এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৪২167250
  • পাই,
    ছিটকিনি থাকা না থাকার থেকেও বড় কথা হল সত্যিটা সামনে আসা। স্কুলে এই ব্যাপারগুলো চলত কি না নিয়মিতভাবে এইগুলো সামনে আসাটা সব থেকে জরুরী।
    এই ৫ তারিখেই গ্রুপে শিক্ষক দিবস নিয়ে লিখেছিলাম আমাদের পুরোনো কথা সব। সেই সময় স্কুলে কি চলছিল জানতামও না। স্কুল নিয়ে আমার সমস্ত লেখা এত অর্থহীন লাগছে নিজের কাছে-এত বছর আমি স্কুলের কোনো খবর রাখি নি। অথচ লেখাগুলো চালিয়ে গেছি।
  • i | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৫:৩৫167248
  • সত্যিগুলো বেরোচ্ছে মনে হয়। এইমাত্র জানলামঃ
    http://www.bartamanpatrika.com/content/main6.htm
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৪:০৮167247
  • দুটো হাঁস ছিল, বন্ধু। ছোটোবেলা অযত্নে একজনের পা প্রায় খোঁড়া ছিল আর আরেকজন চোখে দেখত কম। ওদের উদ্ধার করে যখন বড় লেকওয়ালা পার্কে এনে রাখা হয়, তখন এই ছেলে দুটো সব সময় একসঙ্গে থাকতো, সাঁতার কাটতো, লেকের পাশে গাছের ছায়ায় বসে থাকতো, সব একসাথে। তারপরে একটা হাঁসের অবস্থা এত খারাপ হলো যে কষ্ট এত বেশী যে বাঁচা মরার থেকে কষ্ট। তখন ওকে করুণামৃত্যুর ব্যব্স্থা দেওয়া হয়। অন্য হাঁসটাকে পুরো প্রক্রিয়া দেখতে দেওয়া হলো। ওর বন্ধুর "ঘুমিয়ে পড়া" সে দেখলো, তারপরে গিয়ে গলাটা ওর গলার উপরে রেখে পড়ে রইলো। বুঝতে পেরেছিল যে বন্ধু মরে গেছে। পরেও সে ঐ ঐ জায়্গাতে গিয়ে বসে থাকতো যেখানে বন্ধুর সঙ্গে সে বসতো। একবছর পরে এই হাঁসটাও মরে যায়। সার্ভাইভার্স গ্রিফ মনুষ্যেতর প্রাণীরা ও যে বুঝতে পারে, ওরাও যে শোক করতে পারে, এই নিয়ে একটা লেখায় এই দুই হংসের কথা জানলাম।
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৫৯167246
  • ভেরা চাপ্লিনার "আমাদের চিড়িয়াখানা" পড়ছি আর ছোট্টো ছানা সিংহী কিনুলিকে দেখছি ভেরাকে থাবা দিয়ে ধরে আদর করছে। শত ধন্যবাদ পুরানো রাশিয়ার বইগুলো তোলার জন্য। ঃ-)
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৪৬167245
  • ঃ-০
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩০167244
  • ওদিকে আজই এক বিড়ালের গল্প শুনলুম, এক কুকুর খাবারে ভাগ বসিয়েছে বলে দিয়েছে কুকুরের গাল কামড়ে, খাবলে নিয়েছে মাংস। কুকুরের তারপর নাকি সেকি কান্নাকাটি।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৩:২৯167243
  • আর সেই বিড়াল মায়ের গল্পটা জানো তো? বান্ধবীর মৃত্যুশয্যায় কথা দিয়েছিল তার ছেলেমেয়েদেরও ওই দেখবে।দেখেওছিল। পোওয়াই লেকের ধারে গিয়ে আমি সেই বিড়ালমা আর তাকে ঘিরে থাকা কুকুরছানাদের ছবিও তুলেছিলুম এককালে।
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১৭167242
  • তাইলে এবার ফু মাঞ্চুর গল্প শোনো। জানো কি ফু মাঞ্চু একটা তার দিয়ে চাবি বানিয়ে নিজের ঘরের দরজা খুলে বার হয়ে যেত? আর লোকেরা সেই চাবি কিছুতেই খুঁজে পেতনা, কারণ লোক দেখলেই ফু মাঞ্চু চাবি মুখের ভেতর লুকিয়ে রাখত। ফু মাঞ্চু কে জান? ওমাহা চিড়িয়াখানার ওরাং ওটাং!
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১৫167241
  • এই বোধহয় আরেকটা হিন্দুত্ববাদীদের প্রোপাগাণ্ডা সাইট হয়েছে।
    http://indiawires.com/25917/news/national/series-of-rapes-behind-muzaffarnagar-riots/
    ওখানে ফেক ভিডিও সার্কুলেট করেই ক্ষান্ত দেওয়া নেই, এই খবরগুলোও যদি ফেক হয়, এগুলোর বিরুদ্ধেও কিছু অ্যাকশন নেওয়া উচিত।

    তবে ওখানকার অবস্থা খুবই খারাপ। সব মিলিয়ে দু'পক্ষেই বোধহয় অনেক বেশি মানুষ মারা গেছেন, বহু বহু লোক ঘরছাড়া।
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১১167240
  • এতদ্বারা প্রমাণিত হয়, বিহেভারিয়াল স্টাডিগুলি ক্কী প্রচন্ড ভুলভাল। :)
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১০167238
  • আবার বাসুকে নিয়ে টানাটানি কেন? :)
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১০167239
  • কি মজার, একটা বাঘ, একটা সিংহ আর একটা ভাল্লুক ছোটবেলার বন্ধু। একটা ড্রাগ ডিলারের কাছে ছিল - অ্যাবিউসড হয়েছে, যত্ন নেয়নি। পরে যখন উদ্ধার হয়, তখন ওদের আলাদা করার চেষ্টা করলে তিনজনেই খুব মেজাজ দেখায়, আর একসাথে রাখলে খুব ভালো বিহেভ করে আর তিন বন্ধু খেলে বেড়ায়! ঃ-))
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০২:৫৯167237
  • তো?
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫৭167235
  • আমি খালি নুনিই পড়েছি।
    নাম বলে দিলাম, আমার হয়ে গ্যালো :-(
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০১:৫০167234
  • আজিজুলকে নিয়ে গুরুর কোন্‌ লেখা? আমি মনে হয় কিছু মিসিয়ে গেছি।
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০১:২৬167233
  • সে তো হবেই :-)
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০১:২০167231
  • গুরুতেও লিখেছে মাঝেসাঝে। কিন্তু আজিজুলকে নিয়ে গুরুর পাতার কিছু লেখা নিয়ে গুরুর উপর ওর হেব্বি রাগ ঃ)

    মাঝে মাঝে ফেবু গ্রুপেও লেখে তো।
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০১:২০167232
  • বাসু যেখানেই যাবে, ফেমাস হবে।
  • aka | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০১:১২167230
  • আমারও তো বার্থডে ছিল মলি। ঃ(
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০১:১১167229
  • গুরুর না, ওর্কুটের। ফেমাস ;-)
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০১:০৭167226
  • হ্যাঁ :-)
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০১:০৭167227
  • আচার্য্য ?
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০১:০৬167225
  • বাসু বলে কেউ গুরুতে ছিল বুঝি আগে? সে আমার স্কুলের বন্ধু।
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৯167224
  • হ্যাঁ, ঠিক। এত এত বৈষ্ণব পদাবলি, সনাতন কালের এত সব কবিতার মতন মন্ত্র, এত সব চর্যাপদ, এত সব ভালো ভালো বাউল গান, ব্রহ্মসঙ্গীত ---সবই তো এইসব বিভিন্ন বিশ্বাস থেকেই।
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৪167223
  • মাঝে মাঝে মনে হয়, বিভিন্ন ধর্ম টরমো থাকায় কিছু ভাল জিনিস হয়েছে। যেভাবেই হোক।
  • শ্রী সদা | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৮167222
  • লামাদা, উইকেন্ড দেখে সময় বের করো, তারপর ল্যাপটপের একদিন কি আমারই একদিন ঃ)
    ওদিকে ২৮-২৯ তাজপুর, কতদিন পর বেড়াতে যাব !
  • kk | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৭167221
  • 'আশা'র খবরটা পড়ে আজ অনেকদিন পরে খুব ভালো লাগলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত