রেপ করব, ইঃ
    প্রথমটায় আমি ভেবেছিলাম যে এটা পারিবারিক ঝগড়া। মহিলা ঐ লোকটার বৌ। পাশের একজনকে জিগ্যেস করলাম কেসটা কি? ডোমেস্টিক ভায়োলেন্স? বৌকে পেটাচ্ছে? - না না বৌ ফৌ নয়। ও তাহলে চুরি ফুরির কেস? চোর ধরা পড়েছে? তাহলে পুলিশে দিন এভাবে মারবার কি দরকার? তো লোকটা এবং পাশের একজন বলল, না চুরি ফুরিও নয়। মেয়েটা ঐ বাড়িতেই কোনো একটা ভাড়াটের আত্মীয়, এবং যে পেটাচ্ছে সে ও আশেপাশের ফ্ল্যাটে ভাড়াটে। শুধু তাই নয় পেটানোর দায়িত্বে যে লোকটা সে এই এলাকার কাউন্সিলার।
    কাউন্সিলার বলেই যে সে মহিলাটিকে পেটাবে এবং, সর্বসমক্ষে রেপ করতে চাইবে এটা আমার মাথায় ঠিক রেজিস্টার করছিলো না।
    এদিকে সেই কাউন্সিলার তখন মেয়েটাকে শুইয়ে উল্টে ফেলেছে। সিঁড়ির ওপরের দিকের ধাপে মেয়েটার পা এবং মাথা (মাথাটায় চুলের মুঠি কাউন্সিলারের হাতে) চারপাঁচ ধাপ নীচে। ফলে সে চিৎ অবস্থায় এবং তাকে হিড় হিড় করে নামিয়ে আনছে কাউন্সিলার (চেহারা দেখে ভিড়ের মধ্যে মনে হলো বয়স আন্দাজ এই ধরুন তিরিশ বত্রিশ বছর, দোহারা চেহারা মাথার সামনে অল্প টাক, নামটাও জেনে নিয়েছিলাম - এখনও মনে আছে নাম ও পদবী)।
    এবার কাউন্সিলার মেয়েটাকে মারবার নতুন পদ্ধতি নিলো। বুকে খামচাতে লাগল। যেটা আগে লিখিনি সেটা হচ্ছে যে মেয়েটা পরেছিলো সালোয়ার কামিজ। কোনো চাদর ছিলো না। মাথা নীচে পা ওপরে হওয়ায়, সালোয়ারটা বেশ অনেকটাই গুটিয়ে গিয়ে পা প্রায় হাঁটু অবধি দেখা যাচ্ছে এবং কামিজ ও উল্টে গিয়ে পেট দেখা যাচ্ছে। মেয়েটা যেই বুকে হাত চেপে রাখবার চেষ্টা করছে কাউন্সিলার অমনি চুলের মুঠিতে হ্যাঁচকা টান মারছে। টান খেলেই মেয়েটার হাতদুটো মাথায় চলে যাচ্ছে তখন কাউন্সিলার বুকে খামচাচ্ছে। আবার কোমরের বেল্ট খুলে ফেলল।
    এই ঘটনায় মেয়েটির পক্ষে একজনকেও দেখলাম না। সবচেয়ে আশ্চর্য লেগেছিলো যেটা সেটা হচ্ছে ঐ বাকি মহিলারা যারা ভিড় করে দেখছিলো তাদের দিকে দেখে। তারা কাউন্সিলারকে বলছে আরো মারুন, উচিৎ শিক্ষা দিন, ওকে রেপ করাই উচিৎ, ইঃ। বাকিরা দর্শক। এবার আরো গ্রাফিক। কাউন্সিলার এবার চুলের মুঠি ছেড়ে মেয়েটার কামিজ ছিঁড়ে দিলো। তখন কে যেন বলল, হয় কাউন্সিলার নয়ত অন্য কেউ, ব্যাস এবার আর পালাতে পারবে না।
    কাউন্সিলার নিজের প্যান্টের বোতাম/চেন খুলতে শুরু করেছে আর কি ভিড় কি ভিড় কি বলব। সবার সামনে জনসমর্থনে লোকটা রেপ করতে প্রস্তুত। আমি আর থাকতে না পেরে পাশের একজনকে বললাম এসব কি হচ্ছে? তো লোকটা বলল, মেয়েটার শিক্ষা হওয়া দরকার, বুঝলেন? প্রচন্ড বদমাইস মেয়ে। এটা ভদ্র পাড়া - ওর স্বভাব চরিত্র ঠিক নয়। ওকে পাড়া থেকে তাড়াতেই হবে।
    আমি পেছনের বিপুল ভিড় ঠেলে বেরিয়ে আসলাম। তার একটু পরেই দেখি মেয়েটাও প্রায় দৌড়েই (জানিনা কিভাবে ম্যানেজ করেছিলো) পালিয়ে যাচ্ছে। কাউন্সিলারকে কিন্তু আর দেখলাম না। তখন রাস্তার আলোয় দেখলাম, মেয়েটার কাপড়চোপড় বিদ্ধস্ত কিন্তু সেই অবস্থাতেই সে জোরে জোরে হেঁটে কোথায় যেন চলে গেল।
    আরেকটু হেঁটে দেখলাম পুলিশ স্টেশন, মেয়েটা উল্টোদিকে গিয়েছিলো থানার দিকে যায় নি। অবশ্য থানায় গেলেও ওর কি হাল হতো আমি জানি না। কারন কেস লেখাতে গেলে তো বোধহয় সাক্ষী ফাক্ষি তো লাগে। কে দিতো সাক্ষী?
    আমি আজও জানি না যে এটা রেপ কি রেপ নয়। আরো অদ্ভুত এতোগুলো লোক এবং মহিলারা কিকরে এটাকে সমর্থন করছিলো।

    রেপ যে শিক্ষা দেবার অন্যতম পদ্ধতি সেই জ্ঞানলাভ তখনই হয়ে গেল।
    এই ঘটনাটা এক দিল্লীবাসী লেখক/সাংবাদিক বন্ধুকে গল্প করেছিলাম। তার লেখার হাত খুব ভালো এবং সে এটা নিয়ে লিখতেও চেয়েছিলো ফিকশান। কিন্তু সম্ভবত লেখেনি। তখন দিল্লীর গ্যাং রেপ নিয়ে হাওয়া গরম ছিলো সে প্রসঙ্গেই এই ঘটনাটা মনে পড়ে গেছল।
    তো সে যখন লেখেনি আমিই লিখে ফেললাম। (সাহিত্যগুণ না থাকলেও ঘটনাটা রেজিস্টার্ড থাকুক কোনও একটা কোণে)।

    *শহরতলীর সেই পাড়াটির নাম লিখলাম না। সেই পাড়ার কেউ এই লেখা পড়লে তার সেন্টিমেন্টে আঘাত লাগুক এটা চাই না।
  • 8 | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৭166205
  • শাইনিং গ্রামীণ ফিউডাল সব রকম বিভাজনের পরেও সমাজে দুটো ভাষায় কথা হয়। একটা ভাষা, "অ্যাকটিভ পলিটিক্স" (বিভিন্ন রাজনৈতিক দল, যারা শাসনক্ষমতায় বা পলিসিমেকিং এ আসতে চায়) অ্যাকসেপ্ট করে ও ক্যারি ফরোয়ার্ড করে। ফাঁসি দাও, কেটে দাও ইত্যাদি। অন্যটা শাইনিং ইন্ডিয়ার কালচারাল এজুকেটেড লিবেরাল মানবতাবাদী ভাষা। যেটা এলিট বা সুশীল সমজের একটা অংশ জেনারেট করে। ধর্ষকদের শৈশবের বিপন্নতা ও ফাঁসীবিরোধী কাউন্সেলিং ইত্যাদি। যেটা কোনো রাজনৈতিক দলের পক্ষে সবসময় লাভজনক অ্যাজেন্ডা না হলেও একরকমের প্রতিবাদের রাজনীতি তো বটেই। এই ভাষার সঙ্গে প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নেওয়া বা গদি দখলের মোটিফ না থাকলেও, সমালোচনা, পলিসিমেকারদের মানবিক ও রিজনেবল নীতি/ডিসিশন গ্রহণের চাপের মধ্যে রাখার উদ্দেশ্য থাকেই। এবার ভাষা দুটো হলেও সে ভাষায় যে দুদল লোক কথা বলবে তারা সব সময় প্রেডিক্টেবল নয়। যেমন দেশের যে মাস স্কেলে বিভাজন রয়েছে, অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে - ধনী ও ধনী নয়, ক্ষমতার ভিত্তিতে - ক্ষমতাশালী ও ক্ষমতাশালী নয়, শিক্ষার ভিত্তিতে উচ্চশিক্ষিত ও নয়, রাজনৈতিক ভিত্তিতে অ্যাক্টিভিস্ট ও নয় - এর মধ্যের নানান সেট উঠে এসে আবার নিজেদের মধ্যে বিভাজিত হয়ে যেতে পারেন উপরে বলা দুটো ভাষার ভিত্তিতে। তাই শাইনিংরা ছাড়া কেউ ধর্ষকের শৈশব নিয়ে কনসার্ন না - এটা যেমন ভুল, তেমনই সব শাইনিংরা ধর্ষকদের শৈশব নিয়ে চিন্তিত এমনও নয়। অথচ ধর্ষকদের শৈশব নিয়ে চিন্তার ভিত্তিতে দেশব্যপী দুটো স্বর কিন্তু পাওয়া যাবেই। এই দুটো ভাষা, এই আমরা ওরা বিভাজন, মধ্যের জেনারেল গ্রে এরিয়া ডিস্ট্রিবিউশন মেনে নিয়েও বিচ্ছিন্নভাবে এক্সিস্টিং। আপশোষের কথা এদের মধ্যে কোনো ডায়লোগের প্ল্যাটফর্ম নেই। কারণ হয়তো ঐতিহাসিকভাবে দেখা গেছে যে মানবতাবাদী অ্যাপোলিটিকাল রাজনীতির কথা এখুনি বলা হল, বিবেক বা ঔচিত্যবোধ, পারিপার্শ্বিকের প্রভাব ও এফেক্টকারী সোস্যাল মিডিয়ার ঘরে ঢুকে আসার বাড়বাড়ন্তের থেকেই তার বেশিটার জন্ম। অ্যাকটিভ পলিট্ক্সের টেক ওভার ছাড়া এর কোনো প্রভাব ফেলার তেমন নজির নেই। গান্ধীর সময় থেকেই এই আর্জি, প্রতিবাদপত্র ইত্যাদিকে খুব গম্ভীর মুখ করে গ্রহণ করা হয় ও পরে হাসতে হাসতে ছিঁড়ে ফেলা হয়, বা রদ্দির ডাস্টবিনে। কিন্তু ক্ষমতা যে একে মান্যতা দিচ্ছে, সিরিয়াসলি নিচ্ছে সেটা বোঝাতে যত রকমের টেকনিক, সবই করা হয়। প্রয়োজন মত এমন সংস্থা গঠন, যারা এই সুশীল জনরোষকে ফেসবুক বা পেপারওয়ার্কের মধ্যে দিয়ে চ্যানেলাইজড করতে পারে। মূল হেলদোল যাতে অ্যাকটিভলি মাঠে নামার রাজনীতিতে পর্যবসিত না হয়। তাই, এফেক্টিভ প্রতিবাদ এখনো - মিডিয়া কোন কেসটাকে প্রতিশ্রুতিমান বলে মনে করে, অ্যাকটিভ পলিটিক্স কোন কেস কে মাঠে নামানোর যোগ্য মনে করে - তার উপরে সম্পূর্ণ নির্ভরশীল। অনেকটাই অজান্তে।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১১:০১166204
  • উফফ ঘুমোতে দেবে না। যারা প্রশ্ন করে, এ কেন সেই করল না, সে কেন তাই। তাদের মধ্যে যারা নিজেদের কামফ্র্ট জোনে আছে। বিটিডাব্লু দুটো কন্ডিশনই স্যাটিসফাই করতে হবে।ঃ)
  • hu | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১১:০০166203
  • সবাই দেখেছে নিশ্চয়ই। তাও খবরটা শেয়ার করে গেলাম।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=6408&boxid=21245359

    স্কুলের বাথরুমের দরজাতে যে ছিটকিনি ছিল না সেই খবরটা মিডিয়াতে দেওয়া যায় না? সোসেন, ফোর্জি?
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৭166201
  • ভুল বোঝা বাড়ে যখন এই যারা কম্ফর্ট জোনে ইত্যাদির যারা কারা পরিষ্কার করে বল না।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৭166202
  • ল্যাদোষদাঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত