এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৭166950
  • আসলে আমি তখন ভাবছিলাম ভদ্রলোক হয়তো বলেছেন, "কেমিস্ট্রি পড়তে গেলে রে ভাই, ফেনোল ছাড়া আর কোনো পথ নাই" ঃ-)
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৩166949
  • এটা ভালো দিয়েছ :-)
  • Blank | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৬166948
  • সাঁঝ যত স্মার্ট হচ্ছে সিকি তত বেথে হচ্ছে। একটা ফ্যামিলির টোটাল স্মার্টনেস নিশ্চয় কন্সট্যান্ট।
  • lcm | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৩166946
  • আমেরিকায় বাবা-মা লিগ্যাল ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। যদিও অনেক রাজ্যেই বাচ্চাকে কত বয়সের আগে বাড়িতে একা রাখা যায় না তার আইন নেই, কিন্তু জেনারেল রুল হল ১২ বছর। কিছু কিছু রাজ্যে আইন আছে - ইলিনয়, জর্জিয়া....
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০১:০৮166944
  • সাঁঝের স্মার্টনেস দেখে মুগ্ধ হচ্ছি।
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০১:০৮166945
  • উফ্ফ সিকি! কেসির লিংকটা দেখ! ওটাকে বললাম। ডোরবোট।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০১:০১166943
  • ডোরবেলটা বেশ কিছু না, পাতি ডোরবেল। ভেতরের সুইচটা আমি লাগিয়েছি। :)
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৯166942
  • একটা ডে কেয়ারে থাকত। সেই মহিলা আর ডে কেয়ার চালাতে রাজি নন। অন্য যে অপশন পাওয়া গেছে, তারা টিপিকাল নর্থ ইন্ডিয়ান, তাদের খাওয়া, ঘরের হাইজিন, শোবার ব্যবস্থা সমস্তই মেয়ের অত্যন্ত অপছন্দ হয়েছে, মোটামুটি অর্ধশিক্ষিত দুই মহিলা চালান। আগের জন বাঙালি ছিলেন, সেখানে মোটামুটি সেট হয়ে গেছিল। এখন বড় হয়েছে তো, পছন্দ অপছন্দগুলো স্ট্রং হয়েছে। নতুন ডে কেয়ার এতটাই অপছন্দ হয়েছে (আমাদেরও পছন্দ হয় নি) যে মেয়ে সেখানে থাকার চেয়ে ঘরে একা থাকা প্রেফার করেছে। এমনিতে মেয়ে খুব ডাকাবুকো কিছু নয়, কিন্তু নিজে নিজেই একা থাকতে চাওয়ায় দেখলাম থেকেই দেখুক, না পারলে ঐ ডে কেয়ার তো রইলই। শুরুতে আমি ছিলাম ঘরে কিছুদিন, নিজে নিজেই ফ্রেশ হয়ে মাইক্রোতে খাবার গরম করে খেল, আমি হাতও লাগালাম না, এই করে অভ্যস্ত হয়ে গেল। আমি চলে আসার পর কদিন ঐ ফ্লোরের আন্টি মাঝে মাঝে এসে দেখে যেতেন। তারপরে মেয়ে নিজেই বারণ করে দিয়েছে, আর দেখতে আসার দরকার নেই বলে। নিজেই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে।

    এলাকায় ডে কেয়ার আরও আছে, কিন্তু স্কুলের বাস, ওরেবাবা, সে আরেক এপিসোড, যেখান থেকে তোলে, সেখান ছাড়া অন্য কোথাও নামাবে না।

    আমাদের এলাকায় কোনও কিছুই হাঁটা দূরত্বে পড়ে না।
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৫166941
  • লিং থাকবেনা কেন, কত্তো আছেঃ
  • Blank | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৪166940
  • এমনি সাইকেল
    ?

  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৩166938
  • এই ডোরবেলটা বেশ তো!
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫৩166939
  • স্কুলের আফটার কেয়ারটা নিয়ে তো সিকি লিখেছিল। ওটা একেবারেই গণ্ডগোলে একটা ব্যাপার ছিল।
  • riddhi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫০166936
  • আকাদাকে একটা রামধনু সাইকেল দিলাম। এটার কোন লিং নেই, কিন্তু শিওর আকাদার ভাল্লাগবে ;)
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫০166937
  • ওখানে কোনো আফটার কেয়ারের ব্যবস্থা নেই সিকি? মানে স্কুলেই বা স্কুলের কাছে কোথাও যেখানে স্কুল বাস নামিয়ে দিতে পারে?
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৮166935
  • হুম্ম। ভাল করো।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৫166933
  • কলকাতায় হয় তো সম্ভব, কিন্তু দিল্লিতে চিঠিচাপাটি দেনেওয়ালাকেও বিশ্বাস করতে নেই। বাচ্চা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে দরজা খোলাতে কতক্ষণ? সেফ হচ্ছে দরজা না খোলা। আমরা বেরোবার আগে ভেতরে সুইচ টিপে কলিংবেল অফ করে দিই। বাইরের লোক দরজা না ধাক্কালে ভেতরের কেউ টেরও পাবে না বাইরে কেউ এসেছে। এমনিতেও তো বাড়িতে তখন কারুর থাকার কথা নয়।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৩166931
  • আর ইয়ে, কুঘো নাকি এক্সপ্রেস নিউ নামে একটা নতুন চ্যানেলের ছিইও হয়েছে? স্যারের এবারের মাইনেটা কি জানা যাবে?
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৩166932
  • আচ্ছা, তাহলে তো ভাল।
    আমি আসলে চিঠি চাপাটি এলে নিতাম, ঐ কোলাপসিবলের ফাঁক দিয়ে।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪২166930
  • ইশানের ফিল্মে আমি পাঁচতারা লাগালাম। সুপারহিট।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪১166929
  • কোলাপসিবল করাবার দরকার নেই পাই। কাঠের পোক্ত দরজা, তার ওপরে গ্রিলের দরজা। দুটোর লকই বাইরে এবং ভেতর থেকে খোলা যায়। বাইরে থেকে চাবি দিয়ে খুলতে হয়, ভেতর থেকে বিনা চাবিতে খোলা যায়। দরজা ভাঙতে কেউ পারবে না, আর সে চেষ্টা করতে গেলে আওয়াজেই পাশের ফ্ল্যাটের লোক চলে আসবে।

    আমাদের ফ্লোরের প্রতিবেশিদের মধ্যে বণ্ডিং খুবই তাগড়া। সবাইই বহিরাগত কিনা।
  • kc | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪০166928
  • আজ্জো হেপ্পি জন্মদিন। একটা লাল সাইকেল দিলুম। একদম নীচের ছবিটার মতন। ;-))

  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৯166926
  • নাঃ রশোমন না। এখানে ফিলিম হলে হবে ফ্যাক্টো কিকরে তৈরি হয় সেই নিয়ে।

    প্রথম দৃশ্য।
    মিডিয়াঃ ইশকুলে একটা মেয়েকে মেরে ফেলেছে।
    জনতাঃ ক্কী খারাপ ইশকুল।
    বিপ্লবীঃ যে যত পড়ে সে তত মূর্খ হয়।
    প্রতিক্রিয়াশীলঃ বিধানসভা ভেঙেছি এইবার চল ইশকুল ভাঙি।
    প্রশাসনঃ এই তো আমরা প্রিন্সিপালকে গ্রেফতার করে ফেল্লাম। সবে মিলি করি কাজ। হারি জিতি লা জবাব।

    ধ্বংসলীলা শুরু ও শেষ এবং ইন্টারমিশন।

    বিরতির পর।
    মিডিয়াঃ অমন নামী ইশকুল যারা ভাঙল তারা সমাজবিরোধী।
    বিপ্লবীঃ আমাদের মানবিক হওয়া প্রয়োজন।
    প্রতিক্রিয়াশীলঃ অসভ্যতা রুখছি রুখব।
    প্রশাসনঃ যারা ভাঙল স্যাটাস্যাট সবাইকে গ্রেপ্তার করে ফেল্লাম। আর কি চান?
    জনতাঃ মঙ্গল হোক ভাই মঙ্গল হোক।
    ক্ষীণ কণ্ঠঃ মেয়েটার তাহলে কি হয়েছিল?
    মিডিয়াঃ বাপ-মার দোষ হবে। নজর দেয়না। নিজের দোষেও মরতে পারে। ওসব ভুলে যাই, আসুন সবাই মিলে হাতে হাত লাগাই।

    চটাপট হাততালি ও ফিলিম সমাপ্ত।

    দেখছি, আর ভোমলা মেরে যাচ্ছি।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৯166927
  • সমস্ত অল্টারনেটিভ দেখার পরে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। :( আপাতত আর কোনও উপায় নাই।

    এমনিতে খুব চাপও নেই, আমাদের ফ্লোরের দুজন, তাদের ছেলেমেয়েরাও আমার মেয়ের বয়েসী, সর্বক্ষণ নজর রাখেন। ঘণ্টাতিনেকের তো মামলা।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৮166925
  • আমার ছোটবেলা মনে পড়ে গেল। সে সময় ফোন ছিলনা। আমার উপর নির্দেশ থাকতো কোলাপসিবল গেটের তালা না খোলার।
    তোমরা দরজায় কোলাপসিবল করিয়ে নিতে পারো না ? সেটা অনেকটা প্রোটেক্শন দেয়।
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৬166924
  • সিকি, সাঁঝ বড্ড ছোট। ক্লাস থ্রিতে পড়ে না? সেই হিসেবে খুবই বুদ্ধি বলতে হবে। কিন্তু একটু অল্টারনেটিভ দ্যাখো।
    এভাবে উপদেশ দেওয়া ঠিক নয়, সমস্যা গুলো জানি, কিন্তু দিল্লী বইমেলার ছবিতে দেখা মুখটা মনে পড়ে গ্যালো।
  • শ্রী সদা | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩২166921
  • কমঃ আকাদা কে হ্যাবাড্ডি। একটা ওল মং এর খাম্বা দিলাম, আর এক প্লেট মাছভাজা ঃ)
  • kk | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩২166922
  • ওঃ, আকাবাবুর জন্মদিন বুঝি? খুব ভালো থাকো, অনেক আনন্দ জমা হোক,একটি হাফ ম্যারাথন হোক। এই নাও পিনাকোলাডা কেক দিয়ে গেলাম।
  • Blank | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩২166923
  • যারা যারা জেরুজালেম চাইছিলেম তাদের দিয়ে গেলাম বই টা
    http://www52.zippyshare.com/v/71668308/file.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত