এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৩166590
  • সামগ্রিক শিক্ষা ব্যবস্থার বদলে জনতার সাড়া না দেয়াটাই কি এক্স্পেক্টেড না? এটা মামুবাবুকে। বরং এইসব নিয়ে কন্ক্রিট চিন্তাভাবনা এরকম ছোট ফোরাম(যেখানে যথেষ্ট পরিমান শিক্ষাজগেতের সাথে এসোসিয়েটেড জনতা রয়েছে) থেকেই উঠে আসবে। এর থেকে কিছু ক্রিস্টালাইজ হলে তারা এডুকেশনিস্ট্দের সাথে কমিউনিকেট করবে। ভান্গ্চুর(যেটা আবার একদম ঠিক কাজ হয়েছে) ওয়ালা দের থেকে কিন্তু সেরকম কোন এক্স্পেকেটেশন রাখাই উচিত না। এটা তাদের কাজ নয়। সিম্প্লি বিকস ইটস আ লট ওফ টেকনিকাল ওয়ার্ক। তারা ইস্যু ভিত্তিক ক্ষোভ দেখাক।

    বরং এখানে বসে আমরা ঠিকমত ইস্যু আইডেন্টিফাই আর ফোকাস করতে পারছি কিনা, সেটা অনেক বেশী জরুরী। আর এটা বেশ কঠিন-ও, কিন্তু পসিবল। এখানে ফেস্বুকের আই লাভ ইন্ডিয়া কমিউনিটি আর গুরুচন্ডালী টাইপ ফোরামের মধ্যে একটা লাইন টানছি। সিম্প্লি কারণ এই সব ইনিশিয়েটিভের জন্য যে ওপ্টিমাম লেভেলের ইনিশিয়েটিভ আর টেকনিকাল ডাইভারসিটি/এক্স্পার্টিস দরকার সেটা এখানেই আছে।

    এটা হয়তো একটা ইন্টারনেট ফোরামকে প্রয়োজনের বেশী গুরুত্ব দেয়া, কিন্তু এই ধরনের ফোরাম দিনকে দিন ক্রিটিকাল হয়ে ঊঠবে মনে হয়।
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:০০166588
  • সরকারী স্কুলে?
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:০০166589
  • এই অভিভাবকদের অনেকেই অভিভাবক না আদৌ। আর দম যেটা বলেছে, এত ক্ষোভ সবাই মিলে কিছুতেই একসাথে হয়ে বলেনা কেন কিছুতেই?
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৫166587
  • বাপ-মা'র ইন্টারভিউ, আয় কত, কদ্দুর অবধি পড়াশোনা করেছে সবই জিগানো হয়।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০১:৪৫166586
  • এটাকে তো অনেক অভিভাবক বেশ পছন্দই করেন। তাঁদের পক্ষে বেশ সুবিধাজনক। সম্মানজনকও। ঐ বিভাজনরেখাটা পক্ষে আছে বলে।

    ক্রাইস্টচার্চের কথা জানিনা, কিন্তু নামী দামী প্রচুর স্কুলে কথায় কথায় বাহানায় ছুতোয় অছিলায় টাকা চাওয়া হবে, প্রতিটা অ্যাকটিভিটিতে টাকা কথা বলবে, এরপর ছাত্রছাত্রীদের 'তোলা' আদায় করতে দেখলে আশ্চর্য হই কেন ? বেসিক্যালি স্কুলগুলোও তাই করেনা কি ? টাকা না দিলে নানাপ্রকারের 'অত্যাচার'। এপাতাতেই সিকি, ব্যাংদির লেখায় তার ভুরি ভুরি উদাঃ আছে।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৬166585
  • ক্রাইস্টচার্চের কথা আমি জানিনা। তবে এই "ভালো" ইশকুলগুলো সম্পর্কে ফার্স্ট হ্যান্ড এক্সপি আছে। সকলেই জানেন, (নাকি জানেন না?) কলকাত "ভালো" ইশকুলগুলিতে ছেলেমেয়ের সমান গুরুত্ব দিয়ে বাপ-মার ইন্টারভিউ হয়? এর চেয়ে অশ্লীল একটা প্রথা কল্পনা করা যায়না। ছেলে-মেয়ের পরীক্ষা নেবে নাও, সেটা তবু, তবু, তুলনায় যুক্তিগ্রাহ্য (যদিও প্রশ্ন হাকেই), কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্দ? পেডিগ্রি? এসবের সঙ্গে শিক্ষার কী সম্পর্ক? কিন্তু ওই আরকি, আমরা চক্ষু মুদেই থাকি। থাকি, কারণ বিভাজনরেখাটা আমাদের পক্ষে আছে।

    আমি, পার্সোনালি আমি, যখন আমার ছেলের জন্য ইশকুল কর্তৃপক্ষের মুখোমুখি হলাম, আমার কাছে ব্যাপারটা বেশ সুবিধেজনকই ছিল। গায়ে মার্কিনফেরত ছাপ আছে, উন্নততর ঠিকানা আছে, গড়গড়িয়ে ইংরিজি বলি, আমি হাফ প্যান্ট পরে গেলেও ছেলে ভর্তি হয়ে যেত। দুই পক্ষই সেটা জানতেন। আমি এবং কর্তৃপক্ষ।

    কিন্তু বাইরে থেকে যখন বিষয়টা দেখি, কী অশ্লীলই লাগে। এই ভালো-মন্দ আমরা-ওরা বিভাজনটাকে পাম্প দিয়ে চলা হবে, সেটাকে নির্বিবাদে মেনে নেব, আর তার কোনো প্রভাব পড়বেনা হয় নাকি? কম্পিটিশন বাড়বে, নির্মম হবে, অনেক কিছু মুখ বুজে মেনে নিতে হবে, তখন মাঝেমধ্যে এইসব ভাঙচুর হবে। যার যা ক্ষোভ আছে, একদিন এসে হাতের সুখ করে ঝেড়ে দিয়ে যাবে মব। তখন আমরা একটু নড়ে বসব।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৮166584
  • মানে, বেসরকাতি স্কুলগুলির প্রতি ক্ষোভের নানা কারণ মিডিয়া সেভাবে সামনে আনতে চায়না ?
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০১:১৬166583
  • কুসুম্বা, অভিভাবকদের মরিয়া ক্ষোভের ব্যাপারটা নিয়ে আরেকটু বিস্তারিত লিখুন। কেনই বা সেটাকে চাপা দেওয়া হচ্ছে ?
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৪166582
  • আর অসমর্থন যোগ্য।
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫২166581
  • অন্যদিকটাও আছে। এই ঘটনা না ঘটলে জানতামই না আমার চারপাশের এত লোকে ক্রাইস্ট চার্চে পড়েছে। একজন বলছিল যে প্রিন্সিপালের সাথে দেখা করার থেকে চিফ মিনিস্টারের সাথে দেখা করা সহজ। এসব নিয়ে মনে হয় লোকের ক্ষোভ ছিল/আছে। কিন্তু এই ভাঙচুর, স্কুল বন্ধ ইত্যাদি শুধু সেইসব কারণে হয় না। এসব মব মেন্টালিটি আর ল্যাক অফ ল অ্যাণ্ড অর্ডার।
  • কুসুম্বা | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৯166580
  • ঠিক ব্ল্যাঙ্ক। ওই দিকটা আছে। তবু, অন্যদিকে, এর আগেওতো বিভিন্ন প্রশ্নে অভিভাবকদের মরিয়া ক্ষোভ বিভিন্ন স্কুলে দেখেছি মনে হয়। এই দিকটা কিন্তু বারবারই চাপা পড়ে যায়।
  • Blank | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৮166578
  • কুসুম্বা, ভাঙচুরের ভিডিও দেখে মনে হলো বেশীরভাগ ই পাড়ার দাদা রা, পার্টির গুন্ডারা। যারা সুযোগের অপেক্ষায় থাকে।
    এই সময়ের রিপোর্ট পড়েও সেটাই মনে হলো।
  • Az | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৮166579
  • একদম খেই হারিয়ে ফেললাম।

    স্কুল ইত্যাদি কি বিলোপ করে দেওয়া হবে? বাচ্চারা হোম-স্কুলড হয়ে স্ট্যান্ডার্ড কোনো টেস্ট দিয়ে সরাসরি কলেজে-ইউনিতে ঢুকে যাবে?

    এই যে আয় স্কুল ভাঙি হসপিটাল ভাঙি ডাক্তার ঠ্যাঙাই মাস্টার ঠ্যাঙাই বলে কে যেন ডাক দিলেন- তেনাকে বলি "আয় কষে আগে ত্যাড়া ত্যাড়া বাপ-মাগুলোকে ঠ্যাঙাই", এই আহ্বান করলেন না কেন?

    কারণ বাপ মা নিজেরাই যে মেরে মেরে নিজের বাচ্চার ভুষ্টিনাশ করতেন রীতিমতন জনসমর্থনে-তার খবর গুর্চতেই ভুরি ভুরি মিলেছে। সেইসব বাপ মা গুলোকে তুলে নিয়ে দিনে তিনবার করে থার্ড ডিগ্রী দিন্না!
  • কুসুম্বা | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৬166577
  • অভিভাবকেরা এই যে ক্ষুব্ধ ভাঙচুর চালালো স্কুলে তা কি এক মুহুর্তের হঠাত ক্ষোভে সংগঠিত হওয়া সম্ভব?
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৭166576
  • ছুটি নেওয়া হয়তো অনেকের পক্ষেই সম্ভব নয়, নৈতিক সমর্থন জানালে বা চেনা পরিচিত লোকজনকে জানালেও হল।

    আমি ব্যক্তিগতভাবে, অবজেক্টিফিকেশনের পয়েন্টে খুব একমত নই। তবে ওভারল একমত। বিশেষ করে জাস্টিস ভার্মা কমিশনের মারিটাল রেপ আর আফ্স্পার ব্যাপারে রেকো গুলো কার্যকর করা নিয়ে।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৪166575
  • উফ্ফ আজ আমার টাইপো ডে। উইকেড নয়, উইকডে।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৩166574
  • আমার ধারণা, সোমবার কারণ ইউনি খোলা থাকবে, অনেকে থাকবেন, ব্যাপারটা আরো বেশি নজরে আসবে। অনেকে অংশ নেবার ব্যাপারে একটু অসুবিধে হবে, কিন্তু সেতো এর আগে কলেজ স্কোয়ারের মহামিছিলও উইক্ডেতে হয়েছিল না ? কেউ কেউ শুনলাম ছুটি নিয়ে বা আগে আপিস থেকে বেরিয়ে যাবেন।
  • I | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৩166573
  • আর মিডিয়া মাইরি। মিডিয়া সেই জাদুকর, যে সাপ, ব্যাঙ ও ওঝা সকলের গালে সমান দক্ষতায় চুমু খেতে পারে। অ্যাট লিস্ট আনন্দবাজার। অন্য কাগজ পড়ি না। আজকের কাগজে সব পক্ষের জন্য কিছু না কিছু আছে। শুধু ফ্যাতাড়ুরা হালকা করে ঢেঁড়া পেয়েছে।
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:১০166572
  • মুশকিল হল এক্ষেত্রে মেয়েটির পরিবারের ওপর ট্রমা ক্রমশ বেড়ে গেল। মেয়ের মৃত্যু নিয়ে টানাপোড়েন চলেছে, প্রতিদিন কাগজের হেডলাইন হচ্ছে। উফফ ভাবলেই খারাপ লাগে।
  • I | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৬166571
  • হনুরে কই। মেয়েটা দেড় দিন একটা নার্সিং হোমে ভর্তি ছিল। কেন ভর্তি ছিল, সেটা কেউ কোত্থাও বলছে না। কে ছেড়ে দিল, নার্সিং হোম নাকি মেয়ের বাবা-মা ছাড়িয়ে আনল, তাও জানা গেল না। WBC count ২০০০০ ছিল, ডাক্তার বলেছে। মানে যে ইঞ্জেকশন দিয়েছে সেই ডাক্তার। ফ্ট করে একটা কাউন্ট বানিয়ে বলে দিল, এটা হওয়া একটু চাপ আছে। বিশেষ করে যখন সবার চোখ এদিকে। যদি দেখা যায় সত্যি একটা সেপসিস ছিল, প্রতক্ষ্যভাবে তার জেরে মৃত্যু, তাহলে এত হইচইও হবে না,খবরের কাগজও বিক্কিরি হবে না, ঝুটঝামেলাও হবে না, "টিচারদের হাতে থালা ধরানো''ও হবে না।
    তাতে কার লাভ?
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:০১166570
  • হানু ট্রাইসাইকেল চড়ছে মনে করেই কেমন হাসি পেল। ঃ)))
  • Blank | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০০:০০166569
  • সোমবার দিন এই মিছিলে যাওয়া সম্ভব নয় সত্যি। আর মিছিলের পয়েন্ট গুলো নিয়ে বুলেট দিয়ে লেখা উচিৎ ছিল। খুব ক্লান্তিকর লাগলো লেখাটা - তার কতটাতে আমার সমর্থন আছে, কতটাতে নেই সেটা বুঝতে সময় লাগলো।
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৮166568
  • তদন্ত দেবার সময় কই লোকের? বাচ্চা মরে গেলে স্কুল বন্ধ, ভাঙচুর। তবে হ্যাঁ ট্রাইসাইকেল না হলেও বাইসাইকেল চড়া ভালো।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৫166567
  • তো বাচ্চারা মরে গেলে কি নিয়ে আলোচনা করবও, ট্রাই সাইকেল? মাইরি তোর দাবী টা বিচিত্র।
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৩166566
  • সবকিছু তো ওভারনাইট হয় না। এই ভার্চুয়াল হাইপার অ্যাক্টিভিজম বেশ মজার।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৫166564
  • সেটাই তো মজা ঠেলতে ঠেলতে মঙ্গলগ্রহে নিয়ে যেতে পারলেই কেল্লা ফতে।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৫166565
  • না, আমি তাদের নামধাম পাব্লিক করতে বলিনি, এটা এনশিওর করতে বলেছি, তাদের নিয়ে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৯166563
  • ইনফেকশনের তত্ত্ব টা বেশ মজার। এতে ডাক্তার ও বাঁচে, ইশকুল ও বাঁচে। যাই হোক, আগে তদন্ত হোক। সত্যি ই যদি সেটা হয়, ইনফেকশন পরীক্ষা না করে ইনজেকশন দিল কেন, বেশ ইল্লি ব্যাপার, কেবলি সবাই ঠেলে দিচ্ছে।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৭166562
  • পাই, সোসেন যে পয়েন্ট টা বলেছে, খারাপ বলে নি, সেটা হল বুলিং যারা করেছে, তারাও নাবালিকা। হয়তো তাদের ইমিডিয়েট সেফটির জন্য পরিচয় গোপন রাখা প্রয়োজন, কিন্তু প্রসিডিওর গোপনে হলে ও হওয়া জরুরী, হচ্ছে যে সেটা জানানো জরুরী, এক্ষেত্রে মিডিয়া সাবধান হলেই ভালো ফাইন, তবে অন্তত তদন্ত ও প্রসিডিওর হওয়া জরুরী, যদি বুলিং প্রমাণিত হয়।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৪166561
  • ডেস্ক্রিপশনের অ্যানালিসিস টা ভালো হয় নি, যদিও মিছিলে র আহ্বান টা মহান পোবোন্দো লেখার জায়্গা না হয়তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত