এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৬166499
  • কোন লোক ইনসেন্সিটিভ বলে তাকে দলেবলে গিয়ে মেরে আসা যায় নাকি ? :-o
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৬166500
  • প্রথমেই শিক্ষকদের ডায়াসটা তুলে দেওয়া দরকার। আর একটি ছাত্র বা ছাত্রীর উপর শারীরিক অত্যাচার করলে ফৌজদারী আইনে বিচার হওয়া উচিত। আপনারা যারা ইশকুল সিস্টেম নিয়ে লড়বেন, তাঁরা আমার এই দুটো দাবী অবশ্যই রাখবেন কিন্তু।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৩166497
  • হ্যাঁ, বিকল্প ভাবনাও জরুরি। স্কুলে অ্যান্টি র‌্যাগিং সেল, কাউন্সেলরের বন্দোবস্ত, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, কেরিয়ার কাউন্সেলিং সবই জরুরি।

    তবে এটা সব স্কুলেই হওয়া জরুরি। পাড়ার কর্পোরেশন স্কুলেও। শিক্ষক ছাত্রের মধ্যে হায়ারার্কি টা যে ফর্মে আছে এখন, সেটা উঠে যাওয়া নিয়ে কথা বলা যেমন জরুরি, তেমনি নানা স্কুলের মধ্যে হায়ারর্কি উঠে যাওয়াটাও জরুরি। কারুর পয়সা আছে নেই বলে পয়সাওয়ালা বাবা মা র বাচ্ছার মত শিক্ষা পেল না, এটা নিয়ে প্রতিবাদ হওয়াও জরুরি।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৩166498
  • এগুলো তো তদন্তসাপেক্ষ। তার আগেই মার ?
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩১166496
  • স্কুল সিস্টেম নিয়ে প্রতিবাদ? এখনই আকা বলবে, এসব চিঠি লিখে কি হয়? আবার সমাজচেতনা? সোসাল অ্যাকটিভিজম? সবই সাইকেল বেচার তাল। এখানে নেহাৎ টিটিদিদিরা জড়িত বলে সাহস করে বলে উঠতে পারেনি।
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩০166495
  • শিক্ষক দেখলেই ক্যালাও কখন বললাম? ওই শিক্ষকদের মার খাওয়া নিয়ে বলেছি। স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে যা পড়েছি, মেইনলি এবিপি তে, প্রচণ্ড ইন্সেন্সিটিভ। হেলেন সরকার কারোর কথাই শুনতেন না। মেয়েদের ওপর মেন্টাল টর্চার হত। এদের বিরুদ্ধে এনি ডে কালো পতাকা হাতে নেমে পড়া সমর্থন করি।
  • hu | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৯166494
  • হ্যাঁ পাই। পুরো স্কুল সিস্টেমটা নিয়ে প্রতিবাদে আমি আছি। কে যেন বলছিলেন স্কুলে বাথরুমে গেলে খোঁজ রাখার কথা। আরে, আমি যে স্কুলে ছ বছর পড়েছি সেই স্কুলে তো বাথরুমেই যাই নি কোনদিন, কারন বাথরুম এতটাই নোংরা ছিল যে যাওয়া যেত না। আগে তো বাথরুম তৈরী হোক স্কুলে স্কুলে। আগে তো স্টুডেন্ট-টিচার রেশিও একটা বিশ্বাসযোগ্য অবস্থানে আসুক। আগে তো কি সিলেবাস হবে, কি ভাবে পরীক্ষা নেওয়া হবে, আদৌ পরীক্ষা নেওয়া হবে কিনা এসব নিয়ে সর্বসম্মতিক্রমে একটা সার্কুলার জারী হোক যেটা অন্তত কিছু দিন ভ্যালিড থাকে! এডুকেশন সিস্টেম নিয়ে ছিনিমিনি খেলা তো বন্ধ হোক।
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৮166493
  • ঠিক জানি না, ঠাণ্ডা লেগে ছিল কারণ কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছিল। আমার টনসিলের প্রবলেম আছে। কিন্তু ওই ঘটনার আগে জ্বর আসেনি। আসল তার পরেই। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ঘুমের ওষুধ আর অ্যান্টি-বায়োটিক দিয়ে ছেড়ে দিয়েছিল। বলেছিল ঘুম জরুরী। এটুকুই।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৬166492
  • কাল থেকেই দেখি ঝহের গতিতে পোস্ট পড়ছে, এক লাইন লিখতে লিখতেই মাঝে পাঁচখানা পোস্ট। :)
  • riddhi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৫166489
  • সিদ্ধার্থ-র ৯ঃ১৭ প্রতি অক্ষর ক। ভয় কাকে বলে এরাই প্রথম চেনাই, তারপর সিস্টেমেটিকালি পার্সোনালিটি শেপ করে দেয়, বলা ভাল দুমড়ে মুচড়ে দেয়। আমরা পরবর্তি জীবনে অথোরিটি নিয়ে যে সমস্যাই ভুগি, এমনকি ভাল পাবলিক হলেও, যাস্ট ঐ হায়ারর্কির কারণে যে মিস্ট্রাস্ট বয়ে নিয়ে বেড়ায়, সেটা ঐ স্কুল-লেভেল ট্রমার এফেক্ট।
    আর এটা একটা বা দুটো স্কুলের মাস্টার নয়, এটাই ট্রেন্ড।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৫166490
  • আসলে এটা ঠিক একটা নির্দিষ্ট স্কুলের সমস্যা নয়। এলিট ও ঐতিহ্যশালী ইশকুলগুলিতে বন্ধুবান্ধবের ছেলেমেয়েদের অনেকেই পড়ে। সেখানে পরিবেশ, আমাদের আজকের হিসেবে, যাকে বলে, খুবই ইনসেনসিটিভ (কুড়ি বছর আগে ওই একই জিনিস হত চোখে লাগতনা অবশ্য), বাপ-মা সে নিয়ে বেচ চিন্তিতও। কিন্তু কেউই কিছু বলেনা ইশকুলের ঐতিহ্য ও পেডিগ্রির কারণে। তাছাড়া এত কাঠ্খড় পুড়িয়ে ভর্তি করলাম, ওখান থেকে তাইড়ে দিলে যাবে কোথায়, কর্পোরেশনের ইশকুলে? এইসব চিন্তাও মাথায় কাজ করে।

    এই স্পেসিফিক ইশকুলটা নিয়ে জানিনা অবশ্য। তবে খুব আলাদা হবার খুব কারণ নেই।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৫166491
  • সিদ্ধার্থর এই পোস্টটা সমর্থন করতে পারলাম না। কিছু শিক্ষক খারাপ বলে যদি যেকোন শিক্ষকের মার খাওয়া প্রাপ্য হয়, তাহলে সেই যুক্তির এক্সটেনশন খুব ভয়াবহ দাঁড়াবে। আর এই যুক্তির এক্সটেনশন থেকেই রাজনৈতিক খুনোখুনি কোনোদিন শেষ হবেনা। কারণ বেনোজল সর্বত্র। একের অপরাধে অন্যকে মারও তাই কোনোদিন শেষ হবেনা।

    আর এই যুক্তি থেকেই যদি বলি অ্যাজ এ ক্লাস ছেলেরা অপ্রেসর, মেয়েরা অপ্রেসড, অতএব ছেলে দেখলেই ক্যালাও ? খুশি হবেন তো !
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৪166486
  • সিদ্ধার্থ এটা কি কোনো ডাক্তার বলেছিল। নাকি জ্বর আর ঘটনাটা কাকতালীয়, যেহেতু ঘটনাটা মর্মান্তিক তাই অ্যাসোসিয়েট করছি? জ্বর মানে শরীরে ইনফেক্শন -ভাইরাল বা ব্যাকটেরিয়াল।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৪166487
  • এবার তাহলে কোর্স অফ অ্যাকশন চক আউট করা যাক, স্কুলে স্কুলে অ্যান্টি র‌্যাগিং সেল।
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৪166488
  • এনিওয়ে, আমিও বলছি না ওই কারণেই মারা গেছে। হয়ত সম্পূর্ন অন্য কারণ। কিন্তু সেটার-ও তো তদন্ত হয়া সবার আগে গুরূত্ব পাওয়া উচিত! কেন স্কুল বন্ধ হল তার থেকে তো অনেক ইম্পর্টান্ট কেন একটা জীবন এভাবে চলে গেল!
  • T | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৩166485
  • স্কুল সিস্টেম নিয়ে প্রতিবাদটা জরুরি। রেগুলেটেড প্রতিবাদও জরুরি। একই সাথে পরিবর্ত বা বিকল্পের চিন্তাভাবনাও জরুরি।
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:২০166484
  • আকাদা, আমার চোখের সামনে আমার বন্ধু দুম করে মারা যায়। তখন আমার বাইশ বছর বয়েস। সেই ট্রমায় আমার ধুম জ্বর চলে এসেছিল এবং টানা তিনদিন আমি বিছানায় ছিলাম।

    একটা দশ বছরের বাচ্চার ক্ষেত্রে ট্রমা সামলানো এতই সহজ? আমরা পারি সবসময়?
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৮166483
  • আমার খালি মনে হচ্ছে, একটা স্কুল নয়, একটা স্পেসিফিক কেস নয়, পুরো স্কুল সিস্টেমটা নিয়েই একটা প্রতিবাদ জরুরি। এবং অবশ্যই রেগুলেটেড প্রতিবাদ।
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৭166482
  • ভাংচুরটা সাপোর্ট করি না, কিন্তু মার খেয়েছে ভাল হয়েছে। এই শিক্ষক সমাজের, জাস্ট হায়ারার্কিতে উঁচুতে থাকার জন্যে কি স্যাডিস্টিক মেন্টালিটি হয় দেখেছি বহুবার নিজের চোখে। এদের জন্যে কত স্টুডেন্টকে যে জীবন না হলেও কেরিয়ার ভবিষ্যত বলি দিতে হয়, সেটাও দেখা। আর বুলিং-এ এরা সকলের বাপ হয়! এমনভাবে বুলি করবে রাত কেটে পরের দিন ভোর হলে ভয়ে ঠকঠক করে কাঁপবে বাচ্চা, আবার স্কুলে যেতে হবে এই ভেবে।
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৫166481
  • সিদ্ধার্থ আমি ডাক্তার নই কিন্তু সাইকলজিকাল ট্রমায় লোকে সুইসাইড করে মারা যায় শুনেছি কিন্তু এইরকম মৃত্যু শুনি নি এমনকি সার্চ টার্চ করেও কিছু পাই নি।
  • riddhi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৪166479
  • রেগুলেটেড বিক্ষোভ নামানো খুব কঠিন। কিছু তো উপচে পড়বেই। কেউ গুরুতর আহত ও হয় নি। কিন্তু উপচে না পড়লেই ভাল ছিল।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৪166480
  • এনিওয়ে এই নিয়ে আর বলতে ভাল্লাগছেনা। সবই তো সেই কথার কথা দিনের শেষে।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:১১166478
  • বাচ্চা ইনসেন্সিটিভ না, তারা বাচ্চাই। চোখের সামনে বাবাকে পুড়িয়ে মারলে যে ট্রমা হবে সেটা একটা এক্স্ট্রীম এক্সাম্পল, কিন্তু বাবাকে ঘেরাও করে রেখেছে অফিসে, হয়ত আজ রাতে আসবেনা, এর সাথে বাচ্চা নিজে প্রতিদিন বুলিড হচ্ছে, ভয় দেখানো চলছে, সুইসাইডাল টেন্ডেন্সিস তৈরি হচ্ছে - এটা কী তুমি ভেবে চিন্তেই এক জায়গায় বসাচ্ছ হু?
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৯166477
  • কি মুশকিল! আমি তো কনক্লুসিভ এভিডেন্স টানিনি যে বাথরুমে আটকে রাখার জন্যেই মরেছে। আমি তো বললাম ওটা অনেকগুলো কারণের মধ্যে একটা। ওটা বাদে অন্য কারণটাও বলেছি, বুলি-জনিত ট্রমা। (এবার অন্য কারণ-ও থাকতে পারে, রক্তে ইনফেকশন ইত্যাদি)। কিন্তু যদি ট্রমায় মারা নাও যায়, ওই বুলির জন্যেই তো প্রিন্সিপালকে কালো পতাকা দেখানো একশোবার সমর্থনযোগ্য।

    আর আকাদা যদি বলে ট্রমায় কোনও দশ বছরের বাচ্চা মারা যায় না, সেটা একটু বাড়াবাড়ি। ভয় যে কি সাঙ্ঘাতিক জিনিস, সেটা কি আমরা জানি না?
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৮166476
  • ভাংচুর না করে, অন্য ছাত্রীদের পড়াশুনোর ক্ষতি না করে যথাযথ তদন্ত হোক না। এই বালের বিক্ষোভ আর জঙ্গীপনা হল মব কালচারের সফিস্টিকেটেড এক্সটেনশন ইন দা নেম অফ জাস্টিস।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৭166473
  • হু, না ইন্সেন্সিটিভ নয়। কিন্তু সবকিছুরই তর-তম আছে।

    আর অন্যদের পেটানো সমর্থন করছ ভাবিনি। সবকটাই সমান আসনে সেটাই বলছি।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৭166474
  • বিক্ষোভ দরকার ছিল, এটা আমারো মনে হয়েছে।
    কিন্তু সেটা এরকম ভাঙচুর করে করাটাকেও সমর্থন করতে পারছিনা।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৭166475
  • ডাক্তারের কাছে যেতে হল কেন সেটা জানার দরকার নেই!! আমি ল্যাবে কাজ করি, ল্যাব আমাকে প্রোটেক্টিভ ওয়ার দেয়না, কোনো একটা ইনফেকশন হল ল্যাব থেকে, হাসপাতালে গেলাম, চিকিৎসা বিভ্রাটে মারা গেলাম। আমার ল্যাবকে লায়াবিলিটি ইন্সুরেন্স, ইন্ভেস্টিগেশন ইত্যাদিতে কি কড়কানি পড়বে বলে মনে হয় আকা? মামদোবাজি নাকি?
  • T | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৬166472
  • অদ্ভূত ব্যাপার হ'ল, যে সুইপার তাকে উদ্ধার করে, তার চোখে নাকি সমস্যা রয়েছে। ফলে পুলিশ তাকে এখনো কেন চিহ্নিত করতে পারে নি এবং জেরা করে নি সেও আজব ব্যাপার।
  • hu | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৫166470
  • অক্ষ ৮।৩৬ প্রসঙ্গেঃ বাচ্চারা কি এত ইনসেনসিটিভ যে তাদের কাছে তারা নিজেরা ছাড়া কিছুই ম্যাটার করে না? চোখের সামনে মা-বাবার মার খাওয়াও না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত