এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৬166379
  • কি মুশকিল! বারবার বলছি ভাংচুরের থেকে বেশি ইম্পর্টান্ট বাচ্চাটার মৃত্যু, আপনি সেই কেন ভাংচুর হল তার থিওরী দিচ্ছেন।

    হেলেন সরকার অপাপবিদ্ধা দেবী হলেও বাচ্চাটার মরে যাওয়ার দায় এড়াতে পারফেন না। স্কুলে যে টর্চার হয়েছিল সেগুল জানতেন না বলে এড়াতে পারেন না।

    নাকর ঐন্দ্রীলাকে মেরে ফেলেটাও বৃহত হেলেন-বিরোধী চক্রান্তের অন্গ ছিল?
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৬166380
  • আমিও সরি।বৃত্ত নয় ওটা ক্ষেত্র হবে।
    আর আমি চিকিৎসার ওপরেও সমান জোর দেব।টিভিতে দেখেছিলাম পিসী বলছেন না হোর রিপোর্ট অনুযায়ী হাই ইন্ফেকশন ছিল।সেজন্য কী ব্যবস্থা নেয়া হয়েছিল, প্রায় অনাহারে থাকা মেয়েটিকে ড্রিপ দেয়া হয়েছিল কিনা (ডাক্তাররা ভাল জানবেন এগুলো) এইসব
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৩166378
  • গোটা স্কুল দায়ী নয়, অবশ্যই। তো যে বড় বাচ্চারা দায়ী, তাদের নাম বেরোলো না, ও তাদের জুভেনাইল কমিউনিটি সার্ভিস টুকু তো হবে, মিনিমাম সাসপেন্সন ও দাবী করা যেতে পারে, অ্যান্টি র‌্যাগিং গাইডলাইন অনুযায়ী। তো সেই স্মোক স্ক্রীন টার দায়িত্ত্ব কার, এই যে নাম বেরোচ্ছে না ?
  • sosen | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৯166377
  • বাচ্চাটার মৃত্যুর জন্য গোটা স্কুল দায়ী এটা তর্কসাপেক্ষ। এভিডেন্সে গন্ডগোলের কথা তো বলেইছি।

    এটা-ও আশা করি পড়েছেন-
    হুচি দিয়েছিল।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=6408&boxid=21245359
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৬166376
  • কুমুদি সরি আমার লেখার ভুল। আপনারা উল্লেখ করেছিলেন মায়েরা মুখ দেখে বুঝে যান। বাকিটার সঙ্গে আপনাদের যোগাযোগ নেই।
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৪166373
  • কাগজে যা বেরিয়েছে তাতে তো মেইনলি স্কুলের দিকেই আঙ্গুল ওঠে। অবশয় আমি এবেলা এই সময় আবাপ পড়ে বলছি। তার বাইরে কোথায় কি বেরিয়েছে তা জানি না।

    যদি অন্য কিছু ঘটনা থেকে থাকে, সেটা শেয়ার করা হচ্ছে না কেন তাহলে?

    এটা দুর্ভাগ্যজনক যে বাচ্চাটার মৃত্যুর মত একটা মর্মান্তিক বিষয় পেছনে চলে গেল, সামনে চলে আসল স্কুলের সম্মান আমাদের ঐতিহ্য এসব ছেঁদো কথা।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৪166374
  • তদন্ত তো সকলেই চাইছে। তবে তদন্ত বৃত্ত না হলেই ভালো। স্কুল নার্সিংহোম খোলা রেখে তদন্ত হবে না হবে না, সেটা নিয়ে তর্ক।
  • sosen | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৪166375
  • আমি যেটুকু বলতে পারি, বা আগেও বলেছি, এই চিঠিতেও বলা আছে, স্কুলের কেউ দোষী প্রমাণিত হলে যথোপযুক্ত শাস্তি পাক, প্রমাণের প্রক্রিয়া যতদিন চলবে ততদিন একটা মনিটরিং থাকুক, জড়িত সন্দেহ হয় এমন ব্যক্তিরা সাসপেনশনে থাকুক। স্কুল চলুক। না ভাঙ্গা হলে চলত-ও। এটাই আমাদের বক্তব্য। এটা নিয়ে কোনো অসুবিধা থাকলেও কিছু করার নেই।
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২১166372
  • না স্যান।আমি অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাইনি কাউকে।বেশীর ভাগ মা বাবা মুখ দেখে এটুকুই বুঝতে পারেন যে সামথিং ইজ রং।তারপর সমস্যা কী ও কতটা
    গভীর তা বাচ্চার কাছে বা অন্যভাবে জানতে হবে।এক্ষেত্রে আমি স্কুলে, নার্সিং হোম ও সাইক্রিয়াটিস্ট এই তিনটি বৃত্তে তদন্তের পক্ষপাতী।
  • sosen | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৭166371
  • খবর নেওয়ার চেষ্টা করা যায় বোধহয়। কিছু কাগজেও বেরিয়েছে। যাক, স্ট্যান্ড দু রকম থাকতেই পারে তো। সেকথা আগেই বলেছি।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৬166370
  • হ্যাঁ সি এম এর আর্গুমেন্ট এর লাইন যেটা, বাবা মা প্রাথমিক ভাবে দোষী, সেটা একটা অ্যাবসার্ড লাইন। পুরো ব্যাখ্যা জরুরী।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৪166369
  • সোসেন পরের মুখের ঝাল ইত্যাদি তো আমরা সকলেই। কেউ ই মরিনি এভিডেন্টলি এবং বাকিটা সংবাদমাধ্যম। তার নানাবিধ এজেন্ডা সেটিং এর কথা সকলেই জানে। দেখা যাচ্ছে, তোমার আর অচিন্ত্যর কাছে কিছু শেয়ারেবল নয়, এরকম কিছু খবর আছে। তার ভিত্তিতে তো আলোচনা সম্ভব না।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১১166368
  • সরকার মানে রাজ্য সরকার। আর কেন কি বিপজ্জনক সেটা বুঝলাম না।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১০166367
  • আর অনেক মা/বাবা হয়তো বাচ্চার মুখ দেখে অনেককিছু বুঝে যান। কুমুদি আইদি এরা লিখেছিলেন। কিন্তু অনেকেরই এতটা ক্ষমতা থাকেনা আর জাস্ট থাকেনা বলেই অন্য মায়েদের কাঠগড়ায় দাঁড় করালে আমি আপত্তি তুলব।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৫166366
  • উফ আবার আমি মেনশন করলাম না, *ঐন্দ্রিলার বাবা মা
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০২166365
  • ওকে, আমি জানতাম না। অনেকদিন বাদে আসলাম। দুঃখিত।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০১166364
  • সিএম, বাবামা তো নিজেরা বুঝতে পারেননি বলে ডাক্তার ও সাইকায়াট্রিস্টের কাছে নিয়ে গেছিলেন। সেটা কনসার্ন থেকে নয় ? সবার কি ট্রমা ডিপ্রেশন এইগুলো সম্পর্কে সচেতনতা থাকে, বা না থাকলে কি তাদেরই পুরো দোষ ?
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০০166363
  • সিদ্ধার্থ একটু পরে এই রিপোর্টগুলো কোট করছেন। এগুলো নিয়ে ইতিমধ্যেই অনেকখানি আলোচনা হয়ে গেছে।
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৬166361
  • এবিপি রিপোর্ট থেকে তুলে দিলুম। এগুলো সাজানো ঘটনা, নাকি পরের মুখের ঝাল আপনারা ডিসাইড করুন

    ক্লাস ফোরের এক ছাত্রীর মা যেমন বলেন, “আমার মেয়ের টিফিনও উঁচু ক্লাসের মেয়েরা খেয়ে নিত। নানা ভাবে চাপ দিত। স্কুল ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়াতে বলত। রাজি না-হলেই মারধর।” ওঁদের একাংশের এ-ও দাবি, স্কুলে শৃঙ্খলা বজায় রাখতে উঁচু ক্লাসের ছাত্রীদের নিয়ে যে ‘প্রিফেক্ট’ দল রয়েছে, তারাই ছোটদের উপরে ‘দিদিগিরি’ চালাচ্ছে। আঙুল উঠেছে শিক্ষিকাদের একাংশের দিকেও। অভিভাবকদের অনেকের অভিযোগ, ক্লাস টেস্টের রেজাল্ট খারাপ হলে বাচ্চাদের হামেশা মারধর করা হয়। পরীক্ষা চলাকালীন বাথরুমে যাওয়ার দরকার পড়লেও যেতে দেওয়া হয় না। “এক বার আমার মেয়ে জ্বর নিয়ে পরীক্ষা দিতে এসেছিল। অনুরোধ করেছিলাম, পরীক্ষার পরে যেন ওকে ছুটি দেওয়া হয়। কিন্তু মেয়েকে পুরো সময়টা বসিয়ে রাখা হল।” —বলেন এক মা।

    এত দিন এ সব কথা অধ্যক্ষাকে জানানো হয়নি কেন?
    অভিভাবকদের দাবি: অধ্যক্ষা তাঁদের সঙ্গে দেখাই করতেন না। ওঁদের অভিযোগ, “প্রিন্সিপ্যালের ঘর থেকে বলা হতো অফিসে জানান। আবার অফিস বলতো, প্রিন্সিপ্যালকে জানান। মাঝখান থেকে কাজের কাজ কিছু হতো না।” কিছু অভিভাবকের নালিশ, স্কুলে শিক্ষক-অভিভাবক নিয়মিত বৈঠকের পাট কার্যত উঠে গিয়েছিল। হলেও দায়সারা ভাবে হতো। পঞ্চম শ্রেণির আর এক ছাত্রীর মায়ের আক্ষেপ, “আমার মেয়ে স্কুলে যেতে এত ভয় পাচ্ছিল যে, ওকে মনোবিদের কাছে নিয়ে যেতে হয়েছে। স্কুলে কেন এমন হচ্ছে জানতে চেয়ে প্রিন্সিপ্যালকে চিঠি লিখেছিলাম। জবাব পাইনি।” অভিভাবকদের কারও কারও দাবি, বছর দুয়েক আগে বর্তমান অধ্যক্ষা দায়িত্বে আসার পরেই স্কুলটিতে এমন অবস্থা তৈরি হয়েছে।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৬166362
  • দ 1:12 p.m মা বাবাকে বাদ দিচ্ছেন কেন বলুন তো? এই কারণেই কি কাছের লোকে মেয়েদের ওপর অত্যাচার করে পার পেয়ে যায়। মেয়ের মনটা ওদের বোঝা উচিত ছিল। অবশ্য বলতে পারেন ওরা কৃতকর্মের শাস্তি পেয়ে গিয়েছেন।
  • sosen | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৩166359
  • মাঝে মাঝে মনে হয় সত্যি-ই কি লোকজন এতটাই পরের মুখে ঝাল খেয়ে সময় কাটাতে ভালবাসেন?
    নিশ্চয় আমি খুব স্মল সাবসেটের সাথে ডিল করছি। আশা মরিয়া-ও মরেনা ইত্যাদি।
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫০166357
  • ভাংচুরের তদন্ত পরে হোক। আগে একটা জীবন চলে গেল। তার তদন্ত কে করবে?

    স্কুলে এগুলো ঘটত আর হেলেন সরকার জানতেন না-ন্যাকামো হচ্ছে?
  • achintyarup | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫০166358
  • সরি, ভায়োলেন্স বলতে আমি শুধু স্কুল ভাংচুরের অংশটুকুই মিন করেছি
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৯166356
  • যতটা উদবেগ স্কুল বন্ধ নিয়ে দেখানো হচ্ছে, তার ৫%-ও ওই বাচ্চা মেয়েটা কিভাবে মরে গেল, ম্যালপ্র্যাকটিস যা যা হচ্ছিল স্কুলে তার তদন্ত এসব নিয়ে দেখানো গেলে ভাল্লাগত।

    যে স্কুলে টাকা না দিলে বাথরুমে বন্ধ করে রাখা হয়, বাইরে থেকে জিনিস কিনে স্কুলের মধ্যে বেশি দামে বিক্রি করা হয় (আবাপ-র রিপোর্ট) এবং একটা বাচ্চা মরে যায়, সেই বালের স্কুল বন্ধ হলেই বা কি, খোলা থাকলেই বা কি!!
  • sosen | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৭166355
  • কোন সরকার, হানুদা?
    এ বিষয়ে আলোচনা করা কিঞ্চিত বিপজ্জনক। তাই বিরত থাকলাম।
    বাট লেটস এগ্রি টু ডিসএগ্রি।

    কিন্তু চিন্তুবাবুর কথায় খুশি হলেন দেখে প্রশ্ন, যে সরকার বা প্রশাসন (যে কোনো কারণেই হোক) একটি প্রমাণিত, ডকুমেনটেড ভায়োলেন্সের তদন্ত আগামী কয়েক বছরে শেষ করতে পারবে না বলে আপনি আর্মচেয়ার সাংবাদিক হিসাবে নিশ্চিন্ত হচ্ছেন, যে প্রশাসন আগাম পোস্টিং সত্ত্বেও নির্বাক দাঁড়িয়ে মবিং দেখে ও শেষ হওয়ার অপেক্ষা করে, তাদের অ্যাপয়েন্টেড অথরিটির হাতে আপনার মেয়েকে তুলে দিয়ে আপনি খুশি ও স্বস্তি পাবেন তো?

    আমরা পাচ্ছি না।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪১166354
  • দুটো দোষ, দুটো আসল দোষী, বা দোষী গণ। আসলে তিন বা চারটে দোষ ও হতে পারে, ডাক্তার ও নার্সিংহোম ধরলে।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৯166353
  • আসল দোষী বলতে র‌্যাগিং এর জন্য না ভাঙ্গচুরের জন্য দোষী ?
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৮166351
  • ১ঃ৩৬ এর পরিপ্রেক্ষিতে ঃ-))
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৮166352
  • যাক আমাকে অন্তত আর্মচেয়ার সাংবাদিক হিসেবে নিয়োগ করতে পারো অচিন্ত্যরূপ ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত