এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৬166260
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৯166259
  • কাল দেখা যেতেই পারে, ১৪ জন মৃত মাওবাদীর মধ্যে ১০ জনের বয়স ১৪ র নীচে। এটা এর আগে অন্তত একবার হয়েছে। আমার মনে পড়ছে। তার মানে আমার মনে পড়ছে না এরকম কেস ও আছে।
  • sch | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৭166258
  • http://www.ndtv.com/article/india/j-k-teenager-gang-raped-by-three-cops-two-arrested-418629?pfrom=home-otherstories

    হেতাল পারেখ মামলায় ধনঞ্জয়কে শাসিতি দেওয়ার মেন গ্রাউন্ড ছিল রক্ষকই ভক্ষক - এখানে কেন সেই গ্রাউন্ডে সমান শাস্তি হুবে না - নাকি আলাদা করে বিশেষ আদালত বসবে
  • T | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৬166257
  • এই এ পি সিং যা তা খোরাক তো!
  • সে | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ০০:০১166256
  • name: pi IP Address : 118.22.224.198 (*) Date:14 Sep 2013 -- 08:39 PM
    এইটা চোখ এড়িয়ে গেছল।
    দেখুন এই সেম সেট অফ পিপল প্রায় সমসাময়িক ধনঞ্জয় কেসের সময়েও মৃত্যুদণ্ড চেয়েছিলো। জনতা যা চাইবে এইসব টিআরপি বাড়ানো ঘটনায় সেটাই হবে। যে মহিলারা চীয়ার লিডারের ভূমিকায় উৎসাহ দিয়েছিলো তারাই কিন্তু মানে রেপ অতি বাজে জিনিস যদি সেটা কোনো বাচ্চা বা ভার্জিন মেয়ের ওপরে হয়। "ইজ্জৎ" নামক বস্তুটা খুব বড়ো ভূমিকা নেয়। পার্কস্ট্রীটের ঘটনা তাই অতটা সহানুভূতি পায় না। হাইমেন আছে কি নেই তার ওপরে বেস করে ভিক্টিমের ওপরে সহানুভূতির মাত্রা নির্ধারিত হয়। "নষ্ট" হয়ে যাবার ব্যাপারটা থেকে যায় তো। পুরুষের ওপরে রেপ হলে তাই সহানুভূতির পরিমান নগন্য। এমনকি লোকে হেসেছে প্রকাশ্যে এমনও দেখেছি।
    রেপের ডেস্‌ক্রিপ্‌শান এদের অনেকেই এনজয় করেছে। শিউরে শিউরে উঠে শুনেছে এবং তাও শুনে গেছে বা প্রোগ্রাম দেখে গেছে। অনেকটা হরর মুভীর মতো; শিউরোতেও হয় আবার ভালও লাগে শুনতে দেখতে। কিন্তু অন্য একটা ভয় ও থাকে। যদি নিজেদের ওপরে এমন হয়? এই ভয়।
    বৌ পোড়ানোর কেসেও নিজের ঘরের বৌমার ওপরে অত্যাচার করি আবার তন্দুরী বিবি বা দেবযানী বনিক বা সুরূপা হত্যায় দোষীদের মৃত্যুদণ্ড দাবি করি।
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৮166254
  • হ্যাঁ, বর্গীয় ব দিয়ে যে বহু হয়, তার মানে বৌমা। আর অনেক = বহু হল অন্তস্থ্য ব দিয়ে বহু। ইংরেজিতে অন্তস্থ্য ব-কে v দিয়ে ডিনোট করা হয়।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩০166253
  • হুম।

    ধন্যবাদ কুমুদি।
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৭166252
  • কী রিয়্যাকশন দেব বুঝতে না পেরে চুপ থাকাই শ্রেয় মনে করলাম।
  • সে | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৯166251
  • মাসছয়েক নয়, মাস আষ্টেক পরে।
    ঐ এলাকাটা তখন দ্রুত প্রোমোটারদের হাতে চলে যাচ্ছে। শেষ মেয়েটিকে ফুটপাথের যেখানে বসে থাকতে দেখেছি তার থেকে একশো গজ মত দূরে একটা চালাঘর/বস্তি তখন ভাঙা হয়ে গেছে, তৈরী হচ্ছে বহুতল। গ্রাউন্ড ফ্লোরটা পার্কিং স্পেস। বহুতলটা আন্ডার কন্‌স্ট্রাক্‌শান তাই গ্রাউন্ড ফ্লোরে প্রচুর সিমেন্টের বস্তা, বালির বাস্তা। সেখানেই জোরালো ডুম জ্বালিয়ে চলছে ব্যায়াম/জিম্‌ন্যাস্টিকের ক্লাস। ছোটো ছোটো বাচ্চারা আসন করছে, পিরামিড তৈরী করছে, রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দেখছে। আমিও দাঁড়িয়ে যাই। ফলোআপের ইচ্ছে ছিলো না তবুও ঘটনাচক্রে ফলোআপ হয়ে গেল। ঐ অস্থায়ী ব্যায়ামাগারের এক পাশে চৌকি পাতা যেখানে যুবতী মায়েরা বাচ্চাদের ব্যায়াম দেখছে ও গল্প করছে। বাবারা বাইরে রাস্তায় দাঁড়িয়ে চা ও গুলতানি। ক্লাস শেষ হলেই প্রত্যেকে নিজ নিজ বাচ্চা নিয়ে ফিরে যাবে। আমারো চা তেষ্টা পায় এবং পাশেই চায়ের দোকানে চা নিতে গিয়ে তার কয়েক গজ দূরে একটা দর্জির দোকানের সামনে কাউন্সিলারকে দেখে চিনতে একটুও অসুবিধা হয় না। সে রাস্তায় দাঁড়িয়ে দোকানের ভেতরে এক মহিলার সঙ্গে কথা বলছে - ঠিক খদ্দের মনে হয় না। আমি চায়ের দোকানদারের সঙ্গে খুচরো আলাপ করে জানতে পারি কাউন্সিলার সম্প্রতি বিয়ে করেছে। ওর বৌ ঐ দোকানের মালিক কিংবা কাজ করে (ঠিক কনফার্ম করতে পারছি না)। একটু কায়দা করে তার হাতে চকচকে সোনার আংটি (টিপিক্যাল বিয়ের আংটি) দেখতে পাই। কিরকম নির্লজ্জ মতন লাগে পুরো পরিবেশটা।
    আটমাস আগে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে কারো কোনো হেলদোল নেই। যেন কিছুই ঘটে নি। তারপরে ছিলো আরো বেশি নাটকীয় আশ্চর্য হবার পালা। চা খেয়ে ফিরবার মুখটায় দেখি ব্যায়ামের ক্লাস ভেঙে গেছে সেই মেয়েটা। হ্যাঁ সেই মেয়েটা একটা পুঁচকে ছেলেকে নিয়ে ব্যায়ামের ক্লাস থেকে বেরিয়ে আসছে। মাত্র কয়েকমাস আগের ঘটে যাওয়া ঘটনার কোনো চিহ্ন কোনো রেশ নেই অভিব্যক্তিতে। মেয়েটা বাচ্চাটাকে নিয়ে চায়ের দোকানের পাশেই পানের দোকানে দাঁড়ালো তখনই আমি দোকানের আলোয় ওর মুখটা ভালো করে দেখে নিলাম। ভুল দেখছি নাতো? না কোনো ভুল নেই। একটা বাবলগাম বা টফি কিনে ছেলেটার হাতে ধরিয়ে দিলো। তারপরে গট্‌গট্‌ করে সেই বাড়িটার দিকে যেখানে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিলো সেদিকে চলে গেল দুজনে। আমি এমন অবাক হয়ে গেছলাম যে মুখ পুরো হাঁ। দোকানদার আমাকে বলছে- কী দেখছেন? নষ্ট মেয়েছেলে। লাজ লজ্জা বলে কিছু নেই।
    আমিও একটু কৌতুহলের ভাণ করি - কেন? এরম বলছেন কেন?
    - ওর ওপরে যা হয়েছে সেসব আপনাকে বলতে পারবো না। তার পরেও এ পাড়া থাকে কি করে বুঝি না। যার লজ্জা নেই তার কিছু নেই। বুঝলেন তো। বেহায়া।

    রেপ সংক্রান্ত ফলো আপ এইখানেই সমাপ্ত।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৪166250
  • ওদিকে মালকানগিরিতে মাওবাদী-যৌথ বাহিনী কোথায় দিল্লি, কোথায় কলকাতা, কোথাল বেঙ্গালুরু, কোথায় আমেরিকা, কোথায় মালকানগিরি। সংঘর্ষে অন্তত ১৩ জন মৃত। সত্যিই মনে হয় না, মিনিমাম গোটাদুই দেশ আছে?
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৩166249
  • ধারিণীং।
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩১166248
  • পাই বঙ্কিম রচনা থেকে কনফার্ম করলাম -বহুবলধারীণীং।
  • সে | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৫166247
  • ফলোআপ

    এই ঘটনাটা ঘটে যাবার পরে যদিও সন্ধ্যা আসিছে মন্দ মথরে কৌতুহল নিয়ে আমি উল্টো পথে হেঁটে মেয়েটা (ভিক্টিম) যেদিকে গেছল সেইদিকে হাঁটা দিই। বাড়িটার সামনে থেকে ভিড় ফির পাতলা হয়ে গেল। খানিকটা হেঁটে গিয়ে দেখলাম ফুটপাথের ওপরে রাস্তার সাইডে বসে আছে। পা দুটো রাস্তায়। জামাকাপড় ছেঁড়া- ব্রেসিয়ার অনেকটাই দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা জানা না থাকলে চোখ বুজে বলে দিতাম কোনো রাস্তার পাগলি। আমার যেটা জানতে ইচ্ছে করছিলো সেটা হচ্ছে যে ও এখন কী করবে বা কোথায় যাবে? একটু তফাতে দাঁড়িয়ে ওয়াচ্‌ করলাম মেয়েটা একটা ভিখিরি মহিলার সঙ্গে কথা বলছে। ওদের পাশ দিয়ে লোকেরা হেঁটে যাচ্ছে কারো ভ্রূক্ষেপ টুক্ষেপ নেই। তার ওপরে বাস গাড়ি সাইকেল রিক্সা এসবের আওয়াজ। যা বুঝতে পারলাম মেয়েটার কানের একটা দুল হারিয়েছে ঐ ধস্তাধস্তি মারধোরের সময় - ভিখিরি মহিলা সেটাই ওকে পয়েন্ট আউট করে দিচ্ছে। কিন্তু মেয়েটা সম্ভবত আরো কিছু হারিয়েছে যেটার জন্যে ওর উদ্বেগ বেশি। যেটা দুলের চেয়েও বেশি দামি। এভাবে তো বেশিক্ষণ ওয়াচ করা যায় না তবে ওখান থেকে চলে যাবার আগে ওদের কথাবার্তা ভাসা ভাসা যা কানে এসেছিলো সেটা হচ্ছে যে মেয়েটার একটা বাচ্চা আছে যাকে ওখানে ফেলে আসতে হয়েছে। মেয়েটা ঐদিকে যেতে চাইছে এবং ভিখিরি বলছে - এখন গেলে কি আর দেবে? আবার মারবে। ওদিকে যেও না।
    কিন্তু এই ফলো আপের সঙ্গে রেপ (প্রায় রেপ) এর সম্পর্ক কোথায়? এটা তো প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি। কিন্তু এটাও বুঝতে হবে যে ঘটনা ও ফলোআপ "রেপ বা প্রায় রেপ" নিয়ে কোনো মৌলিক প্রবন্ধ নয়।
    সেদিনের মতো ঘটনার সেখানেই ইতি। আমার কেবল চিন্তা হতে থাকে ও এখন কোথায় যাবে? রাত হয়ে গেছে। কোথায় থাকবে রাত্রে? রাস্তা কি নিরাপদ রাত্রিবাসের জন্যে? যে বাচ্চাটাকে ফেলে এসেছে তারই বা কী হবে? এতো গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের মতো (অতিরঞ্জিত হচ্ছে হয়ত)। যেটা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে যে রেপ (প্রায় রেপ) নিয়ে মেয়েটা তেমন কন্‌সার্ন্‌ড নয়, বেশি কন্‌সার্ন্‌ড যা ফেলে এসেছে সেটা ফেরৎ পেতে। সেই কারণেই ঐ বিপদের মুখে আবারো যেতে প্রস্তুত। আরো চিন্তা হয় যে ওর কাছে তো টাকা পয়সা কিছুই নেই ছেঁড়া কাপড়জামা দিয়ে আরো লোকজনকে প্রোভোক না করে ফ্যালে। রক্তাক্ত ক্ষতগুলোয় রাস্তা ফুটপাথের ধুলোয় ইন্‌ফেক্শান না হয়ে যায়। একটা টেট্‌ভ্যাক কি নেওয়া উচিৎ নয়? খালি পা। রাস্তায় কতোরকম ভাঙা টিন কাচ নোংরা জার্ম।
    তবু আমি দাঁড়াইনি আর। কিন্তু কৌতুহল ছিলো। তাই আবারো মাসছয়েক পরে ঐ পাড়ায় যাই ঘটনা চক্রে এবং কাউন্সিলারের সঙ্গে দেখা হয়ে যায়।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৩166246
  • হুঁ। দেবনাগরী স্ক্রিপ্টটা পেয়ে গেছি।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৩166245
  • ফলোআপের কথা লিখুন। একটা লেখা করে দিন।

    তবে, এখানে শেয়ার করা যে কারণে, ওখানেও তাই।
  • সে | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪০166244
  • name: pi IP Address : 118.22.239.30 (*) Date:14 Sep 2013 -- 06:11 PM

    ফেসবুকে কী শেয়ার করতে চাচ্ছেন? এই "প্রায় ধর্ষণ" এর যে বিবরণী লিখলাম সেইটা? তাতে জনতার মতামত, রিয়াক্‌শান, কটা লাইক পড়ল, কে পক্ষে লিখল, কে বিপক্ষে লিখল, এইসব? শেষমেষ এই দিয়ে কি জনতার মানসিকতা পাল্টাবে মনে করছেন?
    কেউ মজা পাবে, কেউ দুঃখ পাবার ভাণ করবে, একটু আহাউহু, কেউ সত্যিই দুঃখ পাবে, কেউ সেই লিঙ্কটা আবারো শেয়ার করবে, অজস্র কাটা ছেঁড়া চলবে। কার পকেটে আরো গ্রাফিক অভিজ্ঞতা আছে সেগুলো শেয়ার করবে। অনেকটা টি আর পি বাড়ানোর মতো বানিজ্যিক লেভেলে চলে যাবে ব্যাপারটা। প্রচুর কম্পিটিশানও হতে পারে, "আরো রোমোহর্ষক ঘটনা"র প্রত্যক্ষদর্শিতা, স্পটলাইট অ্যাডিক্ট তো কম নই আমরা।

    তবে ফলোআপ নিয়ে কিছু কথা হচ্ছিলো কয়েকদিন আগে। ফলোআপ আমিও করেছিলাম ঘটনাটার। "মব" ও "ভিক্টিম" দুপক্ষেরই ফলোআপ করেছি যতটা করা যায় গা বাঁচিয়ে। সেটা শেয়ার করতে পারি। এইখানে। বিবেক বলে একটা ব্যাপার তো আছে।
  • kc | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৫166243
  • ফাই, ইঞ্জিরি বানামে যেখানেই ভি দেখবে ৯৫% কেসেই অন্তস্থ ব।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩১166242
  • বন্দেও অন্তঃস্থ ব ই তো ?
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৯166241
  • ও, সে লিখে দিয়েছেন। থ্যাংকু, থ্যাংKউ !

    আর ঐ লেখাটা শেয়ার করতে পারি?
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৮166240
  • হুম। তাই হবে।

    ওদিকে বন্দেমাতরম নিয়ে প্রশ্নটার কেউ উত্তর দিল না। আমি শুনে ঠিক শিওর হতে পারছিনা। বিশেষ করে বাহু(বহু)বলধারিণীম্টা। ভরদাং নিয়ে মোটামুটি শিওর। ওদিকে আজই দরকার যে !
  • cm | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৬166239
  • আজ্ঞে ওভারল্যাপ কতখানি তা বলতে হবে। আমার ধারণা বিরাট ওভারল্যাপ রয়েছে।
  • সে | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৫166238
  • বন্দেমাতরম্‌

    উচ্চারণ বরদাং (অন্তস্থ ব, পেটকাটা ব নয়)
    বহু - অনেক (বাহু অর্থাৎ হাতের বাহু নয়)
  • kc | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:২২166237
  • এটা আমার দেখামতে ওভারল্যাপিং সেট।

    আর মেয়ে হলে রেপের হুমকি পাওয়া আর ছেলে হলে পায়ুধর্ষণের হুমকি পাওয়া এখন প্রায় জলভাত।তবে একটাই তফাৎ ছেলেদের ওই হুমকিটাও ছেলেরাই দ্যায়। কারণ ধর্ষণই হল একমাত্র অত্যাচার যেটা পুরুষদের একচেটিয়া এখনও।
  • | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৪166236
  • আমার ধারণা এটা একটা ওভারল্যাপিং সেট।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৯166235
  • না, আমার প্রশ্নটা ছিল, যাঁরা সেদিন ঐ, ঐ মেএটিকে রেপ করা হোক, তবে উচিত শিক্ষা হবে বলে গলা মিলিয়েছিলেন, তাঁরা কি এই দিল্লির মত কাণ্ডে অ্যান্টি রেপ প্রতিবাদেও গলা মেলান ? নাকি, এই উকিলের মত মত পোষণ করেন এবং কোন প্রতিবাদ করেন না ? নাকি ঐ প্রতিবাদের ঐ মেরে ফেলো, কেটে ফেলো, এইসব দাবি তোলা মব এলিমেন্টের মধ্যে মিশে যান ?
  • cm | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩২166234
  • সবাই নয় প্রায় সবার মধ্যেই মবের উপাদান থাকতে পারে।
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৪166233
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:০১166232
  • ছোটবেলায় ডাকাত পিটিয়ে মারতে দেখেছিলাম, এখনও আমার নাইটমেয়ার। বাপরে।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২০:০০166231
  • না ও বিশেষ উপাদান। আমি এদ্দিনের জীবনে ছোড়দার সাথে খিমচা খিমচি বাদ দিলে শুধু একবার শংকর কে প্রচণ্ড জোরে দেয়ালে চেপে ধরেছিলাম, তাও বহুদিনের বিরক্তির পরে। কাউকে কেলিয়ে মেরে ফেলা, বা প্রচণ্ড কেলানো, সেসব অন্য মানুষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত