এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২২167280
  • টিচারস ডেতে আমরাও কখনও টাকা দিই নি। স্কুলে যিনি পরিচারিকা ছিলেন তাঁকে পুজোর সময় কিছু দেওয়া হত। তাতে খুবই সামান্য কন্ট্রিবিউট করতে হত। এক টাকা-দু টাকা করে সবাই দিলেই অনেক উঠে যেত। এছাড়া শুধু সরস্বতীপুজোতেই দেওয়া হত।
  • cm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৭167279
  • যথারীতি এরা দুধ আর জল থেকে দুধ ফেলে জল খাচ্ছে। সব উল্টো পরমহংসের দল। বলি হাইস্কুলে একটা অমন দারুণ জিনিস হত সেটি কারু নজরেই এল না। নজর খালি পেটের দিকে।
  • aka | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১৫167278
  • শুধু পড়ানোই নয় দরকারে কাজও যোগাড় করে দিত।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৮:১১167277
  • ফ্রিতে প্রাইভেট পড়ানো বোধহয় এখন আর ভাবাই যায়না। অবশ্য জানিনা, কোথাও কোথাও থাকতে পারে।
  • aka | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৫167276
  • আমাদের বাপু কোনদিন এসব দিতে ফিতে হয় নি। চাইলেও কতজন দিতে পারত সেই নিয়েও সন্দেহ আছে। আমাদের স্যারেরা বরং ফ্রিতে প্রাইভেট পড়াত।
  • Bhagidaar | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৬167275
  • পের্সনালি নিয়নি.। আমিও ভাবছিলাম, আমাদের ছোট ইস্কুল ছিল, ৫ টাকা করে ৬০০ জন দিত (কুচো গুলো মনে হয়ে একটু কম দিত), ওই আমাদের হাজার আড়াই হত, তার থেকে ছাত্রদের স্নাক্স, টিচার দের একটু ভারী স্নাক্স, একটা গিফট, ব্যাস, এই হত.। অনুষ্ঠানে ইন হাউস শিল্পী ছাড়া আর কারুর আসার কথা ভাবতে পারতামনা.। তবে এই প্রায় তিন হাজার ছাত্রী হলে তো ওদিতোরিউম লাগবে।

    ঠিক কুড়ি বছর আগের ৫ টাকা কি এখন ১০০ টাকা, না ৫০ টাকা? লিংক পেনের দাম তো বিশেষ বাড়েনি.।
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৫167274
  • আমাদের প্রাইমারি সেকেন্ডারি সব স্কুলেই ভোজন একমাত্র হতো সরস্বতী পুজোর পরে, আলাদা খাওয়ানোর দিনে। লুচি, আলুরদম আর দানাদার। কোনো কোনো বছর দানাদারের বদলে মিষ্টি লাড্ডু।
    আর কোনো ভোজন ছিলো না। কালে ভদ্রে পুরস্কার বিতরণী সভা হলে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তার পরে, সেই অনুষ্ঠানে শুধু অংশগ্রহণকারীরা খাবারের প্যাকেট পেতেন, সেই প্যাকেটে থাকতো ঝাল চপ আর শুকনো মিষ্টি।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫৩167273
  • তার আগে ছাত্রের থেকে ল্যাপটপ চাওয়ার জন্যে এসেছিল।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫০167271
  • ছাত্রের মৃত্যুর কারণে এসেছিল।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪৯167270
  • টিচার্স ডে পালন (ভোজন সহযোগে)- এরকম কি আমাদের দ্বাপরে ছিল, মনে পড়ছে না।

    কয়েক বছর আগে লা মার্টিনিয়ার স্কুল কোনো কারণে নিউজে এসেছিল - কারণটা মনে পড়ছে না।

    কিছুই মনে থাকছে না।
  • cm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৪২167269
  • দূর এর চেয়ে বরং আমাদের স্কুলে ঐ টিচার্স ডে তে কি হত বলি। প্রাইমারি স্কুলে চাঁদা তোলা হত আর তাই দিয়ে দিদিমণিদের মিষ্টি খাওয়ানো হত, আর বললে বিশ্বাস করবেননা ওনারাও দেখিয়ে দেখিয়ে সেসব খেতেন। নিদেন পক্ষে চাঁদা তুলে ছাত্র/ছাত্রীদের নিজেদের খাওয়াবার অপশনও থাকা উচিত।

    হাইস্কুলে বরং ভাল হত। টাকা পয়সার কোন ব্যাপার নেই। নাইন টেনের কিছু ছাত্র যাদের মাস্টার মশাইরা ভবিষ্যতের মাস্টার বলে মনে করতেন তারা দিনের প্রথম একটি বা দুটি ক্লাস নিত। যা আবার ধুতি পরিহিত অবস্থায় নিতে হত।
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৩৪167268
  • থ্যাঙ্কু। তাইলে টাকা আরো বাড়বে এই আর কি।
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:২৭167267
  • আরে পার্সোনালি নেয়না। প্রথমতঃ ওটা কুড়ি বছর আগে। দ্বিতীয়তঃ বর্তমানকেও যুধিষ্ঠির ভাবার বিশেষ কারণ নেই।

    কিন্তু বর্তমান যদি ঠিক লিখে থাকে, তাহলে যেটা প্রথমেই মাথায় আসে, সেটা হল টাকার পরিমান। ২০০০X১০০ = দুই লাখ টাকা। খুবই বড়ো অঙ্ক। আন্দাজ, নেহাৎই আন্দাজ থেকে মনে হয়, এর কোনো অডিট হয়না। হওয়া উচিত তো। আর এত টাকা দিয়ে শিক্ষকদের কী দেয় ছাত্রীরা?

    তবে, আবারও, এইসব নেহাৎই স্পেকুলেটিভ। স্রেফ বর্তমানের একটা রিপোর্টের উপর দাঁড়িয়ে বলা।
  • Atoz | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:২২167265
  • কালকের কাগজে দেখ্লাম ২৮০০ লিখেছিল।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:১৮167264
  • কোথাও পড়েছিলাম, হাজার দুই বা তিনেক। মনে হচ্ছে। ভুল হতে পারি।
  • Bhagidaar | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:১৭167263
  • তা জানা নেই, কিন্তু আমি যখন টাকা দিয়েছি এবং টাকা তুলেছি টিচার্স ডের জন্য, হলফ করে বলতে পারি এক পয়সাও ইস্কুলের কেউ নেয়নি।
  • Ishan | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:১৪167262
  • ইশকুলে মোট ছাত্রী কয়জন? মোটামুটি? কোনো আইডিয়া?
  • cm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:১০167261
  • যাঃ আমি সবে কপি করে পেস্ট করতে যাব তার আগেই এসে গেছে।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:০৯167259
  • http://www.anandabazar.com/17edit3.html
    এই লেখাটা ভাল লাগল। তবে সেদিনের গার্ডিয়ানের ঐ লেখাটার গাঢ় ছায়া।
  • Bhagidaar | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:০৮167258
  • ইস্কুলে সরস্বতী পুজো হলে তার চাঁদা না দিলে চলে? আমিও এইরকম একটু ট্যাঁশ গন্ধ ওয়ালা ইস্কুলে পরেছি, আমাদের তো এরম ছিল, ইস্কুলে ভর্তি হবার সময়েই জানা থাকত এরম টুকটাক দাবি থাকবে। স্পোর্টস এর টাকা, টিচার্স ডের টাকা, আর ১০০ টাকা তাও আকাশ থেকে পারা কোনো ফিগার নয় বলেই ধারণা.। অনুষ্ঠানের কি কি খরচা, তার বাজেট কত, ইত্যাদি হিসেব করেই এইটা নির্ধারণ করা হয়েছিল নিশ্চয়।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:০৫167257
  • তুমি বা তোমরা হয়তো এখান থেকেই সেরকম কিছু শুরু করবে (আমি বা আমরা সেরকম কিছু করবো বা পারবো কিনা জানিনা), করলে সেটা খুব ভাল হবে। একটা ট্রেণ্ড সেট হবে।
    আর এভাবে সামগ্রিকভাবে স্কুলগুলোর মনিটরিং, রেগুলেশন নিয়ে কথা উঠে আসলেও ভাল।
  • i | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:০১167256
  • ঠিক পাই। এটাই এখন কুরে কুরে খাচ্ছে।
  • i | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৭:০০167255
  • ১০০টাকা হোক না কেন, সেটা নিয়ে জোর জবরদস্তি হত কি না সেটা জানা দরকার তো।আর অর্থের পরিমাণই বা কে ঠিক করে। জানি না। আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে আমি জানি না বলে। জানা উচিত ছিল। জানা শক্ত ছিল না অথচ। আমার সহপাঠীদের মেয়েরাই অনেকে পড়ে। কোনদিন জানতে চাই নি।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৫৯167254
  • sch, এতো প্রাক ডিজিটাল ক্যামেরা যুগের কথা। সে ছবি থাকলেও বাড়ির কোন অ্যালবামের কানাচে সাঁটা ঃ(
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৫৭167253
  • ছোটাইদি, হ্যাঁ। সেদিন ঐজন্যই প্রশ্নটা করেছিলাম, স্কুল এখন তোমাদের সময়কার মতন আছে কিনা, সেটা জানো কিনা। ইন ফ্যাক্ট, আমরা কেউই কি জানি। এই ঘটনার পর আরো বেশি করে মনে হচ্ছে, অ্যালুমনি হিসেবে রিইউনিয়ন কি স্কুলের কোন নতুন ঘর, বিল্ডিং এর চাঁদা দেওয়া, এসবের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বোধহয় স্কুলের বর্তমান পড়াশুনো, কর্মকাণ্ড নিয়ে খবর রাখা, পারলে সে নিয়ে কিছু করা। পড়াশুনো বলতে জাস্ট মাধ্যমিক, উঃমাধ্যমিকের রেজাল্ট জানা নয়।
    এটা নিজেকেই বলছি।
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৫০167252
  • pi দিদি ওই বিড়াল মায়ের ছবি দেখতে চাই
  • Bhagidaar | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৬:৪৭167251
  • উঁচু ক্লাসের ছাত্রীরা শিক্ষক দিবসের জন্য টাকা তুলে কি নিজেরা বাড়ি নিয়ে যেত না তা শিক্ষক দিবসের অনুষ্ঠান ও শিক্ষকদের উপহারের জন্য ব্যবহার হত বর্তমান সেটা জানালোনা তো? ক্লাসিক কেস অব হাফ ট্রুথ। শিক্ষক দিবসের জন্য টাকা তোলা তো চিরকাল এ হয়ে থাকে। আমাদের সময়ে (কুড়ি বছর আগে) ২-৫ টাকা দিতে হত, এখন ১০০ হয়েছে.।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত