এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫০167190
  • মিঠু কই?
  • শ্রী সদা | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৯167189
  • আমি ও করুণাময়ী থেকে হাঁটা দিলাম। আমার চাপ হয়না, পুরোটাই হেঁটে আসতে পারি কিন্তু করুণাময়ী অব্দি ম্যাডাম ছিলেন সঙ্গে ঃ(
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৪167187
  • না না, রোবুর নাম রোবু গুগল দিয়েছে।
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৪167188
  • আমি করুণাময়ী থেকে হেঁটে এলাম।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৩167186
  • আমি আবার পুজোর মাইক খুব মিস করতে শুরু করেছি। আজ থেকেই ঃ(
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪২167185
  • কিন্তু রোবুর নাম রোবু হল কেন? এটা কি রোবুর ডাকনাম?
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২১:৩৫167184
  • উফ! এইবছর বিশ্বকর্মা পুজোর উদ্দাম মাইকের হাত থেকে রক্ষা পেয়েছি। বাপস! মনে হত বেরিয়ে ধাঁইধাঁই করে ঠাকুর বাকুর ভেঙ্গে দিয়ে আসি।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৮167183
  • বহুদিন ডিডিকে দেখিনা। আজকে জেঠমালানি নিয়ে এত শুনতে শুনতে ডিডির সেই জেঠুমালানি মনে পড়ে গেল।
  • শ্রী সদা | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৬167182
  • আজ বাড়ি ফিরতে গিয়ে লালসুতো নীলসুতো বেরোনোর যোগাড়। সকালে শুনলাম অনেকের কাছে উল্টোডাঙা থেকে এস ডি এফ ৫০ টাকা নিয়েছে অটো তে। ফেরার সময় দেখি অটোই নেই, বাসে বাদুড়ঝোলা ভিড়।
    অনেক হয়েছে, পরের বছর থেকে বিশ্বকর্মা পুজোর দিন ছুটি নেব।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৩167181
  • 'PROTEST MEETING on KAMDUNI . 19 Sept Thursday 3 pm . Venue : Bowbazar - Bank of India Crossing. Sub : Brutal assault by Kolkata Police on Kamduni Protestors at Kolkata, near Bankshall Court, resulting death of the main Witness of Kamduni Mass Rape Case. Kamduni Protestors are expected to Speak in the Meeting. All are requested to join the PROTEST MEETING.'
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৬167180
  • কেসি, কোনো ভালো বই পিডিএফে আছে? ইপাবে ঠিক জুত পাই না।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৮167179
  • কেসি, সাইকেলের কোনো বনাম হয় না। সাইকেল সব কিছুকে ওভার রাইড করে নেয়। ঃ-)
  • kc | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৩167178
  • আকা সাইকেল বনাম ডিম্পাউরুটি বাদ দিয়েছে। ;-))
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩০167177
  • আরে না আকা, এখন অনেকে পাল্টে পাল্টে সাপোর্ট দিচ্ছে। ব্ল্যাংক সেদিন বল্লো ওর সাপোর্টে নাকি মোবা আর আর্জেন্তিনা খুব ঝামেলায় পড়েছে, তাই ও এখন থেকে মোদীকে সাপোর্ট দেবে। এক্সপেক্ট করা যায় তাইলে মোদীও ঝামেলায় পড়বে। ঃ-)
  • Blank | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৮167176
  • আজকের আবাপর রিপোর্টিং পড়ে মিচকি হাসি পেলো। এই ভাবেই এক কালে আবপ খেলার রিপোর্টিং করতো। এখন করে না আর।
  • aka | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৪167175
  • আমাদের সবেতেই বনাম।

    আমরা - ওরা
    ইবে - মোবা
    ঘটি - বাঙাল
    স্কুলের ঐতিহ্য - প্রাণ
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৩167174
  • এগুলো তো যা দেখছি একেবারে সার্কাস চলছে। ঘুরে ঘুরে ঘুরে ঘুরে---
    রিপোর্টে দেখলাম লিখেছে নার্সিং হোমের ডাক্তার আর নার্সদের নাকি ছোট্টো মেয়েটা বার বার করে বলছিল, "বাবা মাকে বোলো না, বাবা মাকে বোলো না।"
    একেবারে ঘোর সিনেমার মতন চালিয়ে দিয়েছে। আসলে যে কী হয়েছিল, তা আর জানার কোনো উপায়ই নেই। "তাহাই সত্য রচিবে যা তুমি, ঘটে যা তা সব সত্য নয়"। হরি হে, মিডিয়ানন্দে জাগো।
  • 4z | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৭167173
  • ঠিক একই রকম হাসি পায় যখন দেখি লোকজন পাঠিয়ে গোলমাল বাদিয়ে আবার একটি বিশেষ সংবাদসংস্থাকে দিয়ে তদন্ত করার নাটক দেখলে। মাথায় হাত না থাকলে বন্ধ স্কুলে রিপোর্টার তদন্ত করতে ঢোকে কি করে জানতে পারলে ভাল হত।

    আর একটা সরি বলার ছিল। নিজেদের সময়ে যেটা দেখেছি সেটা কারেন্ট স্টুডেন্টদের সঙ্গে কন্ফার্ম করে তবে বলেছিলাম বাথরুমের দরজায় বাইরে ছিটকিনি নেই। ভুল কনফার্মেশন পেয়েছিলাম। স্বীকার করে গেলাম। বাকি অনেক কিছুই জানার চেষ্টা করছি। আপনারা স্পেকুলেশন চালিয়ে যান।
  • সিদ্ধার্থ | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৮167172
  • তবে স্পেসিফিকালি এই কেসটায় যা দেখলাম মানুষজনের রিঅ্যাকশন, তারপর এনাদের মুখে সংবেদনশীলতার কথা শুনলে ঘোড়া কেন, বরফ চাপা পরা কুড়ি বছর আগে মরে যাওয়া কাতলা মাছটাও ফ্যাক ফ্যাক করে হেসে উঠবে!!!
  • সিদ্ধার্থ | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৬167171
  • সেটাই তো সবাই চেয়েছিলেন। স্কুলের মহান ঐতিহ্য আগে না একটা ফালতু প্রাণ? শেষেরটা তো ইজিলি বাবা মায়ের ওপর দিয়ে চালিয়ে দেওয়াই যায়!
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩০167170
  • পরিবারের কোন দোষ নাই, পতিদেবতা রেপ করিতে পারেন না। আমার পাঁঠা আমি ল্যাজের দিকে কাটব। জয় বাবা এ পি সিং।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৮167167
  • টিমের ৭ঃ২৪ এ ক। কাল থেকে এই কথাটাই বারবার মনে হচ্ছে। ঐ পাওয়ারফুল মিশনারী লবির কথাও। সবার জন্যই সব দিক দিয়ে সুবিধাজনক কিছু বেরিয়ে যাবে বা বের করা হবে, ঐন্দ্রিলার পরিবার বাদে।
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৮167168
  • আর আয়ার কাছে রেখে ফুর্তি করে কাটানো মানে? ওদের ব্যক্তিস্বাতন্ত্র্যে হাত দেওয়া হচ্ছে কেন? ঘোর অবিচার, ওতে অসুবিধে কোথায় কোনমতেই স্পষ্ট হচ্ছেনা।
  • san | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৮167169
  • এখন মিডিয়া পরিবারের ব্যর্থতা হাইলাইট করবে সেটাই স্বাভাবিক। পরিবারের লবি নাই।
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৬167166
  • খালি একটাই অসুবিধে গপ্পের এই অংশটা শুরুর থেকে কনসিস্টেন্ট।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৪167165
  • একদম। এই কেসটাকে জট পাকিয়ে টাকিয়ে স্মুদলি আপাতত পছন্দের জোনে নিয়ে আসা যাচ্ছে যা শেষমেষ পরিবারের ব্যর্থতার মুখরোচক গল্পে পরিণতি পাবে। এবং ঐন্দ্রিলার পরিবার বাদে এতে কারোরই আপত্তি থাকার কথা না।
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৭167164
  • সেই এক কথা। বাবা-মা যদি বাচ্চাকে আয়ার কাছে রেখে দিনের পর দিন বাইরে ফুর্তি করে, পার্টি করে কাটায়, সেটা আলাদা। এখন যখন বাবা এবং মা দুজনেই সমান ডিম্যান্ডিং কাজ করে, তখন এই "কোয়ালিটি টাইম" প্রদানের আর্জিটা কর্পোরেট ওয়ার্ল্ডে, সরকারকে জানান না!

    এই ইন্ডিরেক্ট গ্লোরিফিকেশন যে মা মুখ দেখলেই বুঝে যায়, এটা বেসিকালি এই দিকেই নিয়ে যায়, যে মা বোঝেনা, সেই মা হ্যাস ফেইলড অ্যাস মা। বাবা-ফাবার গল্প এখানে নেইই। এগুলো আরো হবে। যত মহিলারা কাজে বেরোবেন, ডিম্যান্ডিং কাজ হবে, তত এই রোল প্লে গুলো নিয়ে মহিমান্বিত করা বাড়বে। অথচ কেন মানুষকে ৮ ঘন্টার বেশি কাজ করান হবে, কেন স্টেট সাপোর্ট থাকবেনা, সে নিয়ে কেউ রা কাড়বেনা।
  • Blank | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১২167163
  • সেটা নিয়ে তো আমিও ধন্দে
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৬167162
  • ঐ একই খবর থেকে
    'ঐন্দ্রিলার ঘটনাক্রম যতটুকু সামনে এসেছে, তাতে শিশু মনোবিদ তাপসী মিত্রের অনুমান, “নিজের সঙ্কটে যে নৈতিক সমর্থন প্রয়োজন, তা বাবা-মায়ের কাছে পাবে, এমন ভরসা হয়তো মেয়েটি পায়নি। তাই ডাক্তারের সামান্য স্নেহের কথাতেই ও নিজের সমস্যাটা বলতে পেরেছে।”
    কেন এমন হয়? তাপসীদেবীর মতে, বয়ঃসন্ধির ছেলেমেয়ের সঙ্গে অনেকটা ‘কোয়ালিটি টাইম’ কাটানো দরকার এই সচেতনতাটা বহু সময়েই বাবা-মায়ের থাকে না। তাই ভরসার জায়গাটা তৈরি হয় না। নিজের সমস্যা নিজের মনের ভিতরে রেখে গুমরোতে থাকে বাচ্চাগুলো।"
  • cm | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০৩167161
  • "ভীতু দুটো চোখ, ম্লান চেহারা আর হাবভাবে খানিকটা অস্থিরতা নিয়েই ছোট্ট মেয়েটা পৌঁছেছিল ডাক্তারের চেম্বারে। বাবা-মা জানিয়েছিলেন, মেয়ে কিছুই খেতে চাইছে না। সব সময়ে গুম হয়ে থাকছে। সে কথা শুনে মেয়েটার কাঁধে-মাথায় স্নেহের হাত রেখে ডাক্তারবাবু নরম সুরে প্রশ্ন করেছিলেন, “কী রে? কী হয়েছে তোর? খেতে ইচ্ছা করছে না?” ওই সামান্য কথাটুকুতেই জলে ভরে উঠেছিল মেয়েটির চোখ।
    তখনই তার সঙ্গে আলাদা ভাবে কথা বলার প্রয়োজন টের পেয়েছিলেন শিশু চিকিৎসক দ্বৈপায়ন ঘটক। তাঁর দাবি, সামান্য অবকাশেই প্রথম বার দেখা ডাক্তারকে ঐন্দ্রিলা জানিয়েছিল, স্কুলে তার সমস্যার কথা। জানিয়েছিল, কী ভাবে উঁচু ক্লাসের কয়েক জন দিদি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, জোর করে টাকা চেয়েছে। কী ভাবে দিনের পর দিন তাকে নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করছে। কেন স্কুল যাওয়ার কথা ভাবলেই ইদানীং ভয় পাচ্ছে সে, এমন আরও কত কী! শেষে ডাক্তারকাকুর কাছে তার অনুরোধ ছিল, “প্লিজ, তুমি বাবা-মাকে এ সব কিছু বোলো না!”"

    http://www.anandabazar.com/17cal4.html

    আমি কোন বক্তব্য দেব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত