এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৯ জুন ২০১২ ১৬:২০16710
  • বেশ কিছু পাতা উল্টে মনে হলো যত বেশী জানবো তত বেশী গুলোবে তাই জানায় ক্ষান্ত দিলাম --
    তবে বিয়ে ভালো জিনিস, তার থেকেও ভালো বিয়ে বাড়ির নেমন্তন্ন --
    গুরুতে তো বিয়ের ব্যাপারে "সকলের তরে সকলে আমরা" দেখছি, যদি মেটিরিয়ালাইজ করে তাহলে নেমন্তন্নের লিস্টিতে নাম তোলার ইঁটখান এই পেতে গেলাম ঃ))

    ডিডি-দা গ্রহান্তরে কিমাঘন্ট রাঁধছিলেন? ঃ)) যেকোন জিনিসেই বোধহয় একটু আলুসেদ্দ, ব্রেডক্রাম্ব আর ডিমের সাদা পার্ট -- এই মেলালে বল বানাতে আর কোন অসুবিধে থাকে না।

    ব্যাং,

    ঘুমানো কি একেবারে ছেড়ে দিয়েছো না দিনে ঘুমাচ্ছো আজকাল? যাই হোক -- সেই টীচার পেটানোর প্রোজেক্টের কি হলো? ঃ))

    কিকি,
    ঋভুর কোচ্চেন গুলো পাতা উল্টে পড়ে খুব হাসি পেলো, ঐ একট জিনিসই এই সমুদ্রভাটের মধ্যে থেকে বুইতে পারলাম --

    আরো একটা জিনিস বুঝলাম -- মামীর পোরভাজা, এক্সেলেন্ট!!
  • কাজু | ১৯ জুন ২০১২ ১৬:১৩16709
  • চৈতেন দেখে আমার একই সাথে চৈতন্য, চৈতক ও খৈতান স্মরণে এল।
  • phutki | ১৯ জুন ২০১২ ১৬:০৭16708
  • না না। যা কইছেন তা বুঝেই চটে গেলুম তো ঃ-)
  • প্পন | ১৯ জুন ২০১২ ১৫:৫৮16707
  • চৈতেন না। যা ভাবতাসেন তা কই নাই। ঃ(
  • phutki | ১৯ জুন ২০১২ ১৫:৪৫16706
  • থাক। আমি একাই শিখে পড়ে নেবখন। কারো শিক্ষাদান করে আর কাজ নাই।

    প্পন কে বললাম।
  • কাজু | ১৯ জুন ২০১২ ১৫:৩৬16705
  • আচ্ছা ছাত্রদের সবসম্য ঠ্যাঙাতে হবে কেন? বড় বড় ছাত্র, তাদের ঠ্যাঙানো ! সামলানো হতে পারে।

    তবে খতম করার আগে...ডিয়ার মেসোমশাই...খতম - করার - আগে...

    আমাদেরকে ঠ্যাঙাবেন না, ছাত্র হয়েচি বলে
    হা-হা-আ-হামাদেরকে ঠ্যাঙাবেন না, ছাত্র হয়েচি বলে
    মার ছাড়া শেখানোই ছাত্রকে মানুষ করে তোলে
  • Toba Tek Singh | ১৯ জুন ২০১২ ১৫:৩৪16704
  • অর্থাৎ কিনা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরিজী পড়ানোটা খুব একটা কাজের নয়। সরকারবাড়ির কেউ দেখে ফেল্লেই কাল একটা কড়া সম্পাদকীয় লিখবে;-)
  • kumu | ১৯ জুন ২০১২ ১৫:৩১16703
  • একদম।বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীদের কথ্য ইংতে স্বচ্ছন্দ না হওয়ার এটা একটা কারণ,ভয়ে ভয়ে শুদ্ধ ইং বলার চেষ্টা।
  • ডিডি | ১৯ জুন ২০১২ ১৫:২৭16702
  • কৌশিক তো দীর্ঘদিন দেশে ও বিদেশে ছাত্র ঠেঙিয়ে এসেছে। সেমিনার গোছের ফোরামে তো ভালো বলবেই।

    আমাদের ছোটোবেলায় গাঁয়ের মাস্টারেরা গ্রামার নিয়ে আকুল হয়ে পরতেন। কখন দি কখন দ্য, মে আর ক্যানের সুক্ষ্ন তফাৎ - এ সব নিয়ে তারা অস্থির হয়ে পরতেন। বানান নিয়েও ওঁয়াদের আদিখ্যেতার অন্ত ছিলো না। এতদস্বত্তেও ইন জেনেরাল ইংরাজী লিখিত ও কথ্য - এ দুটোতেই আমরা ১০০% লবডংকা ছ্যালাম।
  • কোয়ার্ক | ১৯ জুন ২০১২ ১৫:২১16701
  • পেসিডেন পদে পোঁওব্বাবুর নাম ঘোষণার পর জানা গেল (আবাপ আর কে!) দিদি যুবকবেলায় বলেছিলেন - রাষ্ট্রপতির ঘোড়া কেন, রাষ্ট্রপতিই হবি।

    এবার তবু কৌশিকবাবুর নাম ওঠার আগেই জানা গেল উনি ছোটবেলায় রাষ্ট্রপতি হ'তে চেইছিলেন।
  • kumu | ১৯ জুন ২০১২ ১৫:১৭16700
  • কৌশিক বাসু-চমৎকার বলেন।আমি সেমিনারে ওনার বক্তৃতা শুনেছি।
  • kumu | ১৯ জুন ২০১২ ১৫:১২16699
  • মায়ের তত্ত্বাবধানে থাকার মত শান্তি আর নেই।

    অর্পণ,এ তো জানি।আমি কেবল জিগাচ্ছিলাম মে আই কি একেবারেই বিদায় নিলো?
    আমাদের ছোটবেলায় এই ব্যাপার্গুলো নিয়ে বড় বেশী কড়াকড়ি হত।অভিভাবক/শিক্ষিকারা অ ক্যান আই শুনলে এমন রক্তচক্ষুতে তাকাতেন যেন নরহত্যা দেখছেন।ডিডিদা কী বলেন?
  • ডিডি | ১৯ জুন ২০১২ ১৫:০৯16698
  • এই যে কৌশিক বাসু? প্রায়ই হেডলাইনেও নাম উঠছে? সে আমার বাল্য বন্ধু- সমব্যাচী ও পাড়াতুতো। অব্স্গ্য দেখা সাক্ষাত নেই - সেও প্রায় এক দশক হতে চল্লো।

    ধরুন, যাস্ট ইয়ে করুন একটা, রাজ্য সভায় ওকে মেম্বার করে নিলো। ঠিকাছে। তারপর ওকেই অর্থমন্ত্রী করে দিলো? অমনটা হয় না?

    লেট কৈশোরে যখন আমরা সশব্দে চিন্তা করতাম বড়ো হয়ে আমি কি হবো (আমি বলতাম টেকো হবো) তখন কৌশিক একেবারে কনভিনসিংলি বলতো ও প্রেসিডেন্ট হতে চায়। আর আমরা বাকীরা মোটেও অবাক হই নি তখন - সেই চার দশক এরো আগে।
  • Lama | ১৯ জুন ২০১২ ১৫:০১16696
  • মূলোটা কি আজকাল একটু বেশি চলছে?
  • ডিডি | ১৯ জুন ২০১২ ১৫:০১16697
  • এই উইকেন্ডে কাটলো ঝড়ের গতিতে। খোঁয়ারী একবারের জন্যেও কাটলো না।
    ফেমিলি ছিলো না, তারা দিগবিদিগে।আমি ছিলেম মায়ের তত্ত্বাবধানে। খাওয়া দাওয়া সবই গৃহান্তরে।

    শেষ দিন একটা কিমার ঘ্যাঁটকারী রাঁদবার মতলবে ছিলাম- সেতো লিখেই ছিলাম। বিশুদ্ধ পাকামীতে সেই কিমাবলকারী নিতান্তো ঘন্টো হয়ে গেছিলো।
  • প্পন | ১৯ জুন ২০১২ ১৫:০০16695
  • আর কুমুদির জ্ঞাতার্থে, মে আর ক্যান দুইই উবে গেছে।

    এইভাবে বলুন, ওয়ান পাইন্ট অব লাগার, প্লিজ।

    প্লিজটা বলার আগে একটু পজ দেবেন। উল্টোদিকে যে থাকে তাকে দুদন্ড ভাবতে দিন।
  • কাজু | ১৯ জুন ২০১২ ১৪:৫৬16694


  • শুঁড়ির আছে মস্ত ভুঁড়ি
    মাতাল তাহে ঢুঁসো থুড়ি
    মারবে ঘুষি বেলপাহাড়ি
    শুঁড়ির খুড়ি হদ্দবুড়ি
    দেখে বলল, 'উরি উরি !'
    পুলুশে খপোর দিল
    মাতাল ব্যাটা করল চুরি


    চৌঠা এবার হল আষাঢ়
    এখনো শুরু হয়নি আসার
    বাকি কি আর রয়েছে আশার?
    এখনো দেরী বর্ষা আসার
  • প্পন | ১৯ জুন ২০১২ ১৪:৫৫16693
  • এর মাঝে ফুটকি নির্দোষ কোশ্ন রেখেছে সে আবার এল কেন?

    ফুটকি কি এতই নাদান? কে নিবে উহাকে শিক্ষাদানের ভার? কোন ছায়াপিণ্ড?
  • Bhuto | ১৯ জুন ২০১২ ১৪:৪৭16691
  • আরে সে তো কবে থেকে পিলান হছে। হয়ে যাক, হয়ে যাক ( মেল-চেনটা পুনরুজ্জীবিত করা হোক)
  • প্পন | ১৯ জুন ২০১২ ১৪:৪৭16692
  • হানুর 13:30-এর পোস্ট মরমে গিয়া বিঁধিল। এই রকমই কিছু হয়েছিল বটে আমার সাথেও। অনেক ভেবেচিন্তে চাইলাম হাইনিকেন, তো সেইটা সেই পাবে রাখে না। অগত্যা স্টেলা এবং সেইটা আমার পোষাল না। নীলচক্ষু সহকর্মী কইল তুমি গিনেস খাও, হেলদি ড্রিঙ্ক। বকিটা ইতিহাস,ভর ও আয়তন দুইই বৃদ্ধির।
  • kumu | ১৯ জুন ২০১২ ১৪:৪৩16690
  • মিঠুর সামারিতে অনেক কিছু নাই।

    ডিডিদার উইকেন্ডের রান্না কেমন হল?ফিডব্যাক কী?
  • প্পন | ১৯ জুন ২০১২ ১৪:৪২16689
  • মানে কলাটার সাথে যাতে মুলোটাও জোটে, সেইরকম জায়গায় যাবো।
  • প্পন | ১৯ জুন ২০১২ ১৪:৪১16688
  • ভুতো, এই উইকেন্ডে তোর চাগ্রী পাল্টানোর খাওয়াটা হয়ে যাক। ঃ)
  • ডিডি | ১৯ জুন ২০১২ ১৪:৩১16687
  • আচ্ছা আপনারা কনফুজড হয়ে যাচ্ছেন্না? দিশাহারা? বিভ্রান্তো ?

    কং বলছে পোনোবকে চাই। মমতা চাইছে কালামকে, নিদেন পক্ষে সোমনাথকে। বিজেপি এখনো শেষ কথা কয় নি, কিন্তু শিব সেনা চাইছে পোনোবকে। মুলায়েমও তাই। জেঠুমালানিকে কেউ চায় না। সাঙমাকে বোধয় কেউ চাইতেও পারে। তবে সিপিএম স্পিকটি নট। কাকে চাইছেন রামদেববাবু?

    আর রেতের ব্যালা তান্ডব চলে গুচর পাতায়। এক অসামান্য বাচালতা কিন্তু সবাই ঠারে ঠুরে কথা কয়। ভোর নাগাদ বৌমা একটা সামারি দিলো তাই কিছুটা বুঝতে পারলাম।

    আপিসে বস ক্যামন তেরচা ভাবে তাকায়। হেইচারের লোকেরা চোখাচোখি হলে ফুসকায়িত হয়। বারান্দায় দেখা হলে দু একজন গলা খাঁকারী দেয়।

    পরিস্থিতি ক্রমশঃই কুটিল হচ্ছে।
  • Bhuto | ১৯ জুন ২০১২ ১৪:২৬16686
  • ৭টায় বেরোছি আপিসে। লতুন দোকান তো তাত্তায়ি যাচ্ছি।
    আর জলদি ঘুমচ্ছি।
    যাক মেনু টেনু ঠিক হয়ে গেছে, কিন্তু, মানে, ইসে.... আসল ব্যপার হল পাত্রী এবং ডেট ঠিক হয় নাই। ধুস, ভাবলাম পাত্রী ও ঠিক হয়ে যাবে। আদ্দেক কাজ করলো ব্যাঙ্গদি .... যাই হোক আরো একটা মেজর কাজ আছে ; নিমন্ত্রনের লিস্টি করা। সেটাতে বেচাল হলে পিঠ আস্ত থাকবে না। সেই ভয়েতেই বিয়ে নামক কেসটা কাটিয়ে যাচ্ছি। এটা আউটসোর্স ও করা যাবে না ঃ(

    তবে অসা হয়েছে "ভুতোর সাথে ব্ল্যাংকির বিয়ে হছে ?' টা।
  • kiki | ১৯ জুন ২০১২ ১৪:০২16685
  • যাব্বাবা! বারুইপুরে বুনু ছাড়াতো ফুটকি ই থাকে, নাকি?

    তবে বারুইপুরে বে মানে বুনু না হলে তো ফুটকি ই হয়। এতো সোজা হিসেব।

    আর আমার উপর আমি নিজেও ভরসা করিনা। সেতো অন্য কথা। তাবলে দমু এক হাট লোকের মাঝে সে কথা ফস করে বলে দেবে! অ্যাঁ?

    আর বেঙী কই? সে যে বল্লো একটার পর এসে ক্ষিসব বলবে।
  • kumu | ১৯ জুন ২০১২ ১৩:৪৯16684
  • ছোটোবেলায় পড়েছিলাম,অনুমতি/বিনয় বোঝাতে মে।আর কোন কাজ পারো কিনা এইটা জিগাতে ক্যান যেমতি ক্যান য়্যু সুইম?
    একবার মনিটর "ম্যাম,ক্যান আই কাম ইন?"বলাতে ক্লাশ সুদ্ধু সবাই তিন পিরিয়ড দাঁড় খেয়েছিলাম।
  • h | ১৯ জুন ২০১২ ১৩:৪১16683
  • মে টা মেনলি শ্রদ্ধাভরে, তো শুঁড়ি কে মাতাল রা শ্রদ্ধা করবে কিনা সেটা যাকে বলে অবস্থান সাপেক্ষ।
  • | ১৯ জুন ২০১২ ১৩:৪০16682
  • আর অনেক ভেবেচিন্তে দেখলাম টিমির বে'তে আমি কনের দিকেই থাকবো। ওটাই আমার কাছে পড়ছে।
  • কাজু | ১৯ জুন ২০১২ ১৩:৩৯16681
  • 'মে আই হ্যাভ' থেকে 'জুন আই হ্যাভ', 'জুলাই আই হ্যাভ' এইভাবে ক্রমে ক্রমে বদল হয় বদল হয় বদল হ-অ-অ-অ-অ-অ-য়...

    লোকে এত ভুলভাল বলে কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত