এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৩166530
  • পাই আর ইশানের পোস্ট পড়ে আমার মতঃ ইন্টার-স্কুল হায়ারার্কি উঠিয়ে দেয়া, এই মুহুর্তে হেবি টাফ। আল্টিমেট লক্ষ্য অবশ্যই। সবাইকে ন্যুনতাম শিক্ষা পৌছে দেয়া আরেকটু ফিসিবল, যদিও সেটাও বেশ কঠিন আর প্রচুর কাজ চ্লছে। এসবের তুলনায় মধ্যবিত্ত উচ্চমধ্য়্বিত্ত স্কুলে শিক্ষার প্যারাডাইম চেন্জ করাটা অপেক্ষাকৃত সহজ। শাইনিং, সেমি শাইনিং সবাই এগিয়ে আসতে পারে। আর এটার সাথে অন্য স্টেজগুলো হয়তো সম্পূর্ণ বিচ্ছিন্ন না। "শিক্ষকের ডায়াস উঠিয়ে দেয়া"(ঈশান) হলে, সেই সিস্টেম গুণ্গত ভাবে আলাদা কিসিমের পাবকিক জেনারেট করতে বাধ্য, সমাজের অন্যন্য হায়ারার্কি নিয়ে চিন্তায় সেই পাবলিকের ছাপটা পড়বে। খুবি পরোক্ষ লঙ্গ-টার্ম ছাপ। কিন্তু এই দুই ভিন্ন ধরনের হায়ারর্কি কোথাও একটা লিন্কড। প্রথম স্টেজে জনতা এগিয়ে আসাটাই বিশাল ব্যাপার।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:১২166529
  • তোত্তো চানের মত ইস্কুল যদি হত অনেক অনেক !
    দাদু একটা মডেল দিয়ে গেছিলেন। সেটা রেপ্লিকেট তো হলই না, উল্টে সেটাও প্রায় ভোগে গেল।
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:১১166528
  • অনির্বাণ, আমি কিছু সিওর হচ্ছি না তো। এটা আমার অবজারভেশন।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:১০166527
  • অনির্বাণ, সেটাই তো বলছিলাম। এগুলো সব স্কুলে হওয়া এবং স্কুলগুলোর মধ্যে হায়ারার্কি ভাংগা।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৯166526
  • যাক সংগঠিত বিদ্রোহের বর্তমান হালের একটা সুচিন্তিত কারণ জানা গেল।
  • anirban | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৮166525
  • আকাকে - সাইকেল বেচা ছাড়া আর কিছু যে সম্ভব নয়, সেটা আপনি কি করে সিওর হচ্ছেন?
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৬166524
  • আমার সাইকেলটা তো আমি লুরু থেকে আসার আগে কাকে একটা দানই করে দিয়ে এলাম :-(
    সাইকেল থিওরিটা আগে বলতে কি হয়েছিল ?
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৪166523
  • হায়ারার্কি ভাঙার নামে এলিটদের বিরুদ্ধে যুদ্ধর নামে সাইকেল বেচা চলছে ও চলবে। এইজন্য সংগঠিত বিদ্রোহের এই হাল।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৩166522
  • এর পরের স্টেপে আসবে শ্রেণীশত্রু চিহ্নিতকরণ :-)
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:০১166521
  • জানি। সমস্যা গভীর। এখানে লিখে মনের ঝাল মেটানো ছাড়া আর কিছু করতেও পারব না।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:০০166520
  • কেন আমরা এখানে ছোট ছোট ভোট করতে পারি।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৯166519
  • ওটা তো আরেকটা সমস্যা। এখন পর্যন্ত এইসব কনসার্ন কেবলমাত্র "পরিচিত" ও "নামী" ইশকুলগুলোকে নিয়ে। আসলে তো নামী ইশকুলগুলো "নামী" কারণ তার বিপরীতে আছে কর্পোরেশন ইশকুল, গ্রামের বিদ্যালয়। আপনি যতক্ষণ এই হায়ারার্কির পক্ষে আছেন ততক্ষণ আপনি চেনা জগতে, ততক্ষণ আপনি কনসার্নড। যেই হায়ারার্কি ভাঙার কথা বলবেন, তখনই এলিটদের কাছ থেকে চরম রেজিস্ট্যান্স আসবে। সাইকেল বেচা ও ধান্দাবাজি বলা হবে।

    এইটা অনির্বানকে।
  • cb | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৫166517
  • আমার বোন, বছর পাঁচেক বয়স যখন, হঠাৎ সকালে স্কুল যাওয়ার নাম শুনে ভয় ঠকঠক করে কাঁপতে লাগল, শেষপর্যন্ত মাকে ছুটি নিতে হল দু দিন। তো নেক্স্ট ১০ দিনে ৪ দিন পাঠানো গেছিল। আর সে তো মুখে কিছুই বলে না, খালি মাথা নাড়ে, আর জুতো জামা পড়ে খাটের ওপর বালিশের পিছনে লুকিয়ে বসে থাকত।

    শেষে মা একদিন স্কুলে গেল।

    হটাৎ মনে পড়ে গেল বলে আমি এখুনি ওয়ারশ থেকে মাকে ফোন করলাম। পড়ে লিখছি, এখন মনে পড়ে একটু কেঁপে গেছি।
  • anirban | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৫166518
  • অবশ্য এই হায়ারার্কি ভাঙার বেলা যদি কলকাতার নামী স্কুলগুলির সঙ্গে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের স্কুলগুলিকেও ধরেন তাহলে সমস্যা অনেক অনেক ব্যাপক ও বহুস্তরীয় হয়ে দাঁড়ায়।
  • anirban | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৯166515
  • পড়েছি। খুব ভালো লেগেছিল।
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৯166516
  • হ্যাঁ বারবিয়ানা।

    এই হায়ারার্কি আগে ভাংগা দরকার।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৮166513
  • বারবিয়ানা ?
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৮166514
  • তিমি তো অনুবাদ করছিল। সেটার কী হল?
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৭166511
  • এখানে কেউ 'আপনাকে বলছি স্যার' পড়েনি?
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৭166512
  • ওহো আকা "বুঝতে পারে"। থার্মোমিটার কিংবা ব্যারোমিটার আছে নিশ্চয়ই।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৬166510
  • সমস্যা হচ্ছে, বুলির শিকার সংখ্যালঘুরাই। ওটা সংখ্যালঘুর উপর সংখ্যাগুরুর ক্ষমতার প্র্যাকটিসের ড্রেস রিহার্সাল। যারা হচ্ছে এবং যারা করছে, সবাই একটা ক্ষমতার স্ট্রাকচারে ঢুকে পড়ার অভ্যাস করছে। কিন্তু সরাসরি চোখে দেখার মতো ক্যাজুয়ালটি শুধু সংখ্যালঘু এক-আধজনই হয়। বাকিদের কাছে "ওরকম একটু আধটু হয়েই থাকে, এ নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না"।

    সেই জন্যই বুলির বিরুদ্ধে লোক বিশেষ পাওয়া যাবেনা। বেশিরভাগ বলেই তো ইহারা সংখ্যাগুরু। সেই জন্যই সংখ্যালঘুকে নিয়ে কথা বলাটা বাড়াবাড়ি নয়, সেটা আগে বোঝা দরকার। কে কাকে বোঝাবে জানিনা। যদি কেউ বোঝায়, তার লিস্টিতে এটাও রাখলাম।
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪২166508
  • ইশান তা কেন সাইকেল বেচাকে সাইকেল বেচা বলি আর ট্রু কনসার্নকে বুঝতে পারি। খুব পোষ্কার করে বোঝা যায়, অনেকেই বোঝে, আকা বলে। ;)
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪২166509
  • পাইকে আর হুচিকে সমর্থন। পুরো স্কুল সিস্টেম নিয়ে প্রতিবাদ হোক, স্কুলে অ্যান্টি র‌্যাগিং সেল হোক, কর্পোরাল পানিশমেন্ট সর্বোতভাবে বন্ধ হোক, স্টুডেন্ট টীচার রেশিও ঠিকঠাক হোক।

    এই ভাটেই দেখেছি ব্যাঙাচি যখন নানাভাবে কর্নারড অ্যান্ড টর্চারড, তখন ব্যাঙ অন্য গার্জেনদের সাথে কথা বলে একসাথে প্রিন্সির কাছে যাওয়াতে পারে নি। অন্যরা সকলেই সেইসময় এড়িয়ে গেছে। ব্যাঙ একা, সম্পূর্ণ নিজের মনের জোরে দেখা করেছে, ব্যবস্থা নিইয়েছে।

    আমি শিওর এই স্কুলের গার্জেন যারা এখন বলছেন প্রিন্সি দেখা করতেন না, তারাও একজোট হয়ে যাওয়ার চেষ্টা কোনোদিন করেন নি তো বটেই, এক আধজন বললেও অন্যরা নিশ্চিত সেটি এড়িয়ে গেছেন। এখন চান্স পেয়ে গিয়ে চাট্টি ভাঙ্চুর করে এলেন!!
  • anirban | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪১166507
  • "এটা বিদেশের কোনো স্কুলে হলে এতক্ষণে কি ঘটত ভাবুন একবার!" - বিদেশের স্কুল হলে অনেক আগেই কোনো অ্যান্টি-বুলিয়িং প্রোগ্রাম নেওয়া হত হয়তো।
    http://greatergood.berkeley.edu/article/item/the_bully_problem
    বুলিয়িং রিপোর্টেড হওয়ার পরেও কোনো স্টেপ না নেওয়া, এবং দিনের পর দিন ইগনোর করা - স্কুল কর্তৃপক্ষের তরফে চরম দায়িত্বজ্ঞানহীন কাজ হয়েছে।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪০166505
  • উফ্ফ !!! বোমা নয়, বোমা নয়। বিমা ঃ((
  • b | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪০166506
  • আবার অনেক মেন্টালি টর্চারড মেয়ে ঐ হেলেন সরকারের পক্ষে, স্কুলে ভাংচুরের বিপক্ষে রাস্তায় নেমে এসেছে। এটাও, মেইনলি, এবিপি থেকে। তা সেই মিছিলটা সমর্থন করেন তো?
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৯166502
  • সেগুলো তো হওয়া উচিতই। স্কুল বন্ধ, সাসপেনশন, তদন্ত শুরু সব উচিত। কিন্তু জনতার গিয়ে মেরে শিক্ষা দিয়ে আসার কোনো রাইট নেই।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৯166503
  • নাঃ আরো একটা কথা আছে। এখানে অনেকবার র‌্যাগিং শব্দটা ব্যবহার করা হচ্ছে। র‌্যাগিং আর বুলি তে তফাত আছে কিন্তু। বুলি কি ও কেন, সেটা নিয়ে সর্বস্তরে ধূমপান নিরোধের মতো করে একটা প্রচার দরকার সবার আগে।

    ব্যস।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৯166504
  • হানুদাকে জানাই।' পিপল ফর হেথ কেয়ার' গ্রুপ থেকে আজ সন্দেশখালিতে একটা ওয়ার্কশপের আয়োজন করা হয়। সেখানে পুণ্যদা আর আরো কয়েকজন ইউনিভার্সাল হেল্থ কেয়ার, বিনামল্যে ওষুধ দেওয়ার সাথে সাথে রাষ্ট্রীয় বোমা যোজনার সমালোচনা করেও কথা বলেছেন।
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৭166501
  • ঐন্দ্রিলা বুলীড হচ্ছিল, এবং ঐন্দ্রিলার মত আরো অনেকেই, সেটাও তদন্তসাপেক্ষ? নাম ধাম দিয়ে বার হয়েছে তো কাগজে। শুধু এটার জন্যেই তো স্কুল বন্ধ করে দেওয়া উচিত!

    এটা বিদেশের কোনো স্কুলে হলে এতক্ষণে কি ঘটত ভাবুন একবার! মার খেত না, কিন্তু ইমিডিয়েটলি টিচার/প্রিন্সিপালকে সাসপেন্ড করে তদন্ত শুরু হত বলেই মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত