এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৩166410
  • এইটে কি সিকির কথা থেকে ঠিক বুঝলাম?
    - না। আপনি নিজের মত করে ইন্টারপ্রিটেশন করেছেন। এবং সেটা সঠিক হয় নি।

    পাড়ার কালচারকাকুদের মরাল গার্জেনশীপে নৈতিক আপত্তি জানাতে জানাতে আমরা কি পরিবারের গার্জেন কনসেপ্টটিকে অস্বীকার করছি?
    - না। গার্জেন ব্যাপারটা নাবালক / নাবালিকার ওপর চলে। সাবালক / সাবালিকার ওপর নয়।

    "পরিবার"-এর কনসেপ্টটিকেও অস্বীকার করছি?
    - না। তবে পরিবারের ডেফিনিশন আপনার কাছে কী, সেটা বুঝতে পারলে আরও খোলাখুলি উত্তর দেওয়া যেত।

    আজকের এই অর্ধশিক্ষিত ভারতবর্ষে, কোনো বোধ বা ভ্যালুসিস্টেম তৈরি করতে অসমর্থ শিক্ষাব্যবস্থায়?
    - হ্যাঁ এবং না। ভারতের শিক্ষাব্যবস্থা কোনও হোমোজিনিয়াস এনটিটি নয়, আর ভ্যালুসিস্টেম তৈরি করার দায় একা শিক্ষাব্যবস্থার নয়। গ্রস লেভেলে একটা অসমর্থতার ব্যাপার কিন্তু আছেই, তা সত্ত্বেও।

    আমার মেয়ে সম্পূর্ণ ইনফর্মড চয়েসে পর্ণস্টার হয়ে ওঠার ক্যারিয়ার বেছে নিলে, সেটা মেনে না নেওয়া বা মেয়ের সাথে সম্পর্কচ্ছেদ করার মানসিকতা আমার মধ্যযুগীয় ধ্যানধারণা আঁকড়ে থাকার গাঁটামো?
    - একেবারেই না। মেনে নেবেন না। মেয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ করবেন। কিন্তু তাকে পেট্রল ঢেলে পুড়িয়ে দেবেন না। সেইটা গাঁটামো।
  • প্রণব | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৬166409
  • মরালিটি ব্যপারটা ট্রান্সফারেবেল নয়। প্রত্যেকটি ছেলেমেয়ে নিজের নিজের ভ্যালু সিস্টেম তৈরি করে নেবে বড় হওয়ার পথে, আর বাবা মাকে সেগুলো জাস্ট মেনে নিতে হবে, নইলে তারা শাইনিং হয়ে উঠতে পারছে না, ফিউডাল ও শাইনিং এর ট্রানজিশনে রয়েছেন। নব্য জেনারেশনমাত্রেই কোনো কনফিউশনহীন শাইনিং লিবারেশন এর মুখপত্র। এইটে কি সিকির কথা থেকে ঠিক বুঝলাম? পাড়ার কালচারকাকুদের মরাল গার্জেনশীপে নৈতিক আপত্তি জানাতে জানাতে আমরা কি পরিবারের গার্জেন কনসেপ্টটিকে অস্বীকার করছি? "পরিবার"-এর কনসেপ্টটিকেও অস্বীকার করছি? আজকের এই অর্ধশিক্ষিত ভারতবর্ষে, কোনো বোধ বা ভ্যালুসিস্টেম তৈরি করতে অসমর্থ শিক্ষাব্যবস্থায়? আমার মেয়ে সম্পূর্ণ ইনফর্মড চয়েসে পর্ণস্টার হয়ে ওঠার ক্যারিয়ার বেছে নিলে, সেটা মেনে না নেওয়া বা মেয়ের সাথে সম্পর্কচ্ছেদ করার মানসিকতা আমার মধ্যযুগীয় ধ্যানধারণা আঁকড়ে থাকার গাঁটামো?

    প্রণব
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১২166408
  • মিশনারি স্কুলে খুব ভালোভাবেই কোটা থাকে তো। এ তো ওপেন ব্যাপার।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫১166407
  • আমি তো বলবো, অচিন্ত্য দের কাগজের লাইনটাও খানিকটা অ্যাবসার্ড। পাড়ার কোটা সমর্থন করতেন না বলে, তান্ডব, তো মিশনারি স্কুলের কোটার অ্যাংগল টা সম্পর্কে প্রিন্সিপাল এর অবস্থান জানা গেলে ভালো হত। এই অ্যাসারশন টুকু পাওয়া যাবে কি, মিশনারি স্কুলে কোনো ধরণের কোটা কাজ করে না?

    যা জানা গেছে তার ভিত্তি তে স্পেকুলেশন করাই বেটার, জা জানা যায় নি, তার ভিত্তিতে স্পেকুলেশন করা টা একটু চাপের, এই ধরণের কেস এ।

    তবু ওভারল বলবো, প্রিন্সিপাল কে কাস্টডি তে রাখা টা অ্যাবসার্ড। বেল হওয়া উচিত। এবং ডিরেক্ট অপরাধ আদৌ আছে কিনা কে জানে, অপরাধ কি করে আত্মহত্যার প্ররোচনা হয় সেটা বুঝলাম না, আমার তো মনে হয়, এটাও ফাউল প্লে, যাতে কেস প্রথমেই ডিসমিস হয়ে যায়, অথচ কাস্টডি তে রাখাও হয় সেটা র উদ্দেশ্যেই এই ধারা দেওয়া হয়েছে। আর কাস্টদির লেংথ নিয়েও কোশ্চেন আছে, ইয়াসিন ভাটকাল, নেপাল বর্ডারে ধরা পড়ার পরে একদিনের কাস্টডি। তারপরে ফার্দার কাস্টডি, আর প্রিন্সিপাল, প্রথমেই তিন দিনের কাস্টডি এটা কিসের হিসেব ঈশ্বর জানে। পুলিশ মাত্রেই স্লা ঢপের চপ
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৪166406
  • হাম্বা লিখলে, মোদী নেশন একটা পূর্ণতা পায় ঃ-))
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩১166405
  • থ্যাঙ্কু। নামাচ্ছি।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১১166403
  • তবে রেশমি দে এখনো ধরা পড়েন নি। ওনার শাস্তি হিসেবে গোটাকতক বই পড়ানো উচিত।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৮166402
  • আমি মা র কথা বলেছি কারণ আমার নিজের জীবনে মা র ভূমিকা বেশি তাই। ছেলেরা সাধারণত এসব ব্যাপারে একটু ভোঁতা হয়।
  • sosen | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৪166401
  • গুরুতে মবের এমন সাপোর্ট দেখে সচ কে একবার ডাক দিয়ে বাড়ি চললাম। এই ফাঁকে যদি--
  • sosen | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৩166399
  • আহা হনুদা, আমার -ও আগে তো ওই লিং হুচি দিয়েছে। মাঝে মাঝে চেঁচিয়ে বলতে হয় না কথা? লোকে শুনতে না পেলে? বা সিলেক্টিভ হিয়ারিং থাকলে?
    মব প্রতিনিধিদের বেইল দেওয়া সবার আগে দরকার। যেমন ধরুন কৈখালিতে মাংস বিক্রি করেন, অবরে সবরে বিল্ডিং ভাঙ্গেন একজন। তার বাড়ির কেউ ও ইস্কুলে যান না যান, তিনি সব জানেন। তাঁকে ধরে রাখলে পরবর্তী মবের প্রতিনিধিত্বে ভাটার টান পর্বে না?
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৩166400
  • ম্বা ইজ ফাইন, আমি কমবুদ্ধির মানুষ, মা লিখলে মা-ই বুঝি :-)
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫১166398
  • আমার সব লেখায় আমি এ ইস্যুতে মা বাবা কে এক করে ধরছি। এরপর থেকে সংক্ষেপে ম্বা লিখব।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫০166397
  • সি এমের কাছে প্রশ্ন, x y বিষয়ে।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৯166395
  • সেক্ষেত্রে মা বাবার বিরুদ্ধেও নেগলিজেন্সের মামলা হোক। ওনারা ছাড় পাবেন কেন?
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৯166396
  • আর বাবার দায়ের হিসেব কই ?
  • sosen | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৮166392
  • তদন্ত না হওয়ার কথা কে কোথায় বলল জানিনা। ধরে নিচ্ছি অন্য কেউ বলেছে।
    ইনভেস্টিগেটিভ প্রসিডিওর যে শুরু হয় নি, শুধুমাত্র এইচ এম এর গ্রেফতার ছাড়া, এবং আর কারো নাম এফ এই আর হয়নি, এটা আবার বলব? এবং সেই কারণেই স্পিডি তদন্ত চাওয়া হয়েছে, এটাও আবার বলব?
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৮166393
  • আর এটা অন্তত এবারে এড়িয়ো না, যে উনি স্কুল খোলার দাবী নিয়ে ফিরে এলে, এবং পুরোনো দায়িত্ত্বে ফিরে এলে, র‌্যাগিং এর তদন্ত টা নিরপেক্ষ হওয়ার চান্স কম।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৮166394
  • পরীক্ষা চলাকালীন বাথরুমের প্রসঙ্গে মনে পড়ল আমি সব সময় অঙ্ক পরীক্ষার দিন যেতুম, অন্য লোকের অঙ্ক কষতে। সেকালে গ্যাং মেন্টেন করতুম কিনা তাই তাদের পাশ ফেলের দিকটা নজরে রাখতে হত। তাই ঐ সব পরীক্ষা চলাকালীন বাথরুম এসব যুক্তি ধোঁপে টেকেনা। আমাদের স্কুলে নিয়ম ছিল গোটা সেশনে একবার যাওয়া যাবে। নইলে ভাবুন তিন ঘন্টার পরীক্ষায় যদি হাজার জন বাথরুমে গিয়ে টুকব বলে কি হবে।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৭166390
  • সোসেন আশা করি খেয়াল করেছো, যে আমি ও বেল এর পক্ষে। তবে সেটা মব প্রতিনিধি দের ও।
  • b | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৭166391
  • ১,ঐন্দ্রিলার মারা যাওয়াটা নিশ্চয়-ই হেলেন বিরোধী চক্রান্ত, ডাক্টার বাবা মা এদের তৈরী করা।

    ২। আবার এই ভাংচুর ইত্যাদি ঘটিয়ে,স্মোকস্ক্রীন তৈরী করা হচ্ছে, যা সেই বড় মেয়েদের নাম ধামাচাপা দেবে। এটি আসলে হেলেন পক্ষী চক্রান্ত।

    ৩। চাঁদে এখনো মানুষ পৌঁছয় নি। ওটি নাসার চক্রান্ত।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৬166389
  • দ্যাখ অচিন্ত, কেসি প্রদর্শিত পথ হল, পাল্টা লিংক বা লিংকের বদলা লিংক। একই লিংক দুবার দিয়ো না, ওটা একবার সোসেন দিয়েচে ;-) আর আমরা সকলেই তো এখন তোমার সময় পড়ে থাকি ঃ-))
  • kumu | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৫166388
  • সোসেন ২ ২৪ এ খুব পরিষ্কার করেই বলেছে।
  • sosen | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৪166386
  • টর্চার হয়েছে কিনা তার এভিডেন্স নেই, এটা-ও তো আমি বার বার বলছি।

    বা ছিটকিনির ব্যাপারটা পড়ে আসতে পারেন। তবে হেলেন কে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। অভিযোগ এলে উনি সাসপেনশনে থাকবেন, সিম্পল। হাজতে কেন আছেন বা থাকবেন বুঝতে পারছিনা আমরা এখনো।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৪166387
  • অভিযোগ প্রমাণ তদন্ত না হলে হবে কি করে। তদন্ত হোক। আর নাবালিকা দের জন্য ও তো দেশে শাস্তির ব্যবস্থা আছে। কেস বাই কেস। এ অপরাধ যদি শাস্তির অযোগ্য হয়, অপরাধ যদি নাও হয়, সেটা হতেই পারে, তাহোলেও এটা প্রকাশিত হওয়া জরুরী, যে ইনভেস্টিগেটিভ প্রসিডিওর চলছে। সেটা না হলে, বলতে হবে, স্মোক স্ক্রীন সম্পূর্ণ হয়েছে।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৩166385
  • না পড়ে তাল রাখা যাচ্ছেনা বড্ড তাড়াতাড়ি এগুচ্ছে। আমার মতে এক নম্বর কালপ্রিট ঐ খোঁচাবার কালচার। সেটি ইমিডিয়েটলি বন্ধ হওয়া দরকার। প্রতিটা স্কুলে একটি করে সেল চাই এবং টিচারদের ট্রেনিং দরকার।

    আর আশা করব মা বাবারাও অবশ্যই যত্নশীল হবেন। হাতে তথ্য নেই জানিনা ওর মা বাবা দুজনেই কাজ করেন কিনা তবে কাজ করলেও বাচ্চাকে অ্যাটেনশন দিতে হবে। তারা যেন মনে না করেন স্কুলে দিলুম ব্যস এবার নাকে সরষের তেল ঢেলে ঘুমিয়ে পড়া যায়।***আমরা আর সবার বিচার চাইছি কিন্তু এটা কেন বলছিনা যে মা বাবাও ভীষণ ভাবে ব্যর্থ। স্কুলে হাজার খানেক ছাত্রী তার মধ্যে কে কাকে বাথরুমে বন্ধ করল এর খোঁজ না রাখার জন্য দিদিমণির রক্ত চাই এদিকে বাড়িতে মেয়ে খাচ্ছেনা তার জন্য মার কথা কেউ বলছেনা। ভালো মজা তো।ওর কি কয়েকশো বোন ছিল নাকি বাড়িতে। স্কুলে যদি x স্টুডেন্ট থাকে এবং বড়দির দায় y হয় তাহলে এমৃত্যুতে আমার বিচারে মার দায় অন্তত x.y

    অঙ্কটা কেমন দিলুম?
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪১166383
  • সংগঠিত রাজনীতি না অশ্বডিম্ব !

    আচ্ছা কেউ এই পরিসংখ্যান দিতে পারেন, রাজনৈতিক ক্রাইম আর অ-রাজনৈতিক ক্রাইমের অনুপাত ? অক্ষদি সেদিন বলল একটি স্পেসিফিক পার্টির ফেলিওর। গোটা সিস্টেমের ফেলিওরও হতে পারে। সংগঠিত রাজনীতি কিরকম ভাবে এবং কতটা মব মেন্টালিটিকে দমনে রাখতে সক্ষম হয়েছে আমি একটু তথ্য সহকারে জানতে ইন্টারেস্টেড !
  • achintyarup | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪১166384
  • আমি যখন খপর কাগজের আপিসে বসে বাস্ক বাজাই, তখন এইটুকু জানি যে, ঘটে যা, তা সব সত্যি নয়। এবং তা-ই সত্য, যা রচিব আমি। তাই বলে কিন্তু কাগজেও মাঝে মাঝে সত্যি কথার টুকরো টাকরা বেরোয় না তা নয়। সেই রকম একটা এখানে রাখলাম
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=6408&boxid=21245359
  • sosen | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪০166382
  • এবিপি আনন্দতে তিনটি সন্দেহভাজন মেয়ের নাম বলা হয়েছে। কিন্তু ১। তাদের বিরুদ্ধে-ও অভিযোগ অপ্রমাণিত। ২। আবার প্রশ্ন : নাবালক এই মেয়েগুলোর নাম মিডিয়ায় বেরোনো উচিত? সন্দেহের উপর ভিত্তি করে? সেরকমই আইন?
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৭166381
  • হ্যাঁ এটা পড়েছি। তবে সেটাও তো তদন্ত সাপেক্ষ। আমার তো মনে হয় টিউটোরিয়াল হোম এর স্বার্থ স্কুল কে ডিসক্রেডিট করতে চায়। কিন্তু কোনোটাই তো তদন্ত ছাড়া বেরোবে না এবং এর মধ্যে যেট সবচেয়ে বড় গোল, ছাত্রীর মৃত্যু সেটা একেবারেই বেরোবে না, স্কুল টা খুলে গেলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত