এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৬166650
  • এত তদন্তের দাবী ও গন্ডগোলের মধ্যে একটা বিষয় পরিস্কার হচ্ছে না .... সেই নবম শ্রেণীর ননীগোপালিদের শাস্তি বা জুভেনাইল কারেকশনাল হোমে পাঠানো হবে না? এ নিয়ে তো পুলিশ-প্র্রশাসন বা অন্য স্টেকহোল্ডারদের স্পেসিফিক দাবীও চোখে পড়ল না

    আমি জাষ্ট ভাবতেই পারছি না আমার কেজিতে পড়া মেয়ে কে অষ্টম দশম শ্রেনীর মেয়েরা জোর করে তোলা তুলে ইউরিনালে আটকে রেখে নাবালিকা হওয়ার জন্য সাপের পাঁচ পা দেখে পার পেয়ে যাবে

    যারা ভাঙ্চুর করেছে বা দায়িত্ব এড়িয়েছে (টিচার-প্রিন্সিপাল ) তাদের পাশাপাশি এই ননীগোপলিদেরও একটু কারেকশনাল হোমে পাঠানোর ব্যব্স্থা হোক !
  • কৃশানু | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৪166648
  • প্রকল্প বাবু উবাচ:
    শুধু মুসলিমদেরই নয়, ঠাকুর বলেছেন, 'নরেন শিখ কে দেবে!'
  • Ben Arfa | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৪166649
  • হুঁ, বোধিকে ক - প্রাইভেট ইস্কুল এবং আবাপ নিয়ে। এর সাথে মেজরিটি অভিভাবকের নামও জুড়বো।
  • Ben Arfa | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৩166647
  • অ। তাইলে ওক্কে।
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪২166645
  • অভিভাবক মঞ্চটার বাংলা মানে হল, ওটা তৃণমূলের ব্যাকিং আছে, পরিবর্তন্কামী ইন ২০০৯ এর মানে আর কিসু নেই।

    প্রাইভেট স্কুলে জিন্দেগী তে মনিটরিং হবে না, কারণ বহুদিন আগে থেকে আবাপর ক্যাম্পেন দুটো, এক হল, শিক্ষায় গভ ঃ র পার্টিসিপেশন কমাতে হবে, গভঃ কন্ট্রোল কমাতে হবে ইত্যাদি। আরেকটা ক্যাম্পেন হল, প্রাইভেট স্কুল মানে ভালো স্কুল, এবং কলকাতার স্কুল বা কলেজ বা ইউনি ছাড়া আর কিছু নিয়ে দুশ্চিন্তা মিডিয়ার নাই, ইন গেনেরাল। দুই একটা এলিট ইন্স্টিটিউশন। এদিক ওদিক।
  • রোবু | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪২166646
  • ক্রাইসিস কেন হবে? রোবুই তো রোবু। মাঝে মাঝে ভুলে এখনো পুরনো নাম এখনো উঁকি দিচ্ছে ঠিকই। ওটা সামলে নেওয়া যাবে।
  • Ben Arfa | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৭166644
  • যাব্বাবা, তাইলে রোবু নিয়ে আইডেন্টিটি ক্রাইসিস হবে তো। অন্য নাম নিতে বলো।
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৬166643
  • এ বাবা, ভেবেছিলাম অচিন্ত্যদের সময় কাগজের লিংক টা আমি দোবো, ইপসিতা দিয়ে দিল।
  • Ben Arfa | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৫166642
  • কেশীর জন্যে কোশ্চেন - বিভিন্ন পিচ-এ তানপুরা বাজবে এমন কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ আছে?
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৭166641
  • হুম, বয়সটা বড্ড বেশি হয়ে গেল বটে, মেয়েই টিনএজার হয়ে গেল, কবে ডেটিং শুরু করে কে জানে।
    তবে এয়ার্কি ছাড়া কি আর আড্ডা হয়, ওটা অ্যালাউড
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৮166640
  • তাই কও, ভাবলাম রোবু আবার কেডা :-)
    টিম, ঠিকই বলেছ, ভালবাসার টানে অমন আপাত-বোকা কাজ আমরাও করেছি বটে।
  • রোবু | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৭166639
  • name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:16 Sep 2013 -- 01:36 আম

    ক দিয়ে গেলাম। অনেক।
  • kc | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৪166638
  • এখনতো অনামী স্কুল অনামী জায়গার ছেলেমেয়েরাই মাধ্যমিকে ফাস সেকেন হয়। তিমি বললেই হবে নাকি?
  • kc | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৩166637
  • আমি একটা কথা কিছুতেই বুইতে পারিনা। অনেকদিন থেকেই বুঝতে পারিনা। দেশের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে এটা কী করে বোঝা যাচ্ছে? সব কিছুই গাধার পেচ্চনে চলে গেছে কি করে এমন নিদান হাঁকা হচ্ছে? আগে কিইবা এমন হাতি ঘোড়া ছিল যে ভেঙে পড়েছে?

    অরণ্যদা বেশ পুরনো লোকতো। আর বেশী এয়ার্কী দেবনি অরণ্যদাকে।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:১১166636
  • কমে আসছে অরণ্যদা। অনেক কমে আসছে। ছাত্র-শিক্ষক দুইপক্ষই দায়ী। আর দায় সময়ের। কিছু করার নেই।
    আগে লোকে অনামী স্কুল থেকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে সেখানে ১২ অবধি পড়তো এইসব সম্পর্কের জন্য। এখন এগুলো শুনলে লোকে বোকা বলবে।
  • কৃশানু | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:১০166635
  • না, রোবু চেনা লোক, কেষ্টপুরে থাকে। এবার থেকে ছদ্মনাম ব্যবহার করবে। কারণ গুরুতে আপিসের নীপার সংখ্যা বাড়ছে।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৮166634
  • রোবু-ও এক্ষপেরিমেন্টাল, ক্ষি ক্ষান্ড!
    না, নমিতা মিস নন, ইনি কাঁচড়াপাড়ায় থাকতেন, শর্ট হাইট, নামটা মনে পড়ছে না।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৫166633
  • অদ্ভুত একটা ভালবাসার বাতাবরণের মধ্যে স্কুল করেছি, কয়েক জন ব্যতিক্রম ছিলেন, কিন্তু বেশীর ভাগ টিচারের কথায়, ব্যবহারে ভালবাসাটা পরিস্কার বোঝা যেত, নিজের বাবা, মা-র মতই মনে হত তাদের। ১৯৭৯ ক্লাস টেন -ব্যাচের ২৫ বছরের রিইউনিয়নে, ২০০৪ সালে একটা হাতে লেখা আমন্ত্রণপত্র সব পুরনো শিক্ষক-দের পাঠানো হয়েছিল, অনুষ্ঠানটায় আমি যেতে পারি নি। পরে বন্ধুদের মুখে শুনলাম অনেক টিচার আমার হাতের লেখা চিনতে পেরে কিঞ্চিত স্মৃতিমেদুর হয়েছেন, খুবই বাজে, প্রায় দুর্বোধ্য হস্তলিপি ছিল কিনা।
    উও জমানা অলগ থা - এ ছাড়া আর কিছু বলার নাই। ঋদ্ধি-র স্কুলের অভিজ্ঞতা শুনে খারাপ লাগল। আশা করি এখনও কোথাও, কিছু স্কুলে এই শিক্ষক-ছাত্র পারস্পরিক ভালবাসার ব্যাপারটা আছে।
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৪166632
  • বড়াই, মেয়েটি মারা যাওয়ার পরের দিন তার পিসী না হোর রিপোর্ট ও সাইক্রিয়াটিস্টের প্রেস্ক্রিপশন এবিপি আনন্দে দেখাচ্ছিলেন।
    wbc ২০০০০ দেখেছিলাম।পিসী বলছিলেন আরো অনেক ভ্যালু রেঞ্জের বাইরে ছিল, তবে না হো ছেড়ে দিল কেন?
    স্কুলে যা ঘটেছিল ও না হো/ডাক্তারের ব্যাপারটা আলাদা ইস্যু, দুটৈ সমান গুরুত্বপূর্ণ
  • রোবু | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:০২166631
  • নমিতা মিস? অরণ্য দা? যিনি প্রতি ব্যাচের প্রতিটি ছেলে মেয়ের নাম মনে রাখতেন এমনকি তার আগে কোনোদিন ক্লাস না করিয়েও?

    আমার সাথে সেম কেস হয়েছিল ঘোষপাড়া থেকে সিগারেট কিনতে গিয়ে। ক্লাস ইলেভেন। পিছন থেকে চিন্ময় স্যার এসেও সিগারেট কিনলেন। ধরণী দ্বিধা হও।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫০166629
  • ভাগ্যিস, তিমি আমার ইস্কুলের হেডমাস্টার ছিল না :-)
    টিসি এক্ষেত্রে লঘু অপরাধে গুরুদন্ড মনে হয়, তবে সময় অনেক পাল্টে গেছে, এটাও ঠিক। আমার বাল্যকাল ইয়ানি কি সত্তরের দশকে স্কুল কেটে সিনেমা দেখতে গিয়ে বাস চাপা পড়লে হয়ত স্কুলের টিচারদের ক্যালানো হত না।
  • mila | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪০166628
  • স্কুল কেটে ধরা পড়লে অধক্ষ্য এর দায়িত্ব এর প্রশ্ন এসে যাবে
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৮166627
  • ইসে, ছোটদের ইশকুল কাটা আমি বেশ অপছন্দ করি। আঠেরোর নিচে কেউ ইশকুল কাটলে তাকে টিসিই দেওয়া উচিত। কারণ সে কোন অপরাধ বা দূর্ঘটনায় জড়িয়ে পড়লে স্কুল চাপ খাবে।
  • j | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৩166626
  • সকাল সকাল অক্ষদার পোষ্টে মধ্যবিত্তের বাংলা ইস্কুলের লিষ্টে আমার স্কুলের নামটা দেখে মনটা বাগান বাগান হয়ে গেল :-)
  • Bhagidaar | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৭166625
  • অরন্যদা,
    টিসি দিয়ে দিলে সেটাকে এক্সট্রিম মনে করতাম, কিন্তু সরি, টিসি দেবার হুমকি টা বাড়াবাড়ি মনে করছিনা.।
  • mila | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৩166624
  • ঐন্দ্রিলার ঘটনা পরে নিজের ছোটবেলাটা স্পষ্ট দেখতে পেলাম
    একটা ছোট স্কুল এ (সেই স্কুল আমার ঠাকুরদা এবং আরো কযেকজন মিলে তৈরী করেছিলেন মূলত বস্তির এবং বাজারের বাচ্চা দের পড়ানোর জন্যে) প্রথম হতাম বরাবর, সেখানে ইংরাজি ছিলনা ক্লাস ৫ পর্যন্ত, ক্লাস ৩ টে পরীক্ষা দিয়ে ভর্তি হলাম একটা স্কুল এ, সেখানে ১ থেকে ইংরাজি পরানো হত, কিন্তু ৩ ভর্তি পরীক্ষায় ইংরাজি ছিল ঐচ্ছিক বিষয়, আমি ইংরাজি পরীক্ষা দিইনি, তবু সুযোগ পেয়েছিলাম

    ক্লাস টিচার প্রথম দিন জিগ্গেস করেছিলেন কে কে ইংরাজি জানো, আমর চারপাশের একটাও হাত ওঠেনি, আমি স্বল্প বুদ্ধি তে ভাবলাম আমি তো এ বি সি ডি জানি, তার মানে আমিও ইংরিজি জানি, একা হয়ে যাওয়ার ভয় পাইনি যে ইটা বলা মিথ্যে হবে, মোট কথা হাত তুলিনি

    তারপর এক মাস স্কুল টা আমার কাছে আতঙ্ক ছিল, স্কুল এ যেতে চাইতামনা, বাড়িতে কিছু বলতামনা, রোজ রোজ বকুনি, কানমলা খেতাম, আর শুনতাম, বাবা কে বলো আগের স্কুল এ ফিরিয়ে নিয়ে যেতে, কাউকে কিছু বলতামনা, একদিন বাবা কে স্কুল এর গেট এ এসে বললাম আমাকে আগের স্কুল এ ফিরিয়ে নিয়ে চল, বাবা তখন জিগ্গেস করলেন কেন, আমি কি বলেছিলাম মনে নেই, কিন্তু বাবা বড়দির সাথে দেখা করলেন পরের দিন ই

    আমি বসে আছি বড়দির ঘরের সামনে, লজ্জা করছে আমার জন্যে বাবা কে আসতে হলো বড়দির কাছে, আর শুনতে পেয়েছিলাম বাবা বললেন যে সামনে গরমের ছুটি পড়ছে, এই এক মাস আমায় সময় দিন, এর মধ্যে আমার মেয়ে যদি আপনাদের স্কুল এর মত না হতে পারে, আমি ওকে নিজে নিয়ে যাব, শুধু অনুরোধ এই কদিন ওকে যেন বকা মারা না হয়

    তারপর বাবা মেয়ের এক মাসের যৌথ উদ্যোগ, গরম এর ছুটির পর স্কুল খোলার পর ওয়ার্ড বুক এ ভেরি গুড অনেকেই পেয়েছিল, কিন্তু আমার আনন্দ অন্য রকম ছিল

    এখনো সেই দিদির সাথে ফেসবুক এ যোগাযোগ আছে, উনি ভুলেই গেছেন আমার এই সমস্ত গল্প, একদিন যখন একটু বললাম, খুব দুক্ষ পেলেন, বললেন আমি কিন্তু সবসময় তোমাদের ভালই চেয়েছি

    আমার মনে হয় বাড়ির সাপোর্ট টা একটা বিশাল ব্যাপার, যদি বাবা মা কিম্বা বাড়ির লোক কে সব কথা খুলে বলতে পারা যায়, তাহলে মন খারাপ গুলো হয়ত মিটে যায় তাড়াতাড়ি
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩১166623
  • আচ্ছা।
    তাহলে বেসরকারি স্কুলগুলোতে অ্যাডমিশন দু জায়গাতেই টাকার ভিত্তিতে, আমাদের বেলায় তার সাথে বাচ্চা এবং/ অথবা মা বাবার ইন্টারভ্যু।
    সরকারি স্কুলগুলোতে আমেরিকাতে নেইবারহুড সিস্টেমে হয়, আর আমাদের লটারি। কোনটা বেটার তর্কসাপেক্ষ।
    কিন্তু আমেরিকার পাব্লিক স্কুল সিস্টেমের পড়াশুনা ও আনুষঙ্গিক ব্যাপারস্যাপার সাধারণভাবে আমাদের সরকারি স্কুল সিস্টেমের মত ভেঙ্গে পড়েনি। বেসরকারি স্কুল সিস্টেম থাকা সত্ত্বেও। এটার কী কারণ মনে হয় ?
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৪166621
  • পাই, আমেরিকার প্রাইভেট স্কুলে মোটামুটি পয়সা দিতে পারলেই ভর্তি হয়। কিন্তু প্রচুর ভ্যারি করে। টাকার অ্যামাউন্ট ৩০০ থেকে ৩০০০ (মাসে) বা আরো বেশি হতে পরে - কোথাও কোথাও বাচ্চার ইন্টারভিউ হয়, কোথাও কোথাও বাবা-মার পড়াশোনা কদ্দুর, কি করে, আয় কত সেসবও দেখে। আমার বাড়ির খুব কাছেই জর্জ বুশের ইস্কুল। একরের পর একর জমি নিয়ে সে স্কুল।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৪166622
  • কিন্তু ভাগী, একদিন স্কুল কাটার জন্য টিসি-র থ্রেট-টা এট্টু এক্সট্রিম না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত