এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৪166830
  • ঋদ্ধি ফুল ফর্মে আছে :-)
  • cm | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৩166829
  • না আমি কি হাবা, আমি কারো শাস্তি চাইনা। তবে দায় এড়িয়ে যাওয়া পছন্দ করিনা ওকে পালিয়ে যাওয়া বলি। অন্যকে দোষ দেওয়ার আগে নিজের দিকে তাকিয়ে দেখার পরামর্শ দি। সব থেকে বড় দাম কি ওদের ই দিতে হল না? pi এর দেওয়া লিঙ্কে ঐ মেয়েটির মা কিন্তু দায় এড়িয়ে যান নি। আর আমার প্রধান এজেন্ডা খোঁচানো বন্ধ করা সে কথা বহুবার স্পষ্ট করে বলেছি। আরো একটা কথা বলি এসব বিষয়ে আমরা নিজেদের অভিজ্ঞতার আলোয় লিখি। আমি মা বাবাকে আলাদা ভাবে ভাবতে শিখিনি।
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:১১166826
  • ঃ)
  • riddhi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:১১166827
  • দ, এতে মনে হয় খুব, cold, unaffectionate এরকম কিছু বোঝাচ্ছে।
    এই নিয়ে একটা পুরনো চালু থিওরী শুনেছি, এই কোল্ডনেস এর কারণে অটিসম হয় না, বরং উল্টোটা, অটিস্টিক বাচ্চার কোল্ড বিহেভিয়ারের কারণে, মায়ের দিক থেকে এই কোল্ডনেস জন্মায়। এটা সেকেন্ড হ্যান্ড শোনা, কতটা সত্যি জানি না, কিন্তু খুব অদ্ভুত লেগেছিল প্রথম শুনে।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:১১166828
  • ভাল কথা মুম্বাইয়ের সেই ননীগোপালদ্বয়, কাশিম বাঙালি আর সালিম কী যেন, যাদের একজনের মা আর একজনের ঠাকুমা 'আহা বাছা আমার নাবালক' করে কান্নাকাটি করছিলেন, তারা এর আগেও একজনকে ঐ কজন মিলেই গণধর্ষণ করেছিল জুলাইয়ের ৩০- ৩১ নাগাদ। তারপর এই চিত্র সাংবাদিককে আগস্টেব্র ২২। মুম্বাই পুলিশ এইটা নিয়ে তদন্ত করতে গিয়ে আজ অন্যটা জানতে পেরেছে।
  • রোবু | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৯166825
  • ঋদ্ধি এটা হেবি দিয়েছে :-)
    নাটকের টই তে কল্লোলদার লেখাগুলো মনে পড়ে গ্যালো।
  • riddhi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৫166824
  • নবারুনের মায়ের কিন্তু দোষ আছে। বাবাটা ভালমানুষ গোছের ছিল। মা শুনেছি এন্তার মাল খেতেন/খান আর খিস্তান। ট্রমাটিক চাইল্ঢুড। ও আনন্দবাজারে লিখবে নাতো কে লিখবে?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৯166822
  • রেফ্রিজারেটর মানে? :-O

    সিএম মনে হচ্ছে ঐন্দ্রিলার মায়ের ফাঁসি কিম্বা যাবজ্জীবন গোছের কিছু একটা চাইছেন। এটাই অবশ্য মহান ভারতের ঐতিহ্যবাহী চিন্তাধারা।
  • রোবু | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৯166823
  • আকাদা বলল যে! মায়ের দোষ :-)
  • শ্রী সদা | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৮166821
  • নবারুণ, এই বয়েসে এসব কি আর করবেন ? কি জানি, হবেও বা।
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫১166820
  • এটাও মায়ের দোষ?
  • রোবু | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৪166819
  • আহা, বার্সেলোনার হয়ে রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে খুব ভালো খেলার পরই তো রিয়েল লুই ফিগোকে তুলে নেয়। বছর দুয়েক আগে ম্যান ইউও তো আরসেনাল থেকে ভ্যান পারসিকে তুলে নিলো।
    তুই অবশ্য খেলা দেখিস না।
  • san | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪২166818
  • মানে যেকোন পরিস্থিতিতেই সব দোষ বেচারি মায়ের।
  • শ্রী সদা | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪১166817
  • সে এর কথাটা ঠিক আমারো মনে হচ্ছিল রোববার সকাল থেকেই।

    ~ঐটা কী জানিস ? ঐ যে আলো জ্বলছে ?
    ~ না, কী?
    ~ আনন্দবাজার ছাপা হচ্ছে। কাল সারাদিন কত লক্ষ যেন বাঙালী ঐ পড়েই বিচি চুলকোবে।
    (কাঙাল মালসাট)
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩১166816
  • অ্যাকচুয়ালি এই বাচ্চাটা যদি বেঁচে থাকত, তো তার জিনা হারাম হয়ে যেত। "দুর্নাম" যা হবার তো হয়েই গেছে। বাকিরা এড়িয়ে চলত। টানা একঘরে হয়ে থাকতে হত। বোধহয় ওই ইশকুলে পড়া অসম্ভব হত।

    এইসব ভেবেই বাপ-মা বলেন, দোষ যারই হোক, স্ক্যান্ডালে জড়িয়ে পড়িসনা বাপ, চেপে যা। নইলে আখেরে তোরই ক্ষতি। অনেক মূল্য চোকাতে হবে। নিজের ক্ষেত্রে মূল্য চোকাতে অনেকেই পারেন, কিন্তু সন্তানের কেস হলে হেবি চাপ। দোষ দিলে দ্যান, কিন্তু এই চাপ আছে ও থাকে।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২১:২২166815
  • ডাক্তার বলত ক্যালসিয়ামটা কম।
  • kc | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৫166814
  • আমার দাদু বলত - 'বাবা হল কলুর বলদ'।
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৪166813
  • গয়ার পাপীটা কি?
  • san | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৩166812
  • আমার দিদা একটা কথা বলত - 'মা হচ্ছে গয়ার পাপী'।
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৭166810
  • http://www.openthemagazine.com/article/real-india/school-for-all

    Early morning commuters in suburban trains on the Kolkata-Hasnabad route swear by Kanailal Saha’s kachuri-alur torkari. Within a couple of hours, Saha sells his entire stock of Rs 600 worth of kachuri and is home in time to take over as principal of Little Planet, a primary school the 42-year-old has been running since 2007 in Kadambagachhi...

    ... A majority of Saha’s students are first-generation learners. Most often, their mothers work as domestic help and fathers as masons, rickshaw pullers and other such professions. Yet, the parents rarely miss the monthly parentteacher meeting. Teachers are often Saha’s old tuition students who have all been to college and received teacher’s training.

    At their thatched home, Saha’s elder son Abhijit, a rank holder in West Bengal State University, is preparing for his final-year undergraduate exams. The boy says he wants to be a teacher like his father.
  • সিদ্ধার্থ | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৭166811
  • দুঃখের ব্যাপার, আগামী ভোটে রাহুল গান্ধীকে সাপোর্ট করতে হবে :( ভেউ :(
  • cm | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৬166809
  • দুনিয়ার মুখোমুখি কি ভাবে হতে হবে সেটা কি মা বাবা শেখাননা? কেউই কোন দায় নিতে চায় না দেখি!
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৪166808
  • একটা সময় অটিস্টিক বাচ্চা হলে মা'কে বলা হয় "রেফ্রিজিরেটর" মা - যার জন্য এরকম হয়েছে। এসবই নব নব রূপে ফিরে আসে আর কি।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫২166807
  • ফেসবুক নরেন মোদীর ভক্ততেও ভরে গেছে। এই ভক্তরাও যদি ফেক হত, একটু আশা দেখতাম।
  • cm | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫১166806
  • “Don’t ignore your kids,” Ms. Norman said, “even if they seem fine.”
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪৯166805
  • এদিকে ফেসবুক তো নরেন মোদির বিভিন্ন ফেক ছবিতে ভরে গেছে!
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৮166803
  • অবাক হচ্ছ কেন পাই, বোঝাই যাচ্ছে মা'র দোষ। মা যদি মেয়ের কিছু হচ্ছে বুঝতে না পারে, তাহলে তো এমন হবেই।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৮166804
  • কেন দিব্যি ছোট লিং তো। সেটাই তো ভালো।
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৬166802
  • দুর ভাল লিং না।
  • riddhi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৫166801
  • শো-এর লিন্ক নেই, কান্নার পেলাম।

    যেন কোন হরর শো হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত